উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটিকে এ যাবতকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।
নতুন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়াভিত্তিক ১৬টি শিপিং কোম্পানির নাম রয়েছে। ওই কোম্পানিগুলোর মধ্যে পাঁচটি হংকং, দুইটি চীন, দুইটি তাইওয়ান,পানামা ও সিঙ্গাপুর থেকে রেজিস্টার্ড করা। এ ছাড়া ২৮টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি পানামা, একটি কমোরস ও তানজানিয়ার পতাকাবাহী জাহাজ।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা (উত্তর কোরিয়া) একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এই অবরোধ কাজ না করে আমরা দ্বিতীয় ধাপের দিকে অগ্রসর হবো। ধাপটি আরও কঠিন হতে পারে। দ্বিতীয় ধাপ বিশ্বের জন্যও দুভার্গ্যজনক হতে পারে।’
যুক্তরাষ্ট্রের দাবী, উত্তর কোরিয়াকে নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে আরও বেশি করে চেপে ধরা সম্ভব হবে। দেশটি তেল ও কয়লা বেঁচে যে রাজস্ব আয় করে সেটির রাস্তাও অনেকটা বন্ধ হয়ে আসবে।
তথ্যসূত্র: বিবিসি

আব্দুল্লাহ আল মামুন, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বাজারে (পোল্ট্রি হাট) শুক্রবার রাতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে। স্থানীয় বাজারের চাউল ব্যবসায়ী রফিকুল ইসলামের নেতৃত্বে রাতারাতি গড়ে তোলে অবৈধ্য ঘর । ঘটনাটি পানি উন্নয়ন বোর্ডের এস ও মাসুদ রানা কে অবহিত করলে রাত্র লোক পাঠালে সত্যতা জানতে পারে। বিষায়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসারকে জানালে। শনিবার সকাল ১১ টার দিকে সরাজমিনে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার সুজন সরকারের উপস্হিতে নিজে দাড়িয়ে থেকে ঘর ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন। মুহুর্তের মধ্যে ভেঙ্গে দেওয়া হয় অবৈধ নির্মিত গড়ে উঠা ঘর। উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসার সুজন সরকার বলেন, এটা সরকারি জায়গা এখানে আইনানুগ ভাবে বন্দবস্হ দেওয়া হবে। কেহ যদি অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারের ব্যবসায়ীরা জানান,সরকারি ফাকা জায়গা দেখলে ভূমিদস্যুরা দখল করে নেয়ার চেষ্টা চালায়। প্রশাসনের মাধ্যমে ভূমি দস্যুদের কবল থেকে সরকারি জায়গা দখল মুক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহল প্রশাসনকে সাধুবাদ জানান।