সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনালসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসার সময় ১০৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা।
মঙ্গবার গভীর রাতে বেনাপোলের দৌলতপুর বালুর মাঠ এলাকায় থেকে এ বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসব মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে একদল চোরাকারবারী ফেন্সিডিলসহ ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের বালুর মাঠ এলাকায় অবস্থায় করছে। এ সময় বিজিবির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাদেরকে ধাওয়া করলে মাথায় বহনকৃত ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। এই সময় সেখান থেকে তাদের ফেলে যাওয়া ১০৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক জানান, আটককৃত ১০৯৫ বোতল ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৪,৩৮,০০০/- টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোর শার্শায় বিদেশী পিস্তল ও ১টি ম্যাগজিনসহ আটক ১

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ মো: মোঃ আরিকুল ইসলাম( ২৬) নামে একজন আসামীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আরিকুল ইসলাম শার্শা থানার চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
যশোর জেলা ডিবি এস আই মোরাদ হোসেন জানান, মঙ্গরবার রাতে ১২ টার সময় আসামীর নিজ বাড়ীতে অবস্থান করছিল এমন গোপন সংবাদে সেখানে ডিবির পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী মোঃ আরিকুল পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্ত্রাসী আরিকুলকে আটক করা হয়। পরে তার নিজ বাড়ী তল্লাশী করে একটি বিদেশী পিস্তাল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার নামে এর আগেও কয়েকটি মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠান হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করছেন। আজ বুধবার তাঁর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।

দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। ২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করলেন থিন কিউ।

পাঁচ দশকেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিউ। ২০১৫ সালের নভেম্বরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে।

থিন কিউ সু চির ডান হাত হিসেবে পরিচিত ছিলেন।

নির্বাচনে বিজয়ের পরপরই থিন কিউ বলেন, ‘এ বিজয় বোন সু চির।’

সেনাবাহিনীর তৈরি সংবিধানে বিধিনিষেধ থাকায় নিজে প্রেসিডেন্ট হতে পারেননি এনএলডি নেত্রী সু চি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইটেম গানের শুটিংয়ে নৌমন্ত্রী শাজাহান খান !

সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির আইটেম গানের শুটিং শেষ হয়েছে।

সোমবার (১৯ মার্চ) এফডিসির ৮ নম্বর ফ্লোরে চলছিল ‘সাহসী যোদ্ধা’ ছবির আইটেম গানের শুটিং। এই আইটেম গানে অংশ নেন নায়িকা পপি। কিন্তু এ সময় সেখানে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান।

জানা গেছে, ছবিটির পরিচালক সাদেক সিদ্দিকীর আমন্ত্রণেই মন্ত্রী শুটিং সেটে এসেছিলেন।

হঠাৎ আইটেম গানের শুটিংয়ে নৌমন্ত্রীর উপস্থিতি নিয়ে পরিচালক সাদেক সিদ্দিকী বলেছেন, ‘নৌমন্ত্রী শাজাহান খান আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করি। আমার ছবির শুটিং দেখার জন্য দাওয়াত করেছিলাম বন্ধুকে। এখানে তিনি মন্ত্রী হিসেবে আসেননি। এসেছেন শুধুই আমরা বন্ধু হিসেবে। তা ছাড়া শাজাহান খান যেকোনো কালচারাল অনুষ্ঠান অনেক পছন্দ করেন। অনেক শিল্পমনা মানুষ, গত সোমবার আমাদের শুটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন, এনজয় করেছেন। বন্ধুকে শুটিংয়ে পেয়ে আমারও ভালো লেগেছে।’

পরিচালক আরো বলেন, সোমবার (১৯ মার্চ) আমরা এই ছবির আইটেম গানের শুটিং শেষ করেছি। আমরা এর আগেও এই গানের শুটিং করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে গানটি ফের নতুন করে শুটিং করা হলো।

‘সাহসী যোদ্ধা’ ছবিতে অভিনয় করছেন আমিন খান ও পপি। এছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন ইমন, শিরিন শিলা, অভি, রিপা, রেবেকা, ববি, ফরহাদ, সুব্রত, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লেবুপানির যত গুণ

লেবুপানির যত গুণ

কর্তৃক Daily Satkhira

ওজন নিয়ন্ত্রণ

নিয়মিত ঘাম ঝরানো ব্যায়াম এবং খাবার নিয়ন্ত্রণের মাধ্যমেও ওজন কমানো খুব কঠিন হয়ে পড়ে। তবে এ ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখতে পারে লেবুর পানি। সকালে এই পানি খেলে দেহের হজমপ্রক্রিয়া সুষ্ঠুভাবে চলে। লেবু দেহের যাবতীয় বিষাক্ত উপাদান দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচায়।

পানিশূন্যতা প্রতিরোধ

প্রতিদিন কাজের জন্য দেহে যে পরিমাণ পানি দরকার, তার অনেকটই পূরণ করতে পারে লেবুপানি। হালকা উষ্ণ পানিতে লেবুর রস যোগ করে তাতে এক টেবিল চামচ মধু মেশাতে হবে। সকালের শুরুতেই এই মিশ্র খেলে পানির অভাব অনেকটাই ঘুচে যায়।

ত্বক

লেবুতে থাকা ভিটামিন ‘সি’ চেহারার বলিরেখা দূর করে। আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল নিউট্রিশন জানিয়েছে, যারা ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খায়, তাদের বলিরেখা পড়ার আশঙ্কা একেবারেই কমে যায়।

মুখের দুর্গন্ধ

সকালে ঘুম থেকে ওঠার পর মুখে বাজে গন্ধ হয়। খালি পেটে লেবুপানি খেলে এই অস্বস্তিকর অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। মূলত মুখে পানির অভাব এবং ব্যাকটেরিয়ার আনাগোনা থেকে বাজে গন্ধের সৃষ্টি হয়। তা ছাড়া খাবার গ্রহণের পর লেবুপানি খেলে মুখ থেকে পেঁয়াজ, রসুন বা অন্যান্য খাবারের বাজে গন্ধ দূর হয়।

কিডনির পাথর প্রতিরোধ

লেবুর ভিটামিন ‘সি’ কিডনিতে ক্যালসিয়াম জমতে বাধা দেয়। ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে যায়। তাই নিয়মিত লেবুপানি খেলে কিডনি পরিষ্কার থাকবে।

লিভারের কাজ

দেহের ফিল্টার হলো লিভার, একে বিপাকক্রিয়ার রসুইঘরও বলা হয়। এ কাজকে ত্বরান্বিত করতে লেবুর পানি অসাধারণ কাজে দেয়। ফ্যাটি লিভার ডিজিস প্রতিরোধের পাশাপাশি লিভারে জমে থাকা বিষ বের করে লেবু। ফলে আরো বেশি পাচকরসের নিঃসরণ ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাকারবার্গকে ইউরোপ ও ব্রিটিশ সংসদে তলব

পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে চুরির ঘটনায় বুধবার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ইউরোপ ও ব্রিটেনের সংসদে তলব করা হয়েছে। এ ঘটনায় তাকে প্রমাণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশনও এ নিয়ে তদন্তে নেমেছে। অভিযোগ উঠেছে ক্যাম্বব্রিজ অ্যানালিটিকা নামের একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করে বিশ্লেষণ করে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা দিতেই এ ধরনের কাজ করা হয়েছে।

ক্যাম্বব্রিজ অ্যানালিটিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন লঙ্ঘন করেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় কোম্পানিটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার নিক্সকে এরইমধ্যে বহিস্কার করা হয়েছে। তবে কোম্পানি কোন ‘অন্যায়’ করেনি বলে দাবি করা হয়েছে।

লন্ডন ভিত্তিক ও পরামর্শক প্রতিষ্ঠানটিকে ট্রাম্পের লোকজনই ভাড়া করেছিল। ক্যাম্বব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহী আলেক্সান্ডার নিক্স স্বীকার করেছেন যে, তিনি ট্রাম্পের সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছেন। এ ঘটনায় একরকম গা ঢাকা দিয়েছেন জাকারবার্গ। এ বিষয়ে মঙ্গলবার ফেসবুক আয়োজিত ব্রিফিংয়েও তিনি ছিলেন না। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়াও জানাননি তিনি। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বুধবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনো জানান, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল।

তিনি আরও জানান, উদ্ধার কর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে।

টোলেন্টিনো এএফপি’কে বলেন, ‘চালক কেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।’

ম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্পর্ক থাক আর না থাক, অপু আব্রামের মা: শাকিব

ঢালিউড অভিনেতা শাকিব খান বলেছেন, সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রামের মা আর আমি ওর বাবা।

আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব এসব কথা বলেছেন। সম্প্রতি কলকাতা অপু ও সন্তান জয়ের সঙ্গে দেখা করেন শাকিব। এ নিয়ে তিনি বলেন, ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা (অপু ও জয়) শিলিগুড়ি যাবে, একটা মানত ছিল, সেই কারণে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই।

ছেলে তো খুব ছোট। আপনি এত আউটডোরে থাকেন, ও আপনাকে মিস করে না?- এ প্রশ্নের জবাবে শাকিব বলেন, করে তো বটেই। আমিও ভীষণ মিস করি। কিন্তু কী করব। কাজ তো করতেই হবে…

বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে সাক্ষাৎকারে শাকিব বলেন, এর সৌন্দর্য্য দেখতে হলে বাংলাদেশেই যাওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আলপনা সাজায় রাস্তায় রাস্তায়…অবিশ্বাস্য!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest