সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাসুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেত

বিপাশাকে থাপ্পড় মারলেন কারিনা

বিনোদনের খবর: বিপাশা বসুকে থাপ্পড় মেরেছিলেন কারিনা কাপুর, তাও আবার প্রকাশ্যে? অবাক লাগছে শুনতে? কিন্তু, ‘আজনবি’ সিনেমার সেটে যখন দুই নায়িকার লড়াই শুরু হয়, তখন কিন্তু বেশ কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলেন পরিচালক আব্বাস মস্তান।
বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। কাপুর খানদানের সদস্য হিসেবে কারিনা কাপুর বরাবরই বেশি নম্বর পেয়ে এসেছেন। সে দিদি কারিশমা কাপুরের সঙ্গে তার তুলনার ক্ষেত্রে হোক কিংবা ভাই রণবীর কাপুরের ক্ষেত্রে। কারিনা কিন্তু সব সময়ই সবাইকে এক গোল করে বেশি দিয়েছেন। অভিনয় হোক কিংবা নাচ, সবকিছুতেই কারিনা কাপুর এগিয়ে রয়েছেন। এমনই মনে করছেন বলিউড ক্রিটিকরা।
কেরিয়ারের উঠতি সময়ে সময় পরিচালক আব্বাস মস্তান ‘আজনবি’-র শুটিং শুরু করেন বেবো। সেই সময় অক্ষয় কুমার এবং ববি দেওলের সঙ্গে করিনা এবং বিপাশাকেও কাস্ট করেন পরিচালক। কিন্তু, সিনেমা মুক্তির আগে থেকেই বিপাশা ‘হট’ ফটোশুট পেজ থির পাতায় উঠে আসে। সেই সঙ্গে বিপাশার একাধিক ছবিও উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়।
শোনা যায়, ‘আজনবি’-র শুটিংয়ের সময় বিপাশার ফটোশুট দেখে করিনার কথা অনেকে ভুলতে শুরু করেন। যা একেবারেই না পছন্দ ছিল বেবোর। ফলে, সুযোগ পেলেই বিপাশাকে খোঁচা দিতে শুরু করেন কারিনা। ফলে এক সময় শুটিং সেটেই করিনাকে অপমান করতে শুরু করেন বিপাশা। অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিপাশাকে কষিয়ে চড় মারেন কারিনা।
দুই নায়িকার গণ্ডগোলের জেরে শেষ পর্যন্ত ভয়ে ভয়ে শুটিং শেষ করেন আব্বাস মস্তান। আর এরপর থেকেই দুই নায়িকা যেন প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে আর কেউ কারও সঙ্গে কাজ করবেন না। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর আবার অশান্তি শুরু হয় ‘রেস’ এর শুটিংয়ের সময়।

‘রেস’ এর শুটিং চলাকালীন বিপাশার সঙ্গে সইফের অনস্ক্রিন জুটি দর্শকদের প্রশংসা পেতে শুরু করে। শুধু তাই নয়, ওই সিনেমার শুটিংয়ের সময় সইফের সঙ্গে বিপাশার রসায়ন নিয়েও সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। আর তখন সবে সবে সাইফের ঘরণী হয়ে সংসার শুরু করেন করিনা। কিন্তু, বিপাশাকে নিয়ে ওই সময় নবাবের সঙ্গে বেগম সাহেবার ঝামেলা শুরু হয়।

কিন্তু, সাইফ নিশ্চিত করেন, যা হচ্ছে, তার পুরোটাই প্রচারের গিমিক। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

শোনা যায়, এরপর থেকেই নাকি কারিনা এবং বিপাশা ‘বেস্ট ফ্রেন্ড’ হয়ে যান। ফলে, একটি আইফার অনুষ্ঠানেও দুই নায়িকাকে যেমন শুভেচ্ছা বিনময় করতে দেখা যায়। তেমনি ‘লিপলক’ করতেও যায় দেখা। ওই ছবি প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছখোলায় ঈদগাহ ময়দানের ঢালাই কাজের উদ্বোধন করলেন সদর উপজেলা চেয়ারম্যান

 

নিজস্ব প্রতিবেদক : সদরের পশ্চিম মাছখোলা ঈদগাহ ময়দানের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেব এ ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বর মো. নুর ইসলাম মাগরীব, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আনছার আলী, সহ সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক নওশের আলী, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, এড. জিয়াউর রহমান,মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবতলা রাস্তা সংস্কার পরিদর্শন করলেন- আসাদুজ্জামান বাবু

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা সদর উপজেলা শিবতলা ছাকাড় মোড় থেকে শেলীর মোড় পর্যন্ত রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। শুক্রবার সকাল ১০ টায় সরেজমিনে যেয়ে
৯৬ লক্ষ টাকা ব্যয়ে ১৭৪০ মিটার পাকা রাস্তা নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আযম, উপসহাকারী প্রকৌশলী আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলী, ঠিকাদার মো. ইসরাঈল হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বর মো. নুর ইসলাম মাগরীব, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্বাস উদ্দিন, সদর উপজেলা যুবলীগনেতা সালাউদ্দিন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাক আহমেদ,আব্দুল করিম প্রমুখ। এসময় তিনি তিনি কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে জনরুত্বপূর্ণ এ সড়কের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন এবং সড়ক নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুরে শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল ফাইনাল খেলায় মাহমুদপুর জয়ী

নিজস্ব প্রতিবেদক : শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় মিনি ফুটবল ফাইনাল খেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি মাহমুদপুর স্পোটিং ক্লাব ও দক্ষিণ আলিপুর দ্য ইয়ং স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের মাধ্যমে মাহমুদপুর স্পোটিং ক্লাব বিজয়ী হয়। আলিপুর সেন্ট্রাল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি প্রকৌশলী মফিজুর রহমান ঢালীর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন আলিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার। আমন্ত্রিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ফারুক। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আনারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান ফিরোজ সোহাগ। অনুষ্ঠানে মেরিনা আক্তার বলেন, খেলাধুলা বিনেদনের একটি অংশ। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ্য থাকে। বর্তমান সরকার খেলাধুলায় খুবই আন্তরিক। বিশ্বের কাছে বাংলাদেশ খেলাধুলার মাধ্যমে আলাদাভাবে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার জঙ্গি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক, জঙ্গি সহ সকল ধরনের অপরাধ নির্মল করতে আমরা বদ্ধ পরিকর। অপরাধী যেই হোক আমরা কাউকে ছাড় দেবো না। পুলিশ জনগনের বন্ধু হিসাবে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চায়। অপরাধ দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করলে পুলিশ অপরাধ আরো দ্রুত কার্যকর করতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা গফুরের ৭ম মাদক ও জঙ্গি বিরোধী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার কর্তৃক ঘোষিত জঙ্গি, চোরাকারবারি ও মাদক বিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি.এম আব্দুল গফুর (সাবেক উপ পরিচালক বিআরডিবি) চোরাচালান, মাদক বানিজ্য, মাদক সেবী, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাসীর বিরুদ্ধে মসজিদ ভিত্তিক ৬ষ্ঠ দফায় গণসচেতনা মূলক প্রচারণা করেছেন।
১০আগস্ট আলীপুর ইউনিয়নের মাহমুদপুর আহলে হাদিছ জামে মসজিদে জুম্মার নামাযের পূর্বে এ প্রচারণা মূলক বক্তব্য উপস্থাপন করেন তিনি।
এসময় তিনি বলেন, চোরাচালন, জঙ্গি ও মাদক সেবন সমাজের জঘন্যতম ঘৃণ্য অপরাধ। সদরের ৭নং আলীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড অধীন ঐতিহ্যবাহী মাহমুদপুর এলাকার দীর্ঘদিনের একটি সুনাম আছে। এই এলাকায় রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বালিকা বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা সহ অসংখ্যা ধর্মীয় প্রতিষ্ঠান। সমাজের সকল সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। যা ঐতিহ্যবাহী মাহমুদপুর এলাকার জন্য সুনাম বহন করে আসছে। এই এলাকার কিছু জঙ্গি, চোরাকারবারী ও মাদকসেবী সেই সুনাম বিনষ্ট করার অশুভ প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদক নির্মুল করতে জিরো টলারেন্সনীতি হাতে নিয়েছে। সমাজ থেকে এহেন কর্মকান্ড যাতে নির্মূল হয় সেজন্য এলাকার বিভিন্ন পয়েন্টে জঙ্গি, চোরাকারবারী ও মাদক বিরোধী পোস্টার লাগানো হয়েছে। এই কর্মকান্ডে তিনি সকলের সহযোগীতা কামনা করেন এবং এলাকা ভিত্তিক একটি কমিটি গঠন করার প্রস্তাব পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুচ্ছামা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম সাবেক উপজেলা কমান্ডার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ করিম সরদার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাহাজুদ্দিন আকুঞ্জি, মোঃ রহমত আলী, ইবাদুল সানা, ফরিদ হোসেনসহ সংশ্লিষ্ট মসজিদের সভাপতি/সম্পাদক ও এলাকার মুসল্লিবৃন্দ। তিনি পর্যায়ক্রমে এলাকার সকল সচেতন গণমানুষকে নিয়ে একটি মাদক বিরোধী সমাবেশ করে প্রতিরোধ কমিটি গঠনের জন্য প্রশাসন সহ সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর প্রস্তুতি সভা

মহান স্বাধীণতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও মাস ব্যাপী শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা শুক্রবার বিকাল ৪টায় পৌর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের পৌরসভাপতি মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইব্রাহিম হোসেন, কুটির শিল্প সম্পাদক মোছাক সরদার, কার্যকরী সদস্য মোঃ হাকিম ও আজিজুল ইসলাম।
বক্তব্য রাখেন, পৌর সহ-সভাপতি আবুল হোসেন, আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, খায়রুজ্জামান, আবুল হোসেন মোড়ল, ফারুক হোসেন, লুৎফর রহমান টুকু, ৫নং ওয়ার্ড সভাপতি রহুল আমিন, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি ইউসুফ গাইন, ৩নং ওয়ার্ড সভাপতি ইস্রাফিল, ২নং ওয়ার্ড আহবায়ক সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবু, ৭নং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মুকুল, ৫নং সাধারণ সম্পাদক এছাক সংস্থার ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সভায় আসামী ১৫ আগস্ট উপজেলার ৯টি ওয়ার্ডে স্ব স্ব ব্যানারে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন এবং আগামী ৩১ আগস্ট বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া অনুষ্ঠান সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন’ র সাধারণ সভা

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- খুলনা -২৩৪৪) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শহরের পাকা পুলের মোড়স্থ মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক এস, এম সেলিম, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, কার্যকারী সদস্য মোঃ অরশাদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জুম্মান আলী সরদার, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সদর উপজেলা বোর্ড ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল আহমেদ বাদল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইদ্রিসুল ইসলাম পলাশ, ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউছুফ আলী সরদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক, ক্রীড় সম্পাদক হাফিজুর রহমান, জেলা মোটর যান ইউনিয়নের সাধারন সম্পাদক আ: হাকিমসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় একতাবদ্ধ হওয়া, পরিচয় সংগ্রহ করা, মাসিক ৩০ টাকা চাঁদা নির্ধারণ এবং যারা এখনও সমিতির সদস্য হয়নি তাদের সদস্য হওয়ার জন্য আহবান জানানো হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনে বিএনপি সুবিধা নিতে চেয়েছিল

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোটা আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ হয়েছে এবং ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ওপর ভর করেও ব্যর্থ হয়েছে।

ওবায়দুল কাদের শুক্রবার বিকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও চালকদের গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনে বিএনপি সুবিধা নিতে চেয়েছিল। কিন্তু তা না পেয়ে হতাশ হয়ে নেতাকর্মীদের চাঙা করার জন্য তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে।

সেতুমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা সড়কে সাত দিন ছিল, আর আমি সাত বছর ধরে আছি। তবে যতটুকু সাফল্য আসা দরকার ছিল সেই সাফল্য থেকে এখনও আমরা অনেক দূরে রয়েছি। এখনও গাড়ি চেকিং করতে যাই, সেখানে হয় গাড়ির ফিটনেস নেই, কারো ড্রাইভিং লাইসেন্স নেই।’

মন্ত্রী বলেন, আমরা এই মুহূর্তে একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সারাদেশে বিআরটিএ এর অফিস লাইসেন্স প্রদান ও নবায়ন করবে। এতদিন যারা আলস্যে দিন কাটিয়েছে তাদের মধ্যে সচেতনতা এবং সতর্কতা ফিরে এসেছে। নবায়ন, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না সেটা বুঝে গেছে।

মন্ত্রী আরও বলেন, বিআরটিএ এর সেবা গ্রহণের সুবিধার্থে টাকা জমা দেয়ার দুর্ভোগ লাঘবের জন্য মোবাইল ব্যাংকিং চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest