সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিললেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় : শোকের ছায়াসাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার আটক -৪সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখলের অভিযোগ দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় মানুষসাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহতসাতক্ষীরার কলারোয়া উপজেলা ব্যাপী ৫হাজার বৃক্ষরোপনের উদ্বোধনসাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনাশ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যুসৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল আযহা

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে মাশরাফিরা

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় বাংলাদেশ। তাই তো সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের লক্ষ্যে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামে। কিন্তু, দ্বিতীয় ওয়ানডেতে জিততে জিততে হেরে যায় মাশরাফি বাহিনী। একেবারে সহজ ১৩ বলে ১৪ রানের সমীকরণ মিলাতে ব্যর্থ হয় টাইগাররা। ফলে নাটকীয় জয় পেয়ে সিরিজে ১-১ সমতা ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তাই আজ শনিবার (২৮ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ মীমাংসার মহা লড়াই।

সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটি আজ অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। দু’দলই সিরিজ জিততে ঝাঁপিয়ে পড়বে। মাঠে লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেবে না। তাই বলা যায়, ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

কিন্তু, বাস্তবতায় ভিন্ন দৃশ্য মঞ্চস্থ হলে অবাক হওয়ার কিছু নেই। কেননা, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা।

৩ রানের দুঃখ ভুলে আজ মাশরাফিদের সামনে এগিয়ে যাওয়ার পালা। সিরিজ জয়ের লক্ষ্যে সবাইকে আত্মবিশ্বাসী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে একসঙ্গে। নিশ্চয়- সে দিকেই মনোযোগ থাকবে টাইগারদের।

কেননা, দুই ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবীয়ানদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টাইগাররা। টেস্টের বিভীষিকা কাটিয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হতাশাকে পিছনে ফেলে প্রথম ওয়ানডেতে দারুণ জয় তুলে নেয় তারা। এরপর দ্বিতীয় ম্যাচেও জয়ের একেবারে কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ জয়ের লক্ষ্যেই তৃতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবেন মাশরাফি বাহিনী।

আজ শনিবার (২৮ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এ মাঠে খেলেছিল বাংলাদেশ। সেবার তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতেই ৯১ রানে হেরে হোয়াইটওয়াশ (৩-০) হয়েছিল সফরকারীরা। সর্বশেষ ২০১৬ সালের জুনে ওয়ার্নার পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা প্রায় সাড়ে তিনশ’ রান করেছিল। ম্যাচটিতে প্রায় দেড়শ’ রানের ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই অতীত রেকর্ড বলছে- ওয়ার্নার পার্কে আগে ব্যাট করা দল প্রচুর রান পাবে। ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন ব্যাটসম্যানরাই।

এজন্য সিনিয়রদের সঙ্গে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানদেরও জ্বলে উঠতে হবে। ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয় মাশরাফিরা সিরিজ জয় করতে পারে কিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্প কেমন মিথ্যাবাদী, জানালেন তার নিজের আইনজীবী

বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেছেন তারই সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তিনি বলেছেন, ২০১৬ সালের জুন মাসে ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের বড় ছেলের সঙ্গে রুশ প্রেসিডেন্ট দপ্তরের ঘনিষ্ট একজন আইনজীবীর যে গোপন বৈঠক হয়, সে ব্যাপারে ট্রাম্প পুরোপুরি অবহিত ছিলেন। তখন ওই রুশ আইনজীবী জানিয়েছিলেন, তার কাছে হিলারি ক্লিনটনের ব্যাপারে ক্ষতিকর প্রমাণপত্র রয়েছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।

রুশ আইনজীবীর সঙ্গে তার নির্বাচনি প্রচার টিমের যোগাযোগ ও বৈঠকের বিষয়টি জেনেও ট্রাম্প তা সরাসরি অস্বীকার করে যাচ্ছেন বলে কোহেন অভিযোগ করেন।

কোহেন আরও দাবি করেছেন, এই বৈঠকের বিষয়ে ট্রাম্পের ছেলে তার বাবার সঙ্গে কথা বলেছিলেন, আর সে কথার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন। কোহেন জানিয়েছেন, ট্রাম্প এই বৈঠক অনুমোদন করেন ও ছেলেকেও ওই বৈঠকে অংশগ্রহণে উৎসাহিত করেন। এছাড়া পর্ণতারকাদের মুখ বন্ধ রাখার বিষয়েও ট্রাম্প মিথ্যা বলে যাচ্ছেন বলে কোহেন জানিয়েছেন।

মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ৪৯৭ দিনে ট্রাম্প ৩ হাজার ২৫১টি মিথ্যা কথা বলেছেন। শুধু নিজের বিষয়ে বা দেশের বিষয়ে নয় ট্রাম্প অবলীলায় আন্তর্জাতিক ইস্যুতেও মিথ্যা বলে যাচ্ছেন। পার্সটুডে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে বিরোধীজোটের ফল প্রত্যাখ্যান, পুনরায় ভোট দাবি

বিদেশের খবর: পাকিস্তানের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি জোট। নির্বাচনের এই ফলাফলের ভিত্তিতে সাবেক ক্রিকেটার ইমরান খান ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানের অন্য রাজনৈতিক দলগুলো এই ফলাফল বর্জন করেছে। দলগুলো বলছে, এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছে তারা।

গতকাল শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে।

পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ ও মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) এর প্রধান মাওলানা ফজলুর রেহমানসহ অন্যান্য বিরোধীদলীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তাঁরা পুনরায় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন।

এমএমএ পার্টির নেতা মাওলানা ফজলুর রেহমান বলেন, পুনরায় নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে আমরা কর্মসূচি দেবো। প্রতিবাদ জানাবো।

পাকিস্তান মুসলিম লীগ পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ জানান, তাঁর দল সংসদে যাবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেরি করে ঘুম থেকে ওঠার যেসব ঝুঁকি

স্বাস্থ্য কণিকা: যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাজ্যের ৪ লাখ ৩৩ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা যায়, সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাতজাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা ১০ শতাংশ বেশি। গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়।

বিজ্ঞানীরা এ সংক্রান্ত গবেষণার জন্য চার ধরনের মানুষকে বেছে নিয়েছেন। যারা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যারা মাঝে মাঝে সকালে ওঠেন, যারা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা প্রতিরাতে নিয়মিত রাত জাগেন। এই চারটি ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের বয়স ৩৮ থেকে ৭৩ বছরের মধ্যে।

পরে এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক ক্রোনবায়োলজি জার্নালে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তার গড় আয়ু রাতজাগা ব্যক্তিদের থেকে সাড়ে ছয় বছর বেশি।

তবে এর সঙ্গে ব্যক্তির বয়স, লিঙ্গ, গোত্র, ওজন, আর্থসামাজিক অবস্থা, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত। এই সবগুলো বিষয়ের সামঞ্জস্যপূর্ণ হিসেব শেষেই দেখা যায়, সকাল বেলায় যারা ঘুম থেকে ওঠেন, তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম। আর যাদের দেহঘড়ি অনিয়মে চলে তাদের এই ঝুঁকি বাড়তেই থাকে।

রাত জাগার বদভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের ৯০ শতাংশ বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন। ৩০ শতাংশের থাকে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এ ছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

সুরে বিশ্ববিদ্যালয়ের ক্রোনোবায়োলজি বিভাগের অধ্যাপক ম্যালকম ভনের মতে রাত জাগার এই সমস্যা বর্তমানে জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিয়েছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই সমস্যা দূর করতে অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে দেহঘড়ির সামঞ্জস্য ঘটাতে কী কী পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে আরো গভীর গবেষণার প্রয়োজন বলে জানান তিনি।

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ক্রিস্টেন নুটসন জানান, অবেলায় খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব, ব্যয়াম না করা, রাতে ঘুম থেকে ওঠা বা মাদক সেবন এ ধরণের বদভ্যাসের পেছনে প্রধান কারণ দীর্ঘদিনের মানসিক চাপ। এমন বিভিন্ন অনিয়মের ফলে মানুষের ঘুমের সময় ওলট পালট হয়ে যায় বলে জানান তিনি।
সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: আশাশুনিতে বজ্রপাতে উদয় কুমার মন্ডল(৩৬) নামে এক মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। উদয় কুমার মন্ডল বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের হরী মন্ডলের পুত্র। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উদয় একই গ্রামের প্রবীর মন্ডলের সূর্য খালী বিলের মৎস্য ঘেরে বিগত ৩ বছর যাবত কর্মচারীর কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় ভোরে ঘুনি থেকে মাছ কুড়ানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সকাল ৬ টার দিকে পার্শ্ববর্তী ঘেরের লোকজন উদয়ের মৃত্রুদেহ পানিতে ভাসতে দেখে আমাদেরকে জানালে আমারা বিষয়টি জানতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসব, মায়ের মৃত্যু

বিদেশের খবর: ভারতীয় এক পরিবার কারো সহায়তা ছাড়া নিজেদের বাড়িতেই সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেন। এজন্য ইউটিউবের ভিডিওর সহায়তা নেন তারা। এরপর সন্তান ভূমিষ্ঠ করানো সম্ভব হলেও পরবর্তীতে ওই প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।

মূলত প্রাকৃতিক উপায়ে সন্তান জন্ম দিতে বাড়িতেই প্রসবের সিদ্ধান্ত নেন ওই দম্পতি। কার্ত্তিকেয়ান ও কৃতিগা নামক ওই দম্পতির দুজনেই বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুপ্পুরে এ ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে ২৮ বছরের কৃতিগার প্রসব যন্ত্রণা শুরু হয়। এর পর স্বামীর সহায়তায় দুপুর দেড়টায় বাড়িতেই তিনি সন্তান প্রসব করেন। এতে ব্যাপক রক্তক্ষরণ হলে ঘণ্টাখানেক পর কৃতিগা বারবার অজ্ঞান হতে শুরু করেন।

এরপর তার স্বামী ১০৮ নম্বরে ডায়াল করে অ্যাম্বুলেন্স ডেকে আনেন। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে তিনি মারা যান।

তিরুপ্পুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কে বুপথি জানান, প্রসবের সময় কৃতিগার প্রচুর রক্তক্ষরণ হয় এবং তার ফলে তিনি প্রচণ্ড মানসিক আঘাত পান। তার পরেই তিনি মারা যান।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা জেয়াচন্দ্রন বলেন, তারা প্রত্যেকে প্রাকৃতিক উপায়ে প্রসবের পক্ষপাতিত্ব করতেন এবং ওই নারী গর্ভাবস্থায় কোনো দিন ডাক্তারের পরামর্শ নিতে বা হাসপাতালে যাননি। প্রবীণ ও লাবণ্য আরও বেশ কিছু দম্পতিকে বাড়িতে সন্তান প্রসবে সহায়তা করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় সে নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হল জেলা স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ৩০ লক্ষ শহীদের স্মরনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি, বিকাল ৪টায় দলীয় সুলতানপুরস্থ কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বিকাল ৫টায় শিল্পকলা একাডেমিতে আলোচনাসভায় মিলিত হয়।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। জেলা সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নূরুল হক, আ’লীগ নেতা এড. আজহার আলী, আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুব আইনজীবী পরিষদের সভাপতি এড. তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, অরুন কুমার, যুগ্ম সম্পাদক নাজমুল হক রনি, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, মহিউদ্দীন খোকন, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা মুনমুন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, রিয়াজ মাহমুদ রানা, এড. ফারুক হোসেন, শাহাদাত হোসেন, শেখ জাহাঙ্গীর কবির, আশরাফ খান সফি, আক্তারুল ইসলাম, রফিকুল ইসলামসহ সকল উপজেলা সভাপতি/সাধারণ সম্পাদকসহ অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ‘বন্দুকযুদ্ধে’ মটরসাইকেল চোর ও মাদক ব্যবসায়ী রেজাউল নিহত

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি আন্তঃজেলা মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের হোতা। তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরি, মাদকসহ এক ডজন মামলা রয়েছে।
শুক্রবার মধ্যরাতে শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের খানপুর বাজার সংলগ্ন একটি ইটভাটার কাছে কালভার্টের ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম (৪২) শ্যামনগরের বাদোঘাটা গ্রামের আবদুল মাজেদ দফাদারের ছেলে। বন্দুকযুদ্ধের সময় পুলিশের তিন কনস্টেবল আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ারশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের হোতা রেজাউল ইসলামকে ঢাকার পল্লবী থানা পুলিশ বৃহস্পতিবার একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করে। পরে শ্যামনগর থানা পুলিশ তাকে শুক্রবার সকালে সাতক্ষীরায় নিয়ে আসে। তার স্বীকারোক্তি অনুযায়ী মটরসাইকেল চোরাই সিন্ডিকেটের আরও তিন সদস্য শামীম, শাহজাহান ও সাহিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় একটি চোরাই মোটর সাইকেলও জব্দ করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা ও বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, শুক্রবার মধ্য রাতে রেজাউলকে নিয়ে খানপুর এলাকায় তার স্বীকারোক্তি অনুযায়ী আরও মোটর সাইকেল উদ্ধার করতে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন রেজাউল। তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest