আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে শহরের নিউ মার্কেট মোড় থেকে থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি ট্্রাক।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের এবাদুলের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩১) ও যশোর জেলার ঝিকরগাছা থানার কুমড়ী গ্রামের মৃত করিম সরদারের ছেলে আবুল কালাম (৪৫)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান জানান, ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ট্্রাকে একটি মাদকের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের নিউ মার্কেট মোড় এরঅকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি ট্রাক আটকিয়ে চ্যালেঞ্জ করা হয়। যার নম্বর যশোর ড-১১Ñ১১২২। পরে ট্রাকের টুল বক্সে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩’শ ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক :
খাদ্যে বিষক্রিয়া মিশিয়ে আলিপুরে একই পরিবারের ০৫ জনকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ২নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
ভুক্তভোগী আলীপুর শিবপুর গ্রামের ঈমান আলী জানান, প্রতিদিনের ন্যায় আমরা রাতের খাওয়া দাওয়ার পরপরই আমি, আমার স্ত্রী তহমিনা, মেয়ে তমা, ছেলে হাবিবুল্লাহ ও ওলিউল্লাহ’র বর্মি, জ্বর, ও পেট খারাপ হতে থাকে।
প্রথমে স্থানীয় ডাক্তার ও পরে অবনতি হওয়ায় প্রতিবেশীদের সহযোগিতায় মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্ততে ইসলামী ব্যাংক হাসপাতলের পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে চিকিৎসা নেওয়ায় উন্নতি হয়। ঘটনার বিবারনে পরিবার, এলাকাবাসী ও জনপ্রতিনিধির বরাতদিয়ে জানা যায়- শুক্রবার দুপুরে সকলেই গোশত সহ অন্য খাবার খায় কিন্তু ঐ সময়ে সমস্যা হয়নি পরবর্তীতে রাত্রে গোশত খাওয়ার সাথে সাথেই প্রথমে আমার, তমা ও স্ত্রী-তহমিনা পরে ওলিউল্লাহ ও পরবর্তীতে সকালে হাবিবুল্লাহ খাওয়ার পর পরই অসুস্থ হয়ে পড়ে। যা ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক খায়রুল বাসারের পরীক্ষায় ধরা পড়ে। ওই খাবারে ই-কোলি নামক এধরনের বিষক্রিয়া মেশানো হয়েছে।
তিনি আরো জানাযায় জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার দিন ধর্য্যরে পর সর্বশেষ ঐ দিন শনিবার ভাইপো সাইদুজ্জামনের নিকট হতে সম্পত্তি ফিরে পাওয়ার জন্য উপজেলা পরিষদের জনপ্রতিনিধির উপস্থিতে জরিপের সিদ্ধান্ত ছিল। আরো অভিযোগ পাওয়া যায় সাইদুজ্জামনের অর্থাৎ (তার পাটিশান বাটওয়ারা মামলা অনুযায়ী প্রাপ্য সম্পত্তি দাগে দাগে অথবা আপোসে বসবাসকৃত স্থানে বজয় করে নিবে) তা না মেনে নিয়ে দ্বিগুনের বেশী সম্পত্তি অবৈধ দখল রাখার জন্য মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে ভুক্তভোগীদের বিরুদ্ধে। পরবর্তীতে তদন্তে তার দায়েরকৃত মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় খারিজ হয়ে যায়।
তবুও সে সম্পত্তি সংক্রান্ত কোন বিচার মেনে না নেওয়ায় তার বিরুদ্ধে সদর থানা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে উক্ত বিষয়ে: আইন অমান্যকারী চোরাকারবারী ভাইপো সাইদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করে চাচা ইমান আলী। সাইদুজ্জামান ও তার পরিবার বিভিন্ন সময়ে বলে যে, ইমান ও তার সন্তনেরা যত দিন বেঁচে থাকবে ততদিন এই ঝামেলা পোহাতে হবে এবং প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি করার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, সম্পত্তি ছাড়বেনা বলে জানায় ইতি পূর্বে তার বিরুদ্ধে থানায় দুটি জিডি রয়েছে। বিভিন্ন সময়ে এবং ০৬জুলাই১৮ইং তারিখে তদন্তের সময়ে সকলের উপস্থিতে জানায় নিজেদের ক্ষতি নিজে করে পরিবারকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিবে।
এছাড়া গত ০৯জুলাই১৮ইং তারিখে উপজেলা-পরিষদের শালিসে বসে সকলের উপস্থিতে বিলান জমিও জোরপূর্বক দখল করিয়া নিবে বলে হুমকি প্রদান করে। সম্পত্তি দখল না দেওয়ার জন্য সকল প্রকার পরিকল্পনা করছে। জরিপের দিন ধার্য্য ছিল গত ০৪আগস্ট২০১৮ইং রোজ শনিবার কিন্তু সে হাজির থাকতে পারবে না বলে জানায় জন-প্রতিনিধিকে ঐ দিন সন্ধ্যায় স্থান: বাড়ির মোড় হতে হাটখোলার চলার পথে তার মোবাইলের মাধ্যমে অপর প্রান্তে ব্যাক্তির সাথে আলাপ করে আমাকে/আমার পরিবারের কাউকে হয়রানী/ বড় কোন চক্রন্তের জন্য এবং পরবর্তী দিন ধার্য্য ঘটনার তারিখে ১১আগস্ট১৮ শনিবার যে দিন পরিবারের উপস্থিত ০৫ জনই গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। ইতোপূর্বে তার অপকর্মের বিরুদ্ধে ইউনিয়নের সকল জনপ্রতিনিধি সহ চারটি ধাপে ৪৫২ জন গণ্যমান্য ব্যাক্তি গণস্বাক্ষর করেছে এবং তার বিরুদ্ধে ০৯ বার পত্র-পত্রিকায় রিপোর্ট হয়েছে।
ওই সাইদুজ্জামানই তার লোকজন দিয়ে ঈমান আলীর পরিবারকে ক্ষতিগ্রস্থ করার জন্য গোপনে খাদ্যে বিষক্রিয়া মিশিয়েছে বলে দাবি করেন চাচা ঈমান আলী।
সাইদুজ্জামান ও তার কুচক্রী লোকজন দ্বারা ভুক্তভোগী ইমান আলী সহ তার পরিবারের জীবন নাশের আশাংকাবোধ করছে। এ ঘটনায় চাচা ইমান আলী ও এলাকাবাসী সহ ঐ চোরাকারবারী ভাইপোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
বিনোদনের খবর: ববি-রোশান অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি আজ সোমবার দুপুরে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। অর্থাৎ ছবিটি ঈদে মুক্তি দিতে আর কোনো বাধা রইল না।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ। ববি-রোশান ছাড়াও ‘বেপরোয়া’ ছবিতে অভিনয় করছেন কাজী হায়াৎ, তারিক আনাম খানসহ আরো অনেকে। ছবিটি কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করা হচ্ছে।
খেলার খবর: ১৪তম এশিয়া কাপের সূচি প্রকাশ হওয়ার পরপরই ভারত আপত্তি জানায়। প্রথমাবস্থায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতের আপত্তি আমলে নিলেও পরবর্তীতে জানিয়ে দিয়েছে, পরিবর্তন হবে না এই সূচি।
সংবাদ মাধ্যমকে তিনি জানান, সকল প্রস্তুতি আগেই সম্পন্ন হয়ে যাওয়াতে এখন আর টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তাই আগের সময়-সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
মূলত, এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মতো মরুভূমির দেশে ৫০ ওভারের দুইটি ম্যাচ পরপর দুই দিনে খেলতে হবে ভারতকে। প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ভারতকে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে। আর ১৯ তারিখে মাঠে নামতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। আর তাতেই আপত্তি জানায় ভারত।
এমন সূচি দেখে খেপে যান ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। বলেন, ‘এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এখন কেউ পরপর দু’দিন খেলে না। দুবাইয়ের গরমের মধ্যে খেলার যে সূচি করা হয়েছে, এটা ঠিক নয়।প্রয়োজনে আমরা এশিয়া কাপ খেলবো না।’
শেবাগের এমন মন্তব্যের পর আলোচনা শুরু করলেও ইতিবাচক কিছু শোনাতে পারেনি এসিসি। তবে এসিসির এই সিদ্ধান্তের পর ভারত কোনো মন্তব্য করেনি।
বিনোদনের খবর: নানা দাবি নিয়ে সিরিয়ালের তারকা ও সাধারণ অভিনয়শিল্পীদের ধর্মঘট চলছে টালিগঞ্জে। এতে হুমকিতে পড়েছে সম্প্রচারিত নাটকগুলো। প্রযোজক এবং আর্টিস্ট ফোরামের ঝামেলার জেরে সোমবার (২০ আগস্ট) থেকে বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে যেতে পারে।
জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের একাধিক সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও, ‘ভূমিকন্যা’ এবং ‘বাজলো তোমার আলোর বেণু’ সেই তালিকায় নেই।
স্টার জলসা, জি বাংলা কোনও চ্যানেলের হাতেই সিরিয়ালের ব্যাংকিং সেই অর্থে কিছু নেই, ফলে আজ থেকেই বন্ধ হয়ে যেতে পারে একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়াল।
১০ ঘণ্টার বেশি কাজ করলে আর্টিস্ট ফোরাম অতিরিক্ত টাকার দাবি করলে, সেই ঘণ্টা মেনে হিসেব কল টাইম থেকে ১০ ঘণ্টা হবে না ফ্লোর টাইম থেকে ১০ ঘণ্টা হবে, তা নিয়েও আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে আলোচনা চলছে।
কাজের সময় সূচি কী হবে, তা নিয়ে আলোচনার পর আর্টিস্ট ফোরাম দাবি করে, ১০ ঘণ্টার বেশি কাজ করলে, অতিরিক্ত টাকা দিতে হবে। তবে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির জট নিয়ে আর্টিস্ট ফোরাম বা প্রযোজক, কোনও তরফই সরাসরি মুখ খুলতে চায়নি।
জানা যাচ্ছে, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকরা বৈঠকে বসে সমাধানের পথ বের করার সময় আচমকাই এক প্রযোজক সেখান থেকে বেরিয়ে যান। এরপরই বিষয়টি আবার জট পাকাতে শুরু করে।
সূত্রের খবর, বকেয়া টাকা না মেটানো পর্যন্ত কাজ শুরু করবে না বলে জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা । শনিবার থেকে কর্ম বিরতি ডাকে আর্টিস্ট ফোরাম। টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের দাবি, প্রযোজকরা বকেয়া টাকা মেটাচ্ছেন না। আর সেই কারণেই প্রতিবাদ শুরু করেছেন তারা।
শিল্পীদের কর্মবিরতির জেরে বন্ধ ভারতলক্ষী, টেকনিশিয়ান স্টুডিও, এন টি ওয়ান স্টুডিও। আর্টিস্ট ফোরামের সদস্যদের কর্ম বিরতির জেরে বিপাকে সিরিয়াল ইন্ডাস্ট্রি।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (৪ অক্টোবর)…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…