সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যুনূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদের সংবাদ সম্মেলনসুন্দরবনে গুলিবিদ্ধ হয়ে এক বনজীবী নিহত: বন বিভাগের কার্যালয়ে : হামলা: আহত- ৫মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপি

দেবহাটার বহেরা টু কুলিয়া ব্রীজ রাস্তাটির এখন বেহাল দশা

কুলিয়া প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজার থেকে কুলিয়া ব্রীজ পর্য়ন্ত রাস্তাটি খানা-খন্দক, গর্ত, ভাঙ্গল এত বেশী পরিমান যে, যান চলাচল তো দুরের কথা হেঁটে চলাচলও ভীষন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সাতক্ষীরায় ওবায়দুল কাদেরের আগমনের ফলে পুষ্পকাটি ভাটা থেকে বহেরা বাজার পর্যন্ত ১কি:মি রাস্তা ও কুলিয়া ব্রীজ থেকে কুলিয়া বাজার পর্যন্ত কোনভাবেই নেপে মুছে কাজ হয়েছিল এই ঢেউ খেলা রাস্তাটি। কিন্তু মাঝখানের ১কি:মি রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়কটির অবস্থা দীর্ঘ দিন থেকে খারাপ হলেও কোন সংস্কার হয়নি। আর এ সড়কে ছোট-বড় সড়ক দূর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রায়ই দুই একটি ঢাকা পরিবহন, যাত্রীবাহি বাস, মালবাহি ট্রাক, নছিমন, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যান ও মোটরসাইকেল ভেঙ্গে অকেজো হয়ে পড়ে থাকে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখনই সংস্কার করা না হলে কিছুদিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিশেষ করে বর্ষায় রাস্তার দুরবস্থার শেষ নেই। আর আগামী বর্ষা মৌসুম তো আছেই। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে গর্তগুলো একাকার হয়ে যায়। কোথাও কোথাও গর্তের পরিমাণ আরো বেশি। সড়ক ও জনপদ বিভাগ পিচ রাস্তার উপর শুকনো ইট দিয়ে দায়সারা সংস্কার করেছে মাঝে মধ্যে। বৃষ্টি না হলে ধুলা আর বৃষ্টি হলে কাদা। এভাবেই যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু কারো কোন পদক্ষেপ নেই। ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা সংস্কারের অর্থ যাচ্ছে কোথায়? সাতক্ষীরা সড়ক ও জনপথের অধীনে এ রাস্তাটি কাপেটিং-এর পাঁকা রাস্তা হলেও কোথাও কোথাও দেখা মেলেনা পিচের নমুনা। এমনকি এই ৩ কিলোমিটার সড়কের দু’পাশে কলেজ, কয়েকটি হাইস্কুল, মাদ্রাসা ও প্রাইমারী স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় কয়েক’শ শিক্ষকসহ হাজার হাজার ছাত্র-ছাত্রী চলাচলে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। এমনকি বর্ষার সময় রাস্তায় জমে থাকা পানির ছিটকে অনেকের জামা-কাপড় নষ্ট হচ্ছে। আবার বর্ষা যদি না হয় তাহলে রাস্তার দুই ধারে বসবাসকারী লোকজন ধুলাই রোগগ্রস্থ হয়ে পড়ছে। সংস্কারের অভাবে বর্তমানে যান চলাচল হুমকির মুখে। একান্ত বাধ্য হয়ে জনগন যাতায়াত করলেও তাদের ভোগান্তি যেন শেষ নেই। রাস্তাটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই রাস্তাটি সংস্কার করা অত্যন্ত জরুরী ও সময়ের দাবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সেফটি প্রকল্পের অবহিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুর ১২ টায় USDA এর অর্থায়নে উইনরক এর সহযোগীতায় TMSS কর্তৃক বাস্তবায়িত সেফটি প্রকল্পের এক অবহিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের বিষয়ে সকলকে অবহিত করেন TMSS এর প্রজেক্ট ম্যানেজার শহিদুল আলম খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উইনরক ইন্টারন্যাশনালের এডিও এবিএম শাহিদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সাংবাদিক কে.এম রেজাউল করিম, TMSS এর এইও মাহফুজুল হক, সাদিকুর রহমান টফি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। কর্মশালায় জানানো হয়, উক্ত প্রকল্পটি ২০১৭-২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদে এই প্রকল্পে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৩৮ টি গ্রুপের মাধ্যমে ৯৫০ জন চাষীকে নির্বাচন করে কার্য্যক্রম চলমান আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সেমাবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। এসময় সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, বিজিবির জিন্নাত আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মিনিস্টার মাইওয়ান শো-রুম উদ্বোধন করলেন চিত্রনায়ক ফেরদৌস

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ চলচিত্র জগতের জনপ্রিয় তারকা এপার-ওপার বাংলা চলচিত্রের কিংবদন্তি নায়ক ফেরদৌস আহমেদ বলেছেন- ‘দেশকে ভাল বাসেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। দেশীয় পণ্য ক্রয় করুন আর দেশকে অর্থনৈতিক ভাবে সম্মৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন।’
সোমবার ৯ এপ্রিল দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি বাজারে মিনিস্টার মাইওয়অন শো-রুমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাইকেল মুধসূধন দত্তের স্মৃতি বিজড়িত মৃত-প্রায় কপোতাক্ষ নদ সংস্কারেরও দাবি করেন নায়ক ফেরদৌস।
স্থানীয় ১নং জয়নগর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুদ্দীন আল মাসুদ বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মিনিস্টার মাইওয়ান কোম্পানীর আয়োজিত এবং উপজেলার কে.পি.ইউ.এস.এস লিমিটেডের সহযোগিতায় ওই বাজারের হোসেন সানা মার্কেটে এ শো-রুম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর এডিএম নবাব আলী, আরএম হাসানুর রহমান, আরএম ফাহিম মুন্তাসির,মার্কেটিং অফিসার আলমগীর হোসেন, কে.পি.ইউ.এস.এস লিমিটেডের ম্যানেজার আবু বকর ছিদ্দিক বাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কারুজ্জামান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, টয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি, এশিয়ান টিভির তুহিন, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সংবাদের কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমান, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজরিহা হোসাইন, এএসআই সুমন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, যুবলীগ নেতা শেখ সুমন হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি শো-রুম ঘুরে ঘুরে দেখেন এবং ক্রেতাদের হাতে মিনিস্টার মাইওয়ান ফ্রিজ তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো ভক্ত দর্শকদের শুভেচ্ছা জানান জনপ্রিয় নায়ক ফেরদৌস।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত

এক মাসের জন্য কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছে আন্দোলন কারীরা। আজ সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে বলেছেন, কোটা সংস্কার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। আন্দোলনে এ পর্যন্ত যারা যেভাবে আহত হয়েছে তাদের চিকিৎসার বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাহফিজুল ইসলাম আককাজ : জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ইং-০৮/০৪/২০১৮ তারিখে কেন্দ্রীয় জাতীয় ছ্ত্রা সমাজের সভাপতি সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে কায়ছারুজ্জামান হিমেলকে সভাপতি, মো. আকরামুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রোকনুজ্জামান সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। আগামী ০২ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ জাতীয় পার্টির সকল অংগ ও সহযোগি সংগঠনের নের্র্তৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গুরুতর রোগাক্রান্তদের আর্থিক সহায়তার চেক প্রদান

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জম্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, জেলা সহকারী পরিচালক হারুন অর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, প্রবেশন অফিসার মিজানুর রহমান, সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মানব চন্দ্র বাছার প্রমুখ। জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জম্মগত হৃদরোগে আক্রান্ত ৫০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২৫ লক্ষ টাকার চেক প্রদান করা হবে। এর মধ্যে সদর উপজেলার ১০ জন রোগীর মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ২ জন ব্যক্তিকে ১৪ হাজার টাকার বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধাদের সম্মান রাখতেই কোটা সংস্কার দরকার : জাফর ইকবাল

মুক্তিযোদ্ধাদের সম্মান রাখতেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতিতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

কোটা পদ্ধতি সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এই অধ্যাপক বলেছেন, আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে কোটার অনুপাত ঠিক নয়। আর মানুষের মধ্যে বড় ক্ষোভ সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। ঘুরে ফিরে মুক্তিযোদ্ধাদের ওপর, তাদের সন্তানের ওপর, তাদের পরিবারের ওপর অসম্মান হচ্ছে। দিনদিন এটা বেড়ে চলেছে। তারা অসম্মানের জন্য মুক্তিযুদ্ধ করেননি। তারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে। আমাদের সতর্ক থাকতে হবে মুক্তিযোদ্ধাদের কেউ যেন অসম্মান না করে। এখন যে অবস্থা তাতে মুক্তিযোদ্ধাদের সম্মান রাখার জন্যই কোটা সংস্কার প্রয়োজন।

আজ সোমবার দুপুরে শাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে বিজ্ঞানের জন্য ভালোবাসা নামক একটি সংগঠনের এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. জাফর ইকবাল।

ড. জাফর ইকবাল বলেন, একটা সময় যেকোনো দেশ বা জাতির অনগ্রসর কোনো গোষ্ঠী যদি অবহেলিত হয় তাদের সামনে নিয়ে আসার জন্য কোটা দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে কোনো জায়গায় যদি কোটার সংখ্যাই বেশি হয়; তা মোটেও যুক্তিসঙ্গত নয়। কোটার অনুপাত অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিযুক্ত হতে হবে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ব্যাপারে জাফর ইকবাল উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে গেছে এবং এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। কোনো দেশের ক্যাম্পাসে এভাবে পুলিশ শিক্ষার্থীদের ওপর তাণ্ডব চালাতে পারে না। পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, হামলা চালানো নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest