সর্বশেষ সংবাদ-
ব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণদেবহাটার পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দবিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার

শেখ রাসেল একটি স্মৃতি বিজড়ীত নাম — নজরুল ইসলাম

 

নিজস্ব প্রতিবেদক :
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সুলতানপুরস্থ আজাদী সংঘ ক্লাবে এ আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম। এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সহ-সভাপতি আশরাফুল করিম ধনী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য সবুর খান, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামছুল আলম, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল মজিদ, কুরবান আলী, মুজিবুর রহমান, নুরুল হক, কবির হোসেন, আশরাফুল কবির খোকন, নূর মনোয়ার হোসেন, রুহুল আলিম, আব্দুস সেলিম, আঃ রহমান, রোকেয়া বেগম, মাস্টার রুস্তম আলী, আনছার আলী, আমজাদ হোসেন প্রমুখ।
এসময় প্রধান নজরুল ইসলাম বলেন, শেখ রাসেল একটি স্মৃতি বিজড়ীত নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শিশু পুত্র শেখ রাসেলকে হত্যা করেছিল ঘাতকরা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের কল্পনাও আমরা করতে পারতাম না। বঙ্গবন্ধুর সুনিপুন দুরদর্শীতার কারণে বাংলাদেশ খুব তাড়াতাড়ি স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে যিনি তাঁর সারাজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। সেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এদেশেরই ঘাতকরা। যেটা বাঙালী জাতির জন্য কলঙ্ক জনক অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা মনে করেছিল তারা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে দিতে। কিন্তু তারা শতচেষ্টা করেও সেটা পারেনি। বঙ্গবন্ধু বেঁচে আছেন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে যারা বিদেশে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তাদের বিচারও শেষ করা হবে। তিনি আরো বলেন, নৌকা হচ্ছে উন্নয়ননের প্রতীক। শেখ হাসিনা সরকার এদেশের ক্ষমতায় আসার পর থেকে দেশে বিদ্যুৎ, শিক্ষা, চিতিৎসা, রাস্তাঘাট সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পদ্মাসেতু বর্তমানে দৃশ্যমান। বাংলাদেশের যারা উন্নয়ন চায়না। ওই জামাত-শিবির চক্র আর যাতে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে জন্য আমাদের সজাগ থাকতে হবে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় যারাই নৌকার প্রতীক পাবে দলীয় স্বার্থে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাকডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে আটুলিয়া একাদশ চ্যাম্পিয়ন

হোসেন আলী, কাকডাঙ্গা।

কলারোয়ার কাকডাঙ্গা তরুন সংঘের আয়োজনে স্থানীয় ঐতিহ্যবাহী কাকডাঙ্গা ফুটবল ময়দানে নক-আউট ভিত্তিক চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন অত্র ফুটবল মাঠ কমিটির কোষাধ্যক্ষ আাশারাফুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন উক্ত মাঠ কমিটির সদস্য বৃন্দ, ৪টি দলের টিম ম্যানেজার, কোচ ও খেলোয়ার সহ এলাকার সুধীবৃন্দ।
অত্র খেলায় অংশ গ্রহন করেন, কাকডাঙ্গা তরুন সংঘ ফুটবল একাদশ, চুপড়িয়া আপন স্পোটিং ফুটবল একাদশ, ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশ। এ ৪টি দলের মধ্যে ১ম রাউন্ডে ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ, চুপড়িয়া আপন স্পোটিং ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে ও আটুলিয়া ফুটবল  একাদশ কাকডাঙ্গা তরুন সংঘ ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটি জমজমাট উত্তেজনার মধ্যদিয়ে প্রথমার্ধ গোল শূণ্য থাকে এবং দ্বিতীয়ার্ধে শুরুতে ভাদড়া বন্ধু মহল গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
টানটান উত্তেজনার মধ্যে খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে আটুলিয়া গোল করলে খেলাটি ১-১ সমতায় শেষ হয়।
নিয়মানুসারে টাইব্রেকারে আটুলিয়া ফুটবল একাদশ ভাদড়া ফুটবল একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অধ্যাপক সানোয়ার হোসেন। রানার্সাপ ট্রফি তুলে দেন অত্র ফুটবল মাঠ কমিটির সাধারন সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান। ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার তুলে দেন প্রভাষক হাবিবুর রহমান লালটু।
টুর্নামেন্টটি পরিচালনা (রেফারি) করেন ইমারুল ইসলাম এবং সহকারী রেফারি ছিলেন আরিজুল ইসলাম ও জিয়ারুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা ইউএনওর বৃক্ষ রোপনে জাতীয় পুরষ্কার গ্রহণ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০১৭ গ্রহন করেছেন। বৃহষ্পতিবার সকালে ঢাকার আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নিকট থেকে ইউএনও এই জাতীয় পুরষ্কার গ্রহন করেছেন। সম্প্রতি বন শাখা-২ এর ২২.০০.০০০০.০৬৭.৪৩.০০০৯.১৬-১৬৩ নং স্মারকে “গ” শ্রেণিতে দেবহাটা উপজেলা পরিষদ এই পুরষ্কারের জন্য মনোনিত হয়। উক্ত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ দেবহাটা উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি বৃক্ষ রোপনের উপর কাজ করেন। তারই ফলশ্রুতিতে তিনি দেবহাটা উপজেলার মধ্যে একটি ঔষধী গাছের বাগান রোপন করেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির দূর্লভ গাছের চারা রোপন করেছেন। এছাড়া তিনি প্রায় ৩ একর জায়গায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ভেষজ (ঔষধী) ছাড়াও শোভাবর্ধনকারী ও দেশীয় বিলুপ্ত প্রায় গাছের চারা রোপন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় ফল, টক জাতীয় ফল, ঔষধী গাছ রক্ষা, নতুন প্রজন্মকে বর্নিত গাছসমূহের সাথে পরিচিতি ঘটানো এবং বিলুপ্তপ্রায় গাছসমূহকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য এই বৃক্ষ রোপন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক পাওয়া এই পুরষ্কার সকল দেবহাটাবাসীর বলে তিনি জানান। ইউএনও বলেন, আরো একাধিক বাগান সৃষ্টি এবং বৃহৎ পরিসরে বৃক্ষ রোপন করে জনগনকে সম্পৃক্ত করে বৃক্ষ রোপনে উৎসাহ প্রদান করার জন্য তিনি কাজ করবেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ দেবহাটায় যোগদানের পর থেকে দেবহাটা উপজেলা পরিষদের সীমানা প্রাচীর, দেবহাটা রুপসী ম্যানগ্রোভকে আরো উন্নত ও বিনোদনমূলক করা, উপজেলা গেট নির্মান, উপজেলা মুক্ত মঞ্চ নির্মান, উপজেলা ভূমি অফিসের সামনে সেবা গ্রহনকারীদের জন্য কাচারী ঘর নির্মান, উপজেলা পরিষদের শোভা বর্ধন করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির অভিষেক

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনাসভা পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গনে সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহ-সভাপতি মঙ্গল কুমার পাল, স্বপন কুমার শীল, এড. অনিত মুখার্জী, নয়ন কুমার সানা, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, বিকাশ চন্দ্র দাশ, অরুন কুমার ঘোষ, রণজিৎ বৈদ্য, কৃষ্ণপদ মন্ডল, নির্মল মন্ডল, অধ্যক্ষ শীবপদ গাইন, জোৎস্না দত্ত, বিশ্বরূপ ঘোষ প্রমুখ। সভার শুরুতে নবগঠিত কমিটির সকলকে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়। সংগঠনের সভাপতি মনোরঞ্জন মুখার্জী সুস্থ্যতা এবং সহ-সভাপতি গোষ্ট বিহারী মন্ডলের সহ-ধর্মীনি চায়না রানী মন্ডল সহ ইতোমধ্যেই যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট প্রার্থনা করা হয়। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের জন্য স্বপন কুমার শীল কে আহবায়ক, অধ্যক্ষ শীবপদ গাইনকে সদস্য সচিব ও কমিটির সকলকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সোমবারের মধ্যে মতামত দেবেন অ্যাটর্নি জেনারেল

দেশের খবর: মুক্তিযোদ্ধা কোট নিয়ে মতামত দেবেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আগামী সোমবারের (২০ আগস্ট) মধ্যে এই মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ আগস্ট) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি দুই-তিন দিন আগে চিঠি পেয়েছি। চিঠিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমার মতামত চাওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে আমার মতামত দেবো।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখার বাধ্যবাধকতা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে মতামত জানতে চেয়েছে সরকার গঠিত কোটা সংক্রান্ত কমিটি। এরই পরিপ্রেক্ষিতে মক্তিযোদ্ধা কোটার বিষয়ে তিনি তার মতামত দেবেন।

গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারি চাকরিতে মেধাকে প্রাধান্য দিয়ে কোটা প্রথা যতটা সম্ভব তুলে দেওয়ার সুপারিশ করছে এ সংক্রান্ত কমিটি। তবে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারে আদালতের রায় থাকায় এ ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত চাইবে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা মাসখানেক কাজ করলাম। সুপারিশ প্রায় চূড়ান্ত। আমাদের কমিটির সুপারিশ হলো— কোটা অলমোস্ট উঠিয়ে দেওয়া, মেধাকে প্রাধান্য দেওয়া। তবে সুপ্রিম কোর্টের একটা রায় আছে, মুক্তিযোদ্ধাদের কোটা প্রতিপালন ও সংরক্ষণ করতে হবে এবং যদি খালি থাকে তা খালি রাখতে হবে।’

তিনি বলেন, ‘এ কারণে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বর্তমানে থাকা ৩০ শতাংশ কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইবে সরকার। মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কমিটি পুরোপুরি বুঝতে না পারার কারণেই এ বিষয়ে আদালতের মতামত চাওয়া হবে। যদি কোর্ট এটাকেও বাদ দিয়ে দেয়— তাহলে কোটা থাকবে না। আর কোর্ট যদি বলে ওই অংশটুকু সংরক্ষিত রাখতে হবে, তাহলে ওই অংশটুকু (মুক্তিযোদ্ধা কোটা) বাদ দিয়ে বাকি সব উন্মুক্ত করে দেওয়া হবে।’ অর্থাৎ আদালত যে মতামত দেয় সেটাই প্রাধান্য পাবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতারের ঘটনাও ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌপথকে ঝুঁকিমুক্ত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে —সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে নৌপরিবহনমন্ত্রী শাহাজাহান খান

 

আসাদুজ্জামান ঃ সরকারের কঠোর অবস্থানের ফলে চার বছরে নৌপথে কোন দূর্ঘটনা ঘটেনি বলে জানান নৌপরিবহনমন্ত্রী শাহাজাহান খান এমপি। নৌপথকে ঝুঁকিমুক্ত করতে নৌ মন্ত্রনালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। শুক্রবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো জানান, পদ্মাসেতু নির্মাণের পর ভোমরা হবে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। ইতিমধ্যে এই বন্দরে আরও ৩৫টি পণ্য আমদানি-রপ্তানীর অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে মোট ৭৪ টি পন্য আমদানি-রপ্তানীর অনুমতি দেয়া হয়েছে এ বন্দরে। তবে সড়ক নিরাপত্তা আইন বিষয়ে কোন মন্তব্য করেননি মন্ত্রী।
স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে স্থলবন্দর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা তিন আসনের এমপি আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা ২ আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, নৌপরিবহন মন্ত্রানালয়ের সচিব আব্দুস সামাদ, খুলনা কাষ্টমস কমিশনার ওহিদুল আলম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত সভা থেকে আরো জানানো হয়, ভোমরা স্থল বন্দওে একটি পুলিশ ফাঁড়ি নির্মান করা হবে। এছাড়া স্থানীয় কমিউিনিটি ক্লিনিককে ছোট পরিসরে একটি হাসপাতালে পরিনত করা হবে এবং বন্দও এলাকার দুই কিলেঅমিটার এরিয়া পর্যন্ত আরসিসি রাস্তা তৈরী করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুজবের মামলায় গ্রেপ্তার ফারিয়া ৩ দিনের রিমান্ডে

দেশের খবর: নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে ফেইসবুকে ‘উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তার কফিশপ মালিক ফারিয়া মাহজবিনকে তথ্য প্রযুক্তি আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম এ কে এম মাইনুদ্দীন শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করা ফারিয়া মাহজাবিন (২৮) ধানমণ্ডিতে নার্ডি বিন কফি হাউজ নামে একটা কফিশপ চালান।

বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানাধীন হাজী আফসার উদ্দিন রোডের বাসা থেকে ফারিয়াকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারিয়া ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ছাত্র আন্দোলনকে ‘ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে’ বিভিন্ন রকম ‘উসকানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত আডিও ক্লিপ’ ছড়াচ্ছিলেন।

সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও ফারিয়া ও তার ‘সহযোগীরা অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা’ চালাচ্ছিলেন বলেও সেখানে অভিযোগ করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাব ফারিয়াকে হাজারীবাগ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারার মামলা দায়ের করে। সেখানে আরেকজনকে আসামি করে তাকে পলাতক দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাজেুদুর রহমান বিকালে ফারিয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় ফারিয়ার পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই মকবুলুর রহমান জানান।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, “ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের খাবার সরবরাহ, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে উসকানিমূলক গুজব ছড়িয়েছেন ফারিয়া মাহজাবিন। তার সঙ্গে আরে কে কে জড়িত ছিল তা জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি ।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে ব্যবহার করে সরকার হটানোর ষড়যন্ত্র হচ্ছিল।

ওই আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার বিভিন্ন থানায় এ নিয়ে মোট নয়টি মামলা হয়েছে।

এসব মামলায় সব মিলিয়ে মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মীরাও আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধূমপান ছাড়তে দারুচিনি!

স্বাস্থ্য কণিকা: তামাক গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর, এ কথা সবারই জানা। শরীরের এমন কোনো অংশ নেই যেখানে তামাকের ক্ষতিকর প্রভাব পড়ে না। ধূমপান ছেড়ে দিতে চাইলেও অনেকে ছাড়তে পারেন না। এটি নেশায় পরিণত হয়ে যায়।
তবে কিছু ভেষজ রয়েছে যেগুলো ধূমপান ছাড়তে বা তামাক ছাড়তে সাহায্য করতে পারে আপনাকে।

দারুচিনি

দারুচিনি ধূমপানের আসক্তি থেকে মুক্ত রাখতে সাহায্য করে। যখন ধূমপান বা অন্যান্য তামাক গ্রহণের নেশা জাগে, এক টুকরো দারুচিনি নিন। একে চিবাতে শুরু করুন। এটা ধূমপানে বিরত রাখতে সাহায্য করবে।

ত্রিফলা

ত্রিফলা শরীরের বিষাক্ত পদার্থ দূর করার জন্য পরিচিত। এটি ধূমপান ছাড়তে সাহায্য করে। প্রতিদিন রাতে এক টেবিল চামচ ত্রিফলা খাওয়া ধূমপান কমাতে উপকারী।

পুদিনা পাতা

পুদিনা পাতা চিবানোও তামাক গ্রহণ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে ও রাতে দুই থেকে তিনটি পুদিনা পাতা চিবান।

আদা, আমলকী, হলুদ

আদা, আমলকী ও হলুদ একত্রে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে খেতে পারেন। এক মাস এটি খাওয়া তামাক গ্রহণের প্রতি আগ্রহ কমাতে কাজ করবে।

অশ্বগন্ধা

অশ্বগন্ধা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে বেশ কার্যকর। এটি উদ্বেগ দূর করতে সাহায্য করে এবং তামাকের প্রতি আসক্তি কমায়। ৪৫০ মিলিগ্রাম থেকে ২ গ্রাম অশ্বগন্ধার শেকড়ের গুঁড়ো খাওয়া ভালো ফলাফল দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest