স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কালিগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ পালন উপলক্ষ্যে দিনভর ক্রীড়া, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার মৌতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগীতা, সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলামের সঞ্চলনায় এবং শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জর্জ কোটের এ,পি,পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ফিরোজ আহমেদ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রশান্ত কুমার শাহা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরী, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান আকুল, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, ফেরদাউস মোড়ল, হাফিজ উদ্দীন বাবু, খলিলুর রহমান, মৌতলা প্রভাতী সংঘের সভাপতি মহিবুর রহমান, মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপটেন, সাবেক ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক অনিক মেহেদী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধী ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন পরিষদ এবং মৌতলা বাজার কমিটির মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগীতা হয়। ফুটবল প্রতিযোগীতায় নির্ধারিত সময় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে পরিবর্তে রশি টানাটানির মধ্য দিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ জয় লাভ করে। সন্ধ্যায় আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উক্ত অনুষ্ঠানে মৌতলা ইউনিয়নের সকল স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলেই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জামায়াত নেতাসহ ৩ ব্যক্তি আটক, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জামায়াত নেতাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট।
আটককৃতরা হলো- উপজেলার ওফাপুর গ্রামের মৃত আ.খালেক গাজীর পুত্র জামায়াত নেতা মাওলানা মজিবর রহমান (৫০), ব্রজবাকসা গ্রামের শামসুর রহমানের পুত্র তরিকুল ইসলাম (২১) ও আলাইপুর গ্রামের মৃত আইনাল হকের পুত্র শেখ এনামুল হক (৪২)।
থানা সূত্র জানায়- ওসি বিপ্লব দেব নাথের নির্দেশনায় পৃথক বিশেষ অভিযানে থানার এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই মাজরিহা হোসাইন, এএসআই সুুমন, এএসআই শাহিনুর ইসলাম, এমসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আসামিদের আটক করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- আটকদের মধ্যে একজন জামায়াত নেতা ও একজন জিআর ওয়ারেন্টভূক্ত আসামি ও অপর একজন ইয়াবা ব্যবসায়ী। এছাড়াও কয়েকজন ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এ প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে হবে’-কলারোয়ায় দুদক’র বিভাগীয় পরিচালক

নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মো. আবুল হাছান বলেছেন- ‘নতুন প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনা গঠনে উদ্দীপ্ত করতে হবে। সমাজের সকল স্তরে দুর্নীতিকে না বলার অনুশীলন করতে হবে। দুর্নীতি বন্ধ করা না গেলে উন্নয়নের চলমান চাকা থেমে যাবে। জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।’
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ (২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপনের তৃতীয় দিন বুধবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
কলারোয়া উপজেলা ও ১১নং দেয়াড়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও খুলনা বিভাগীয় দুদকের সহকারী উপ-পরিচালক ফয়সাল কাদের।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, খোরদো পলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাস্টার ইবাদুল হক, হাজী নাছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ.সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, উৎপল কুমার সাহা, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, প্রধান শিক্ষক আব্দুল আলিম, শফিকুল ইসলাম, ওমর ফারুক, সহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফারুকুজ্জামান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আতাউর রহমান, আইউব হোসেন, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটো প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া হরিদাস ঠাকুর জন্মভিটা সংলগ্ন নদীতে শান ঘাট নির্মাণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম সংলগ্ন সীমান্তরেখা সোনাই নদীতে শান ঘাট নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
২৮মার্চ বুধবার বিকেলে এ উপলক্ষ্যে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী কেঁড়াগাছির হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, এ.এফ.ডাব্লিউ, পি.এস.সি, সাতক্ষীরা, ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পি.এস.সি ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, স্থানীয় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আ.লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা সভাপতি মনোরঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, আশরাফ আলী, আব্দুল মাজেদ, কলারোয়া নিউজের রিপোর্টার মিলন দত্ত ও কাজল সরদার, শ্রীশ্রী হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম কমিটির অন্যতম সদস্য উজ্জল দাস, অর্জুন পাল, স্বপন পাল, রাম প্রসাদ দাস, হরেন সাহা, বাবু ঘোষ, মিলন দত্ত, রবিন্দ্রনাথ ঘোষ, শুণিল রায়, হরেন্দ্র নাথ রায়, বিশু ঘোষ প্রমুখ।
এর আগে সাকলে আশ্রম পরিচালনা পর্ষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত মার্চের ৫ তারিখ থেকে শুরু হওয়া ভগবান শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রায় আয়-ব্যয়ের হিসাব ও সোনাই নদীতে পাকা শান ঘাট নির্মানের উদ্বোধন বিষয়ে আলোচনা করা হয়। কমিটির ক্যাশিয়ার স্বপন রায় হিসাব দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী সোনাই নদীর তীরে হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের মনোরম পরিবেশে মিলিত হন বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফ’র সেক্টর পর্যায়ের শীর্ষ অফিসাররা। সেখানে বিজিবির পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন খুলনা সেক্টর কমান্ডার মোহাম্মদ ওয়াহিদুর রহমান পিএসসি আর বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কোলকাতা বিএসএফ’র সেক্টর কমান্ডার ডিআইজি মৃদুল সোনোয়াল। ওই অনুষ্ঠানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এই তীর্থস্থানটির একেবারে তীরঘেষা আন্তর্জাতিক সীমান্ত নদী সোনাই এর তীরে পাঁকা শান ঘাট বা সিড়ির ঘাট তৈরির বিষয়ে শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিক অনুমোদন কপি হস্তান্তর করেন।
সোনাই নদীর ধারে ৩০ফুট বাই ২০ ফুটের একটি ঘাট ও দুই ধারে পাইলিং কাজের অনুমোদন সম্বলিত স্বাক্ষর করে পরষ্পরকে হস্তান্তর করা হয়েছিলো ওই অনুষ্ঠানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আলীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের আলীপুরের ফসলি জমির ধার থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চাষীদের পথে বসানোর পয়তারা করছে একটি চক্র। এঘটনায় বুধবার দুপুরে প্রতিকার চেয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশুও সুপারিশ করেছেন।
অভিযোগ সূত্রেজানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে অবস্থিত দক্ষিণ মাহমুদপুর বিল। এই বিলের আওতায় আনুমানিক ৩ হাজার বিঘা ফসলী জমি রয়েছে। উক্ত বিলের পানি নিস্কাশনের একমাত্র পথ নেলুর খাল। যেটি বর্তমানে নি¯প্রাণ। আলীপুর গ্রামের ডা: ময়ুরের ছেলে মোহনের নেতৃত্বে কতিপয় অসাধু ব্যক্তি পাশ্ববর্তী ফসলী জমি কথা না ভেবে লোভ ও লাভের বশবর্তী হয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। অথচ উক্ত বিলে আলিপুর ইউনিয়নের বুলারআটি, মাহমুদপুর, তাল বাড়িয়া, খাসখামার ও দেবহাটা উপজেলার বহেরা, পুস্পকাটি গ্রামের শতাধিক মানুষের জমি রয়েছে। অত্র এলাকার মানুষের জীবন-জীবিকার একমাত্র উৎস ওই বিলটি। বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তারা। এছাড়া উক্ত বিলের গা ঘেষে রয়েছে সীমান্ত আদর্শ কলেজ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মাহমুদপুর হাইস্কুল। খালের পাশে চলতি মৌসুমে গরিব ও মধ্যবিত্ত চাষীদের জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে আলীপুর ইউনিয়নসহ দেবহাটা উপজেলার কয়েকটি গ্রামের শত শত মানুষ ক্ষতিগ্রস্থ হবে। নষ্ট হবে অত্র এলাকার প্রতিষ্ঠানগুলো। অথচ এর প্রতিবাদ করতে গেলে এলাকার নারী পুরুষদের বিভিন্ন হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে ওই অসাধু মহলটি। এমনটি দাবি করেছেন অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা সহ শত শত সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান, উক্ত খালে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশ্ববর্তী ব্যক্তি মালিকানা জমিতে রাখা হচ্ছে। জমির মালিকরা এর প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা জড়িয়ে পুলিশি হয়রানি ও হাত পা ভেঙে দেওয়ার হুমকি প্রদর্শন করছে ওই চক্রটি। পাশ্ববর্তী জমির মালিক আব্দুল মোতালেব বলেন, আমার ১৫কাঠা জমিতে তারা উত্তোলনকৃত বালি জোরপূর্বক রাখে। প্রতিবাদ করতে গেলে তারা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করছে। তারা সব সময় লাঠি সোটা ও লোহার রড নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। যে কারণে আমরা মুখ খুলতে পারছি না। জমির মালিক নেছার আলী, হাসানসহ অনেকেই কথা বলেন। তারা আরো জানান তাদের অবৈধ বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে বিলের অনেক জমি ভেঙে খালের মধ্যে চলে গেছে। আরো কিছু জমিতে ধ্বংস নিয়েছে এবং বালু কনা উড়ে অন্যান্য ফসলের উপর পড়ার কারণে ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। অবিলম্বে তাদের অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে না পারলে উক্ত বিলে চাষাবাদ অযোগ্য হয়ে পড়বে। পথে বসতে হতে অত্র এলাকার শত শত মানুষকে। এলাকাবাসী ওই অসাধু ব্যক্তি কর্র্তৃক ফসলির জমি পাশ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এঘটনায় বালু উত্তোলনকারী মোহনের সাথে যোগাযোগ করলে তিনি উত্তেজিত হয়ে বলেন, রউফ চেয়ারম্যান কোটি টাকার দুর্নীতি করে আপনারা রিপোর্ট করেছেন। আমার বাপের কম নেই যে আমি বালু উত্তোলন করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাড়ুখালিতে ১৩জন মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ১৩জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে ছনকা বাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এদেশ স্বাধীনতা বিরোধী, জঙ্গী এবং যুদ্ধাপরাধীদের দেশ নয়। আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চায়। নজরুল ইসলাম আরো বলেন, যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় তারা যেন কোন দিন ক্ষমতায় না আসতে পারে। আগামীতে এ দেশে হবে শুধু মুক্তিযোদ্ধাদের। রাজাকার আলবদর আর খুনিরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে। সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোনেন, সাধারণ সম্পাদক মো. শাহজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমসহ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আব্দুর রশিদ, আফাজউদ্দিন, রহিল উদ্দিন, আবু বক্কার সিদ্দিক, নূরুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষকলীগ নেতা ও সাংবাদিক শাহজাহান কবির। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান,শামসুর রহমান ঢালী, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, মুছা আমিন, ফজলুর রহমান, মুজিবুর রহমান, মতিয়ার রহমান, মো. আব্দুল্লাহ, মৃত আবুল কাশেম, মৃত আব্দুর রশিদ, মৃত আবুল কাসেম ও আসাদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুজলপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ডা. মোফাখ্খারুল-আলী হোসেন প্যানেল জয়ী

মাষ্টার মফিজুর রহমান : সদর উপজেলার ঐতিহ্যবাহী তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই প্যানেলে অভিভাবক সদস্য পদে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। মোট ৪২০ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মো. আলী হোসেন-ডা. মোফাখ্খারুল ইসলাম পরিষদ বিপুল ভোটে জয়লাভ করে। রাজহাস প্রতিকে মো. আবুল খায়ের বিশ্বাস ১৭২ ভোট, দোয়াত কলম প্রতিকে মো. শরিফুজ্জামান (ময়না) ১৫৬ ভোট, চেয়ার প্রতিকে মো. ফকরুল ইসলাম ১৬৫ ভোট, মোরগ প্রতিকে মো. জাহারুল ইসলাম ১৭২ভোট ও মহিলা সদস্যা পদে মাছ প্রতিকে মোছা. ফাতিমা খাতুন ১৮২ ভোট পপেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া দাতা সদস্য একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রভাষক রাশেদ রেজা (তরুন)।

অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন – শাহাজান সিরাজ পরিষদে ফুটবল প্রতিকে ডা. শেখ আবুল হোসেন পেয়েছেন ১৪২ ভোট, ছাতা প্রতিকে মো. শাহাজান সিরাজ পেয়েছেন ১৪৪ভোট, বই প্রতিকে মো. মশিউর রহমান পেয়েছেন ১৪৫ভোট, আনারস প্রতিকে মো. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১৩১ভোট, ও মহিলা সদস্যা পদে গোলাপ ফুল প্রতিকে মোছা. আফরোজা খাতুন পেয়েছেন ১৪০ভোট।

মো. আলী হোসেন-ডা. মোফাখ্খারুল ইসলাম পরিষদ বিপুল ভোটে জয়লাভ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অাসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীগের সভাপতি এস.এম শওকত হোসেন, ইউনিয়ন আওয়ামীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুকুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে এক আলোচনা সভা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলী রাজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ও ইউপি সদস্য মোনাজাত গাজী। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আলমগীর খোকন, ফারুক হোসেন, শরিফুল ইসলাম পলাশ, মিন্টু হোসেন, সাইফুল ইসলাম ও তৌফিক হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest