সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

স্নাতক পাস ছাড়া প্রাথমিকের শিক্ষক নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় পরিবর্তন আসছে। নিয়োগপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসহ নানা ক্ষেত্রে পরিবর্তনের বিধান রেখে এরই মধ্যে নতুন নিয়োগ বিধিমালার খসড়া প্রণয়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই খসড়া যাচাই-বাছাই করছে।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে ২০১৩ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী।

জানা যায়, নতুন বিধিমালায় বড় আকারে পাঁচটি পরিবর্তন আসছে। ২০১৩ সালের নিয়োগ বিধিমালায় পুরুষ ও নারীর জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সহকারী শিক্ষক পদে পুরুষের জন্য স্নাতক আর নারীদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হয়। কিন্তু নতুন বিধিমালায় সহকারী শিক্ষক পদে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা স্নাতক প্রস্তাব করা হয়েছে। তবে নারীদের জন্য ৬০ শতাংশ কোটা বহাল থাকছে।

সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এত দিন স্নাতক পাস হলেই আবেদন করা যেত। নতুন বিধিমালার খসড়ায় এই শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর প্রস্তাব করা হয়েছে। এত দিন প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ছিল ২৫ থেকে ৩৫ বছর। কিন্তু এখন এই পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) নীতিমালার সঙ্গে সংগতি রেখে বয়স নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ বছর। তবে আগের মতো সহকারী শিক্ষকদের মধ্য থেকে ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হওয়ার বিধানও থাকছে। সে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে শিথিলযোগ্য। বাকি ৩৫ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। তবে এই পদে নিয়োগ ও পদোন্নতির পুরো দায়িত্বই থাকবে পিএসসির।

নতুন বিধিমালায় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগেও জোর দেওয়া হয়েছে। বর্তমানে যেকোনো বিষয়ে পাস করা প্রার্থীর সমান সুযোগ রয়েছে। কিন্তু এতে মানবিক বিভাগ থেকে আসা শিক্ষকরা গণিত ও বিজ্ঞানের মতো বিষয়গুলো সহজে আত্মস্থ করতে পারেন না। এ কারণে নতুন বিধিমালায় সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে মোট পদের শতকরা ২০ ভাগ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের মধ্য থেকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ক্লাস্টার বা উপজেলাভিত্তিক আর্ট ও সংগীত শিক্ষক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন বিধিমালা কার্যকর হলে শিক্ষক নিয়োগ আগের মতোই উপজেলা বা থানাভিত্তিক হবে। তবে কেন্দ্রীয়ভাবে গঠিত সহকারী শিক্ষক নির্বাচন কমিটির সুপারিশ ছাড়া কোনো ব্যক্তিকে সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হলে কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দেওয়া যাবে না। এমন ব্যক্তিকে বিবাহ করেছেন অথবা বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যিনি বাংলাদেশের নাগরিক নন, এমন ব্যক্তিকেও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

নতুন বিধিমালার খসড়ায় বলা হয়েছে, ১৩তম থেকে ১৬তম বেতন গ্রেডের কোনো পদে থাকা শিক্ষককে দশম থেকে দ্বাদশ বেতন গ্রেডের কোনো পদে পদোন্নতির সুপারিশ করা যাবে। আর দশম থেকে দ্বাদশ গ্রেডে থাকা শিক্ষক নবম বা তদূর্ধ্ব গ্রেডের কোনো পদে পদোন্নতির সুপারিশ পেতে পারেন। তবে উভয় ক্ষেত্রেই পিএসসির সুপারিশ প্রয়োজন হবে। ২০১৩ সালের নিয়োগ বিধিমালায় এসব শর্ত নেই। বর্তমানে কোনো ব্যক্তির শিক্ষক পদে যোগদান করার তিন বছরের মধ্যে প্রশিক্ষণ বা উচ্চতর ডিগ্রি অর্জনের বাধ্যবাধকতা থাকলেও নতুন বিধিতে তা থাকছে না।

এসব বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী  বলেন, ‘নতুন বিধিমালা এখন মন্ত্রণালয়ে রয়েছে। এটা নিয়ে একাধিক মিটিংও হয়েছে। সংশোধন, পরিবর্তন-পরিবর্ধন চলছে। তবে ২০১৩ সালের বিধিমালা থেকে নতুন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আসছে। এই বিধিমালা পাস হওয়ার আগ পর্যন্ত এটা প্রস্তাবই বলতে হবে। মন্ত্রণালয় চূড়ান্ত করলে তা জনপ্রশাসনে যাবে, সচিব কমিটিতে যাবে। আমরা আশা করছি, দ্রুতই নতুন বিধিমালা পাস হবে।’

খসড়া বিধিমালায় বলা হয়েছে, সরকার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে গুণগতমানসম্পন্ন শিক্ষক নিয়োগ একান্তই অপরিহার্য। বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনপূর্বক নতুন এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
বিধিমালা প্রণয়নের প্রয়োজনীতা সম্পর্কে বলা হয়েছে, ২০১৩ সালে প্রণীত বিধিমালায় প্রধান শিক্ষক পদে সরাসরি শতকরা ৩৫ ভাগ এবং সহকারী শিক্ষক থেকে শতকরা ৬৫ ভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ করার বিধান ছিল। কিন্তু ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। ফলে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বিষয়টি পিএসসির বিবেচনাধীন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা প্রণয়নের এটিও অপরিহার্য কারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো ম্যাজিকে জুভেন্টাসকে হারালো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে তিন মিনিটের মাথায় রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ইসকোর বাড়িয়ে দেওয়া বল থেকে দলের হয়ে প্রথম গোলটি করেন সিআরসেভেন। ম্যাচটির শেষ মুহূর্তে একটি অনবদ্য গোল দিয়ে বার্য়ানের জয় সুনিশ্চিৎ করেন রোনালদো।

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন পর্তুগীজ তারকা ফরোর্য়াড। তবে বুধবারের ম্যাচে তিনি শুধু গোল করলেনই না সাথেই মার্সলোকে গোল করতে সাহায্যও করলেন। ঘরের মাঠে জুভেন্টাসের ভরাডুবির প্রধান কারণ রক্ষণে ব্যর্থতা। বেঞ্জেমাকে বেশি গার্ড করেতে গিয়ে রোনালদোকে যেন একটু খেলার সুযোগই করে দিলেন জুভেন্তাসের ফুটবলাররা।

পুরো মাঠ জুড়ে একপ্রকার অলৌকিক ফুটবল খেললেন রোনালদো। ৫০ মিনিটের মাথায় সি আর সেভেনের গোলপোস্ট লক্ষ্য করে নেওয়া শট একটুর জন্য মিস না হলে হ্যাট্রিক আটকানো সম্ভব ছিল না। এর কিছুক্ষণ পরেই ৬৩ মিনিটে একটি অসাধারণ গোল করেন জিদানের প্রিয় শিষ্য। দানি কারভাজালের ক্রসকে অসাধারণ ক্ষিপ্রতার সাথে গোলে পরিবর্তন করেন রোনালদো। তার অতিমানবিক কিকে অভিভূত হতে দেখা যায় গুরু জিনেদিন জিদানকেও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে রিয়ালের হয়ে রোনালদো এটি ৩৯ নম্বর গোল। ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ।
রক্ষণে ভরাডুবি ছাড়াও বারবার সুযোগ পেয়েও করতে ব্যর্থ থাকেন ইতালির ক্লাবটি। প্রথমার্ধে শুরুতেই রোনালদো। গোলে রিয়াল এগিেয় গেলেও ষষ্ঠ মিনিটে ম্যাচে সমতা পেরানোর দারুণ সুযোগ তৈরি হয় পাওলো দিবালার সামনে। গোলপোস্টের কাছে বল নিয়ে পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি আর্জেটিনার ফরোয়ার্ড। কোয়ার্টার ফাইনালে লেগের দু’নম্বর ম্যাচ খেলতে আগামী বুধবার মুখোমুখি হবে দল দু’টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউবের প্রধান কার্যালয়ে হামলার পর নারী বন্দুকধারী আত্মঘাতী

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের প্রধার কার্যালয়ে হামলা চালিয়েছে এক নারী বন্দুকধারী। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ একের পর এক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে সেই নারী বন্দুকধারী আত্মঘাতী হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আহত অন্তত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, গোলাগুলির ঘটনায় তারা একটি তদন্ত শুরু করেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।ইউটিউবের সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত। ঘটনাস্থল থেকে যে সকল ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা বিভিন্ন দিকে পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দফতরের চারদিকে অবস্থান নেয়।
ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে। স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে। ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে। স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের এনবিসি অবশ্য জানিয়েছে, পুলিশের গুলিতে হামলাকারী নারী ঘটনাস্থলে নিহত হয়েছে। সান ব্রুনোর পুলিশ প্রধান এড বারবেরিনি জানান, সদর দফতরের ভবন থেকে সন্দেহভাজন হামলাকারী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ধারণা, নিজের আঘাতে নিহত নারীই হামলাকারী।’আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করা আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার বয়স ৩৬ বছর। আহত ৩২ বছরের এক নারীর অবস্থাও খারাপ। আহত অন্যজনের বয়স ২৭ বছর। তবে আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মা-ছেলেকে পিষে ভাগলো ড্রাইভার, পরে জানলো নিজের ছেলে ও স্ত্রী!

এই ভয়াবহ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চীনে। মহাসড়কে চলমান যানবাহন মানুষজনকে আঘাত করে পিষে মেরে চলে যায়। এমন ঘটনার গালভরা একটি ইংরেজি নাম আছে- হিট অ্যান্ড রান।

দুনিয়া জুড়ে পুলিশ আর রাস্তায় যন্ত্রদানব চালকেরা এই বিষয়টিতে সম্যক অবগত। কোনো চালক রাস্তায় তার গাড়ি দিয়ে কাউকে আঘাত করে মারাত্মক আহত বা নিহত করে পালিয়ে যেতে সক্ষম হলে তাকে পুলিশি পরিভাষায় বলা হয় ‘হিট অ্যান্ড রান’ কেস। পত্রিকায় শিরোনাম হয়- অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার বা গাড়িচাপায় গুরুতর আহত…।

সংবাদে আরো লেখা হয়, ধারণা করা হচ্ছে দ্রুতগামী কোনো গাড়ি ওই হতভাগ্য ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়েছে। কিন্তু চীনে যে ঘটনাটি এবার ঘটেছে তা চুরমার করে দিয়েছে পলাতক চালকের অপরাধ করে পালানোর ‘স্বস্তি’ আর ‘তৃপ্তি’। অপরাধ করে পালানোর এই অপরাধ থেকে সে তার জীবনকালে আর পালাতে পারবে না। প্রতি মুহূর্তে তাকে কুঁড়ে কুঁড়ে খাবে এই অপরাধবোধ। কারণ, গাড়ি চাপা দিয়ে সে নিজের সন্তান আর স্ত্রীকে হত্যা করে পালিয়েছিল যা পরদিন সে জানতে পারে।

ঘটনার নায়ক বা খলনায়ক ঝাংগ পুলিশকে জানান, এক আত্মীয়ের দেওয়া পার্টিতে সপরিবারে যোগ দিয়েছিলেন তারা। পার্টি শেষে তিনি নিজের ভ্যান নিয়ে আর স্ত্রী ও সন্তান ইলেক্ট্রিক বাইকে বাড়ির পথে রওনা দেন। পার্টিতে প্রচুর মদ গিলেছিলেন ঝাংগ। এ কারণে নেশাও চড়েছিল খুব।

চীনের শেনডং অঞ্চলের ট্রাইবা শহরে গত ২২ মার্চ ঘটে এ হৃদয় বিদারক ঘটনা। গাড়ির প্রচণ্ড আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যায় স্কুটার। আঘাত করেই ঝাংগ তার গাড়ি নিয়ে পালান। মা-ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যায় আর মা রয়েছেন আইসিইউতে।

অপরদিকে, দুর্ঘটনার সূত্রে পুলিশ ঝাংগকে গ্রেপ্তার করে। পরদিন হতাহতদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের দেখানোও হয়। ঝাংগের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হায় হায়! নেশার ঘোরে নিজ স্ত্রী-সন্তানকে রাস্তায় উড়িয়ে দিয়ে এসেছেন তিনি গাড়ির আঘাতে। ঘটনার পর সাহায্যের জন্য তিনি থামেননি পর্যন্ত। ওদিকে তার স্ত্রী-পুত্র মারাত্মক জখম নিয়ে রাস্তায় পড়ে তড়পাচ্ছিল।

সত্য কতো তিক্ত আর মর্মান্তিক হতে পারে তা ঝাংয়ের মতো কম লোকই অনুভব করতে পেরেছে- এটা নিশ্চিত। সূত্র: জাগরন.কম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাথাপিছু আয় বেড়ে এখন ১৭৫২ ডলার

চলতি ২০১৭-১৮ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ ডলার, যা আগের অর্থবছরে ছিল এক হাজার ৬১০ ডলার। এতে আগের বছরের চেয়ে আয় বেড়েছে ১৪২ ডলার।

এছাড়া চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৭ দশমিক ৪ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ২ শতাংশ।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি ভবনের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকটি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে নুরুল ইসলাম নামের এক যুবককে ব্যাপক মারপিট করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৩এপ্রিল দুপুরের দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের একটি মাছের ঘেরে ওই ঘটনাটি ঘটে।
আহত নুরুল ইসলাম (৩৪) পার্শ্ববর্তী রায়টা গ্রামের মৌলভী রুহুল আমীনের পুত্র।
আহত নুরুল ইসলাম জানান- ‘মঙ্গলবার দুপুরে নীলকন্ঠপুরের একটি মাছে ঘেরের জমিতে রোপনকৃত বোরো ধানে পানি দিতে যান তিনি। শ্যালো মেশিন স্টার্ট করে মেশিনঘরে ঠোঙে শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি টোঙ ঘর এলাকা ঘোরাফেরা করে চলে যায়। এর পরপরই ৭/৮জন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট আছে অভিযোগ এনে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, চোখ বেধে উলুঙ্গ করে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করে। অনেক্ষণ নির্যাতনের পরে তারা হ্যান্ডকাপ ও চোখের বাধন খুলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এসময় তিনি অজ্ঞাত ওই ব্যক্তিদের একজনের হাতে একটি পিস্তল দেখতে পায়।’
অতিকষ্টে সেখান থেকে বাড়িতে ফিরে পরিবারের সাথে বিষয়টি জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তিদের খুজে পাননি। তবে ওই অজ্ঞাত ব্যক্তিরা নীলকন্ঠপুরের জনৈক মোস্ত’র বাড়িতে নাস্তা করে চলে যায় বলে আহত নুরুল জানান।
সন্ধ্যায় কলারোয়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আহত নুরুল বাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে।
তিনি আরো জানান- ‘এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
এদিকে, ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা এমন ঘটনায় ওই এলাকায় জনমনে ভীতি ও আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান- ‘এ বিষয়ে তিনি কিছুই জানেন না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় তলব করা হচ্ছে কোন্দলে জড়িত আ.লীগ নেতাদের

দলে বিরাজমান দ্বন্দ্ব-কোন্দল অনুসন্ধানে আওয়ামী লীগের ৫ সদস্যের কমিটি কাজ শুরু করেছে। শনিবার (৩১ মার্চ) কমিটি গঠন হওয়ার পর তিন দিনের মাথায় মঙ্গলবার বৈঠক করেছেন সদস্যরা। বিকেলে কমিটির প্রধান ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর সভাপতিত্বে তার বনানীর ব্যবসায়িক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজয়ের কারণ অনুসন্ধানে প্রার্থীকে ডেকে কথা বলেছে কমিটি। এছাড়া দলের তৃণমূলের কোন্দলের কারণ অনুসন্ধানে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিক কোন্দলপূর্ণ এলাকার নেতাদের ঢাকায় তলবেরও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত কাজ চালিয়ে যেতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি দলীয় প্রধান শেখ হাসিনার কাছে প্রতিবেদন দেবে। কমিটির নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে।

কমিটির সদস্যরা জানিয়েছেন, ১৫ দিন সময় বেঁধে দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিবেদন জমা  দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন জমান দিতে পারবেন বলে আশা করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কাজী জাফরউল্যাহ বলেন, ‘প্রথম এই বৈঠকে ডাকা হয়েছে সদ্য অনুষ্ঠিত সুপ্রিম কোট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত পরাজিত দুই প্রার্থীকে। এই দুই প্রার্থীর কাছে পরাজয়ের কারণগুলো জেনে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এরপর তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি পরাজয়ের জন্য দায়ীদের বুধবার ডেকে কথা বলবে। তারই আলোকে আগামী ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরাজয়ের কারণ খুঁজে বের করা হবে।’

কাজী জাফরউল্যাহ বলেন, ‘৭ এপ্রিল থেকেই সারাদেশের দলীয় কোন্দলের কারণ অনুসন্ধান করতে কাজ করবে কমিটি। ওইদিন দলের আট বিভাগের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হবে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সারাদেশের সবচেয়ে বেশি কোন্দলপূর্ণ এলাকা চিহ্নিত করে ওইসব এলাকার নেতাদের ঢাকায় তলব করা হবে। তৃণমূলের ওইসব নেতার সঙ্গে কথা বলে কোন্দল মীমাংসায় চেষ্টার পাশাপাশি তাদের থেকে তথ্য সংগ্রহ করবে কমিটি। ওই সব তথ্য পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রিপোর্ট জমা দেবে।’

জানতে চাইলে কমিটির অন্য সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘দ্বন্দ্ব-কোন্দল অনুসন্ধানে আমরা কাজ শুরু করেছি। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে জমা দিতে পারবো।’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ভরাডুবি, বিদ্রোহী প্রার্থীদের কারণে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে দল-মনোনীত প্রার্থীদের পরাজয় ও সারা দেশের  কোন্দলের কারণ অনুসন্ধানে গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সর্বসম্মতিক্রমে ৫ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। ওই কমিটির প্রধান করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে। কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদোন্নতি পাচ্ছেন সরকারি হাইস্কুলের পাঁচ শতাধিক শিক্ষক

সরকারি হাইস্কুলের পাঁচ শতাধিক সহকারী শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষা অফিসার পদে পদোন্নতির প্রস্তাব চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষকদের নামের তালিকাসহ বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠাবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫২৯ জন শিক্ষককে পদোন্নতি দিতে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই সহকারী  শিক্ষকদের সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষা অফিসার পদে পদোন্নতির প্রস্তাব শিগগিরই পিএসসিতে পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘৫২৯ অথবা ৫২৬ জন পদোন্নতি পাবেন। বিষয়টি চূড়ান্ত করে প্রস্তাব পাঠানো হবে।’

মাউশি সূত্রে জানা গেছে, সরকারি হাইস্কুল শিক্ষকদের পদোন্নতির নীতিমালা অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত বিএড ডিগ্রি অর্জনের দিন থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়। চাকরিতে যোগদানের দিন থেকে জ্যেষ্ঠতা নির্ধারিত হতো না। এ কারণে চাকরিতে যোগদান করে নবীন শিক্ষকরা বিএড করে দ্রুত পদোন্নতি পেতেন। চাকরির যোগ্যতা হিসেবে বিএড ডিগ্রি বাধ্যতামূলক না থাকায় বঞ্চিত হন বিএড না করা প্রবীণ শিক্ষকরা। এর পরিপ্রেক্ষিতে বঞ্চিত শিক্ষকদের জন্য ২০১১ সালে নীতিমালাটি সংশোধন করা হয়। নতুন নীতিমালায় চাকরিতে যোগদানের দিন থেকেই জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়। তবে বিএড ডিগ্রি বাধ্যতামূলক থাকে।

এদিকে, মাউশির নতুন নীতিমালা চ্যালেঞ্জ করে ৭৫ জন সহকারী শিক্ষক ২০১৫ সালের মার্চে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই বছরের ৭ ডিসেম্বর রিটের রায় দেন আদালত। এতে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের নিয়োগবিধি সাংঘর্ষিক। ২০১০-এর পদোন্নতি নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণের পক্ষে মত দেন উচ্চ আদালত। এই রায়ের বিরুদ্ধে শিক্ষকরা আপিল করেন। গত বছরের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest