সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

দুর্নীতির দায়ে নওয়াজ শরীফের ১০ বছর কারাদণ্ড

বিদেশের খবর: দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৬ জুলাই) পাকিস্তানের অ্যাকান্টিবিলিটি কোর্ট এই রায় ঘোষণা করেন।

ডন নিউজের খবরে বলা হয়, কারাদণ্ডাদেশের পাশাপাশি নওয়াজের ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মের ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে। আয়ের বিপরীতে যুক্তরাজ্যের লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার দায়ে তাদের এ সাজা দেয়া হলো।

যুক্তরাজ্যের লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কেনার দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

নওয়াজ ও মরিয়ম লন্ডনে অবস্থান করছেন। নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। এ কারণে নওয়াজ ও মরিয়ম এই রায় অন্তত সাত দিন পিছিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আদালত আজই এই রায় ঘোষণা করলেন।

সুপ্রিম কোর্টের রায়ে সংসদ সদস্যপদ ও প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। পাকিস্তানের জনপ্রতিনিধিত্ব আইন-১৯৭৬ এর ৭৮ ধারায় মিথ্যা বা ভুল তথ্য দেওয়া ‘অসৎ চর্চা’ হিসেবে স্বীকৃত। আর একই আইনের ৮২ ধারায় তার জন্য শাস্তিবিধানের নির্দেশনা রয়েছে।

যে আইনে নওয়াজকে কাবু করা হয়েছে সেটা জেনারেল জিয়াউল হকের সময় করা হয়েছিল। ইসলামি নৈতিকতার ওপর ভিত্তি করে সেটা বানানো হয়েছিল। তবে এটাতে বিরোধীদের কাবু করার রসদ রয়েছে বলে মনে করেন আইনবিদরা।

প্রসঙ্গত, দুবাইভিত্তিক ক্যাপিটাল এফজেডই কোম্পানিতে চাকরির বিষয়টি ২০১৩ সালের নির্বাচনে মনোনয়নপত্রে উল্লেখ না করে পার্লামেন্ট এবং আদালতের সঙ্গে অসততা করায় নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পরে পদত্যাগ করেন নওয়াজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতন চালানোর ভিডিও ভাইরাল, ছেলে ও বউ আটক

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতন চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ ওই বৃদ্ধার বউমা ও ছেলেকে আটক করেছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়কুপট গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বড়কুপট গ্রামের মৃত তৈলক্ষ্য মন্ডলের ছেলে প্রভাষ ম-ল ও প্রভাষ ম-লের স্ত্রী আশা রানী।

স্থানীয়রা জানান, বড়কুপট গ্রামের মৃত তৈলক্ষ্য ম-লের স্ত্রী আশি ঊর্ধ্ব বৃদ্ধা ফুল মতি দাসী বেডে পায়খানা-প্রসাব করার জন্য প্রায়ই তাকে বেঁধে নির্যাতন করেন তার বউমা আশা রানী। একই সাথে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হয় না। সম্প্রতি স্থানীয় এক যুবক নির্যাতনের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে ছবিটি পোস্ট করে ‘মা জনম দুঃখীনি মা, গর্ভধারীণী মা, যে মা ১০ মাস ১০দিন গর্ভধারণ করে স্ব-যতেœ রেখেছিলেন। সেই মা যদি এমন বউয়ের পাল্লায় পড়েন? কিন্তু সন্তানের চোখ কি অন্ধ?’ লিখে স্ট্যাটাস দেন।

বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে দুপুরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধাকে বাধা অবস্থায় উদ্ধার করেন এবং ছেলে ও বউমাকে আটক করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর জানান, ওই বৃদ্ধার ছেলে-বউমাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরো জানান, বৃদ্ধা ফুলমতি দাসী বর্তমানে তার বাড়িতেই ভাল আছেন। তার খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে, এই বৃদ্ধা বয়সের ভারে বর্তমানে একটু মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। তিনি বেডে প্র¯্রাব ও পায়খানা করেন বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার পারুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় ১ ইঞ্জিনভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২ জন যাত্রী। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। সে দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শুত্রবার দুপুর ১ টার দিকে সখিপুর-পারুলিয়া কাকড়া সমিতির অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে একটি ইঞ্জিনভ্যান কয়েকজন যাত্রী নিয়ে পারুলিয়া থেকে সখিপুরের দিকে যাচ্ছিলো। এসময় একটি দ্রুতগামী ভারী ট্রাক যার নং সিলেট শ ১১-০০৫১ ঐ ইঞ্জিনভ্যানটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঐ ভ্যান যাত্রী মনিরুল ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া এ ঘটনায় দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের হরিপদ দাশের ছেলে মাধব দাশ (৪০) ও রতেœশ^রপুর গ্রামের প্রদীপ দাশের ছেলে ভোলানাথ দাশ (৪২) আহত হয়। তাদেরকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে দূর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপাররা পালিয়ে যায়। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী ১ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ক কেউ কোন অভিযোগ দেয়নি বা মামলা হয়নি বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্ষায় বিশেষ ধরনের সব চা

স্বোস্থ্য কণিকা: বর্ষাকালে নানা রোগের প্রকোপ দেখা যায়। এ সময় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। তাই সাবধান থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, বর্ষায় সুস্থ থাকতে বেশ কয়েক ধরনের চা-ই যথেষ্ট। এমন কিছু চা নিয়েই আজকের টিপস :

মসলাদার চা

এই চা কে না পছন্দ করেন? কোনো কারণ ছাড়াই মসলা চা দারুণ লাগে। নতুন কিছু নয়, নানা ধরনের মসলার চা বর্ষায় একটু বেশি বেশি খাবেন। আদা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ আর এলাচ চাকে এক জাদুকরি পানীয়ে পরিণত করে। ঠাণ্ডা জ্বর, সর্দি, কাশি ও ফ্লু জাতীয় সংক্রমণ থেকে নিরাপত্তা দেবে মসলাদার চা।

যষ্টিমধুর চা

দেহের বহু উপকারিতার জন্যে আদিকাল থেকেই যষ্টিমধু বেশ জনপ্রিয়। খুসখুসে কাশির মতো ঝামেলার যম এটি। এই মৌসুমে দিনে অন্তত একবার এই বিশেষ চা খেতে পারেন। তবে শুধু যষ্টিমধুতেই থামবেন না। এতে যোগ করুন আদা, লেবুপাতা আর পুদিনাপাতা।

আম-আদা-হলুদ চা

এমনিতেই হলুদ মেশানো চায়ের গুণ সবারই জানা। তার মধ্যে যদি সামান্য আমের রস আর আদা মেশাতে পারেন তো কথাই নেই। হজমঘটিত কোনো সমস্যা থাকলে দূর হয়ে যাবে। পেটের সমস্যা বর্ষাকালে বেশ দেখা যায়। আমের সঙ্গে হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই চায়ে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লামেশন উপাদান।

মিন্ট ব্লেন্ড হার্বাল

যেকোনো হার্বাল উপাদান দেহে নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট দেয়। বিশেষ করে দূষণের কারণে দেহে যেসব ক্ষতিকর উপাদান জমে, তা দূর করতে হার্বাল চায়ের তুলনা নেই। এই চায়ের মধ্যে পুদিনা ও ধনে পাতার মিশ্রণ আছে। দুই ধরনের মিন্ট হার্বাল মিলেমিশে এই চা বর্ষায় আপনাকে সুরক্ষিত রাখবে।

মসলাদার গোলাপ চা

এ কথা অনেকেই জানেন না যে গোলাপ মনমেজাজ ভালো করে দেয়। তাত্ক্ষণিকভাবে সতেজ করে তোলে। এর সঙ্গে যদি স্বাস্থ্যগুণে সম্পন্ন মসলা ব্যবহার করা যায় তো কথাই নেই। কিছুটা বিলাসিতা মনে হতে পারে। কিন্তু জোগাড় করতে পারলে তা খরচবহুল মনে হবে না। চায়ের মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি দিতে হবে শুধু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শার্শায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তরিকুল ইসলাম বাবু (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নাভারণ ইলেকট্রিকস ওয়ার্কস থেকে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে। নিহত তরিকুল ইসলাম বাবু শার্শা উপজেলার পাড়িয়ার ঘোপ গ্রামের তোতা মীরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, তরিকুল ইসলাম বাবুর বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে দেরি দেখে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ দেখায়। তখন বাজারে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ডাকাডাকি করে দোকানের শার্টার না খুললে তাদের সন্দেহ হলে শার্টার ভেঙ্গে ভিতরে ঢুকে বাবুর ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়। এবিষয়ে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিবেশি ব্যবসায়ীদের নিকট জানতে চাইলে তারা বলেন, আমাদের ধারনা অনেক টাকা ঋনগ্রস্থ হওয়ায় পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় বাবু আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন ডেমক্র্যাটিক পার্টির সিইও হলেন সীমা নন্দ

বিদেশের খবর: ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্ধারণে ভূমিকা পালনকারী সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন ভারতীয়-অমেরিকান সীমা নন্দ। ভারতীয় তথা এশিয়ান-আমেরিকান হিসেবে এই প্রথম সীমা নন্দকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের সিইও নিয়োগ করা হলো। এ মাসেই তিনি এ দায়িত্বে অধিষ্ঠিত হবেন বলে ডিএনসি (ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটি)’র পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমা বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন ‘দ্য লিডারশিপ কনফারেন্স অন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস’র চীফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ডিএনসির সিইও হিসেবে সীমাকে এই সংগঠনের সকল কর্মকাণ্ডের তদারকি ছাড়াও আমেরিকার কল্যাণ ও উন্নয়নে পার্টির ভূমিকা ঢেলে সাজাতে হবে। সামনের নির্বাচনে পার্টির বিজয় নিশ্চিত কল্পে কী ধরনের কর্মসূচি নেয়া উচিত-সে দিক-নির্দেশনা দেবেন। সীমা এর আগে শ্রমমন্ত্রী টম পেরেজের চীফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

এরও আগে একই মন্ত্রীর ডেপুটি চীফ অব স্টাফের দায়িত্ব পালনকালে ইমিগ্রেশন, ওয়ার্কফোর্স উন্নয়ন এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রেখেছেন।

বর্তমান সিইও ম্যারি বেথ ক্যাহিল বিদায় নেবেন শিগগিরই। এজন্যে গত ৫ মাস ধরেই তিনি একজন যোগ্য সিইও খুঁজছিলেন। সীমার নিয়োগ-সংবাদকে অভিনন্দন জানিয়ে ডিএনসি চেয়ার টম পেরেজ (সাবেক শ্রম মন্ত্রী) বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে, মেধাবী এবং দক্ষ সংগঠক সীমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণে সীমার আন্তরিকতার অভাব নেই। সেটি তিনি ইতিমধ্যেই প্রমাণে সক্ষম হয়েছেন বিভিন্ন স্থানে। তার তৃণমূলের অভিজ্ঞতায় ডেমক্র্যাটিক পার্টি সামনের দিনগুলোতে আরও জনপ্রিয়তা অর্জনে সক্ষম হবে বলে আশা করছি।

এ নিয়োগে গভীর সন্তোষ প্রকাশ করে সীমা নন্দ বলেন, সারাজীবনের জন্যে এ এক অপূর্ব সুযোগ, যা আমাকে সম্মানিত করেছে। এতে আমি গৌরববোধ করছি। আর এমন সময়ে আমাকে এ দায়িত্ব দেয়া হলো যখন সারা আমেরিকার মানুষেরা কষ্টে নিপতিত হয়েছে। এহেন পরিস্থিতি থেকে মানুষজনকে উদ্ধারের লক্ষ্যে ডেমক্র্যাটিক পার্টি যথাযথ দিক-নির্দেশনা প্রদানে সক্ষম হবে বলে মনে করছি। আর সে সমাধানের পথ খুঁজতে হবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক সমাজের সম্প্রীতির বন্ধন অটুট রেখে, আমাদের নীতি-আদর্শের ওপর ভর করে এবং মূল্যবোধকে জাগ্রত রেখে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র শ্রম মন্ত্রণালয়ে যোগদানের আগে বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনে ইমিগ্রেশন অ্যান্ড অ্যামপ্লয়ি রাইটস সেকশনের নেতৃত্ব দিয়েছেন সীমা নন্দ। সীমা বস্টন কলেজের ল’ স্কুল এবং ব্রাউন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। তিনি ম্যাসেচুসেটস বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা ইউনিয়ন ছাত্রলীগের নতুন সভাপতি সুজন সম্পাদক মামুন

নলতা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার সাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করেন। মোস্তাফি সুজনকে সভাপতি ও মামুন হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি শেখ রনি ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন ও ইসরাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুভেন্টাসেই যাচ্ছেন রোনালদো!

খেলার খবর: চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন দলটির পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের ডামাডোলে এরপর আর এ নিয়ে তেমন কিছু শোনা যায়নি। কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে পর্তুগালের বিদায়ের পর পুনরুজ্জীবিত হয়েছে গুঞ্জনটি। এখনকার খবর ইতালীয় পরাশক্তি জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন রোনালদো।

জুভেস্তাসের সাবেক সিইও লুসিয়ানো মোজ্ঞির মতে ইতোমধ্যেই দলটির সঙ্গে চুক্তি সই করে ফেলেছেন রোনালদো। উল্লেখ্য যে, রোনালদোর কৈশোরেই তাকে দলে ভেড়ানোর একটা চেষ্টা করেছিলেন মোজ্ঞি।

বিভিন্ন সূত্র মোতাবেক জানা গেছে, ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে ভেড়াতে চায় জুভেন্টাস। লুসিয়ানো মোজ্ঞি ১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত জুভেন্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। কিন্তু ২০০৬ সালে ইতালীয় ফুটবল কেলেঙ্কারিতে প্রধান চরিত্র সাব্যস্ত হওয়ায় আজীবনের জন্য সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। মোজ্ঞি মনে করেন শুধু প্রস্তাব দেওয়াতেই সীমাবদ্ধ নেই ব্যাপারটি, ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তা। ৮০ বছর বয়সী মোজ্ঞি ইতালীয় এক টিভি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমার মনে হয়, সে ইতোমধ্যে মিউনিখে জুভেন্টাসের সঙ্গে চুক্তিতেও সই করে ফেলেছে এবং সব ধরনের মেডিক্যাল পরীক্ষাতেও উের গেছে। গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলার পরে আমার এমনটাই মনে হয়েছে।’

২০০২ সালে রোনালদোকে জুভেন্টাসে ভেড়ানোর চেষ্টা করেছিলেন মোজ্ঞি। স্পোর্টিং লিসবনে তখন রোনালদো উদীয়মান তারকা, ধীরে ধীরে ইংলিশ লিগের দলগুলোর আকর্ষণে পরিণত হতে শুরু করেছেন। সাক্ষাত্কারটিতে সে ঘটনাটিরও স্মৃতিচারণ করেন তিনি। তত্কালীন জুভেন্টাস স্ট্রাইকার মার্সেলো সালাসের সঙ্গে রোনালদোকে অদলবদল চুক্তির প্রস্তাবটি আলোর মুখ দেখেনি শেষে। পরের মৌসুমে রোনালদো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সাবেক জুভেন্টাস প্রধান বলেন, ‘আমি তার সম্পর্কে আগেই একটা খবর পেয়েছিলাম। তার যখন ১৮ বছর বয়স তখন তাকে পর্যবেক্ষণ করতে আমি একজন পর্যবেক্ষককে পাঠিয়েছিলাম সেখানে। সে তার পরিপক্বতা দিয়ে আমাকে মুগ্ধ করেছিল।’

তিনি আরও বলেন, ‘আগেই আমি চুক্তিটি করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্সেলো সালাস এতে সম্মত হয়নি কারণ সে রিভার প্লেটে ফিরতে চেয়েছিল।’ রোনালদোকে জুভেন্টাসে আনতে টাকার অঙ্কেরও প্রস্তাব দিয়েছিলেন মোজ্ঞি। কিন্তু স্পোটিং লিসবন তাতেও সম্মতি প্রকাশ করেনি। তিনি বলেন, ‘১৮ বছর বয়সী খেলোয়াড়টির জন্য আমি তাদেরকে আরও পাঁচ মিলিয়ন দিতে চেয়েছিলাম। কিন্তু সে সময় সেটা সম্ভব হয়নি আর।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest