সর্বশেষ সংবাদ-
জামায়াত হারেনি- হারানো হয়েছে: মুহাদ্দিস আব্দুল খালেক এমপিসংকটে শ্যামনগরের আইবুড়ি’ নদী, পুনঃখননের দাবিতে মানববন্ধনজেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ওনার এসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর ডলপিন আর নেইআশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগশ্যামনগরে মৎস্যঘের পানি উত্তোলনের সময় বিদ্যুস্পৃস্টে এক ব্যক্তির মৃত্যুA Cozy Night In: A Guided Tour of Online Casino Entertainment and Helpful Supportপাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদনঝাউডাঙ্গায় পেরীফেরীভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগশহরের গড়েরকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পসাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃ*ত্যু

পাকিস্তানি সেনাদের গুলিতে ৪ বিএসএফ জওয়ান নিহত

আন্তর্জাতিক সংবাদ: ভারতের জম্মু ও কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ)-এর চার জওয়ান নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মির রাজ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চামলিয়াল সেক্টর সীমান্তের ওপাশ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলিবর্ষণ শুরু হয়। বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ গুলিবর্ষণ চলে। এ সময় বিএসএফ জওয়ানরাও পাল্টা গুলিবর্ষণ করেছে।

বিএসএফ-র মহাপরিদর্শক রাম আবতার জানান, রাতে রামগড়ের আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি রেঞ্জার্সরা গুলিবর্ষণ শুরু করে। এতে বিএসএফ-র এক অ্যাসিসট্যান্ট কমান্ডারসহ চার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন সদস্য আহত হন।

উল্লেখ্য, গত ২ জুন জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি জওয়ানদের গুলিবর্ষণে এক কর্মকর্তাসহ দুই বিএসএফ সদস্য নিহত হন। সে সময় জম্মু সীমান্তের তিনটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর ব্যাপক গুলিবর্ষণে এক পুলিশ সদস্য ও এক নারীসহ অন্তত ১০ জন আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীর্ঘসময় খাবার ভালো রাখবেন যেভাবে

স্বাস্থ্য কথা: গরমে নানা কারণেই খাবার নষ্ট হয়ে যেতে পারে। এমনকি সংরক্ষণের সঠিক উপায় না মানলেও নষ্ট হতে পারে খাবার। কষ্ট করে কিনে আনা কিংবা রেঁধে রাখা খাবার নষ্ট হলে মন তো খারাপ হবেই। তাই চলুন জেনে নেই দীর্ঘসময় ধরে খাবার ভালো রাখবেন যেভাবে

কাঁচা মাছ ও মাংস বাজার থেকে আনার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেফ্রিজারেটরের বরফ চেম্বারে রাখতে হবে।
কাঁচা শাকসবজি ও কাঁচামরিচ বাজার থেকে আনার পর এগুলোকে ছড়িয়ে রেখে বাতাসে পানি শুকিয়ে গেলে শুকনা পলিপ্যাক, কাগজের ঠোঙায় বা কনটেইনারে করে রেফ্রিজারেটরে রাখতে হবে। পলিপ্যাকে ছিদ্র করেও রাখা যেতে পারে, যেন বাতাস বের হয়ে যায়।

কাঁচামরিচের বোঁটা ফেলে সংরক্ষণ করতে হবে।

বাজার থেকে শাক আনলে পরিষ্কার করে বেছে শুকনো পলিপ্যাক বা কনটেইনারে রাখতে হবে।

মাছ ও মাংস রান্না করার জন্য রেফ্রিজারেটর থেকে নামালে বরফ গলিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তাতে গরমে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে।

যেকোনো রান্না করা খাবার এক বা দুই ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। এর আগেই সংরক্ষণ করতে হবে।

রান্না করা খাবার রেফ্রিজারেটরে রাখার আগে বাতাসে ঠান্ডা করে নিতে হবে। গরম খাবার রেফ্রিজারেটরে রাখা যাবে না ।

বেশি পরিমাণ খাবার রান্না না করে প্রয়োজনমতো রান্না করতে হবে।
ফল যেটুকু খাওয়া হবে শুধু সেটুকু কাটতে হবে। বাকিটা ফ্রিজে রেখে দিতে হবে।রেফ্রিজারেটর বেশি খুললে ও বন্ধ করলে ভেতরে বাতাস ঢুকে খাবার নষ্ট হয়ে যেতে পারে। তাই বারবার না খুলে চেষ্টা করতে হবে রান্নায় যা যা লাগবে তা একবারে বের করে নেয়া।

যেকোনো খাবার রেফ্রিজারেটরে রাখলে ঢাকনা দিয়ে রাখতে হবে, যেন এক খাবারের গন্ধ আরেক খাবারে না যায়।

রেফ্রিজারেটর না থাকলে যেকোনো বেলায় খাওয়ার পর বাকি খাবার জ্বাল দিয়ে ঠান্ডা করে জালি দিয়ে ঢেকে রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিষ্টি খেলেই কি ডায়াবেটিস হয়?

স্বাস্থ্য ডেস্ক: মিষ্টি খেলে প্রেম বাড়ে। ডায়াবেটিস বাড়ে না। অবাক হচ্ছেন! সুগার হতে পারে এই ভয়ে ছোট থেকেই বাড়িতে অভ্যাস করানো হয় চিনি ছাড়া লাল চা। শেখানো হয় রসগোল্লার দিকে তাকানো পাপ। কেক, আইসক্রিম সবই বিষ। চারটি শশা আর টকদই খেয়ে বেঁচে থাকা। তাও ডায়াবেটিসকে ঠেকানো গেল না। জীবনের চাপ আর অফিসের জাঁতাকলে গুটি গুটি পায়ে সে ঢুকেই পড়ল। তাহলে উপায় কি? অতএব, আবার নতুন করে মিষ্টির প্রেমে পড়ুন। মিষ্টি খেলে যেমন কৃমি হয় না, তেমনই সুগারও বাড়ে না।

মিষ্টি কি
যে কোনও সব্জি, ফল বা ডেইরি প্রোডাক্টের মধ্যে প্রাকৃতিক ভাবেই শর্করা থাকে। তাই ফল বা সব্জির মাধ্যমে আমরা প্রয়োজনীয় সুগার পেয়েই যায়। চা বা অন্যান্য পানীয়ে যে মিষ্টি ব্যবহার করা হয় তা অতিরিক্ত সুগার। এছাড়াও কেক, সস বা রেডি টু ইট খাবারের মধ্যেও কিছু পরিমাণ মিষ্টি তো থাকেই। যাকে হিডেন সুগার বলে।

ডায়াবেটিস এবং মিষ্টি
ডায়াবেটিস দু ধরনের হয়। টাইপ ১ এবং টাইপ টু।

টাইপ ১ ডায়াবেটিসের কারণঃ
টাইপ -১ ডায়াবেটিস কি কারণে হয় তা নিশ্চিত করে বলা সম্ভব না, তবে মনে করা হয় যে এটি সাধারণত কোনো ধরনের autoimmune জটিলতার কারণেই হয়ে থাকে। অটোইমিউন জটিলতা হল যখন আমেদের শরীরের রোগ প্রতিরোধ ব্যাবস্থা, শরীরের ভেতরের কোনো স্বাভাবিক কোষকে ক্ষতিকর মনে করে আক্রমণ করে। টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে ধারণা করা হয় যে শরীরের রোগ প্রতিরোধ ব্যাবস্থা কোনো কারণে অগ্ন্যাশয়ের কোষগুলোকে আক্রমণ করে। এতে অগ্ন্যাশয়ের কোষগুলো এমনভাবে ক্ষতিগ্রস্থ বা ধ্বংস হয় যে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়। ঠিক কি কারণে এটি হয় তা এখনো অজানা তবে কিছু গবেষক মনে করছেন, যে কোনো প্রকার ভাইরাসজনিত সংক্রমণই এর জন্য দায়ী। যেহেতু টাইপ-১ ডায়াবেটিস সাধারণত একই পরিবারের অনেকেরই হয়, তাই জিনের প্রভাবও থাকতে পারে।

টাইপ ২ ডায়াবেটিসের কারণঃ
ডায়াবেটিস মেলিটাস। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হলে রোগীর শরীরে পর্যপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হতে পারে না। ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে শুরু করে। আর এমনটা হলে বারংবার প্রস্রাব পাওয়া, ক্ষিদে বেড়ে যাওয়া, ক্লান্তি, ওজন হ্রাস অথবা বৃদ্ধি, ক্ষত শুকাতে দেরি হওয়া এবং মাথা যন্ত্রণা হওয়ার মতো লক্ষণগুলি দেখা যায়। লাগামছাড়া জীবনযাত্রা বা পিসিওডির সমস্যা যাদের থাকে তারা এই টাইপ টু ডায়াবেটিসে ভোগে।

তাই জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্ক বেশি খেলে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা থেকেই যায়। তবে শুধু মিষ্টি খেলেই নয়, আরও নানারকম শারীরিক জটিলতা এর পেছনে দায়ী।

মিষ্টি খেলেই কি ডায়াবেটিস হবে?
ডায়াবেটিস থাকলে জীবন থেকে মিষ্টি বাদ এমনটা নয়। হেলদি এবং ব্যালেন্সড ডায়েটই পারে ডায়াবেটিসকে দূর করতে। অনেকেই মনভরে মিষ্টি খেয়ে সঙ্গে সুগারের একটা ট্যাবলেট খেয়ে ফেলেন। ভাবেন বুঝি সব নিয়ন্ত্রণে থাকল। এতে কিন্তু আখেরে আপনারই ক্ষতি। নিয়ম করে প্রতিদিন হাঁটুন, সুষম খাবার খান। মিষ্টিও খান। কিন্তু পরিমাণ মতো। অতিরিক্ত মিষ্টি, জাঙ্ক ফুড কিন্তু ওবেসিটির অন্যতম কারণ। যা অন্যান্য জটিল রোগের উপসর্গ।

ভয় ভুলে চিনি খান
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যাঁদের BMI ঠিকঠাক ( বাচ্চারা বাদে) তারা কিন্তু প্রতিদিন ৬ চামচ করে চিনি খেতে পারেন। চা আর তরকারিতে কতটা খাবেন সেটা নিজেই ঠিক করে নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের কাছে পাত্তাই পেল না স্কটল্যান্ড

খেলার খবর: ইংল্যান্ডের বিপক্ষে জয়ের রেশ তখনও কাটেনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে ওয়ানডেতে শীর্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানের সংগ্রহ বেশ তরতাজা। কিন্তু টি-টোয়েন্টির শীর্ষ দলের সঙ্গে আর পেরে উঠলো না আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৪৮ রানে হেরেছে তারা।

টস জিতে প্রথম ব্যাট করতে নেমে সরফরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। শুরুতে ফখর জামান এবং আহমেদ শেহজাদ ভালোই চড়াও হয়েছিলেন স্কটিশ বোলারদের উপর। কিন্তু স্কটিশ পেসার আলাসদাইর ইভানসের জোড়া আঘাতে ফেরেন তারা। ওয়ান ডাউনে নেমে হাসান তালাতও ১৮ রান করে দ্রুত ফিরে যান। এরপরেই দলের ব্যাটিং লাইনের হাল ধরেন অধিনায়ক সরফরাজ।

৪৯ বলে ৮৯ রানের মারকুটে এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সরফরাজের থেকেও বেশি মারমুখী ছিলেন অভিজ্ঞ শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে চতুর্থ দ্রুততম হাফসেঞ্চুরি করার পথে খেলেন মাত্র ২৩ বল। মালিকের অর্ধশতকের ভেতর ছিল ছয়টি ছক্কার মার যেখানে চার ছিল না একটিও। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার কাইল কোয়ের্টজার ভালো সূচনা এনে দেন। জর্জ মুনসের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে হাসান আলীর বলে ২৫ রান করে আউট হন মুনসে। মিডল অর্ডারের ব্যর্থতায় এবং পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত ৬ উইকেট হারিয়ে বোলিংয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। পাকিস্তানের পক্ষে হাসান আলী ও শাদাব খান দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে ২১ টি-টোয়েন্টি ম্যাচের ১৮ টিতেই জয় পেলেন সরফরাজ। যা তাকে এই ফরম্যাটে পাকিস্তানের সেরা অধিনায়কের কৃতিত্ব এনে দিয়েছে। ম্যাচ সেরাও হন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন না মরিনহো!

খেলার খবর: মাঝখানে কয়েক ঘণ্টা বাকি, এর পরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের দামামা। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবলযজ্ঞ। এবারের বিশ্বকাপে কারা ফেভারিট, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনার খুব একটা সম্ভাবনা দেখছেন না। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের ভালো করার সম্ভাবনা রয়েছে বরে মনে করেন তিনি। শুধু তাই নয়, পর্তুগালেরও খুব একটা সম্ভাবনা দেখছেন না তিনি।

এবারের বিশ্বকাপে দলগুলোর সম্ভাবনা নিয়ে মরিনহো বলেন, ‘আমার মতে এবারের বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা বড় সাফল্য পাবে না। ভালো করার সম্ভাবনা কম পর্তুগালেরও। তবে ইংল্যান্ড ভালো কিছু করেতে পারে।’

কেন ইংল্যান্ড ভালো করতে পারে, তার ব্যাখ্যাও দিয়েছেন মরিনহো, “ইংল্যান্ড খেলবে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের বড় কোনো বাধা নেই। বেলজিয়াম শক্ত প্রতিপক্ষ, তবে তাদের হারাতে খুব একটা সমস্যা হবে না ইংল্যান্ডের। তাই গ্রুপসেরা হয়ে পরের পর্বে উঠতে পারলে তাদের এগিয়ে যাওয়ার পথটা সহজ হবে।”

তা ছাড়া ইংল্যান্ড দলের ফুটবলাররা বেশ ফর্মে আছে বলে তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখছেন এই পর্তুগিজ কোচ, ‘ইংল্যান্ডের ভালো সম্ভাবনা দেখছি তার আরো একটি কারণ হচ্ছে, ইংলিশ ফুটবলারদের অনেকেই লিগে খুব ভালো পারফর্ম করেছে। সে ধারাবাহিকতা বিশ্বকাপে দেখাতে পারলে সাফল্য পাবে বলে আমার বিশ্বাস।’

রাশিয়া বিশ্বকাপের ‘জি’ গ্রিুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম, তিউনিসিয়া ও পানামা। ১৮ জুন ইংল্যান্ড প্রথম ম্যাচে মুখোমুখি হবে তিউনিসিয়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার নায়িকা অরিন কলকাতার তিন ছবিতে

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অরিন ছোটপর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বেশির ভাগ সময় এখন বড়পর্দায় অভিনয় করেন। ২০১৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ ছবিতে এ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করেন তিনি। বাংলাদেশের ছবির বাইরেও কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন তিনি ।

এর মধ্যে একটি হচ্ছে নেহাল দত্ত পরিচালিত অপরাজেয়’ এবং অন্যটি জনপ্রিয় সঙ্গীশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে পরিচালক সুবীর মণ্ডলের ‘শর্টকাট’। এরপর মধ্যে প্রথম ছবিটিতে কলকাতার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও অভিনেত্রী লাবণী সরকারও কাজ করছেন। অরিনের বিপরীতে কাজ করছেন অভিনেতা শায়ান। ভারতের দিব্যা এবং ঐশিক মুভিজের প্রযোজনায় এ ছবিটি নির্মাণ হচ্ছে। সম্প্রতি অভিনয় শুরু করেছেন শর্টকার্ট নামের ছবিটির।

এ ছবিটিতে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসও অভিনয় করছেন। উচ্চবিত্ত শ্রেণির পাশাপাশি নিম্নবিত্ত শ্রেণির মানুষের জীবনযাপন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এ ছবিটিতে দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত। এছাড়াও কলকাতার পরিচারক মহুয়া চক্রবর্তী পরিচালিত, ‘আমার ভয়’ একটি ছবির শুটিংও শেষ করেছেন তিনি।

কলকাতার ছবিতে নিয়মিত অভিনয় প্রসঙ্গে অরিন বলেন, ‘ দেশের বাইরে কলকাতার ছবিতে কাজ করছি এটা আমার জন্য সৌভাগ্যের। বাংলাদেশকেই প্রেজেন্ট করছি। যে তিনটি ছবিতে অভিনয় করছি তার সবগুলোই গল্প নির্ভর। ভিন্ন ভিন্ন অরিনকে দেখতে পাবেন দর্শক। কলকাতার নির্মাতাদের সঙ্গে কাজ করে দারুন অভিজ্ঞতাও হচ্ছে। নচিকেতার মতো এতো বড় মাপের শিল্পীর গল্পে কাজ করছি এটাও আমার জন্য সৌভাগ্যের। আশা করি ছবিগুলো দর্শকনন্দিত হবে।’

এদিকে বাংলাদেশে অরিন অভিনীত মুকুল নেত্রবাদীর ‘ফিফটি ফিফটি লাভ’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘বিধ্বস্ত’, শাহীন সুমনের ‘মাতাল’ এবং মোহাম্মদ আসলামের ‘আমার সিদ্ধান্ত’ নামে চারটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজশাহী বরিশাল সিলেট সিটি ভোটের তফসিল

দেশের খবর: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।

এর আগে গত ২৯ মে নির্বাচন কমিশন ভবনে সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা তিন সিটির ভোটের তারিখের তথ্য জানিয়েছিলেন।

ইসি সচিব বলেন, প্রার্থীদের ২৮ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ মনোনয়নপত্র জমা দিতে হবে।

ইসি সচিব বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ জুন।

রিটার্নিং কর্মকর্তা ১ থেকে ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ৩০ জুলাই ভোট গ্রহণ হবে। বরিশাল, রাজশাহী ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হেলালুদ্দীন বলেন, রাজশাহীতে ১০ জন, বরিশালে ১০ জন ও সিলেটে নয়জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের পর আপিল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব আরো বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে। আর গাজীপুরের ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয়ে সমমনা কয়েকজনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, এড.ফাহিমুল হক কিসলু, মশিউর রহমান পলাশ, হাফিজুর রহমান মাসুম, কানিজ ফাতিমা, রওনক বাসার ও ইকবাল লোদী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest