সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণতালার নুরু বিশ^াস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগজেলা পরিষদের প্রশাসক কে সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার শুভেচ্ছাসাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

ট্রাম্প-বিরোধী স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: কেড়ে নেয়া শিশুদের মা-বাবার কাছে অবিলম্বে ফেরত এবং অভিবাসন-বিরোধী সকল কর্মকাণ্ড স্থগিতের দাবিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে একযোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আমেরিকার রাজপথ ট্রাম্প-বিরোধী স্লোগানে মুখরিত ছিল। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীর সিংহভাগই ছিলেন শ্বেতাঙ্গ নারী-পুরুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। ডেমক্র্যাটিক পার্টির সিনেটর, কংগ্রেসম্যানসহ স্থানীয় পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরাও ছিলেন এ বিক্ষোভে।

অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সাম্প্রতিক সময়ে অনেক কর্মসূচি অনুষ্ঠিত হলেও শনিবারের কর্মসূচির মেজাজ ছিল একেবারেই ভিন্ন। সকলেই দাবি তুলেছেন ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বিলুপ্তির জন্যে। আইসের আচরণে যুক্তরাষ্ট্রের সংবিধান বিপন্ন হতে চলেছে বলেও বিক্ষোভ থেকে অভিযোগ করা হয়েছে।
কর্মসূচি চলাকালে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় উল্লেখ করেছেন যে, ডেমক্র্যাটদের কারণে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপদ করা সম্ভব হচ্ছে না, একই কারণে অপরাধী বিদেশীদের গ্রেফতার ও বহিষ্কারের প্রক্রিয়াও ফলপ্রসূ হচ্ছে না। তবে আইস এখন যা করছে তা অভিনন্দনযোগ্য।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কর্মসূচিতে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং নির্বাচিত কংগ্রেসওম্যান করটেজ। তারা ক্ষোভের সাথে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিশেষ করে মেক্সিকো সীমান্ত পাড়ি দেয়ার সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে শিশুদের কেড়ে নেয়ার ঘটনাকে অমানবিক এবং যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সাথে মানায় না বলে উল্লেখ করেন।

ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, ডালাস, লস এঞ্জেলেস, মায়ামী, আটলান্টা, ডেট্রয়েট, শিকাগো, ফিনিক্স, আটলান্টিক সিটিসহ বিভিন্ন সিটির কর্মসূচি থেকে কংগ্রেসম্যানদের প্রতি উদাত্ত আহবান জানানো হয় ইমিগ্রেশনের জটিলতা অবসানে যথাযথ বিল পাশের জন্যে। অন্যথায় নভেম্বরের নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটানো হবে বলেও হুমকি দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৭ সপ্তাহে ২৬০০ শিশুকে কেড়ে নেয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন। এছাড়াও আরও প্রায় ২০ হাজার শিশু ডিটেনশন সেন্টারে অবর্ণনীয় দুর্দশায় রয়েছে। তাদের অভিভাবকেরা আশ্রয় না পাওয়ায় এমন করুণ পরিস্থিতির অবতারণা হয়েছে। যদিও প্রচলিত আইন অনুযায়ী ৪৫ দিনের মধ্যে আশ্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে সংশ্লিষ্টদের প্যারলে মুক্তি দেয়ার কথা। ট্রাম্প প্রশাসনের বিশেষ নির্দেশে সে সব রীতি এখন প্রায় অকার্যকর।

এরইমধ্যে গত বুধবার একজন ফেডারেল বিচারক রুল জারি করে পরিবার-বিচ্ছিন্ন করণের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়, ৩০ দিনের মধ্যে শিশুদেরকে মা-বাবার কাছে ফেরত দিতে হবে।

এর আগে ২০ জুন প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও ৩০ জুন পর্যন্ত তার কোন প্রতিফলন ঘটেনি বলে এসব বিক্ষোভ থেকে উল্লেখ করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালও সরেজমিনে অনুসন্ধান করে একই সত্যতা জানতে পেরেছে। জানা গেছে, ট্রাম্পের ওই আদেশের পর মাত্র ৬ শিশুকে অভিভাবকের কাছে ফেরত দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার

বিদেশের খবর: ভারতে একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানী দিল্লিতে এ ঘটনা ঘটেছে।

উত্তর দিল্লির বুরারি এলাকার একটি বাড়ি থেকে আজ রবিবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ৭ নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা করেছে।

জানা গেছে, পরিবারটির লোকেরা ফার্নিচারের ব্যবসা করে।

এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের ট্র্যাজিক হিরো

খেলার খবর: উত্তাপ আর উন্মাদনা ছড়িয়ে রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে গতকাল রাতে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নেয় লিওনেল মেসির দল। তাতেই স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। গ্যালারির সমর্থকরা ভেঙে পড়েন কান্নায়। হতাশ নীল-সাদা জার্সিধারীরা মাঠে মতো ঘুরে বেড়াচ্ছে অশ্রুসিক্ত চোখ নিয়ে।

এরই মাঝে একা ঘাসে হাঁটু গেড়ে বসে পড়েন ফুটবলে জাদুকর মেসি। গ্রেটেস্ট অফ অল টাইমের মাথা তখন ঘাসে ঠেকেছে। এবারও হল না! ৪টি বিশ্বকাপ চলে গেল। অধরাই রয়ে গেল বিশ্বকাপের ট্রফিটি। বিশ্বকাপে দলকে একার কাঁধে তুলে নিতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন অধিনায়ক। ফ্রান্সের কাছে হার যেন তাঁর অবসর ঘোষণার অলিখিত বার্তা দিয়ে গেল। বিশ্বকাপ আর হাতে উঠবে না মেসির!

কিন্তু ম্যাচ জিততে এদিন মরিয়া ছিল আর্জেন্টিনা। মরিয়া ছিলেন মেসিও। তারপরেও বিদায়। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর আরও একটা নক্ষত্রপতন। তবে এ ব্যাপারে মেসির আবেগটা একটু বেশিই।

নাইজেরিয়া ম্যাচের আগে একজন আর্জেন্টাইন সাংবাদিক তাঁর মা’র পাঠানো রিবন তুলে দিয়েছিলেন মেসির হাতে। সঙ্গে সঙ্গে তা নিয়ে ডান পায়ে বেঁধে ফেলেছিলেন মেসি। পরের দিন নাইজেরিয়া বধের পর যখন মিক্সড জোনে সাংবাদিকটির সঙ্গে দেখা, ডান পায়ের মোজা নামিয়ে রিবনটা দেখিয়েছিলেন। এদিন তো ফ্রান্সের বিরুদ্ধে খেলার আগে নাকি সেলুনে ছুটেছিলেন। সবার আগে বদলে ফেলেন হেয়ারস্টাইল। যদি ভাল কিছু হয়। কিন্তু তা আর হল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক চলছে

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বৈঠক চলছে।

রবিবার (১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে এ বৈঠক শুরু হয় বলে জানা যায়।

এর আগে ৪৮ ঘণ্টার সফরে শনিবার (৩০ জুন) দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম জং কিম। শনিবার সন্ধ্যার কিছু আগে গুতেরেসের সফরসঙ্গী হিসেবে ঢাকায় পৌঁছান তিনি।

রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ সফরে এসেছেন এই দুই অতিথি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তাদের দেওয়া মধ্যবর্তী মেয়াদের সহায়তা নিয়েও সরকারের সঙ্গে সংলাপ করতে আগ্রহী তারা। অন্যদিকে, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে কার্যকরী উপায় খুঁজে বের করার জন্য তাদেরকে তাগিদ দেবে বাংলাদেশ সরকার।

এছাড়া সোমবার (২ জুলাই) সকালে তারা কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে বিকালে ঢাকায় ফিরবেন।

এর আগে ২০০৮ সালে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান হিসেবে কক্সবাজার সফর করেছিলেন গুতেরেস। রোহিঙ্গা সমস্যার বিষয়ে আগে থেকেই অবহিত তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘টিনএজ তারকা’ তালিকায় এমবাপ্পে, পেলের অভিনন্দন

খেলার খবর: বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। উত্তাপ আর উন্মাদনার এই ম্যাচে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়েছে অন্যতম ভোরিট আর্জেন্টিনা। এর ফ্রান্সের দুর্দান্ত এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে, দু’টি গোল করেন তিনি। তারই জের ধরে ব্রাজিল কিংবদন্তি পেলে ফরাসি এই ফরোয়ার্ডকে অভিনন্দন জানিয়েছেন।

সুইডেনের বিপক্ষে ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনালে চমকপ্রদ দুই গোল করে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়নের অর্জন এনে দিয়ে ‘টিনএজ তারকা’য় নাম লেখিয়েছিলেন পেলে। যে সিরিয়ালে ৬০ বছর পর শনিবার নকআউট পর্বে একাধিক গোল করে ৬ষ্ট ‘টিনএজ তারকা’ হিসেবে নাম লেখান এমবাপ্পে। আর ফরাসি এই ফরোয়ার্ডের এমন অর্জনে তাকে অভিনন্দন জানাতে ভুলেননি পেলে।

টুইট করে তিনি বলেন, ‘অভিনন্দন কিলিয়ান এমবাপ্পে! বিশ্বকাপের এক ম্যাচে এ বয়সে দুইটি গোল, সত্যিই তোমার প্রতিভার জবাব। পরবর্তী ম্যাচগুলোর জন্য তোমার সৌভাগ্য কামনা করছি। তবে ব্রাজিল ছাড়া।’

এদিকে, ফরোয়ার্ড এমবাপ্পে বলছেন, ব্রাজিল কিংবদন্তি পেলের সঙ্গে আমাকে তুলনা করা ‘চাটুকার’র মতো হয়ে যাবে।

উল্লেখ্য, পেলে ছাড়াও ওই রেকর্ডে নাম লিখিয়েছিলেন জার্মানির এদমুন্দ কোনেন, মেক্সিকোর ম্যানুয়েল রোসাস, ব্রাজিলের হোসে আলতাফিনি ও ইংল্যান্ডের মাইকেল ওয়েন। তবে ১৯৯৮ সালের বিশ্বকাপে মাইকেল ওয়েনের পর একমাত্র এমবাপ্পেই ১৯ বছর বয়সে এই রেকর্ড গড়তে পেরেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির পর রোনালদোর বিদায়, কোয়ার্টারে উরুগুয়ে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিানার পর এবার ছিটকে গেল পর্তুগাল। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো পর্তুগালকে। ম্যাচের শুরুতে মাত্র ৭ মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দিলেন এদিনসন কাভানি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পেপের গোলে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পর্তুগালের। ৬২ মিনিটে এদিনসন কাভানির দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উরুগুয়ে। এবারের গোল অবশ্য হেড থেকে নয়, করলেন ডান পায়ের অসাধারণ শট থেকে।

শনিবার (৩০ জুন) সোচির ফিশৎ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২টায়।

আগামী ৬ জুলাই রাত ৮টায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঠে নামছে সুয়ারেজের উরুগুয়ে ও রোনলেদোর পর্তুগাল

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শনিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছে ফ্রান্স। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় ম্যাচটি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় শনিবার সোচির ফিশৎ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে পর্তুগাল-উরুগুয়ে। এই ম্যাচে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবেন সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলার।

পরিসংখ্যানে দেখে নেওয়া যাক কোন দল খেলার আগেই এগিয়ে থাকবে :

১. উরুগুয়ে-পর্তুগাল এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। এক জয় ও এক ড্র নিয়ে এগিয়ে পর্তুগাল। অবশ্য দুই দলের শেষ দেখা হয়েছিল ১৯৭২ সালে।

২. উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন। এরপর ২০১০ সালে চতুর্থ স্থান অর্জন করে দলটি। অন্যদিকে, পর্তুগাল কখনোই বিশ্বকাপ জিতেনি। ফুটবলের সবচেয়ে বড় আসরে সেরা অর্জন- ১৯৬৬ সালে তৃতীয় ও ২০০৬ সালে চতুর্থ হওয়া।

৩. চলতি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে এখনও কোনো গোল হজম করেনি উরুগুয়ে।

৪. ২০১৪ সালের সেপ্টেম্বরে ফের্নান্দো সান্তোস কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৭টি প্রতিযোগিতামূলক ম্যাচের মাত্র একটিতে হেরেছে পর্তুগাল। শেষ ১২ বছর ধরে উরুগুয়ের কোচের দায়িত্ব পালন করছেন অস্কার তাবারেজ। এই সময়কালে এটি তার তৃতীয় বিশ্বকাপ। আগে আরও এক মেয়াদে উরুগুয়ে জাতীয় দলের কোচ ছিলেন তাবারেজ। সে সময় তার অধীনে ১৯৯০ সালের বিশ্বকাপে অংশ নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএসএমএমইউ’র সিন্ডিকেট সদস্য হলেন ডা. রহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা: আ ফ ম রুহুল হক এমপিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, ডা. আ ফ ম রুহুল হক বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও বিভিন্ন গুরুত্পূর্ণ সংস্কারের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শৈল্য চিকিৎসক। তাকে বাংলাদেশের আধুনিক অর্থোপেডিক সার্জারি চিকিৎসার অগ্রপথিক হিসেবে গণ্য করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest