সর্বশেষ সংবাদ-
দেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণনেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯

কলারোয়া থানায় ৫০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মারুফ আহম্মদ এর নেতৃত্বাধীন মাদক বিরোধী অভিযানে এসআই(নিঃ) মোঃ মাজরিহা হুসাইন সংগীয় ফোর্সসহ কলারোয়া থানাধীন সরসকাটি বাজারস্থ জনৈক রফিকুল ইসলাম, পিতা-রহিম বক্স দালাল এর মাংসের দোকানের সামনে জুগিখালী টু সরসকাটি পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ আসাদ দফাদার (২৮), পিতা- আঃ গনি দফাদার গ্রাম- দেয়াড়া, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাকে ৫০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে কলারোয়া থানার এফ আই আর নং-১৬/২৪৫, তারিখ- ১৮ জুলাই, ২০১৮; জি আর নং-২৪৫/১৮, তারিখ- ১৮ জুলাই, ২০১৮; সময়- ০৯.৩৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হইয়াছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কন্যা শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ১০ বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি আলমগীর জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাটের (শিতলপুর) জব্বার গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৮ মার্চ রাত ৯টার দিকে আসামি আলমগীর শ্যামনগর উপজেলার তাদখালী গ্রামের জনৈক ব্যক্তির দশ বছর বসয়ী কন্যা শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শিতলপুরের একটি ফাঁকা বিলে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আলমগীর মেয়েটিকে শিতলপুরের জামিলা খাতুনের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। এ সময় জামিলা খাতুনসহ স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে খবর দেয়। পরে স্থানীয় মেম্বর তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চৌকিদার চিত্তরঞ্জন গাইন বাদী হয়ে পরদিন ১৯ মার্চ সকালে শ্যামনগর থানায় আলমগীরের নামে ধর্ষণ মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার এসআই অনিমা রানী দাশ ২০০৯ সালের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এ মামলায় বৃহস্পতিবার পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা শেষে আসামি আলমগীরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- প্রদান করেন। তবে, এ রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম এর সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সাতক্ষীরার আহবায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাতক্ষীরা মিনি মার্কেটে সংগঠনের আহবায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক তরফদার, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক আকবর হোসেন সরদার ও সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
১. গত ২৯ রমজান অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন।
২. সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলা থেকে ২জন করে সদস্যসহ আহবায়ক কমিটি সম্প্রসারণ করে সর্বমোট ৩১ সদস্যে উন্নীত করা হবে।
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল গ্রাজুয়েটের জন্য সংগঠনের সদস্য পদ গ্রহণের সুযোগ থাকবে।
৪. পরবর্তী সভায় সংগঠনের একটি খসড়া গঠনতন্ত্র, নমুনা সদস্য ফরম এবং নির্দিষ্ট লোগো উপস্থাপন করা হবে।
৫. আসন্ন ইদুল আযহার তৃতীয় দিন ইদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
৬. আহবায়ক কমিটির পরবর্তী সভা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেকেই টেন্ডুলকারপুত্রের আন্তর্জাতিক উইকেট

খেলার খবর : ভারত অনূর্ধ্ব-১৯ দলে প্রথম ম্যাচেই উইকেটের দেখা পেলেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন। কলম্বোতে যুব টেস্টে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেন তিনি।

শচিন অবশ্য ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন। অর্জুন ১৮ বছর বয়সে ভারত যুবদলের হয়ে প্রথম খেলার সুযোগ পেলেন। অর্জুনের বোলিং স্টাইল ও উইকেটপ্রাপ্তি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেছেন। প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নিতে অর্জুনকে ১২টি ভল করতে হয়েছে। লঙ্কান ব্যাটসম্যান কামিল মিশ্র তার বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন।

অর্জুনের করা ইন-সুইং লেনথের বলটি মিশ্র মোকাবেলা করতে ব্যর্থ হন। ম্যাচে মোট ১১ ওভার বল করেছেন অর্জুন। দুটি মেইডেন ওভারসহ ৩৩ রানের বিনিময়ে এই একটি উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ভারতের বিপক্ষে ২৪৪ রানে অলআউট হয়েছে। জবাবে ভারত অনূর্ধ্ব-১৯ দল প্রথম দিনের খেলা শেষে এক উইকেটে করেচে ৯২ রান।

জুলাইতে ভারত যুবদলে খেলার জন্য অর্জুনকে দলে ডাকা হয়। এরপরই তিনি শ্রীলঙ্কা ট্যুরকে সামনে রেখে যুবদলের ক্যাম্পে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেকর্ড চুক্তিতে ব্রাজিলের এলিসনকে দলে টানছে লিভারপুল

খেলার খবর: রোমা থেকে রেকর্ড চুক্তিতে ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসনকে দলে নিয়ে গোলরক্ষক সমস্যার সমাধান করতে চাচ্ছে লিভারপুল। ৬২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন করতে চায় লিভারপুল।

ইতালিয়ান ক্লাব ব্রাজিলিয়ান নাম্বার ওয়ান গোলরক্ষকের জন্য অবশ্য ৬৬ মিলিয়ান পাউন্ড দাবি করেছে বলে জানা গেছে। এলিসনকে দলে নিতে প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চেলসিও আগ্রহ দেখিয়েছিল। ২৫ বছর বয়সী এলিসনও বেশ কিছুদিন ধরেই প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে আসার জন্য মুখিয়ে ছিলেন। লিভারপুলও চেলসির আগ্রহ সম্পর্কে অবগত আছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের আগ্রহই হয়তবা শেষ পর্যন্ত সফল হতে যাচ্ছে।

এর আগে অবশ্য রোমাার পক্ষ থেকে ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথে বলা হয়েছির এলিসনকে তারা কোন মূল্যেই ছাড়বে না। কিন্তু পরবর্তীতে তা পাল্টে যায়। উভয় ক্লাবের সম্মতিতেই শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে ইঙ্গিত রয়েছে। পুরো গ্রীষ্ম মৌসুম জুড়েই লিভারপুল বস জার্গেন ক্লপের নাম্বার ওয়ান টার্গেট ছিলেন এলিসন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লোরিস কারিয়াসের পারফরমেন্সের পরে এলিসনকে দলে নেয়াটা জরুরি হয়ে পড়ে। গত দুই মাস ধরে রোমা তাদের সিদ্ধান্তে অটল থাকায় বিষয়টির খুব একটা অগ্রগতি হয়নি। তবে গত গ্রীষ্মে মোহামেদ সালাহকে লিভারপুলের কাছে ৩৯ মিলিয়ন পাউন্ডে ছেড়ে দেয়ায় এবার তারা এলিসনের জন্য আর কোনো ছাড় দিতে রাজি নয়।

এদিকে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবাট কর্তুয়ার ভবিষ্যত নিয়ে চেলসি নিশ্চিত ছিল না। যে কারনে এলিসনের জন্য তারাও প্রতিযোগিতা শুরু করে। ফলে বিষয়টি আরো জটিল হয়ে উঠে।

যদিও কারিয়াসকে সবসময়ই সহযোগিতা করেছেন ক্লপ। কিন্তু গত সপ্তাহে প্রাক মৌসুম প্রস্তুতিতে ট্রানমেয়ার রোভার্সের বিপক্ষে প্রীতি ম্যাচে কারিয়ান আবারো ভুল করে বসেন। ক্লপ অবশ্য জানিয়েছিলেন ওয়েলসের ড্যানি ওয়ার্ডকেও গোলরক্ষকের এক নম্বর জার্সিটি দেয়া যেতে পারে।

এলিসনকে দলে পেলেও বিশ্বকাপ থেকে ফিরে ছুটিতে থাকায় প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফরে তাকে পাচ্ছে না লিভারপুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো পা রাখতেই লাভের মুখে জুভেন্টাস

খেলার খবর: মাত্র তিন দিনের মতো হলো ইতালিতে পা রেখেছেন রোনালদো। এর মধ্যে পর্তুগালের এ তারকার বদৌলতে লাভের মুখ দেখতে শুরু করেছে ইতালির পেশাদার ফুটবল ক্লাব জুভেন্টাস। ক্লাবটি ইতিমধ্যে বাংলাদেশী টাকায় আয় করেছে ৫২৩ কোটি টাকা।

রোনালদো ইতালির ক্লাবে পা দিতেই সিআরসেভেন জার্সির চাহিদা ব্যাপক বেড়ে যায়। ক্লাবটি জানায় তারা ইতিমধ্যে ৫ লাখ ২০ হাজার জার্সি বিক্রি করে ফেলেছে। জুভেন্টাসের প্রধান স্পন্সর ‘এডিডাস’ও মাত্র এক ঘন্টায় ক্লাবটির ২০ হাজার জার্সি বিক্রি করেছে।

জুভেন্টাসের কর্মকর্তারা জানায়, ২০১৬ সালে তারা প্রায় ৮ লাখ জার্সি বিক্রি করেছিলো। এবার তারা আশা করছে অতীতের সব রেকর্ড ভাঙবে। বাংলাদেশী টাকায় জুভেন্টাসের প্রতিটি জার্সির দাম প্রায় ১০ হাজারের মতো। তবে রেপ্লিকা হলে দাম পড়ে প্রায় ৪ হাজার।

পর্তুগিজ এ তারকাকে ক্লাবে নিতে জুভেন্টাসের রিয়ালকে দিতে হয়েছে ১০ লাখ ইউরো। ৪ বছরের চুক্তিতে রোনালদো নিবে ১২ লাখ ইউরো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশু রাইফার মৃত্যু; ৩ চিকিৎসক ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে মামলা

দেশের খবর: ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেছেন রাইফার বাবা রুবেল খান।
ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা, গাফেলতি, অদক্ষতা এবং আলামত নষ্ট করার অভিযোগ এনে বুধবার বিকেলে এই মামলা দায়ের করা হয়।

মামলায় আসামী করা হয়েছে রাইফার মৃত্যুর পর সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত তিন চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত, ও ডা. শুভদেব এবং এছাড়া ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খানসহ ব্যবস্থাপনা পর্ষদকে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

গত ২৯ জুন দিবাগত রাত একটায় গলা ব্যথার চিকিৎসা নিতে এসে ম্যাক্স হাসপাতালে রাইফা নামের এক শিশু মারা যায়। তার বাবার অভিযোগ চিকিৎসকদের অবহেলায় সন্তান মারা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকসহ সামাজিক মাধ্যম নজরদারিতে আনতে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত

দেশের খবর: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নজরদারিতে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এই মাধ্যমগুলোতে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমনটি জানান কমিটির সভাপতি আমির হোসেন আমু।

আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে এই কমিটি।

মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযান চলবে বলেও জানিয়েছেন কমিটির সভাপতি আমির হোসেন আমু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনায় উঠে আসে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার সার্বিক চিত্র, মাদক বিরোধী অভিযান, জঙ্গি তৎপরতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নজরদারি করার বিষয়।

কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। গাজীপুর ও খুলনার নির্বাচনের কোন সহিংসতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত সারাদেশে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে ৩৭ হাজার ২২৫ জন। তালিকায় যাদের নাম আছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest