সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমে

মাহমুদউল্লাহদের হারিয়ে ফাইনালের পথে তামিমরা

জাতীয় দলের দুই সতীর্থ দাঁড়িয়ে গেলেন মুখোমুখি। তামিম ইকবাল  ও মাহমুদউল্লাহর লড়াইয়ে জিতলেন বাঁহাতি ওপেনার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফে মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো তামিমের পেশাওয়ার জালমি।

জেতার জন্য শেষ বলে কোয়েটার দরকার ছিল ৩ রান। ২ রান নিতে পারলেই ম্যাচ গড়াতো সুপার ওভারে। সেই চেষ্টাই করেছিলেন আনোয়ার আলী ও মীর হামজা। কিন্তু ১ রান নেওয়ার পর হামজা রান আউট হয়ে গেলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় পেশাওয়ার।

লিয়াম ডসনের ঝড়ো ৬২ রানের ওপর ভর দিয়ে পেশাওয়ার নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরে জমা করে ১৫৭ রান। তামিমের ব্যাট থেকে ২৯ বলে আসে ২৭ রান। জবাবে কোয়েটা ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে করতে পারে ১৫৬ রান। প্লে অফের এই জয়ে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে তামিমরা মুখোমুখি হবে করাচি কিংসের। বুধবারের এই ম্যাচের জয়ী দল শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

শুরুটা চমৎকার হয়েছিল তামিম ইকবালের। বড় স্কোর গড়ারই প্রতিশ্রুতি ছিল তাতে। যদিও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফেরাটা মধুর করতে পারেননি বাংলাদেশি ওপেনার, আউট হয়ে গেছেন ২৭ রানে।

মঙ্গলবার পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ। নিদাহাস ট্রফি শেষে লাহোরে উড়ে যাওয়া মাহমুদউল্লাহ শুরুটা করেছেন দুর্দান্ত। বল হাতে নিয়েই উইকেট পেয়েছেন কোয়েটার এই অলরাউন্ডার। বোল্ড করে ফিরিয়েছেন বিধ্বংসী হয়ে ওঠা মোহাম্মদ হাফিজকে (১৪ বলে ২৫)। ২ ওভারে ২০ রান খরচায় তার শিকার ১ উইকেট। আর ব্যাট হাতে মাহমুদউল্লাহ ২০ বলে করেন ১৯ রান।

তামিমের শুরুটাও হয়েছিল বিধ্বংসী রূপে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধার কমে পেশোয়ার ওপেনারের ব্যাটিংয়ের। শেষ পর্যন্ত ২৯ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম। মোহাম্মদ নওয়াজের বলে টম কোহলের-চ্যাডমোর হাতে ধরা পড়েন তিনি। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বর্ণমালা একাডেমির ৭ দিন ব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালার সমাপনী আনুষ্টিত হয়েছে। মঙ্গল বার সন্ধ্যায় বর্ণমালা একাডেমি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনয়াতনে বর্ণমালা একাডেমি’র সভাপতি শামীমা পারভীন রত্মার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষনথীদের মাঝে সনদ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আলোচনায় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলায় শিল্প ও সাংস্কৃতিক অঙ্গণে অনেক সুনাম আছে। এই ক্ষুদে কোমলমতি নৃত্য শিল্পীরা একদিন এ জেলার জন্য আরো বেশি সুনাম বয়ে আনবে। লেখা-পড়ান পাশা পাশি সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক চর্চা করলে প্রতিভার দ্রুত বিকাশ ঘটে। আজকের ক্ষুদে নাচিয়েরা আগামী দিনের বড় মাপের নৃত্য শিল্পী হবে। অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক নাহিদা পারভীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীলা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রশিক্ষক সাইফুল ইসলাম ইভান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ নুরুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল হক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম.কামরুজ্জামান, সাংবাদিক শফিউল ইসলাম খান, বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার প্রমুখ। ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালায় ৪০ জন নৃত্য শিল্পী অংশ নিয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবৃতী শিল্পী দিল রুবা রোজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন বলেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার একটি অংশ। সুষ্ঠ সাংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। কিন্তু বর্তমানে আমাদের সংস্কৃতি আজ বিদেশী আগ্রাসনের শিকার। সা¤্রাজ্যবাদী বিদেশী শক্তিও বসে নেই। তারা আমাদের সংংস্কৃতিকে ধ্বংস করতে নানা মুখী ষড়যন্ত্র শুরু করেছে। বিদেশী আগ্রাসনের হাত থেকে আমাদের এই দেশের সংস্কৃতিকে বাঁচাতে হলে মাঝে মাঝে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আছে। এ ছাড়া জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করতে হবে।
মঙ্গলবার দুপুর ১২ টায় মহান স্বাধীনতা দিবস ও বসন্ত বরণ উৎসব উপলক্ষে ‘বন্ধ করেনা পাখা’ এই স্লোগানে ২ ব্যাপী ‘স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা দীপালোক একাডেমীর আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের সমাপনি দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সাতক্ষীরা দিপালোক একাডেমীর পরিচালক সাংবাদিক বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলাম, সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ প্রমূখ।
এসময় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করা হয়। এছাড়া সাতক্ষীরা দীপালোক একাডেমীর শিল্পীরা গান ও নৃত্যের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধ ও বসন্তের চিত্র শিক্ষার্থীদের সামনে ফুটিয়ে তোলেন। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পতাকা অবমাননাকারী সেই যুবক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পতাকা অবমাননা করে ছবি তুলে ফেসবুকে একটি ছবি আপলোড করে মাজহারুল নামের এক যুবক। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। ক্ষুব্ধ হন সাধারণ সোশ্যাল মিডিয়া ইউজাররা। ক্ষোভ দানা বাঁধতে শুরু করতেই সেই যুবককে আটক করেছে পুলিশ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মাজহারুলের বাম হাতে জাতীয় পতাকা ধরে আর ডান হাতে স্যান্ডেল দিয়ে জাতীয় পতাকায় আঘাত করার ইঙ্গিত দিচ্ছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর রীতিমতো হইচই পরে যায়।

এই ঘটনার পর আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কর্মকর্তার নির্দেশের পর মির্জাপুর থানা পুলিশ দুপুরে দেওহাটা থেকে তাকে আটক করে। আটককৃত মাজহারুল (৩০) উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, ফেসবুকে পোস্টটি দেখার পরই চিঠির মাধ্যমে পুলিশকে ওই যুবককে আটক করে আইনের আওতায় আনার নির্দেশ দেয়ার পর পুলিশ তাকে আটক করেছে।

মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমন-তমার ‘পাপ কাহিনী’

ইমন-তমার ‘পাপ কাহিনী’

কর্তৃক Daily Satkhira

চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী তমা মির্জা এবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘পাপ কাহিনী’।

ছবিটি পরিচালনা করবেন টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এটি জয়ের নির্মিত তিন নম্বর ছবি। এর আগে ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি পরিচালনা করেছেন তিনি। ২৮ এপ্রিল থেকে ছবিটির শুটিং হবে বলে জানান পরিচালক। এতে জয় নিজেও অভিনয় করবেন বলে জানান।

এতে সোহানা সাবাও অভিনয় করবেন। দুই বোনের চরিত্রে দেখা যাবে তাদের। ছবিটি প্রসঙ্গে ইমন বলেন, অনেক চমৎকার একটি গল্পের ওপর ছবিটি নির্মাণ করা হচ্ছে। এতে আমার চরিত্র নিয়ে আমি দারুণ সন্তুষ্ট। আশা করা যায় জয় ভাইয়ের সাথে নতুন এই কাজটি দর্শকনন্দিত হবে।

তমা মির্জা বলেন, ‘সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি ছবিটিতে। এর গল্প আমার দারুণ পছন্দ হয়েছে। মূলত গল্পনির্ভর ছবি হবে এটি।’ এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম।

এদিকে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন তমা মির্জা। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নিরব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীর গুলশানে ২ গারো নারী খুন

রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর খাঁপাড়ার একটি ভবনের চারতলা থেকে দুই গারো নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মরদেহ দুটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি জানান, খবর পেয়ে গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গারো উপজাতির এই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫ মার্চ গণহত্যা দিবসে সাতক্ষীরায় আলোর মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনার অভিমুখে আলোর মিছিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জজকোর্টের পিপি এড. ওসমান গণি, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, প্রভাষক ইদ্রিস আলী, নিত্যনন্দ সরকার, স্বপন কুমার শীল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, রওনক বাসার, এড. মুনির উদ্দিন, লোদী ইকবাল, লুৎফর রহমান প্রমুখ। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে সন্ধ্যা সাড়ে ৬ টায় আমতলা মোড়ের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, আলোর মিছিল সহকারে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক শহিদ মিনার চত্বরে সমাবেশ ও আগামী ৩০ মার্চ সকাল ১০ টায় নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলী নূর খান বাবুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৪নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ৩১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ ইউসুফ মালীকে সভাপতি মোঃ আবু মুছা গাইনকে সাধারণ সম্পাদক ও মোঃ তাজিম গাজীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অনুমোদনপত্র মঙ্গলবার বিকালে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এ্যাড. আল মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দীন বাদল, সদর উপজেলা আহবায়ক এস.এম জাহাঙ্গীর হোসেন, পৌর সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , প্রচার সম্পাদক মোঃ হাফিজ, দপ্তর সম্পাদক মামুন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest