সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জিয়া-খালেদা বঙ্গবন্ধুর বাড়ি কেন যেতেন, প্রশ্ন হাসিনার

দেশের খবর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার আগে তার ধানমণ্ডির বাড়িতে জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়ার যাওয়া-আসা ছিল জানিয়ে এর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যায় ‘সরাসরি জড়িত’ থাকার কারণেই জিয়াকে পরে রাষ্ট্রপতি করা হয়েছিল বলে তার বিশ্বাস।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এমন বক্তব্য আসে।

সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “মেজর জিয়া এবং তার স্ত্রী… আমারতো মনে হয় এমন কোনো মাস নাই, তারা আমাদের বাড়িতে না আসত। এই যে ঘনঘন আসা, এর পেছনেও কি ষড়যন্ত্র ছিল?”

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরদিন বেতারে সেই ঘোষণা দেওয়া মেজর শরিফুল হক ডালিমের (পরে লেফটেন্যান্ট কর্নেল) প্রসঙ্গ টেনেও একই কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ডালিম ২৪ ঘণ্টা আমাদের বাড়িতেই পড়ে থাকত, এমন কোনো দিন নাই আসত না।”

পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর নানা ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে তিনি নিহত হন।

শেখ হাসিনা বলেন, “জিয়াউর রহমান মেজর ছিল। প্রমোশন দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানইতো তাকে মেজর জেনারেল করেছিল।”

তিনি বলেন, “জিয়া যে রাষ্ট্রপতি হল, সূত্রটা যদি খোঁজেন… জিয়া ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে… আমিতো বলব, একটা এজেন্ট হিসাবেই কাজ করেছিল।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবসের এই আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে বহু জ্ঞানী-গুণী মানুষ… সকলে খুব বাহবা দিতে শুরু করল একটা মিলিটারি ডিকটেটর নাকি বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছে। মেজর থেকে তিন বছরের মধ্যে মেজর জেনারেল হল। তাকে সেনাপ্রধান করা হল, রাতারাতি রাষ্ট্রপতি হয়ে গেল।

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “যেখানে মার্শাল ল আসে, যেখানে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা হয়, সেখানে গণতন্ত্র কী করে থাকে?”

জিয়াউর রহমানের সময় বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত করার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া সম্পূর্ণভাবে জড়িত ছিল।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আটকে রাখা হয়েছিল দায়মুক্তি অধ্যাদেশ জারি করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর তা বাতিল করলে বিচারের পথ খোলে।

১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালতের রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপিল বিভাগ ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।

ওই ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালে। বাকিদের একজন মারা গেছেন এবং ছয়জন পলাতক।

এরা হলেন- আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেমউদ্দিন। তাদের বিরুদ্ধে ২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে আসছেন জিদান

খেলার খবর: সবকিছু ঠিকঠাক থাকলে অন্য কোথাও নয়, জিনেদিন জিদানকে হেড কোচ হিসেবে দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ তিনি। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেই বার্নাব্যু ছেড়েছিলেন তিনি।

জিদানের ভবিষ্যৎ নিয়ে তারপরেই জোর জল্পনা চলছিল। ভাবা হয়েছিল কাতারের কোনও ক্লাবে কোচের দায়িত্ব নিয়ে চলে যেতেন পারেন তিনি। আবার জুভেন্টাসে রোনালদোর সঙ্গে রি-ইউনিয়নের জল্পনাও ভেসে উঠেছিল। এর মধ্যেই খবর, হোসে মোরিনহোর জায়গায় ওল্ড ট্র্যাফোর্ডে কোচ হিসেবে আসছেন বিশ্বকাপজয়ী ফরাসি এই তারকা। তবে এই মৌসুমে নয়, পরের গ্রীষ্মে দেখা যাবে জিদানকে।

অনেক আশা করে মোরিনহোকে আনা হয়েছিল রেড ডেভিলসদের সংসারে। কিন্তু তিনি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। দলের অনেকেই মোরিনহোর কোচিং স্টাইলে খুশি নন। তাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সংসারে তিন মৌসুম পরেই বিদায় ঘটছে তার। ওল্ড ট্র্যাফোর্ডেই জিদানের কোচিংয়ে খেলবেন পল পোগবা ও অ্যান্থনি মার্শাল। বলা হচ্ছে, দেশের দুই তারকার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন কিংবদন্তি ফরাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমীর খসরু চৌধুরীকে দুদকে তলব

রাজনীতির খবর: বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক নোটিশে আগামী ২৮ অাগস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

চিঠিতে অভিযোগ আনা হয়, তিনি বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। দুদক পরিচালক কাজী শফিকুল আলম এই অভিযোগের অনুসন্ধান করছেন।

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আরও মানুষ নামাতে ‘আমীর খসরুর’ একটি ফোনালাপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ফোনালাপ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে ক্ষমতাসীন দলের নেতারা দাবি তোলার পর এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ওই ঘটনার পর আমীর খসরু ওই ফোনালাপের কণ্ঠ তার নয় বলে দাবি করেন। মামলা হওয়ার পর আত্মগোপনে রয়েছেন বিএনপির এই নেতা। বর্তমানে দলের কোনো কর্মসূচিতেও তাকে দেখা যাচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হঠাৎ বুকে ব্যথা হলে যা করবেন

স্বাস্থ্য বটিকা: হঠাৎ করে বুকে ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেক রোগের কারণেই বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা যন্ত্রণা এবং কষ্টকর অনুভূতি। এই ব্যথা কখনো কম হয় আবার কখনো এই কম ব্যথাই জটিল হয়। পেট ফেঁপে গ্যাস তৈরি হলেও অনেক সময় বুকে চাপ দিয়ে ব্যথা অনুভূত হয়। মানসিক চাপ, দুশ্চিন্তা, দুর্ভাবনা বা বিমর্ষতার কারণেও বুকের বাম দিকে ব্যথা হতে পারে।

বুকে ব্যথা অনুভব করেন তবে আপনি কি করবেন?

আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক অনেক প্রশ্ন করে থাকেন, তার উত্তরের মধ্যে আপনার বুকের ব্যথার কারণ নির্ণয় করতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করবেন।

বুকের ব্যথা আসলে একটি লক্ষণ। অনেক কারণে বুকের ব্যথা হতে পারে। বুকের ভেতরে যতগুলো অঙ্গপ্রত্যঙ্গ আছে, প্রতিটিই বুকের ব্যথা তৈরি করতে পারে। আবার বুকের ব্যথা অন্য কোনো কারণেও হতে পারে। যেমন পেটের কোনো কারণে বুকের ব্যথা হতে পারে। মাথার কোনো কারণে বুকে অস্বস্তি হতে পারে। তবে বুকের ভেতরে যে ব্যথাটা, একটা মধ্যবয়সী বা প্রাপ্তবয়স্ক লোকের হাঁটাচলা করার সময় যদি বুকের ব্যথা হয়, তখন এর গুরুত্ব অনেক।

এফোর্ড এনজাইনা বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। অর্থাৎ কাজ করার সঙ্গে যদি ব্যথাটা হয়, আবার বিশ্রাম নিলে কমে যায়, এ রকম অবস্থা হলে এটি বেশ সমস্যার। এ রকম অবস্থায় সাধারণত রক্তনালিতে অর্থাৎ করনারি আর্টারিগুলো সংকচিত হয়ে আসতে পারে বা ব্লক তৈরি হতে পারে। এ রকম অবস্থা যদি হয় বুকে ব্যথা বা বুকে চাপ বা বুকটা ভারি লাগে, সেটা বাম পাশে বা ডান পাশে হোক বা মাঝখানে হোক যেকোনো জায়গায় হতে পারে। এ রকম অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তখন ধরে নেওয়া যায় যে ব্যথাটা হয়তো হৃদরোগের কারণে হতে পারে।

এক্ষেত্রে চিকিৎসক আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, তা জেনে আগে থেকেই সে সব প্রশ্নের উত্তর ঠিক করে রাখলে আপনার রোগ শনাক্তকরণ সহজ হবে, আপনি অনেক ঝামেলা থেকে উত্তরণ পেতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনস্টাগ্রামে চমকে দিলেন সাইফকন্যা সারা!

বিনোদন সংবাদ: সাইফ আলি খান-অমৃতা সিং’র কন্যা সারা আলি খান বলিউডে অভিষেক হবার আগেই তারকা খ্যাতি পেয়ে গেছেন। তার ফ্যান ফলোয়ারও কিছু কম নয়। সেই ফ্যানদের আবদারেই এবার অফিশিয়ালি ইনস্টাগ্রামে তার নতুন অ্যাকাউন্ট খুললেন তিনি।

সাধারণত দেখা যায়, প্রত্যেকে তাদের নিজেদের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নাম লেখান। তবে সারা বেছে নিয়েছেন এমন দিন যা তার ফ্যানদেরও মুগ্ধ করেছেন। ভারতের স্বাধীনতা দিবসের দিনেই তিনি ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট শুরু করলেন।

চমক এখানেই শেষ নয়। তার প্রথম পোস্টটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও জাতীয় সঙ্গীতের পঙ‌্ক্তি। এমনিতে তার দাদি শর্মিলা ঠাকুরের দিক থেকে দেখলে তিনিও ঠাকুর পরিবারেরই অংশ। তার ওপর নিজ দেশের স্বাধীনতা দিবসেই এমন পদক্ষেপ। আগামী দিনে সারা আলির ইনস্টায় চোখ থাকবে তার ফ্যানদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুলতানপুর ক্লাব মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য আ.হ.ম তারেক উদ্দীন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, কাজী ফিরোজ হোসেন। এছাড়া উপস্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মীর আজাহার আলী শাহীন, যুগ্ম আহবায়ক কাজী মারুফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, সাবেক কাউন্সিলর মোমিন উল্লাহ মোহন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এই দেশেরই একশ্রেনীর স্বার্থান্বেষী মহলের হাতে স্বপরিবারে শাহাদাৎ বরণ করেন। যেটা ছিল বাঙালী জাতির জন্য এক কলঙ্ক জনক অধ্যায়। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। পেতাম না স্বাধীনভাবে বেচে থাকার অধিকার। বঙ্গবন্ধুকে হত্যা করা জাতি হিসাবে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে। তিনি আজীবন বাঙালী জাতির মনের মনিকোটায় বেঁচে থাকবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স, দশে নেই জার্মানি

খেলার খবর: বিশ্বকাপের পর ঘোষিত ফিফা র‍্যাংকিংয়ে আসবে বড় পরিবর্তন, এমনটা অনুমেয়ই ছিল। ফিফা প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ঠিক তাই হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা জার্মানি ছিটকে গিয়েছে ১৫ নম্বরে। বিশ্বকাপ জিতে ৬ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স। পয়েন্টের হিসেবে সর্বোচ্চ ১৫০ পয়েন্ট যোগ করেছে ফ্রান্স। সামনে থাকা ছয় দলকে র‍্যাংকিংয়ে পেছনে ঠেলে দিয়ে এক নম্বর স্থান দখল করেছে লা ব্লুজরা।

২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা পিছিয়েছে ১৪ ধাপ, নেমে গিয়েছে ১৫ নম্বরে। অন্যদিকে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পিছিয়েছে ৬ ধাপ, তাদের বর্তমান অবস্থান ১১তম। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও ১ ধাপ নেমেছে ব্রাজিল, রয়েছে ৩ নম্বরে।

অন্যদিকে ব্রাজিলের ২ নম্বর স্থানটা দখল করেছে র‍্যাংকিংয়ের তিনে থাকা বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের রানারআপ দল ক্রোয়েশিয়া লাফ দিয়েছে ১৬ ধাপ, উঠে এসেছে ৪ নম্বরে। নয় ধাপ এগিয়ে ৫ নম্বরে রয়েছে উরুগুয়ে। বিশ্বকাপে চতুর্থ হওয়া ইংল্যান্ডের উন্নতি ঘটেছে ৯ ধাপ, অবস্থান ৬ষ্ঠ।

শীর্ষ দশের পরের চারটি স্থান পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্কের। ১১ নম্বরেই রয়েছে আর্জেন্টিনা। এগুনোর হিসেবে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্বাগতিক রাশিয়াই। ২১ ধাপ এগিয়ে তাদের বর্তমান র‍্যাংকিং ৪৯তম।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দশ দেশ
১. ফ্রান্স – ১৭২৬ পয়েন্ট
২. বেলজিয়াম – ১৭২৩ পয়েন্ট
৩. ব্রাজিল – ১৬৫৭ পয়েন্ট
৪. ক্রোয়েশিয়া – ১৬৪৩ পয়েন্ট
৫. উরুগুয়ে – ১৬২৭ পয়েন্ট
৬. ইংল্যান্ড – ১৬১৫ পয়েন্ট
৭. পর্তুগাল – ১৫৯৯ পয়েন্ট
৮. সুইজারল্যান্ড – ১৫৯৭ পয়েন্ট
৯. স্পেন – ১৫৮০ পয়েন্ট
১০. ডেনমার্ক – ১৫৮০ পয়েন্ট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫-০ গোলে জিতে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রথমে আনাই মগিনি। এরপর আনুচিং মগিনি। দুই যমজ বোন। তারা দুজনেই গোল করেন। এরপর তহুরা খাতুন। তিনিও বাংলাদেশকে আরো একটি গোল উপহার দেন। ৩-০ গোলো এগিয়ে ভুটানের বিরুদ্ধে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
এরপর দ্বিতীয়ার্ধ এসে মারিয়া মান্ডার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। জয়ের আনন্দে ভাসতে থাকে লাল-সবুজের দল। এবার সেই ব্যবধানটা বাড়িয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আর ৫-০ গোল হেরে যায় ভুটান।
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক ভুটানের বিপক্ষে। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় খেলাটি হয়।
এদিকে দিনের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে গেছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest