সর্বশেষ সংবাদ-
ব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণদেবহাটার পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দবিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার

শ্যামনগরে জামাইয়ের নখ তুলে নিল শ্বশুর

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরে মধ্যযুগীয় কায়দায় শ্বশুর সত্তার ঢালী নিজ মেয় জামাই আব্দুস সামাদ গাজীর পায়ের নখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরের দিকে আশাশুনি উপজেলার নাসিমাবাদপুর গ্রামে এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সামাদ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব কাশিমাড়ী গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।
আহত আব্দুস সামাদ জানান, সে ভাটায় কাজ শেষে বাড়ীতে ফিরে স্ত্রী সালমাকে আনতে শশুর বাড়ীতে যায়। কিন্তু সালমা আসতে অস্বীকৃতি জানায়। সামাদ কারন জানতে চাইলে সালমা শ্বশুর শাশুরীর সাথে এক সংসারে থাকতে আপত্তি জানায়। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্বশুর সাত্তার ঢালী ছেলেদের সাথে নিয়ে সামাদকে চোখ বেধে বেধড়ক মারপিট করে এবং সাড়াশি দিয়ে সামাদের পায়ের পাঁচ আঙ্গুলের নখ তুলে ফেলে। সমূহ বিপদ বুঝতে পেরে সামাদ কোন রকমে ঘর থেকে দৌড়ে পার্শ্ববর্তী চোরাগাং খাল সাতরে নিজ বাড়ীতে চলে আসে। বিষয়টি কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে জানালে তিনি সুষ্ট বিচারের আশ্বাস দেন। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে সামাদ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন ইমরান খান

বিদেশের সংবাদ: পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদে নবনির্বাচিত সংসদ সদস্যের ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। ভোটে ইমরান পেয়েছেন ১৭৬ ভোট। সংসদে তার বিরোধীদল নওয়াজ শরিফের প্রতিষ্ঠিত দল পিএমএলএন পেয়েছে ৯৬ ভোট। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত করার সংসদ অধিবেশন শুক্রবার ৪টা ৩০ মিনিটে। ইমরান খান ও শাহবাজ শরিফ দুই জনই নির্ধারিত সময়ে সংসদে পৌঁছেছেন। তবে সোয়া চারটা নাগাদ তারা অধিবেশন কক্ষে হাজির হন।  প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ইমরানের প্রতিদ্বন্দ্বি ছিলেন শাহবাজ শরিফ। পিএমএল-এন নেতা নির্বাচনে কারচুপির প্রতিবাদে হাতে কালো কাপড় বেঁধে হাজির হন। পিপিপি’র বিলাওল ভুট্টো ভোটদানে বিরত থাকার ঘোষণা দিলেও সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন। তিন নেতাই পরস্পরের সঙ্গে করমর্দন করেছেন।

নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেন। তাদের ভোটে নির্বাচিত হন পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী। এই ভোটাভুটিতে ইমরান খানের জয়ী হয়ে আসাটা নিশ্চিত ছিল।

সংসদ সদস্যের ভোটে ইমরানের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন নতুন নির্বাচিত স্পিকার আসাদ কায়সার। ফল ঘোষণার সময় ইমরানবিরোধীরা সংসদে ‘মানি না’ বলে স্লোগান দেয়। স্পিকার সংসদের পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে চাইলেও পিএমএল-এন সংসদ সদস্যের  প্রতিবাদ অব্যাহত থাকে। এসময় ইমরান খান হাসিমুখে নিজের আসনে বসে ছিলেন। একই সঙ্গে তিনি দলের নেতাদের শুভেচ্ছা গ্রহণ করছিলেন।

ডন জানায়, প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শপথ অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমূল পরিবর্তন আসছে ট্রাফিক ব্যবস্থাপনায়

দেশের খবর: সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে সরকার। ট্রাফিক ব্যবস্থাপনায় আনা হচ্ছে আমূল পরিবর্তন।
জানা গেছে, নির্ধারিত স্থানে যাত্রী উঠা-নামা, চলন্ত অবস্থায় দরজা বন্ধ রাখাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় আনতে ডজনখানেক সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের ‘ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন’ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়। আগামী ২০ আগস্টের মধ্যে বাস্তবায়ন শুরু হবে। এ জন্য বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশনা দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভায় অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে বিআরটিএ, বিআরটিসি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসক, বাংলাদেশ স্কাউট, আর্মড ফোর্সেস ডিভিশন এবং শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত হচ্ছে:
১. চলন্ত অবস্থায় সব গণপরিবহনের দরজা বন্ধ রাখতে হবে, নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী উঠানামা করা যাবে না।

২. গণপরিবহনের দৃশ্যমান দুটি স্থানে চালক ও হেলপারের ছবিসহ নাম এবং চালকের লাইসেন্স নম্বর ও মোবাইল নম্বর প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এ দুটি সিদ্ধান্ত বাস্তবায়নে ডিএমপি ও বিআরটিএ দায়িত্ব পালন করবে।

৩. সব মোটরসাইকেল ব্যবহারকারীকে (সর্বোচ্চ দুইজন আরোহী) বাধ্যতামূলক হেলমেট এবং সিগন্যাল আইন মানতে বাধ্য করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ডিএমপি।

৪. সব মহাসড়কে বিশেষত: মহাসড়কে চলমান সব পরিবহনে (বিশেষত: দূরপাল্লার বাস) চালক এবং যাত্রীর সিটবেল্ট ব্যবহার এবং পরিবহনসমূহকে সিট বেল্ট সংযোজনের নির্দেশনা দেয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিআরটিএ এবং বাংলাদেশ পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। এ চারটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে ২০ আগস্টের মধ্যে।

সড়ক ব্যবস্থাপনায় ৯টি সিদ্ধান্ত এবং পরিবহনের ফিটনেস এবং লাইসেন্সের জন্য চারটি সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বাত্মক প্রচার ও গণমাধ্যমে প্রচারণা, সভা আয়োজনের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লোকবল নিয়োগের সিদ্ধান্ত হয়।

সড়ক ব্যবস্থাপনায় ৯ সিদ্ধান্ত:
১. ১৮ আগস্টের মধ্যে রাজধানীর যেসব স্থানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে সেসব স্থানের উভয় পাশের ১০০ মিটারের মধ্যে রাস্তা পারাপার সম্পূর্ণ বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করবে তাদের ‘ধন্যবাদ’ কিংবা ‘প্রশংসাসূচক’ সম্বোধনের ব্যবস্থা নিতে হবে।

২. ফুটওভার ব্রিজ ও আন্ডারপাসে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতে ২০ আগস্টের মধ্যে পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং ৩০ আগস্টের মধ্যে বাইরে আয়নার ব্যবস্থা করতে হবে।

৩. ১৮ আগস্টের মধ্যে শহরের সব সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন দৃশ্যমান করে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সড়কের নাম ফলক দৃশ্যমান স্থানে সংযোজন করতে হবে।

৪. ট্রাফিক সপ্তাহে চলমান কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অব্যাহত রাখতে হবে। দুই সিটি কর্পোরেশন ও ডিএমপিকে এ উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

৫. স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সিগন্যাল ব্যবস্থা চালুর বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা কর্তৃত্ব পুলিশকে হস্তান্তর করতে হবে। এ জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডিএনসিসি ও ডিএমপিকে সময় দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনিষ্পন্ন বাংলাদেশ পুলিশ থেকে পাওয়া ‘জনবল’ বিষয়ক প্রস্তাবের সব সিদ্ধান্ত সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ফোকাল পয়েন্টে কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশ এবং উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

৬. শহরে রিমোট কন্ট্রোল অটোমেটিক বৈদ্যুতিক সিগন্যালিং পদ্ধতি চালু করা। ১৫ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ডিএমপি।

৭. দুই সিটি কর্পোরেশনকে রোড ডিভাইডারের উচ্চতা বৃদ্ধি বা স্থানের ব্যবস্থাপনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮. মহাখালী ফ্লাইওভারের পর থেকে ফার্মগেট পর্যন্ত ন্যূনতম দুটি স্থানে স্থায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি দৈবচয়নের ভিত্তিতে যানবাহনের ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নেয়া হবে। শহরের অন্যান্য স্থানেও প্রয়োজনীয়তা অনুযায়ী অস্থায়ী অনুরূপ কাজের জন্য মোবাইল কোর্ট বা আইনপ্রয়োগকারী সংস্থার উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ জন্য ঢাকা জেলা প্রশাসন, ডিএমপি ও বিআরটিএকে দায়িত্ব দেয়া হয়েছে।

৯. স্কুল সময়ে যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধেও সভায় আলোচনা হয়েছে। এ জন্য শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠান ছুটি বা শুরুর আগে অপেক্ষাকৃত বয়ঃজ্যেষ্ঠ শিক্ষার্থী, স্কাউট এবং বিএনসিসির সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

ফিটনেস এবং লাইসেন্স সংক্রান্ত সিদ্ধান্তসমূহ

১. অবৈধ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ফিটনেস সনদ প্রদান প্রক্রিয়াতে অবশ্যই পরিবহন দর্শনপূর্বক ব্যবস্থা গ্রহণ,

২. রুট পারমিট বা ফিটনেসবিহীন যানবাহনগুলোকে দ্রুত ধ্বংস করার সম্ভাব্যতা যাচাই,

৩. লাইসেন্স প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে ‘লার্নার’ সনদ দেয়ার সময় ড্রাইভিং টেস্ট নেয়া যেতে পারে বলেও মতামত দেয়া হয়েছে। এ ছাড়া উত্তীর্ণদের দ্রুত লাইসেন্স প্রদান,

৪. কর্মকর্তা-কর্মচারীর ঘাটতি থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ঘাটতি পূরণে পদক্ষেপ নেবে বিআরটি।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সর্বাত্মক প্রচারে জনসাধারণকে অবহিতের জন্য গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। সভায় শনিবার ১৮ আগস্ট সকাল ১০টা থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি), স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও মহাপরিচালক (জিআইইউ) এয়ারপোর্ট সড়ক হতে নগর ভবন পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এসব বিষয়ে সমন্বয় করবেন। সভা থেকে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হুমকির মুখে দেড় হাজার স্কুল শিক্ষার্থীর লেখাপড়া

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় তিনটি প্রাইমারি স্কুলের জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলগুলো হচ্ছে কলারোয়া উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলার সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামনগর উপজেলার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি নিরসনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল অমীন গত ১৬ আগস্ট ১৭২২/১(১০) নং স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং মহাপরিচালক বরাবর পত্র দিয়েছেন। পত্রের মর্মানুযায়ি জানা গেছে, কলারোয়া উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচির ও গেট নির্মাণে বাঁধা দিচ্ছে স্থানীয় একটি মহল। স্কুলের মাঠে এলাকার মানুষ ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার নামাজ আদায় করেন। স্কুলের সীমানা প্রাচির নির্মিত হলে সেখানে ঈদের নামাজের স্থান আরো সুরক্ষিত থাকবে। ঈদের সময় স্কুল ছুটি থাকে। ফলে ঈদের নামাজ আদায়ে স্কুলের মাঠ ব্যবহারে কোন সমস্যা নেই। কিন্তু এলাকার একটি বিশেষ মহল ঈদের নামাজের দোহাই দিয়ে স্কুলের সীমানা প্রাচির নির্মাণে বাঁধা দিচ্ছে।
এদিকে কালিগঞ্জ উপজেলার সাদপুর প্রাইমারি স্কুলে খেলার মাঠ বাদ রেখে সেখানে অবৈধভাবে দেয়াল নির্মাণ করছে একটি মহল। স্কুলের দুটি গাছও জোর করে কেটে নিয়েছে তারা। ফলে এ স্কুলের শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে জানান শিক্ষা অফিসার।
এদিকে শ্যামনগর উপজেলার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে সেখানে প্রাচির নির্মাণ করছে হাইস্কুল কর্তৃপক্ষ। ফলে সেখানেও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসির বরাত দিয়ে শিক্ষা অফিসার জানান, জেলার তিন উপজেলার তিনটি প্রাইমারি স্কুলের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর লেখাপড়া হুমকির মুখে। স্থানীয় দলাদলির মুখে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত আজ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে প্রাথমিক শিক্ষায় ব্যাপক ক্ষতি হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ শেষের দিক দিয়ে অষ্টম

খেলার খবর: বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশ। তবে শুরু দিক দিয়ে নয়, শেষের দিক দিয়ে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অবস্থা সেই আগের মতোই গুরুতর। ২০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান র‌্যাংকিংয়ের ১৯৪তম স্থানে। এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা আর পাকিস্তান আছে বাংলাদেশের পেছনে।
বিশ্বকাপের পর বৃহস্পতিবার প্রথমবারের মত র‌্যাংকিং ঘোষণা করে ফিফা। গত আসরের চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ফলে শীর্ষ স্থানচ্যুত হয়ে ১৫তম স্থানে নেমে গেছে জোয়াকিম লোর দল। অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে সপ্তমস্থানে ছিল ফ্রান্স। এর আগে ২০০১ সালের মে মাসে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ফরাসিরা। ২০০২ সালের মে মাস পর্যন্ত তাদের এই অবস্থান বজায় ছিল। ২০১০ সালের সেপ্টেম্বরে সর্বনিম্ন র‌্যাংকিং ২৬ নম্বরে নেমেছিল ফরাসিরা।
রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম রয়েছে র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তৃতীয়স্থানে। চতুর্থস্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। পঞ্চম থেকে দশম পর্যন্ত রয়েছে যথাক্রমে- উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। ১১তম স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিবেশী ভারত রয়েছে র‌্যাংকিংয়ের ৯৬তম স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাগ্য পরিবর্তনে মালয়েশিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলো সাতক্ষীরার লুৎফর

নিজস্ব প্রতিবেদক ঃ ভাগ্য পরিবর্তন ও সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে জমিজমা বিক্রি করে নির্মাণ শ্রমিক হয়ে লুৎফর রহমান ১২ বছর আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার সুখের সংসার। সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ আকস্মিক এক দূর্ঘটনায় তাদের সুখের সংসারে নেমে এসেছে দুঃসহ বেদনা। গত ১১ আগষ্ট নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে গেলে তার সহকর্মীরা তাকে মালয়েশিয়ার সেরামবান শহরে অবস্থিত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১৫ আগষ্ট না ফেরার দেশে পাড়ি জমান তিনি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে মালয়েশিয়ার একটি বিমানে তার লাশ ঢাকা শাহাজালাল বিমানবন্দরে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। সেখান শনিবার সকাল ১০ টার দিকে তার লাশ সাতক্ষীরা শহরের গড়েরকান্দার নিজ বাড়িতে আনা হবে। বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৎ কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

অনলাইন ডেস্ক: বগুড়ায় স্ত্রীর প্রথম পক্ষের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু জালাল (হিরু) নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সকালে প্রতিবেশিরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
আবু জালাল হিরু বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত হামিদ আলির ছেলে। পেশায় পরিবহন শ্রমিক হলেও বর্তমানে বেকার। তিনি শহরতলীর মধ্য ধাওয়াপাড়ায় ২য় স্ত্রীর সাথে বসবাস করেন।
জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় চার বছর আগে গাবতলীর এক নারীকে দ্বিতীয় বিয়ে করে আবু জালাল (হিরু)। ওই নারীর আগের পক্ষের তিনটি সন্তান ছিল। তার মধ্যে ৯ বছর বয়সী মেয়ে ছিল। সে স্থানীয় স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আবু জালাল হিরু বর্তমানে কোন পেশায় নেই। ২য় স্ত্রী অন্যের বাসা বাড়িতে কাজ করে পুরো সংসার চালায়।
মা অন্যের বাড়িতে কাজ করতে গেলে মেয়েটি একাই বাড়িতে থাকতো। এই সুযোগে মেয়েটির ওপর কু-নজর পড়ে সৎ বাবা জালাল ওরফে হিরুর। একাধিকবার সে সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। অবশেষে বৃহস্পতিবার রাতে আবারও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি শুক্রবার সকালে জানাজানি হলে প্রতিবেশিরা তাকে আটক করে এবং বেদম মারপিট করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হিরুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত জালাল ওরফে হিরুর বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চোটের কারণে ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিঁটকে পড়লেন ভুবনেশ্বর কুমার!

খেলার খবর: কোহলির কপালে চিন্তার ভাঁজ ক্রমশই বাড়ছে। প্রথম দুই টেস্টে হেরে সিরিজ হারের আশঙ্কায় ভারতীয় ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতা,টেস্টে ভরাডুবি সব মিলিয়ে টিম ইন্ডিয়ার খারাপ সময় চলছে৷ সূত্রের খবর, এবার সিরিজের শেষ দুটি টেস্টে পাওয়া যাবে না ভুবনেশ্বর কুমারকে৷
ইংল্যান্ডের মাটিতে শেষ দুটি টেস্টে ভুবনেশ্বর কুমারকে পাওয়া যাবে, এমনটাই আশা করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আপাতত সেই আশা ভেস্তে গেলো ভুবির মেডিক্যাল রিপোর্ট পেয়ে৷ ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের শেষ দুই টেস্টেও পাওয়া যাচ্ছে না ভুবিকে৷ ভারতীয় বোর্ড সূত্রে খবর, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের ‘সুইং স্পেশালিস্ট’। বোর্ডের তরফে জানানো হয়েছে, ভুবি এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি৷ পুরোপুরি ফিট হতে ভুবির আরও কিছুদিন সময় লাগবে৷
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন ভুবি। তাই প্রথম তিনটি টেস্টে ভুবনেশ্বর কুমারকে দলে রাখেননি নির্বাচকরা। ট্রেন্ট ব্রিজ টেস্টের পরই শেষ দুটি টেস্টের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা৷ ভুবিকে না পাওয়ায় তাঁদের কপালেও চিন্তার ভাঁজ বলা চলে৷ পিঠের চোটের কারণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন ভুবি৷
ভুবির বোলিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে ফিরে এসেছিল টিম ইন্ডিয়া। চলতি ইংল্যান্ড সিরিজেও তাই ভুবির দিকে তাকিয়ে ছিলেন কোহলিরা৷ কিন্তু পিঠের চোট ব্যকফুটে ঠেলে দেয় এই সুইং বোলারকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওয়েট লিফ্টিংয়ে ছবি পোস্ট করেছিলেন ভুবনেশ্বর৷ মনে করা হয়েছিল ধীরে ধীরে ফিট হচ্ছেন তিনি৷ ফলে শেষ দুই টেস্টে ভারতীয় বোলিংয়ে ফিরতে পারেন ভুবি। কিন্তু ভুবির মেডিক্যাল রির্পোটে আশার আলো দেখা যাচ্ছে না। পাঁচ টেস্টের সিরিজে বিরাটরা পিছিয়ে ০-২ ব্যবধানে৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু তৃতীয় টেস্ট৷ এই টেস্ট হারলে সিরিজ হারবে ভারতীয় দল৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest