সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পৌর ৫নং ওয়ার্ড ফুলতলা মোড় আওয়ামীলীগের শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
পৌর ৫নং ওয়ার্ডের গড়েরকান্দা ফুলতলা মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পৌর ৫নং ওয়ার্ডের গড়েরকান্দা ফুলতলা মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মুজিদের সভাপতিত্বে ও পৌর আওয়ীমীলীগের কার্যকারী সদস্য সবুর খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুস সামাদ খান, সাবকে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সবুর সরদার। এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোস্তাফিজুর রহমান, ৬নং ওয়ার্ড আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, শেখ রাসেল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শেখ রাসেল পৌর শাখার আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিক, মোঃ ফারুক, শুকুর আলী, বিশ্বজিত মাখাল, লিটন সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতোনা। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। স্বাধীনভাবে কথা বলতে পারছি। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, অর্থনৈদিকভাবে স্বাবলম্বী হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষের হৃদয়ে সারাজীবন বেচে থাকবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়ননের সর্বদিক দিয়ে উন্নয়নের জোয়ার চলছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল হালিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৌর আ’লীগের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর শাখার ৯টি ওয়ার্ডে নেতৃবৃন্দ অংশ গ্রহন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। বুধবার দিনব্যাপী নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড ও আঞ্চলিক এলাকায় উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ আলোচনা সভা ও খাদ্য বিতরণ করেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড ও আঞ্চলিক এলাকায় উপস্থিত হয়ে দোয়া মাহফিলে অংশ গ্রহন করে দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহা: আবু সায়ীদ, সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা আ. হ. ম তারেক উদ্দীন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর থানা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল, পৌর আওয়ামীলীগের সদস্য মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডে জুলফিকার আলী ভুট্টো, আজগার হোসেন, ২নং ওয়ার্ডের আলম, সোবহান, সামাদ, ইদ্রিস বাবু, ডাঃ সিরাজুল ইসলাম, এবি এম হাসান, ৩নং ওয়ার্ডের শেখ আব্দুল আজিজ, শেখ আব্দুস সেলিম, তায়ফুল ইসলাম, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, আলিয়া মাদ্রাসা আঞ্চলিক কমিটির আব্দুল করিম, আবু মুছা, ৪নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, আবুল কালাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আলিম, ৫নং ওয়ার্ডের কুরবান আলী, শাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, শহিদুল ইসলাম পুটে, ৬নং ওয়ার্ডের নারায়ন চন্দ্র মন্ডল, সৈয়দ রাফিনুর আলী, আনছার আলী, হাফিজুর, আবুল কাশেম, আমতলা আঞ্চলিক কমিটির রবিন সরকার, নূর মনোয়ার, ৭নং ওয়ার্ডের আ: রশিদ, এড. সাইদুজ্জামান জিকো, ৮নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, আনিছ খান চৌধুরী বকুল, মাহমুদ আলী সুমন, মোহাম্মাদ আলী সুজন, আমির হোসেন খান, আমজাদ হোসেন লাভলু, ৯নং ওয়ার্ডের এড. ওসমান, সমীর কুমার, আজিম খান শুভ, মহিদুল ইসলাম, মিজানুর রহমান, বদ্দীপুর আঞ্চলিক কমিটির আলমগীর, খোকন, ফারুক, মিল্টন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় সুলতানপুর ক্লাব মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রিয় আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কমিটির সদস্য আ.হ.ম তারেক উদ্দীন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লায়লা পারভীন সেজুতি, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, কাজী ফিরোজ হোসেন। এছাড়া উপস্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মীর আজাহার আলী শাহীন, যুগ্ম আহবায়ক কাজী মারুফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, সাবেক কাউন্সিলর মোমিন উল্লাহ মোহন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এই দেশেরই একশ্রেনীর স্বার্থান্বেষী মহলের হাতে স্বপরিবারে শাহাদাৎ বরণ করেন। যেটা ছিল বাঙালী জাতির জন্য এক কলঙ্ক জনক অধ্যায়। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। পেতাম না স্বাধীনভাবে বেচে থাকার অধিকার। বঙ্গবন্ধুকে হত্যা করা জাতি হিসাবে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে। তিনি আজীবন বাঙালী জাতির মনের মনিকোটায় বেঁচে থাকবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সপ্তাহ ব্যাপি মুক্তি যুদ্ধের চিত্র কাহিনী প্রদর্শনী শুরু


আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় সপ্তাহ ব্যাপি মুক্তি যুদ্ধের চিত্র ও কাহিনী প্রদর্শনী শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এমআর ফাউন্ডেশন উদ্যেগে বৃহস্পতিবার সকালে উক্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত চিত্র ও কাহিনী প্রদর্শন থেকে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তি যুদ্ধের কাহিনী দেখানো হচ্ছে নতুন প্রজন্মকে। এম আর ফাউন্ডেশন স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন ছবি প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তি যুদ্ধের কাহিনী শুনাচ্ছেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সর্বস্তরের মানুষ উক্ত প্রদর্শনী দেখতে আসছেন। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে সপ্তাহ ব্যাপি । এই চিত্র প্রদর্শনীতে সহযোগিতা করছেন শিক্ষক আনজুয়ারা খাতুন,কাজলরেখা, রেহানা রশিদ, প্রিংকা হোড়, ইতিরাণী, শাহিনা খাতুন,সারমিন সুলতানা,শাওন রহমান, তানিয়া খাতুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের জমিতে ধানের চারা রোপন করলেন এমপি জগলুল হায়দার
আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার :
আউশ আমন ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে বৃহস্পতিবার সকালে নিজের জমিতে ধানের চারা রোপন করেন এমপি জগলুল হায়দার
এখন বাংলা বছরের শ্রাবণ মাস, বর্ষাকাল চারিদিকে চলছে ধান চাষ। কৃষিনির্ভর আমাদের দেশে কৃষক ভাইয়েরা রোদ বৃষ্টিতে অক্লান্ত পরিশ্রম করে মাঠে তাদের সোনার ফসল ফলায়। সেই আউশ – আমন ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে বৃহস্পতিবার সকালে লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে, কাঁদাপানিতে নেমে নিজের জমিতে নিজ হাতে ধানের চারা রোপন করেন সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার টিআরএম বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে মৎস্য ঘের ও অর্ধ শতাধিক ঘরবাড়ি

 

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তালার দোহার গ্রামে টিআরএম প্রকল্পের বাঁধ ভেঙ্গে ১৫/২০ টি মৎস্য ঘের, অর্ধশতাধিক ঘরবাড়ি ও রাস্তা তলিয়ে গেছে। উপজেলার শালিখা টিআরএম প্রকল্পের পশ্চিম পার্শে¦ দোহার খাল সংলগ্ন এলাকায় বুধবার ভোর রাতে উক্ত বাধঁ ভেঙ্গে যায়।
মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, গত বুধবার ভোর রাতে টিআরএম’র দোহার খাল সংলগ্নে বাঁধ ভেঙ্গে যায়। এতে কপোতাক্ষ নদের পানি মাগুরাডাঙ্গা বিল ও মাদরা গুচ্ছগ্রামে প্রবেশ করে। পানিতে বিল তলিয়ে গেছে । তবে কপোতাক্ষ নদে জোয়ারের পানি বৃদ্ধি পেলে পরা গুচ্ছগ্রাম প্লাবিত হবার আশংকা দেখা দিয়েছে।
এব্যপারে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, তাঁর ইউনিয়নের দোহার গ্রামে টিআরএম এর বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ের দিকে চলে আসে। তবে টিআরএম এর বাঁধের পানি মাধবখালী খাল পড়ায় খাল দিয়ে ভাটিতে পানি নিস্কাশন হয়ে যাচ্ছে। তবে অনতিবিলম্বে বাঁধ সংস্কার না হলে কপোতাক্ষ নদের জোয়ারের পানি খাল উপচে দোহার গ্রামের মধ্যে প্রবেশ করলে ব্যপক ক্ষয়-ক্ষতি হবে।
দোহার গ্রামের অমল বাছাড় জানান, কপোতাক্ষ নদের পানিতে মাদরা গুচ্ছগ্রামের রাস্তা, মাধবখালী খাল ও উত্তর বিলের ১৫/২০টি মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এছাড়া মাদরা ও মাদরা গুচ্ছগ্রামের অধশতাধিক বাড়ি ও রাস্তা পানিতে তলিযে গেছে। এরফলে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। অতি দ্রুত বাঁধ সংস্কার করা না হলে জালালপুর ইউনিয়নের দোহার বিল, মাগুরা ইউনিয়নের মাদরা বিল ও খেশরা ইউনিয়নের কলাগাছি, রাজাপুর, বিশ্বাসের চক, হরিহরনগর ও শাহপুর বিলের শত শত মৎস্য ঘের এবং বসত বাড়ি প্লাবিত হয়ে ব্যপক ক্ষয়-ক্ষতি হবে।
এদিকে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় তিনি দ্রুত বাঁধ সংস্কারের জন্য সাতক্ষীরা জেলা প্রসাশন ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়ার পর সেখানে বৃহস্পতিবার সকাল থেকে বাধ সংস্কারের কাজ চলছে।
তালার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পাখিমারা বিলে টিআরএম প্রকল্পের কাজে অনিয়ম দূর্নিতীর অভিযোগে গত ১৪ আগষ্ট দুদক খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বাদী হয়ে যশোরের সাবেক নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, ঠিকাদার আলিম আল রাজী, কেশবপুরের সাবেক উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, শফিকুল ইসলামসহ ১২ জনকে আসামী করে আলাদা ৩ টি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য ঃ প্রায় ২৬২ কোটি টাকা ব্যায়ে কপোতাক্ষ নদ খনন প্রকল্প এর গুরুত্বপূর্ন অংশ হচ্ছে পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন। এই টিআরএম প্রকল্প বাস্তবায়নের জন্য পাখিমারা বিলের চারিপাশে পানি নিয়ন্ত্রন বাঁধ নির্মানে ব্যপক দূর্নীতি ও অনিয়ম করা হয়। যে কারনে প্রথম থেকেই বাঁধ ভেঙ্গে যাবার আশংকা ছিল। প্রকল্পের ডিজাইন অনুযায়ী বাঁধ তৈরি না করায় ইতিপূর্বে কয়েকবার বিভিন্ন স্থানে বাঁধে ফাটল ও ভাঙ্গন দেখা দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসিয়ান গেমস কাবাডিতে অংশ নিতে ইন্দোনেশিয়া যাচ্ছে সাতক্ষীরার জাকীর হোসেন
রাহাত রাজা :
১৮ তম এসিয়ান গেমস এ অংশ নিতে বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়া যাচ্ছে জাতীয় কাবাডি দলের সহ অধিনায়ক সাতক্ষীরার কৃতি সন্তান জাকীর হোসেন।সাতক্ষীরার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের ছেলে জাকির হোসেন। জাকার্তায় অনুষ্ঠীত এ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। তিনি তার দল ও নিজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার অগ্রযাত্রায় শুভ কামনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, তায়কোয়ানডো কোচ অাল ইমরান সহ অনেকে
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের কাশিমাড়ী কিং স্টার ক্লাবের উদ্যোগে শোক দিবস পালন

 

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরের কাশিমাড়ী কিং স্টার ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় ক্লাবের সভাপতি আমিনুর রহমানের নেতৃত্বে এক শোক র্যালী বের হয়ে কাশিমাড়ীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ শেষে কাশিমাড়ী কলেজ মাঠের শোক সভায় এসে মিলিত হয়। র্যালী পর্ববর্তী আলোচনা সভায় অংশ নেন ক্লাবের সভাপতি আমিনুর রহমান, ক্লাবের সদস্য প্রভাষক শংকর কুমার, মাসুম বিল্যাহ, সফিকুল ইসলাম, শাহিন, হাবিবুল্লাহ, এমদাদুল সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest