সর্বশেষ সংবাদ-
দেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরাঅবশেষে সাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারি রাকেশ মেহেরপুরে বদলিভারতে চিকিৎসা নিতে যেয়ে কলকাতার হোটেলে মারা যাওয়া সাতক্ষীরার সাজুর দাফন সম্পন্নমৎস্য খাতের উন্নয়নে উচ্চশিক্ষা ও গবেষণায় জোর দিল ড্যাফোডিল ইউনিভার্সিটিআমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির অনুমোদন : সভাপতি প্রভাষক আরিফুলদেবহাটা থানায় নবাগত ওসি এইচএম শাহীন-এর যোগদানপ্রধান শিক্ষকের বরখাস্তের তিনদিন পর নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিতসাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ : কারণ দর্শানোর নোটিশআশাশুনিতে নবাগত ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ এর যোগদান

দৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

গত ১০ আগস্ট গভীর রাতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ অফিসে অতর্কিত হামলার নিন্দা ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য,

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।  প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা সদর উপজেলার বল্লী এলাকায় দীর্ঘদিনের জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোছাঃ আফরিন সুলতানা (৪০) নামে এক নারী ছয়জনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আফরিন সুলতানা তার স্বামী এসএম বিল্লাল হাসানের পৈত্রিক ভিটায় বসতবাড়ি নির্মাণ করে বল্লী এলাকায় বসবাস করে আসছেন। প্রতিবেশীরা  তাদের দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা তাদের রেকর্ডীয় জমি জবরদখলের চেষ্টা করে আসছিলেন। এরই মধ্যে তাদের জমির প্রায় দুই ফুট জায়গা দখল করে নেওয়ারও অভিযোগ রয়েছে।

জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সালিশ-মীমাংসা মানেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সার্ভেয়ার দিয়ে দুই দফায় জমি মাপজরিপ করা হলেও সেটিও অভিযুক্তরা মেনে নেননি বলে দাবি করেছেন আফরিন সুলতানা।

লিখিত অভিযোগে বলা হয়, ১৬ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা আফরিন সুলতানার জমির ভেতরে থাকা গাছগাছালি কাটতে যান। এতে তিনি বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে অভিযুক্ত অন্য অভিযুক্তদের ডেকে আনেন। পরে তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আফরিন সুলতানার বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

আফরিন সুলতানার অভিযোগ, হামলার সময় তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও ছেলা জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাসুরকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তার বড় জা এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে একজন অভিযুক্ত আফরিন সুলতানাকে জোরপূর্বক ধরে রাখেন এবং অপর একজন হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। এতে তার ভাসুরের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় বলে দাবি করা হয়েছে।

এ সময় কয়েকজন অভিযুক্ত আফরিন সুলতানার কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং একপর্যায়ে তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে সেখানে খুন-জখম করার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর থেকে আফরিন সুলতানা ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেবহাটা থানার কুলিয়া বাজার সংলগ্ন করিম মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজীকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক গাজী উত্তর কুলিয়া গ্রামের মৃত আমান গাজীর ছেলে।
পরে এসআই সাহিদুল আলম বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৬।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, আটক ব্যক্তি পুলিশের কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগে আরও ৯টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানায়, আটক আব্দুর রাজ্জাক গাজীকে ১৬ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি  : কলকাতার ঐতিহ্যবাহী নাট্যদল ‘সুন্দরম’ আয়োজিত আন্তর্জাতিক মৌলিক পূর্ণাঙ্গ বাংলা নাটক রচনা প্রতিযোগিতায় সান্মানিক পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের নাট্যকার আসাদুল ইসলাম। মনোজ মিত্র প্রকল্পিত এই প্রতিযোগিতার ৩৩তম বর্ষে (২০২৫) তার রচিত ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬:৩০ মিনিটে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার দীর্ঘ ৩৩ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোনো নাট্যকার এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হলেন। উল্লেখ্য, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এবং পুরস্কারপ্রাপ্ত নাট্যকার আসাদুল ইসলাম—উভয়েরই জন্মস্থান বাংলাদেশের সাতক্ষীরায়।

‘ম্যাড থিয়েটার’-এর নাট্যকার আসাদুল ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “দীর্ঘ বছর থিয়েটারের সাথে যুক্ত থেকেও পুরস্কারের প্রত্যাশা নিয়ে কখনও কাজ করিনি। তবুও প্রথম আন্তর্জাতিক এই স্বীকৃতি আনন্দের, যা সহযোদ্ধা নাট্যকর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

বাংলাদেশের নাট্যাঙ্গনের জন্য এই বিরল অর্জনকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব কৈখালীর রাস্তা দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়া এবং বর্ষা মৌসুমে চলাচলের অনুপোযোগী হওয়ায় ১৬ ই আগষ্ট ( রবিবার) সকাল ১১ টায় রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকার যুবকেরা ও এলাকাবাসী। জানা যায় , কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ¦ আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত।

বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার উপর পানি জমাট বাঁধে । সৃষ্টি হয় কাঁদা । যার ফলে সাধরণ পথচারীসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। দীর্ঘ বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় অবশেষে স্থানীয় যুবকেরা এবং এলকাবাসীরা মিলে ব্যতিক্রম প্রতিবাদ হিসাবে রাস্তার কাঁদাযুক্ত স্থানে ধান রোপন করে প্রতিবাদ করে।

এ বিষয়ে স্থানীয় রফিকুল ইসলামের পুত্র মোঃ এবাদুল ইসলাম বলেন , আমরা উপকুলীয় এলাকায় বসবাস করি। আমাদের ভূগান্তির শেষ নেই। আমি ছোট বেলা থেকে দেখছি আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি অবহেলিত। দীর্ঘ বছরে কোন প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে রাস্তায় হাটু সমান কাঁদা সৃষ্টি হয়। রাস্তাটি দিয়ে এলাকার কমলমতি ছাত্র/ছাত্রী, সরকারী , বেসরকারী চাকুরীজিবিসহ বিভিন্ন পেশা মানুষের চলাচলে ভূগান্তিতে পড়তে হয়।

বিশেষ করে জরুরী রুগি নিয়ে রাস্তা দিয়ে যানবাহন যোগে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। বিকল্প হিসাবে নদী পথে ট্রলার যোগে নিয়ে যেতে হয় দীর্ঘ সময় ধরে। তার মধ্যে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা থাকে। বিষয়টি নিয়ে বার বার স্থানীয় জন প্রতিনিধিদের সাথে বলেও কোন প্রকার সুরহ না পেয়ে অবশেষে আজ আমরা এলকার যুবকেরা ও এলাকাবাসী মিলে রাস্তায় ধান রোপন করে প্রতিবাদ করেছি। আমরা দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন , আমি ফেসবুক হতে প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছি। উক্ত রাস্তাটি দ্রুত কার্পেটিং হবে।

এ বিষয়ে কৈখালী ইউ,পি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বলেন, আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পরে বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন করি। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি সীমান্ত সড়ক নামে কার্পেটিং এর জন্য অনুমোদন হয়েছে। খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক

দেবহাটা প্রতিনিধি :  দেবহাটায় পুলিশের অভিযানে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে থানায় কর্মরত এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ ১৪ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে বারী গাজীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বারী গাজী একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বারী গাজী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে ১৫ আগস্ট ২০২৬ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতি

প্রেস বিজ্ঞপ্তি : ‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃস্কুল দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১১-১৭ আগষ্ট সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় দুর্নীতি দমন কমিশন, খুলনা সমন্বিত জেলা কার্যায়লের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে শনিবার ৮টি স্কুলের জমজমাট কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যায়ল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এব পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল সেমিফাইনাল নিশ্চিত করেন। বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীগণ বিষয়ভিত্তিক তথ্য, উপাত্ত, যুক্তি উপস্থাপন করেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় ৮টি স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহেদ মোস্তফা চৌধুরী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আশরাফ হোসেন, দর্শন বিভাগের প্রভাষক প্রিয়া মন্ডল। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাজমুল হক, সময় নিয়ন্ত্রণ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম।

এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে দুর্নীতির সংজ্ঞা অনেক। দেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে ও দুর্নীতির বিস্তার রোধে সকলের স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলে দুর্নীতির মূল উৎপাঠন করা সম্ভব হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ওহাব আজাদ, এড. মুনিরউদ্দীন, রেবেকা সুলতানা, মোঃ সাকিবুর রহমান বাবলা, নাজমুল হাসান প্রমুখ। প্রসঙ্গত, রোববার বেলা আড়াউটায় চার স্কুলের অংশগ্রহণে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

সাতক্ষীরায় প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন করা হয়েছে। শুক্রবার বিকালে হাজী শামসুদ্দীন মাদ্রাসা ও এতিমখানায় স্বপ্নসিঁড়ির সদস্যগণ ফলজ, বনজ বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিড়ির উপদেষ্টা প্রফেসর আজিজুর রহমান পলাশ।

বিশেষ অতিথি ছিলেন ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। স্বপ্নসিড়ির সাধারণ সম্পাদক এড এস এম বিপ্লব হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৃক্ষ রোপন উদযাপন কমিটি আহবায়ক ও স্বপ্নসিড়ির সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান, ফাহাদ হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিড়ির উপদেষ্টা প্রফেসর আজিজুর রহমান পলাশ বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বাচিয়ে রাখে। আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ রোপন করেন। তিনি মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সকলকে এগিয়ে আসার অহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest