সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

ফটোসাংবাদিক শহিদুল আলমকে চিকিৎসা দেয়ার নির্দেশ

দেশের খবর: ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক ড. শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বোর্ড গঠন করে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেদিন বাকি শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ আগস্ট) বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে শহিদুল আলমের ৭ দিনের রিমান্ড চ্যালেঞ্জ ও তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তার আইনজীবীরা।
আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট তানিম হোসেন শাওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে সোমবার নিম্ন আদালতে তুলে রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
‘মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট’ করার অভিযোগে রোববার রাতে শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয়। আদলত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন শহিদুল আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-শ^শুরের মৃত্যুদণ্ড

আসাদুজ্জামান : সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী ও শ^শুরের মৃতুদন্ডের আদেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত হলুদ আলী গাজীর ছেলে দীন মোহাম্মদ গাজী (৫৫) ও তার ছেলে ওমর আলী গাজী (৩৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের দীন মোহাম্মদ গাজীর ছেলে ওমর আলী গাজীর সাথে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের এক মাস পরেই তাদের সংসারে অশান্তির খবর পান আব্বাস উদ্দিন। এরপর ২০১৭ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে বেয়াই দীন মোহাম্মদ গাজী হঠাৎ তাকে মোবাইলে খবর দেন তার মেয়ে আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না- সে কোথায় পালিয়ে গেছে। এর তিনদিন পর ২০১৭ সালের ১০ জানুয়ারি চান্দুড়িয়া সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই কলারোয়া থানায় আমেনার স্বামী-শ^শুর-শ^াশুড়িসহ পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস ২০১৮ সালের ২৮ জানুয়ারি আদালতে তিনজনের নামে চার্জশীট দাখিল করেন।
এ মামলায় সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আমেনার স্বামী ওমর আলী গাজী ও শ^শুর দীন মোহাম্মদ গাজীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদন্ডের আদেশ দেন। তবে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমেনার শ^াশুড়ি আনোয়ারা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালের সঙ্গে জলবিদ্যুৎ বিষয়ে সমঝোতা চুক্তি হচ্ছে

দেশের খবর: অবশেষে নেপালের সঙ্গে জলবিদ্যুৎ দিয়ে সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ৯ আগস্ট নেপাল যাচ্ছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, আগামী সপ্তাহে সমঝোতা চুক্তিটি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে দ্বিপক্ষীয়ভাবে দেশ দুটির মধ্যে বিদ্যুৎ খাতে সহায়তা সম্প্রসারণের জন্য এমওইউটি সই হবে।পরবর্তীতে প্রতিবেশী দেশ ভারতকে উভয় দেশ মিলে অনুরোধ করা হবে। কারণ ভারতের ভূমি ব্যবহার করেই এই বিদ্যুৎ বাংলাদেশে আনতে হবে। এমওইউ সই হওয়ার পর ভারতের মতো নেপালের সঙ্গে যৌথ স্টিয়ারিং কমিটি ও ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। ফলে দেশটির বিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
২০১৬ সালের ডিসেম্বর মাসে নেপালের জ্বালানি মন্ত্রী জনার্দন শর্মা ঢাকা সফরে আসেন। ওই সময়ের আলোচনায় নেপাল-বাংলাদেশ জল বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি চূড়ান্ত করা হয়। এরপর দুই দেশের বিদ্যুৎ বিভাগ সমঝোতা চুক্তির খসড়া তৈরির কাজ শুরু করে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ফয়জুল আমীন বলেন, নেপালে জল বিদ্যুৎ উৎপাদন, নেপাল থেকে জল বিদ্যুৎ আমদানি, সোলার হোম সিস্টেমের অভিজ্ঞতা নেপালের সঙ্গে বিনিময় এবং বাংলাদেশের বিদ্যুৎখাতের সাফল্যর আলোকে নেপালের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করার বিষয়গুলো এই সমঝোতায় অন্তর্ভুক্ত থাকবে।
বিদ্যুৎ আমদানির বিষয়ে ভারত একটি নীতিমালা করেছে। যাতে সরাসরি ভারতের ওপর দিয়ে তৃতীয় কোনও দেশ বিদ্যুৎ আনতে পারবে না বলে বলা হয়েছে। এইক্ষেত্রে ভারতের সহায়তা ছাড়া নেপাল থেকে বিদ্যুৎ আমদানি সম্ভব নয়। এ বিষয়ে একজন কর্মকর্তা জানান, নেপাল এবং বাংলাদেশ মিলে ভারতকে অনুরোধ করা হবে। এই অনুরোধে ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চাওয়া হবে। সেক্ষেত্রে ভারতের সংশ্লিষ্ট কোম্পানি শুধুমাত্র বিদ্যুৎ পরিবহনের জন্য হুইলিং চার্জ (সঞ্চালনের অর্থ) পেতে পারে।
বর্তমানে নেপালে ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা থাকলেও দেশটি বর্তমানে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে।এখানেও ভারতের বিভিন্ন কোম্পানি কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। জিএমআর নামে ভারতীয় একটি কোম্পানি নেপালে জলবিদ্যুৎ উৎপাদন করছে। তারা বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির প্রস্তাবও দিয়েছে সরকারকে। এছাড়া ভারতের রাষ্ট্রীয় কোম্পানি এনভিভিএন নেপাল থেকে ৫০০ থেকে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করতে আগ্রহী। এজন্য বাংলাদেশ সরকার অথবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সঙ্গে দীর্ঘ মেয়াদি বিদ্যুৎ বিক্রয় চুক্তি সইয়ের প্রস্তাবও দিয়েছে তারা।
বিদ্যুৎ বিভাগ জানায়, নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করা হবে। কেন্দ্রে নেপাল এবং বাংলাদেশ সরকারের মালিকানা থাকবে। বাংলাদেশে যে প্রক্রিয়ায় কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে একই পদ্ধতি নেপালের ক্ষেত্রেও অনুসরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

দেশের খবর: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তিতর্ক শুনানি পিছিয়ে ৫ সেপ্টেম্বর নতুন করে দিন নির্ধারণ করেছেন আদালত। একইসঙ্গে খালেদার জামিনও ওইদিন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিচারক শেখ নাজমুল আলম যুক্তিতর্কের শুনানির জন্য নতুন করে ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন এবং জামিন বর্ধিত করেন। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য ওই একই দিন ধার্য করেন আদালত। জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়টি খালেদার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন।
তিনি বলেন, নিয়মিত বিচারক ছুটিতে থাকায় বকশি বাজারের অস্থায়ী আদালতে মামলার শুনানি হয়নি। ভারপ্রাপ্ত জজ তার এজলাসেই নতুন দিন ধার্য করেন। মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডি ওয়ারেন্ট পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন সাক্ষী। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুক্তি হলো ফেরদৌস-পূর্ণিমার

বিনোদনের খবর: লম্বা বিরতির পর বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছেন পূর্ণিমা। আর জুটি বেঁধেছেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। ‘গাঙচিল’ নামের একটি নতুন ছবির জন্য রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ফেরদৌস ও পূর্ণিমার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
‘গাঙচিল’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর বিরতির ছবির শুটিংয়ে ফিরবেন পূর্ণিমা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হবে। আর এই ছবির প্রযোজক হিসেবে থাকছেন যৌথভাবে নায়ক-নির্মাতা দুজনেই।
নঈম ইমতিয়াজ নেয়ামুল নাটক নির্মাণ করেন। তাঁর প্রথম ছবি ‘এক কাপ চা’। ‘গাঙচিল’ তাঁর দ্বিতীয় ছবি। চুক্তি স্বাক্ষর শেষে নির্মাতা নেয়ামুল জানান, ‘আমার নতুন ছবির গল্প নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প নিয়ে। উপন্যাসটি এরই মধ্যে যাঁরা পড়েছেন, তারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের সঙ্গে ‘এ মুহূর্তে’ কথা বলতে চান ইরানের প্রেসিডেন্ট

বিদেশের খবর: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ‘এ মুহূর্তেই’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন।
সিএনএন জানায়, সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রুহানি এ আগ্রহের কথা প্রকাশ করেন।
ইরানের ওপরে যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা আগে দেওয়া ওই সাক্ষাৎকারে রুহানি বলেন, ‘আমার কোনো পূর্বশর্ত নেই। যুক্তরাষ্ট্র সরকার যদি আলোচনায় বসতে আগ্রহী হয়, তাহলে এ মুহূর্তেই সেটা শুরু করা হোক।’
‘যদি তারা বসার ব্যাপারে আন্তরিক হয়, ইরান সব সময়ই আলোচনা ও বোঝাপড়ার ব্যাপারে আগ্রহী,’ বলেন ইরানের প্রেসিডেন্ট।
সিএনএনের পক্ষ থেকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক পরামর্শক জন বোল্টনের কাছে ইরানের এ প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে তিনি এমন প্রস্তাবকে ইরানের ‘প্রোপাগান্ডা’ উল্লেখ করে বাতিল করে দেন।
ট্রাম্প সব সময়ই ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার ব্যাপারে আগ্রহী উল্লেখ করে বোল্টন বলেন, ‘দেখা যাক কী দাঁড়ায়, (তারা আসলেই আগ্রহী) নাকি এটা কেবল একটি প্রোপাগান্ডা।’
‘ইরানিরা যদি সত্যিই নিজেদের ও বিশ্বের অপরাপর অংশে তাদের আচরণ নিয়ে আলোচনার ব্যাপারে আন্তরিক হয়, সে ক্ষেত্রে আমি মনে করি তারা সব সময়ই ট্রাম্পকে আগ্রহী পাবে,’ বলেন বোল্টন।
অন্যদিকে ট্রাম্পের ওপর ভরসা রাখা যায় না বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, এর আগেও তেহরানের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ট্রাম্প নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফিকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের শুরুটা হার দিয়ে শুরু হলেও শেষটা দুর্দান্ত হয়েছে। টেস্ট সিরিজে হারের পর ঘুরে দাঁড়ায় টাইগাররা। লাল-সবুজের জার্সি পরে প্রথমে ওয়ানডে এরপর টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যাবধানে জিতে নিয়েছে টাইগাররা। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরে আবারও নিজেকে প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান। পুরো সিরিজে ক্যারিবিয়ান শক্তিশালী ব্যাটসম্যানদের দুর্দান্ত সব কাটার-স্লোয়ারে এলোমেলো রাখেন এই টাইগার পেসার। সিরিজের সেরা বোলার নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, ফিজ এখন বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি টি-টোয়েন্টি বোলার। ছাড়িয়ে গেছেন মাশরাফিকেও।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটধারী বোলার:
১. সাকিব আল হাসান: ৬৯ ম্যাচ, ৮০ উইকেট
২. আবদুর রাজ্জাক: ৩৪ ম্যাচ, ৪৪ উইকেট
৩. মুস্তাফিজুর রহমান: ২৭ ম্যাচ, ৪৩ উইকেট
৪. মাশরাফি বিন মুর্তজা: ৫৪ ম্যাচ, ৪২ উইকেট
৫. আল আমিন হোসেন: ২৫ ম্যাচ, ৩৯ উইকেট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

দেশের খবর: ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার। গত রোববার থেকে বিক্রির কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে আজ ভোর ৬টায় টিকেট বিক্রি শুরু হয়।
শ্যামলী, হানিফসহ কয়েকটি বাস কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের লম্বা সারি লক্ষ করা গেছে। এর বিপরীত চিত্রও দেখে গেছে অনেক কাউন্টারে। কোনো প্রতিষ্ঠান অনলাইনে টিকেট বিক্রি করছে। আবার কিছু পরিবহন প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের টিকেট বিক্রি শেষ। কল্যাণপুরের শ্যামলী কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের লম্বা লাইন দেখে গেছে। তবে এখানে যাত্রীদের অভিযোগ, ২০ ও ২১ আগস্টের কোনো টিকেট বিক্রি করা হচ্ছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকেট না পাওয়ায় তীব্র ক্ষোভ দেখা গেছে এ সময়। অনেকেই আবার টিকেট বিক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
চাঁদ দেখা সাপেক্ষে ২২ আগস্ট ঈদ হতে পারে। এটা ধরে নিয়েই এক সপ্তাহ আগে থেকেই ঈদের টিকেট বিক্রির কথা জানায় বাস মালিত সমিতি। সে হিসেবে ১৫ আগস্ট থেকে ঈদযাত্রা ধরে ২৫ আগস্ট পর্যন্ত ঈদের টিকেট বিক্রি শুরুর ঘোষণা দেন বাস মালিকরা।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এরপর শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মালিক-শ্রমিকদের ডাকে বাস চলাচল বন্ধ ছিল। গতকাল বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest