সর্বশেষ সংবাদ-
বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালাআকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী : দুই চিকিৎসকসহ বরখাস্ত তিনবুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাস ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতেরটিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ

শাবনূর আমার চেয়েও জনপ্রিয়: মৌসুমী

বিনোদন সংবাদ: মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ সেলিব্রেটি টক শো স্টার নাইট-এ অতিথি হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।

বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা মৌসুমী ও শাবনূর। বড়পর্দায় অভিনয় করে দু’জনই দর্শক হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। এ দু‘জনের মধ্যে কে বেশি জনপ্রিয়? এমন প্রশ্নের উত্তরে দর্শক দ্বিধাবিভক্ত হবেন তা বলার অপেক্ষা রাখে না।

তবে, চিত্রনায়িকা মৌসুমীর উত্তরে এলো শাবনূরের নাম। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ সেলিব্রেটি টক শো স্টার নাইট এ উপস্থিত হয়ে মৌসুমী বললেন, “শাবনূর আর আমার মধ্যে শাবনূর বেশি জনপ্রিয়। ”

শুধু তাই নয়, সালমান শাহ এবং ওমর সানির তুলনা করতে গিয়েও স্বামীর প্রতি পক্ষপাত করেননি এ নায়িকা। ওমর সানির চেয়ে জনপ্রিয়তার দৌড়ে প্রয়াত সালমান শাহকে এগিয়ে রাখেন মৌসুমী। যদিও স্বামী ওমর সানিকে জীবনে চলার পথে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় বন্ধু বলে দাবী করেন তিনি।

চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী চিত্রনায়িকা’ খ্যাত এ নায়িকা সম্প্রতি পূর্ণ করেছেন তার চলচ্চিত্রে অভিনয় জীবনের ২৫ বছর। বাংলা চলচ্চিত্রে তার রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ‘স্টার নাইট’-এর অনুষ্ঠানটি সাজানো হয় বিশেষভাবে।
সম্প্রতি মাছরাঙা স্টুডিওতে এই অনুষ্ঠানের ধারণ সম্পন্ন হয়। এতে মৌসুমীর বড়পর্দার ২৫ বছর কিংবা তার-ও আগে মডেলিং সময়কার বিভিন্ন তথ্য, ছবি, ভিডিওচিত্র দিয়ে তাকে সারপ্রাইজ দেয় ‘স্টার নাইট’ টিম। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে একের পর এক সারপ্রাইজ পেয়ে মৌসুমী অশ্রুসিক্ত হয়ে পড়েন। ক্যারিয়ারের সাথে, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কিছু মানুষের মন্তব্য ও ভিডিওবার্তা দেখে আবেগ সামলাতে পারেননি মৌসুমী।

জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর-এর সঙ্গে কথোকথনে মৌসুমী নিজের লেখা কবিতা আবৃত্তি করেন, গান গেয়ে শোনান। আলাপচারিতার ফাঁকেই উঠে আসে বিভিন্ন তথ্য: বলিউডে মিঠুন চক্রবর্তী ও আমির খানের সাথে একটা সময় হিন্দি ছবিতে অভিনয় করার কথা ছিল তার।

মৌসুমী জানান, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে উপকার হয় এমন যে কোনো কাজে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে যুক্ত হতে চান। তবে সক্রিয় রাজনীতিতে সহসাই জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা তার নাই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলচ্চিত্র ক্যারিয়ারের রজত জয়ন্তী উদযাপনের কেক কাটেন মৌসুমী।

রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও পরিকল্পনায় ‘স্টার নাইট’ প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসছে ঈদের দিন, রাত ৮টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের সাত রাজ্যে বন্যা-বৃষ্টিতে ৭৭৪ জনের মৃত্যু

বিদেশের খবর: চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যায় ভারতের সাত রাজ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৭৪ জন মানুষ। গতকাল সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি) জানিয়েছে, চলতি বর্ষায় কেরালায় ১৮৭ জন, উত্তরপ্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, আসামে ৪৫ জন ও নাগাল্যান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে জানানো হয়, এর বাইরে কেরালায় ২২ জন ও পশ্চিমবঙ্গের ৫ জনসহ মোট ২৭ জন নিখোঁজ রয়েছেন। আর এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় আড়াই শ মানুষ। ভারী বৃষ্টি ও বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে মহারাষ্ট্রের ২৬টি, আসামের ২৩টি, পশ্চিমবঙ্গে ২২টি, কেরালার ১৪টি, উত্তরপ্রদেশের ১২টি, নাগাল্যান্ডের ১১টি এবং গুজরাটের ১০টি জেলা।

এছাড়া দুর্গতদের উদ্ধারে উত্তরপ্রদেশে ৮টি, পশ্চিমবঙ্গে আটটি, গুজরাটে সাতটি, কেরালা ও মহারাষ্ট্রে চারটি এবং নাগাল্যান্ডে একটি উদ্ধারকারী দল কাজ করেছে বলেও জানানো হয়। কেরালার বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। রাজ্যের আবহাওয়া দপ্তর রাজ্যটিতে আরো ভারী বর্ষণের আভাস দিয়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, কেরালা রাজ্যের ১৪টির মধ্যে অর্ধেকেরও বেশি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে নিচু এলাকা থেকে ৩০ হাজার মানুষকে সরকারি ত্রাণশিবিরে আনা হয়েছে। সেখানকার বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আবহাওয়া দপ্তর রাজ্যটিতে ভারী বর্ষণের আভাস দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌম্যর ব্যাটে আইরিশদের হারাল ‘এ’ দল

খেলার খবর: মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা থাকলো হাতের নাগালে। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেললো বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড উলভসকে ৪ উইকেটে হারিয়েছে সৌম্যরা। স্বাগতিকদের ১৫২ রান ১২ বল বাকি থাকতে পেরিয়ে যায় অতিথিরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন সৌম্য। ছন্দ হারিয়ে ফেলা বাঁহাতি ব্যাটসম্যান তিন ইনিংসে সব মিলিয়ে করেন ১৯ রান।

‘এ’ দলের হয়ে ছন্দে ফেরার আভাস মিলেছে সৌম্যর ব্যাটিংয়ে। অধিনায়ক দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দারুণ সঙ্গ পেয়েছেন শান্তর কাছ থেকে।

রান তাড়ায় প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান জাকির হাসান। তবে তার বিদায়ের কোনো প্রভাব দলের ওপর পড়তে দেন শান্ত-সৌম্য।

শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন শান্ত। তার একের পর এক বাউন্ডারিতে দ্রুত এগোয় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটিতে শান্তর অবদান ২৩ বলে ৭ চারে ৩৮।

শান্ত যখন ঝড় তোলেন অন্য প্রান্তে তখন নীরব সঙ্গী সৌম্য। শুরুতে একটু সময় নেওয়া বাঁহাতি ওপেনার ডানা মেলেন শান্তর বিদায়ের পর। ৪১ বলে ৫ চার ও তিন ছক্কায় ৫৭ রান করে সৌম্য ফিরে যাওয়ার সময় ম্যাচ অনেকটাই অতিথিদের মুঠোয়।
দুই অঙ্ক ছুঁতে পারেননি মোহাম্মদ মিঠুন ও আল আমিন জুনিয়র। তবে আফিফের বিস্ফোরক ব্যাটিংয়ে বাকিটা সহজেই সারে বাংলাদেশ। জয়কে সঙ্গী করে ফেরা আফিফ ২১ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন ৩৫ রান।

এর আগে সোমবার ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আইরিশরা। ৩৪ রানের উদ্বোধনী জুটির পরও ৫২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।

সেখান থেকে দলকে দেড়শ রানে নিয়ে যাওয়ায় বড় অবদান সিমি সিং ও কেভিন ও’ব্রায়েনের। সিমি ৩৭ বলে করেন ৪১। ও’ব্রায়েন ১২ বলে খেলেন ২১ রানের ঝড়ো ইনিংস।

আঁটসাঁট বোলিংয়ে ২১ রানে ২ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ। শরিফুল ২ উইকেট নেন ৩১ রানে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ২ উইকেট নেন ৩৫ রানে।

আগামী বুধবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড উলভস: ২০ ওভারে ১৫২ (টমসন ২৮, পোর্টারফিল্ডার ১৪, বালবার্নি ৯, ম্যাকব্রাইন ১৫, সিমি ৪১, ও’ব্রায়েন ২১, টাকার ১১, ডকরেল ৬, কেন ২, ম্যাককার্থি ১*, চেইস ০; হাসান ১/৩১, আফিফ ১/১৬, শরিফুল ২/৩১, তাইজুল ২/৩৫, সাইফ ২/২১, সৌম্য ১/১৭)

বাংলাদেশ এ: ওভারে ১৮ ওভারে ১৫৫/৬ (জাকির ০, সৌম্য ৫৭, শান্ত ৩৮, মিঠুন ৮, আল আমিন জুনিয়র ৫, আফিফ ৩৫*, মিজানুর ২, সাইফ ৪*; ম্যাকব্রাইন ৩/২৩, কেন ০/২৮, সিমি ০/১২, চেইস ২/২৯ ডকরেল ০/২৯, ম্যাককার্থি ০/৩৪)

ফল: বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে জয়ী

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-শ্রাবন্তীর প্রেমের জোর গুঞ্জন

বিনোদন সংবাদ: বাংলাদেশি চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর মধ্যে সম্পর্কের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশি শোবিজ অঙ্গনে এ নিয়ে কোনো কথা শোনা না গেলেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শাকিব-শ্রাবন্তী আলোচনা নাকি বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

রাজীব বিশ্বাসের সঙ্গে সেই শৈশবের প্রেম শ্রাবন্তীর, তারপর বিয়ে। তাঁদের ঘর আলো করে আসে একমাত্র ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। সেই দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনের পরও শেষপর্যন্ত বিয়েটা টেকেনি। ২০০৩ সালে শুরু হওয়া সম্পর্কের ইতি হয় ২০১৬ সালে এসে। এরপর কেটে গেছে অনেক সময়।

শ্রাবন্তীর জীবনে এসেছিল নতুন প্রেম, মডেল কৃষ্ণ ব্রজ। তবে সে সম্পর্কটা ছিল নেহাতই ক্ষণিকের। মুম্বাইয়ে বেশ আয়োজন করে বাগদান অনুষ্ঠানের পর সে সম্পর্কও ভেঙে যায়। শ্রাবন্তী ও কৃষ্ণ ব্রজর সম্পর্ক ভাঙার খবর আসে গত বছর শ্রাবন্তীর জন্মদিনের সময়।

তিনি নাকি ‘সিঙ্গল’, এমনটাই দাবি করে আসছেন শ্রাবন্তী। যদিও টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্যকথা। ভারতীয় গণমাধ্যম বলছে, শোনা যাচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।
সম্পর্কের সূত্রপাত নিয়ে জিনিউজের বাংলা সংস্করণ লিখেছে, এই মুহূর্তে ‘শাকিবের সঙ্গে ‘ভাইজান এলো রে’ বলে একটি ছবিতে কাজ করছেন শ্রাবন্তী। লন্ডনে এই ছবির শ্যুটিং চলাকালীনই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। শোনা যায়, সিনেমায় একটি দৃশ্যের শ্যুটিংয়ের জন্য রোম্যান্টিক পোজ দিচ্ছিলেন শ্রাবন্তী-শাকিব। এই দৃশ্যটি শ্যুট হয়ে গেলেও তাঁরা নাকি দুজনে ওই একই ভাবে দাঁড়িয়ে থাকেন। আর এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরই শ্রাবন্তী-শাকিবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শিকারী ছবির মাধ্যমে শাকিব-শ্রাবন্তী জুটির উত্থান। এরই ধারাবাহিকতায় গত ঈদে কলকাতায় মুক্তি পায় ভাইজান এলোরে। এই ছবি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে এসে তুমুল ব্যবসা করছে। বাংলাদেশের সিনেপ্লেক্সের সবচেয়ে বড় চেইন স্টার সিনেপ্লেক্সে এখনো ছবিটি সপ্তাহে দু’দিন হাউজফুল যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহিদুলের মুক্তি চেয়ে নোবেলজয়ী স্টিগলিজসহ ১৩ ব্যক্তির খোলা চিঠি

বিদেশের খবর: ফটোসাংবাদিক শহিদুল আলমকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। একই সঙ্গে মিডিয়া কর্মীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ওদিকে শহিদুল আলমের মুক্তি চেয়ে খোলা চিঠি দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ স্টিগলিজসহ ১৩ বিশিষ্ট ব্যক্তি।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে রিপোর্ট করার পর গ্রেফতার করে ফটোসাংবাদিক শহিদুল আলমকে নির্যাতন করা হয় বলে অভিযোগ আছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক যেসব বিশেষজ্ঞ তাদের মধ্যে রয়েছেন মাইকেল ফোর্সট, ডেভিড কাই এবং সিওঙ্গ-ফিল হোং।

এর মধ্যে মাইকেল ফোর্সট হলেন স্পেশাল র‌্যাপোর্টিউর অন দ্য সিচুয়েশন অব হিউম্যান রাইটস ডিফেন্ডারস। ডেভিড কাই হলেন স্পেশাল র‌্যাপোর্টিউর অন দ্য প্রমোশন অ্যান্ড প্রটেকশন অফ দ্য রাইট টু ফ্রিডম অব অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। সিওঙ্গ-ফিল হোং হলেন চেয়ার-র‌্যাপোর্টিউর অব দ্য ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন।

শহিদুলের মুক্তি চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজসহ ১৩ বিখ্যাত ব্যক্তির খোলা চিঠি;

বাংলাদেশে আটক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি চেয়ে খোলা চিঠি লিখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজসহ বিশ্বের আরো ১৩ জন প্রভাবশালী ব্যক্তিত্ব। বৃটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত ওই চিঠিতে শহিদুল আলমকে গ্রেফতারের ঘটনাকে বিধিবহির্ভূত আখ্যা দেয়া হয়।

চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ ছাড়া অন্য স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের পিপলস সিভিল লিবার্টিজ ইউনিয়নের সহ-সভাপতি বিনায়ক সেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী সিপভাক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ বাটলার ও অ্যাঙ্গেলা ডেভিস উল্লেখযোগ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

এম. বেলাল হোসাইন: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বদরতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রী হলো একই উপজেলার বদরতলা কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে তিথী স্বর্ণকার (১৩)। সে বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭ টায় তিথী প্রাইভেট পড়ার জন্য সাইকেল যোগে বাড়ী থেকে স্কুলে যাওয়ার সময় পারুলিয়া আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে পৌছালে সিমেন্ট ভর্তি একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী তিথী নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের চাকার তলায় পড়ে পিষ্ট হয়। ঘটনাস্থালেই তিথী মারা যায়। স্থানীয়রা ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করে আশাশুনি থানায় অবহতি করলে পুলিশ ঘটনাস্থালে এসে তিথীর মরা দেহ উদ্ধার করে আটককৃত ড্রাইভার হেলপার ও ট্রাক থানা হেফজাতে নেয়া হয়। এঘটনায় আশাশুনি থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জন্ডিস হলে যা করবেন

স্বাস্থ্য বটিকা: জন্ডিস আসলে কোনো রোগ নয়, বরং বেগতিক শরীরের উপসর্গ মাত্র। রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। এ সময়টাতে ত্বক হলদেটে হয়ে যায়, চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। জন্ডিস হলে খাদ্যে অরুচি, জ্বর আসা, বমি বমি ভাব, পেট ব্যথা হতে পারে।

একবার জন্ডিসের প্রভাব শরীরে পরা মানে তার যকৃৎ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া।

জন্ডিসের লক্ষণ
জন্ডিস হলে চোখ হলুদ হয়। তবে হেপাটাইটিস রোগে জন্ডিসের পাশাপাশি খাদ্যে অরুচি, বমি ভাব, জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপুনি দিয়ে জ্বর আসা, মৃদু বা তীব্র পেটব্যথা ইত্যাদি হতে পারে। এসব উপসর্গ দেখা দিলে তাই অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের পরমর্শ নেয়া উচিত।

চিকিৎসক শারীরিক লক্ষণ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে জন্ডিসের তীব্রতা ও কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দিয়ে থাকেন।

জন্ডিসের তীব্রতা কোন পর্যায়ে আছে, সেই অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। খুব বেশি জটিলতা না থাকলে কিছু প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করলেই জন্ডিস সেরে যায়।

জন্ডিস হলে যা করবেন

১. প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস পানি খান।

২. বেশি পরিমাণে ফল এবং শাকসবজি খান বিশেষ করে সবুজ শাকসবজি প্রচুর খাওয়া উচিত। এর মধ্যে পালং শাক, মুলা শাক ও পেঁপের পাতা জন্ডিস সারাতে বেশ ভালো কাজ করে।

৩. এ সময় কফি, অ্যালকোহল, সোডা কিংবা অন্যান্য পানীয় খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন।

৪. ঘরে তৈরি ফলের রস খেতে পারেন। এর মধ্যে আখের রস, টমেটোর রস বেশ উপকারী।

৫. প্রক্রিয়াজাত বা ফাস্ট ফুড খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৬. লাল মাংস খাবেন না।

৭. ধূমপান পরিহার করুন।

৮. এ সময় পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

৯. দুধ, পনির কিংবা অন্যান্য দুগ্ধজাত খাবার খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন।

১০. পারলে কিছু সময় হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। সম্ভব হলে বাইরে হাঁটুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

রিাজনীতির খবর: জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার (১৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে কুড়িগ্রাম-২ আসনের এই সংসদ সদস্যকে রবিবার (১২ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest