সর্বশেষ সংবাদ-
দেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্তসাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ময়লার স্তুপদেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ

দরগাহপুরে বাড়ির লোকদের অজ্ঞান করে লুটপাট

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটি গ্রামে বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকাসহ মালামাল ছিনতাই এর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে খরিয়াটি পশ্চিম পাড়ায় শহিদুল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃত কোরবান মোড়লের ছেলে শহিদুল মোড়ল মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরের মধ্যে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দেয়।

চেতনাশকের ক্রিয়ায় স্বামী-স্ত্রী অচেতন হয়ে পড়লে চোরেরা ঘরে ঢুকে আলমারী, বাক্স ইত্যাদি ভেঙ্গে নগদ ৫ লক্ষ ৫৭ হাজার টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ভোরে সামান্য চেতনা ফিরলে উঠে চুরির ঘটনা জানতে পারেন। খবর পেয়ে থানার এএসআই জাকির হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত শহিদুলের চেতনা অনেকটা ভাল হলেও স্ত্রী ততটা সুস্থ হননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সার্বিক কার্যক্রমের উপর গণশুণানী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উপর গণশুণানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি ‘২৫) বিকেল চারটায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শুনানী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরার আয়োজনে গণশুনানীতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক এ এম মাহাবুব কবির, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ট্রাফিক ইনসপেক্টর মাহাবুব কবীর, সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক শামীম আহম্মেদ, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, জেলা বাস মালিক সমিতির কার্যকরি সভাপতি জামালউদ্দিন প্রমুখ।

গণশুনানীতে সকল গাড়িতে ফিটনেস না থাকা, সাতক্ষীরা কেন্দ্রীয় বাসস্টাণ্ডের সামনে রাস্তায় গাড়ি ঢোকা ও বের হওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হওয়া, বিআরটিএ আইনকে প্রতিষ্ঠিত করা, অবৈধ যানবাহন বন্ধ করা, শহরের ভিতরে থাকা পরিবহন কাউন্টার সরিয়ে নেওয়া, দিনের বেলা শহরের ভিতরে ট্রাক ঢুকতে না দেওয়া, টার্মিনাল থেকে বের হওয়ার পরপরই খুলনা রোডের মোড়ে বাস দাঁড়িয়ে থাকায় জানজট তৈরি হওয়া, ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করা, জেলায় রুট পারমিট বিহীন গাড়ি শহরে না ঢুকতে দেওয়া, সিমেন্ট রড ভর্তি ট্রাকসহ বিভিন্ন জানবাহন পিএন স্কুলের পাশ থেকে দিবা নৈশ কলেজ মোড় পর্যন্ত দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হওয়াসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

সবশেষে অবৈধ যানবহন চলাচল রোধে অভিযান চালানো, শহরের ভিতর থেকে পরিবহন কাউন্টার সরানো, দিনের বেলায় শহরে ট্রাক ঢুকতে না দেওয়া, খুলণা রোডের মোড়ে বাস না দাঁড়ানো, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে বিআরটিএ আইন মেনে চলার জন্য মোবাইল কোর্ট পরিচালণারও সিদ্ধান্ত নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হত্যা মামলায় পলাতক প্রধান শিক্ষক আ: মান্নান: শ্যামনগরের নকিপুর পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন শাহাদাৎ

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন মো. শাহাদাৎ হোসেন। বর্তমান প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর পরিবর্তে গত ২৬ জানুয়ারি শাহাদাৎ হোসেন এ পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে শাহাদাৎ হোসেন কে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়। জানা যায়,ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, সাতক্ষীরায়  দন্ডবিধি ৩০২, ৪২৭, ৩৭৯/৩৪ ধারা মোতাবেক ফৌজদারী মামলা নং ৪/২০২৪ চলমান থাকায় এ আদেশ জারী করা হয়। ২০১৭ সালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের অলিউল্লাহ মোল্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনায় গত নিহতের পরিবারের দায়েরকৃত মামলায় আসামীভুক্ত করা হয়েছে ড. মুহাম্মদ আব্দুল মান্নানকে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন ড. মুহাম্মদ আব্দুল মান্নান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপরোক্ত অফিস আদেশে আরও বলা হয় পরবর্তীতে শুন্য পদে প্রধান শিক্ষক/সহকারি প্রধান শিক্ষক যোগদানের পর স্বয়ংক্রিয়ভাবে উক্ত আদেশ প্রদত্ত ক্ষমতা বিলুপ্ত হবে। এছাড়া ট্রেজারী ও সাব-ট্রেজারী আইনের এস,আর/৯৬ ভলিউম-১ অনুযায়ী মোঃ শাহাদাৎ হোসেন কে আনুষংগিক ভাতা, সম্মানী ইত্যাদি বিল সমুহে স্বাক্ষর করার ক্ষমতা প্রদান করা হয়। একইসাথে দায়িত্ব পালনকালে যেকোন ধরনের আর্থিক অনিয়মের জন্য তিনি সর্বোতভাবে দায়ী থাকবেন বলেও উক্ত আদেশে উল্লেখ করা হয়। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনা এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)
মোঃ কামরুজ্জামান জানান, ২৮ জানুয়ারি (মঙ্গলবার) মোঃ শাহাদাৎ হোসেন
সূত্রের আলোকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১৪৪ জন পেশাজীবী গাড়ি চালক পেল লাইসেন্স নবায়ন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪- ২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ‘২৫) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি;) মোঃ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন, মোটরযান পরিদর্শক সজীব সরকার।

প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান পেশাজীবী চালকের উদ্দেশ্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা গাড়ি চালাতে হবে, যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিটি গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ১৪৪ জন চালক অংশ গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অশোক লেল্যান্ডের সার্ভিস সেন্টার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় উদ্বোধন হলো সুনামধন্য গাড়ি বিক্রয় প্রতিষ্টান “অশোক লেল্যান্ড” এর সার্ভিস সেন্টার। মঙ্গলবার সকালে সাতক্ষীরার কাশেমপুর বাইপাস সড়ক সংলগ্ন হাজী মার্কেটে এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড-এর হেড অফ বিজনেস আব্দুল্লাহ আল এহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার প্রবীণ আইনজীবী এড. এ কে এম শহীদউল্যাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আশিস বানষোডে, হেড অফ সার্ভিস অশোক লেল্যান্ড, সুমন মুখার্জি, হেড অফ স্পেয়ার পার্টস, অশোক লেল্যান্ড, মোঃ মোস্তাফিজুর রহমান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং ইফাদ অটোস , মোহাম্মদ মনজুরুল আলম, জোনাল ম্যানেজার ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড।

সাতক্ষীরায় অশোক লেল্যান্ড সার্ভিস সেন্টারটি পরিচালনা করবেন আদর্শ সার্ভিস সেন্টার এর সত্বাধিকারি মনিরুজ্জামান সবুজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলা: গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের দৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙকন কুমার দাশ জানান, আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুুকুলের উপর কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে। এঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎপেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের উপরও চড়াও হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তিনি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট-লক্ষ টাকার গাছ কেটে নষ্ট

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট ও লক্ষ টাকার গাছ কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। মারধর পরবর্তী তাদেরকে ঘরের মধ্যে অবরুদ্ধ করা ও নানারকম হুমকি প্রদান করা হয়েছে।
এবিষয়ে দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আবুল হোসেন (৬৮) বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ মতে জানা গেছে, বহেরা মৌজার ১৩১৬ নং ডিপি খতিয়ানের ৬৯৭ ও ৫৬৭ দাগের মধ্যে তাদের পৈত্রিক ৬ শতক জমিতে বাদী আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ ১৫ বছর ধরে গাছগাছালী লাগিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। বিবাদী খাসখামার গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে মোস্তফা গাজী বহুদিন ধরে তাদের জমিটা দখল করার অপচেষ্টায় লিপ্ত আছে।

সে কারনে বাদী আবুল হোসেন তার মেয়ে সখিনা খাতুন, ছেলে হাফিজুল ইসলাম, তার ভাই প্রতিবন্ধী মোসলেম সরদারের বিরুদ্ধে গত ৩/৪ বছর ধরে ৩০টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি কয়েকবার মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। মোস্তফা এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী হওয়ায় এলাকার কেউ ও অসহায় দিনমজুর আবুল হোসেন তার বিরুদ্ধে কথা বলার সাহস নেই।

গত ২৩ জানুয়ারী মোস্তফা তার ভাই কাজল গাজী, তার পিতা জিয়াদ আলী, একই এলাকার মৃত তছিমউদ্দীন সরদারের ছেলে আলিম সরদারসহ অজ্ঞাতনামা আরো অনেকে আবুল হোসেনের বসতভিটায় এসে সকল বড় বড় আমগাছ, মেহগনি গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসতবাড়ি ভাঙচুর করে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি করে। এছাড়া তাদেরকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখে ও নানারকম হুমকি দেয়। এবিষয়ে আবুল হোসেন দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে। অসহায় আবুল হোসেন এধরনের অত্যাচার নির্যাতনের সঠিক বিচার দাবী করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক পলাশ : সদস্য সচিব ডাবলু

সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো: আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটি বাতিল করে রহমতউল্লাহ পলাশকে আহবায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ৬ (ছয়) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপি’র বর্তমান আংশিক আহবায়ক কমিটিতে রয়েছেনÑআহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান, যুগ্ম-আহবায়ক মো. আখতারুল ইসলাম এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest