সর্বশেষ সংবাদ-
জামায়াত হারেনি- হারানো হয়েছে: মুহাদ্দিস আব্দুল খালেক এমপিসংকটে শ্যামনগরের আইবুড়ি’ নদী, পুনঃখননের দাবিতে মানববন্ধনজেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ওনার এসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর ডলপিন আর নেইআশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগশ্যামনগরে মৎস্যঘের পানি উত্তোলনের সময় বিদ্যুস্পৃস্টে এক ব্যক্তির মৃত্যুA Cozy Night In: A Guided Tour of Online Casino Entertainment and Helpful Supportপাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদনঝাউডাঙ্গায় পেরীফেরীভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগশহরের গড়েরকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পসাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃ*ত্যু

টানা ৫ দিন ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর

আসাদুজ্জামান : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বুধবার থেকে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের আমদানী-রপ্তানী কার্যক্রম। আগামী ১৮ জুন সোমবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার রেজাউল হক জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারী ছুটির সাথে আরো একদিন বাড়িয়ে ৫ দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে আমাদেরকে এক পত্রের মাধ্যমে জানিয়েছেন। তবে, এই ৫ দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।
ভোমরাস্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারী চার দিন ছুটির সাথে সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে আরও একদিন বাড়িয়ে মোট ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ১৮ জুন সোমবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মু‌ক্তি‌যোদ্ধা খায়রুল বাসার ফাউ‌ন্ডেশ‌নের ঈদ সমগ্রী বিতরন

পাট‌কেলঘাটা প্রতিনিধি :
ঈদ মা‌নে আনন্দ, ঈদ মা‌নে খু‌শি, আর এই
ঈ‌দের একটুখা‌নি আনন্দ গরীব অসহায়‌দের সা‌থে ভাগ ক‌রে ‌নেয়টায় আমা‌দের কাজ । পাট‌কেলঘাটা থানার খ‌লিশখা‌লি স্বেচ্ছা‌সে‌বা মূলক সামা‌জিক উন্নয়ন প্র‌তিষ্ঠান বীর মু‌ক্তি‌যোদ্ধা খায়রুল বাসার ফাউ‌ন্ডেশ‌নের আয়া‌জনে ও আল খা‌য়ের ফাউ‌ন্ডেশ‌নের (ইউ‌কে) অথায়নের
অসহায়,গরীব ও দুস্হ্য‌দের মা‌ঝে ঈদ সমগ্রী প্রদান ক‌রা হয় ।
গতকাল সকাল ১০টার সময় দুধলী সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের মা‌ঠে
বীর মু‌ক্তি‌যোদ্ধা খায়রুল বাসার ফাউ‌ন্ডেশ‌নের প‌রিচালক ও বি‌শিষ্ট সমাজ সেবক তা‌রেক মাহামুদের সভাপ‌তিত্ব প্রধান অ‌তি‌থি জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি ও সাতক্ষীরা ১ তালা-কলা‌রোয়া আস‌নের সা‌বেক এম,‌পি শেখ মু‌জিবর রহমান, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন খ‌লিশখা‌লি ইউ‌নিয়া‌নের চেয়ারম্যান সাংবা‌দিক মোজাফার রহমান, ফাউ‌ন্ডেশ‌নের সহকা‌রি প‌রিচালক জিল্লুর রহমান খান মিলল, উপ‌দেষ্ঠা আ‌রিফুল রহমান,সাংবা‌দিক গাজী রোকনুরজামান, প্রমুখ এ সময় ১৭৫ জন অসহায় গরাব প‌রিবা‌রে মা‌ঝে ঈদ সমগ্রী বিতারন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ১২ জন।

বুধবার সকালে দেশটির মনিপুর দানহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি সড়ক বিভাজকে আঘাত হানার আগে চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।-এনডিটিভি অনলাইনের।

আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হতাহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষের মতো ডলফিনও একে অন্যকে নাম ধরে ডাকে!

ভিন্ন স্বাদের খবর: মানুষের মতো একে অন্যকে নাম ধরে সম্বোধন করে ডলফিনও। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

গবেষকদের মতে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষের পর ডলফিনই একমাত্র প্রাণী যারা একে অন্যকে নাম ধরে ডাকে।

গবেষক দলের প্রধান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের স্টেফানি কিং বলেন, তারা বেশকিছু ডলফিনের ওপর গবেষণা করেছেন। জরিপে অংশ নেয়া ডলফিনগুলোর ভয়েস রেকর্ড করে পরে সেগুলো বাজিয়ে শোনা হয়। তাতে দেখা যায়, ডলফিনরা নিজের নাম শুনে উত্তর দিচ্ছে। কয়েকবার করে নড়াচড়ার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে যে এই শব্দ তাদের পরিচিত।

গবেষকরা বলছেন, ডলফিনের দুটি দল যখন মুখোমুখি হয়, তখন তারা শিস দিয়ে থাকে। এ শিস ধ্বনির সাহায্যে তারা জানতে পারে কে উপস্থিত হল। বিভিন্ন সম্পর্ক নির্ণয় করতে বিশেষ করে কে শত্রু আর কে মিত্র তা যাচাই করতে পুরুষ ডলফিনকে সাহায্য করে এই নাম।

গবেষক কিং আরও বলেন, একে অন্যের দিকে আহ্বান করার চেয়ে প্রত্যেকের আলাদা নাম থাকা সবচেয়ে বেশি কৌতূহলের বিষয়। প্রত্যেক ডলফিনের আলাদা আলাদা নাম থাকার কারণে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা সহজ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাত পোহালেই বিশ্বকাপ

খেলার খবর: ক্ষণ গণনার পর্ব প্রায় শেষ। এবার উন্মাদনায় ভাসার পালা। আর বাকি একদিন। রাত পোহালেই বিশ্বকাপ। প্রস্তুত মস্কো, প্রস্তুত রাশিয়া। বিশ্বকাপের মাতাল হাওয়ায় গোটা বিশ্বই এখন ফুটবলে বুঁদ। সবার মুখে মেসি, নেইমার, রোনাল্ডো।

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ঝড় উঠছে চায়ের কাপে। ঢাকা-মস্কো- সবখানেই একই ছবি। আগামীকাল যেখানে পর্দা উঠবে ২০১৮ বিশ্বকাপের, মস্কোর সেই লুঝনিকি স্টেডিয়াম সেজে উঠেছে নতুন সাজে। গোটা রাশিয়াতেই অবশ্য সাজ সাজ রব। তবে এই মুহূর্তে ফুটবলের তীর্থভূমি লুঝনিকিই। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার বিশালাকার এই স্টেডিয়ামে বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব।

ম্যাচের আগে ৩০ মিনিটের সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গোটা বিশ্বের সামনে মেলে ধরবে রাশিয়া। উদ্বোধনী মঞ্চে বিশ্বখ্যাত দুই শিল্পী রবি উইলিয়ামস ও আইদা গারিয়ুফুলিনার সঙ্গে উপস্থিত থাকবেন ব্রাজিলীয় ফুটবল গ্রেট রোনালদোও। যারা উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের টিকিট পাননি, তাদের জন্যও স্টেডিয়ামের বাইরে লাগানো হয়েছে বড় পর্দা। এ ছাড়া মস্কোর সব ফ্যান জোনেই বড় পর্দায় বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকছে।

মেসি, নেইমার, রোনাল্ডোরা রাশিয়ার বিভিন্ন প্রান্তে ঘাঁটি গাড়লেও বিদেশি সমর্থক ও পর্যটকদের ভিড়ে সবচেয়ে বেশি গমগম করছে মস্কো। বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিলেও এই মুহূর্তে রাশিয়ার রাজধানীতে অবস্থান করছে অন্তত ১২০টি দেশের মানুষ। যাদের কাছে বিশ্বকাপের টিকিট আছে তাদের গলায় ঝুলছে ফ্যান আইডি কার্ড। তাতে যাতায়াত ব্যবস্থা সহজ হলেও আবাসন সংকট ক্রমেই প্রকট হয়ে উঠছে।

হোটেলগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে চার-পাঁচ গুণ পর্যন্ত। তারপরও হোটেলে রুম না পেয়ে অনেকে রাত কাটাচ্ছেন মস্কোর মেট্রো স্টেশনে। তাতে অবশ্য বিশ্বকাপ উন্মাদনায় ভাটা পড়ছে না কারও। রাস্তায় দলবেঁধে গলাখুলে গাইছে হরেক দেশের হরেক সমর্থক। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মস্কোর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ব্যস্ততা। সম্ভাব্য সন্ত্রাসী আক্রমণ ও দাঙ্গাবাজ সমর্থকদের সামলাতে মস্কোতে প্রস্তুত রাখা হয়েছে ৩০ হাজার নিরাপত্তাকর্মী। সবমিলিয়ে অবিস্মরণীয় একটি বিশ্বকাপ আয়োজনে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না রাশিয়া।

আয়োজক রাশিয়া হয়তো সফল হবে, তবে স্বাগতিক দলের বিশ্বকাপযাত্রা থেমে যেতে পারে গ্রুপপর্বেই। আন্তর্জাতিক ফুটবলে গত আট মাসে জয়ের মুখ দেখেনি রাশিয়া। নিজেদের দলের বিশ্বকাপ জয়ের বাস্তবসম্মত কোনো আশা না থাকায় প্রায় সব রুশ সমর্থকই দ্বিতীয় পছন্দের দলের জন্য গলা ফাটানোর প্রস্তুতি নিচ্ছেন! সেই দ্বিতীয় পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের নাম।

মস্কোর পাশের একটি শহরে আর্জেন্টিনার বেস ক্যাম্পে মেসিদের অনুশীলন দেখতে প্রতিদিনই সমর্থকদের ঢল নামছে। টিকিট না থাকায় যারা অনুশীলন দেখার সুযোগ পাচ্ছেন না, তাদের হাহাকার দেখেই বোঝা যাচ্ছে রাশিয়ায় কতটা জনপ্রিয় আর্জেন্টিনা দল। সোচিতে মঙ্গলবার ব্রাজিল দলের প্রথমদিনের অনুশীলনেও দেখা গেছে একই ছবি। সেখানে নেইমারকে ঘিরে উন্মাদনা মেসির চেয়ে এতটুকু কম নয়।

একইভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মোহামেদ সালাহর কারণে পর্তুগাল ও মিসরের অনুশীলন দেখতে ছুটছেন অনেকে। বড় দলগুলোর মধ্যে কাল সবার শেষে রাশিয়ায় পা রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ইংল্যান্ড। এবার ফেভারিটের কাতারে জার্মানি ও ব্রাজিল রয়েছে শীর্ষে। এদিকে মস্কোয় আজ ফিফার কংগ্রেসে ২০৭টি সদস্য দেশের ভোটে ২০২৬ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করতে চায় ২০২৬ বিশ্বকাপ। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী আফ্রিকার দেশ মরক্কো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক বছরে সাড়ে তিন গুণ সম্পদ বেড়েছে ট্রাম্প মেয়ে-জামাতার!

আন্তর্জাতিক সংবাদ: এক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ও জামাতা জ্যারেড কুশনারের সম্পদ সাড়ে তিন গুণ বেড়েছে। সম্প্রতি তাদের সম্পদের নতুন এক বিবরণে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনএন’র।

খবরে বলা হয় ২০১৭ সালে কুশনারের মোট সম্পত্তি ছিল ১৭৪ মিলিয়ন ডলার। তা বেড়ে এই বছর হয়েছে ৭১০ মিলিয়ন মার্কিন ডলারে। বছর ঘুরতে না ঘুরতে সম্পদের দীর্ঘ তালিকায় ২০১৭ সালে ইভানকার ট্রাম্পের ৫৫ মিলিয়ন ডলার এক লাফে দাঁড়িয়েছে ৭৫ মিলিয়ন ডলারে। রিপোর্টে বলা হচ্ছে রিয়েল স্টেট, ফ্যাশন এবং বিনোয়োগ প্রতিষ্ঠান বাদেও ইভানকারের আয়ের উৎস অনেক।

তবে ইভানকা ও জামাতা জ্যারোড কুশনারের সম্পদের সঠিক অংকটা কোথাও সুনির্দিষ্ট করে দেয়া নাই। অনেক জায়গায় আছে ১ লাখ ডলার থেকে ১০ লাখ ডলারের মধ্যে। এই সম্পদের দীর্ঘ হিসেব ৫ কোটি ডলার পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মরতে শুরু করেছে অফ্রিকার হাজার বছর বয়সী গাছগুলো!

ভিন্ন স্বাদের সংবাদ: হাজার বছর ধরে বেঁচে থাকা গাছগুলো হঠাৎ মরে যেতে শুরু করেছে। পৃথিবীর এই প্রাচীন প্রাণেরা যেন গুটিয়ে নিতে শুরু করেছে সকল মায়া বন্ধন। নাকি দূষিত করে তোলা এই পৃথিবীর পরিবর্তিত জলবায়ুর কারণেই আফ্রিকার এই হাজার বছরের বাওব্যাব গাছগুলো মরতে শুরু করেছে?

সেই রহস্য এখনো জানা যায়নি। তবে যেটুকু জানাগেলো আফ্রিকায় টিকে থাকা হাজার বছর বয়স্ক গাছগুলো মারা যেতে শুরু করেছে একে একে। গত কয়েক বছর ধরে এই মৃত্যুর বিষয়টি টের পাওয়া যাচ্ছে।

আন্তজার্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত কয়েক বছর ধরে হঠাৎ করেই মারা যেতে শুরু করেছে আফ্রিকার হাজার বছর বয়স্ক গাছগুলো। এই গাছগুলোর বয়স সাধারণত এক হাজার থেকে আড়াই হাজার বছর পর্যন্ত হয়। অর্থ্যাৎ এক একটি গাছ স্বাভাবিক নিয়ম অনুযায়ী ১ হাজার থেকে আড়াই হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে।

বাওব্যাব গাছের মূল বৈশিষ্ট্য হলো গাছটি একহারা গড়নের। মাটি থেকে বিশাল আকারের কাণ্ড লম্বা হয়ে সোজা উপরের দিকে উঠে গেছে। শাখাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রাণ বৈচিত্রের ভূমি আফ্রিকায় বাওব্যাব গাছ আরেক অদ্ভুত মহাপ্রাণ। এই গাছের উচ্চতা সাধারনত ৭৫ ফিটের মতো হয়। কোনো কোনো গাছ ১১৫ ফিট পর্যন্ত হয়েছে। আবার এর ভিন্ন কয়েকটি প্রজাতিও দেখা গেছে যারা গড়নে আলাদা কিন্তু বয়স প্রায় একই রকম।

রোমানিয়ার বাবেস-বোলিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অ্যাড্রিয়ান প্যাটরুট বলেন, আমরা ধারণা করছি যে, আফ্রিকার দক্ষিণাঞ্চলে জলবায়ুর কারণে যেসব পরিবর্তন হয়েছে, এসব গাছের মরে যাওয়ার সঙ্গে হয়তো তার সম্পর্ক আছে। এটা একটা অদ্ভুত দুঃখজনক অনুভূতি। যে গাছগুলো হাজার হাজার বছর বাঁচে সেই গাছগুলো আমাদের চোখের সামনে মারা যাচ্ছে!

দক্ষিণ আফ্রিকা, রোমানিয়া এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, এসব গাছ হারানো মানে হচ্ছে যেন হঠাৎ করে বিশাল কিছু হারানোর মতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্প-কিমের যৌথ ঘোষণায় যা আছে

আন্তর্জাতিক সংবাদ: প্রথমবারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আজ মঙ্গলবার সিঙ্গাপুরের কাপেলা হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর কিছু বিষয়ে যৌথ ঘোষণা দেন এই দুই দেশের নেতারা। ঘোষণাটির বিষয়বস্তু নিম্নে তুলে ধরা হলো :

১. দুই দেশের মানুষের শান্তি এবং সমৃদ্ধির কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া নতুন করে সম্পর্ক স্থাপন করবে।

২. কোরিয়া উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।

৩. গত ২৭ এপ্রিলে দেওয়া ঘোষণা অনুযায়ী কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের কাজ সম্পন্ন করতে কাজ করে যাবে।

৪. যুদ্ধবন্দিদের নিয়ে ব্যবস্থা নিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কোরিয়া।

একই সঙ্গে যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের দ্রুত পুনর্বাসন করা হবে।

এই ঐতিহাসিক চুক্তির ফলে দুই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে কয়েক দশক ধরে চলে আসা উত্তর কোরিয়ার দ্বন্দ্বের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প ও কিম দুজনই তাদের এই যৌথ ঘোষণায় উল্লিখিত বিষয়গুলো পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

এই বৈঠকের ফল নিয়ে খুব দ্রুতই দুই দেশের সরকার আবারও আলোচনায় বসবে বলেও তাঁরা জানান। বৈঠকে তাঁরা যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্কের উন্নয়ন ও কোরীয় উপদ্বীপসহ সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তায় কাজ করার অঙ্গীকার করেন।

সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের কাপেলা সিঙ্গাপুর হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদল কাঠের একটি টেবিলে মুখোমুখি বসে। উভয় পাশেই উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছিল।

সকালে দ্বিপক্ষীয় বৈঠকে কিম বলেন, তাঁর বিশ্বাস এই বৈঠক শান্তির পথে বিশাল উন্নতি। তাঁর সঙ্গে একমত পোষণ করে ট্রাম্প বলেন, ‘অবশ্যই পথ অনেক কঠিন হবে। তবে আজ থেকে একটা ভালো দিন শুরু হলো।’

চুক্তি স্বাক্ষরের আগে দুই কাপেলা হোটেলের লাইব্রেরিতে একান্তে ৪৫ মিনিট বৈঠক করেন। তাঁদের সঙ্গে কেবল দোভাষী ছিলেন। এরপর তাঁরা বেরিয়ে এসে বারান্দা থেকে সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়েন।

মার্কিন প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, চিফ অব স্টাফস জন কেলি ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স, ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুং কিম ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এশিয়াবিষয়ক সিনিয়র পরিচালক ম্যাট পটিংগার প্রতিনিধিদলে ছিলেন।

উত্তর কোরিয়ার প্রতিনিধিদলে ছিলেন ক্ষমতাসীন দল কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক রি সু ইয়ং, পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো ও উপপররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest