সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন।

সভায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ,ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার,অবৈধ ক্লিনিক বন্ধ, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে বাস থামার স্থান চিহিৃতকরণ,মাদকবিরোধী অভিযান ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান,জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়,জলাবদ্ধতায় জেলায় ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ রয়েছে। অতিবর্ষণে ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ১শ’ ২৭টি মাছের ঘের ভেসে গেছে,যার আনুমানিক ্ক্ষতি অর্ধকোটি টাকা। তবে সাতক্ষীরা জেলায় এখন বন্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়। আগামীতে দুর্যোগ এলে তা মোকাবেলায় সম্পুর্ণ প্রস্তুত জেলা প্রশাসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬

স্বাস্থ্য ডেস্ক :  দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে সরাসরি হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৩ হাজার ৪১০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক : শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ কারণে সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/2jEaP9MDfmj8VD7y7) প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

মাউশি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

শেষের ঝড়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

দশ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিড এনে দিলে জয়ের স্বপ্ন বুঁনতে থাকে আলবিসেলেস্তেরা। কিন্তু লড়াইয়ের ৬৭ মিনিটে স্কোর লেভেল করেন সুইজারল্যান্ডের দান এনদোয়ে।

পাঁচ মিনিট বাদেই ব্রিল এম্বোলো লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয়ে যায় সুইসরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমের ১১১ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলও জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ইনজুরি টাইমে জয়ের ব্যবধান বাড়িয়ে দেন লাউতারো মার্তিনেজ। শেষ চারের ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাহাড় ধস – বন্যা: নিহত ৪৪- ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

অনলাইন ডেস্ক :
বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ৪৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট দুর্যোগে সাত জেলায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বন্যার কবলে পড়েছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাত জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যা ও পাহাড় ধসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে পাহাড় ধস ও বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন স্থানীয় বাসিন্দা, ১৩ জন রোহিঙ্গা নাগরিক। কক্সবাজারে আহত হয়েছে ২৪ জন।

বিভাগীয় শহর চট্টগ্রামে বন্যা ও দেয়াল ধসের ঘটনায় ১১ জন নিহত, ১২ জন আহত হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানে ঢলের পানিতে ভেসে ও পাহাড় ধসে ৬ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ২ জন। রাঙামাটিতে মৃত্যু হয়েছে ৩ জনের। মৌলভীবাজারে বন্যায় ১ জন নিহত হয়েছে।

পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। ১৬টি উপজেলায় আংশিক ও পূর্ণ জলাবদ্ধতায় ৭ লাখ ৫৯ হাজার ৫৩০ জন মানুষ ভোগান্তির শিকার হয়েছে। চট্টগ্রামে পানিবন্দি পরিবারের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৪৮টি। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারে; সেখানে ১০টি উপজেলার ১ লাখ ৫৮ হাজার ২৭ জন মানুষ বন্যাকবলিত, ৩৯ হাজার ৫০৬টি পরিবার পানিবন্দি।

অন্যান্য জেলার মধ্যে খাগড়াছড়ির ৯ উপজেলায় ২৭ হাজার ২২০ জন, রাঙামাটির ৯ উপজেলায় ৩ হাজার ৫২৪ জন, বান্দরবানের ৭ উপজেলায় ৮ হাজার ৩৫০ জন, মৌলভীবাজারের ৪ উপজেলায় ৩৮ হাজার ১৭২ জন, হবিগঞ্জের ৩ উপজেলায় ২৮ হাজার ১৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হঠাৎ উপচে পড়া পানি ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি হারিয়ে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ। সরকার ক্ষতিগ্রস্তদের জরুরি আশ্রয় দিতে মোট ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খুলেছে। এসব কেন্দ্রে ৪৪ হাজার ৪৫৭ জন মানুষ আশ্রয় নিয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ এখনো জলমগ্ন ভিটেমাটি আঁকড়ে আছে। আশ্রয় কেন্দ্রগুলোতে বিপন্ন মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা জোরদার করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত ৭ জুলাই দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে ৬ হাজার ৯০০ মেট্রিক টন চাল ও ৩ কোটি ৪৫ লাখ টাকা নগদ বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দুর্গত সাত জেলায় বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে।

বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৭০০ মেট্রিক টন চাল ও ৪০ লাখ টাকা নগদ এবং কক্সবাজারে ৪৫০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের প্রতিটিতে ৪০০ মেট্রিক টন চাল ও ২০ লাখ টাকা বরাদ্দ মিলেছে। মৌলভীবাজারে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা এবং হবিগঞ্জে ১০০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় শুকনো খাবার, চাল ও নগদ টাকা বিতরণ শুরু হলেও প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক জায়গায় সরকারি-বেসরকারি সাহায্য পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। বন্যাকবলিত এলাকার মানুষ এখন পানি কমার অপেক্ষায় দিন গুনছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার বাঁশদহার কৃতি সন্তান নূরুল হাফিজ
জুলফিকার আলি :
বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন  সাতক্ষীরার বাঁশদহর পাঁচরখী গ্রামের  কৃতি সন্তান নূরুল হাফিজ রাজু।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের পাঁচরখী গ্রামের মোঃ বাবর আলী মাষ্টার ও মোছা: জেবুনেচ্ছা খাতুনের  জ্যৈষ্ঠ পুত্র।
  তিনি বর্তমানে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)  হিসেবে দায়িত্ব পালন করতেছেন । বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করার তথ্য জানানো হয়।
তিনি বিসিএস (প্রশাসন)  ক্যাডারের ২৫ তম ব্যাচের কর্মকর্তা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’এর সাতক্ষীরা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

৫ সদস্য বিশিষ্ট কমিটিতে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন সভাপতি ও উন্নয়ন কর্মী গাজী মাহিদা মিজান সম্পাদক মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থ সম্পাদক রিজাউল করিম এবং সদস্য মেহেদী হাসান শিমুল ও জাহাঙ্গীর আলম।

শনিবার (১১ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের কফিভিলা রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, কচি কণ্ঠের আসর শিশুদের জন্য নিরাপদ আবাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রায় অর্ধশত বছর ধরে দেশে ও দেশের বাইরে নিরলসভাবে কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে খুলনা বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করল সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বার্ষিক মূল্যায়নে খুলনা বিভাগের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবজনক সম্মাননা অর্জন করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠানের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সমগ্র সাতক্ষীরাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
গত ৩০ জুন ২০২৬, মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ এফ এম এহসানুল হক মিলন মহোদয়ের উপস্থিতিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভাইস চ্যান্সেলর) হাত থেকে খুলনা বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আখতারুজ্জামান।
শিক্ষার গুণগত মান, পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এ সম্মাননা প্রদান করে। এই অর্জন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম, ঐতিহ্য এবং মানসম্মত শিক্ষা কার্যক্রমের একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।
সম্মাননা গ্রহণ শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আখতারুজ্জামান বলেন, এ সম্মাননা সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার ফল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদ, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ, নৈতিক, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক গড়ে তুলতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ। এ গৌরবোজ্জ্বল অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদ, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও মাদ্রাসা পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest