সর্বশেষ সংবাদ-

দেশের বিভিন্ন স্থানে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি এসব জেলার আশপাশের এলাকায়ও এই শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে আছে গোটা এলাকা। ফলে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। দুপুর বেলায়ও অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডার কারণে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না বলে জানিয়েছেন আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম।

এদিকে হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ায় শিশু ও বয়স্করা বিপাকে পড়েছে। জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার প্রায় তিন গুণ শিশু ঠান্ডাজনিত নানা রোগে চিকিৎসা নিচ্ছে।

এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আলিফা খাতুন মৌলভীবাজার প্রতিনিধি এস এম উমেদ আলীকে জানান, আজ সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, গত রাতে কুয়াশা কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই সপ্তাহেই সালমানের ৩০০ কোটি রুপি!

দুই সপ্তাহ পূর্ণ হতে এখনও বাকি আছে। তার আগেই সালমান খান নিজের নতুন ছবি ‌‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে ঢুকতে যাচ্ছেন ৩০০ কোটির ঘরে।

২২ ডিসেম্বর মুক্তি পাওয়া এ ছবিটি মাত্র ১৩ দিয়ে আয় করেছে ২৯০ কোটি রুপি। দুই সপ্তাহ হতে আরও একদিন বাকি।
ধারণা করা হচ্ছে, সালমান খানের তৃতীয় ছবি হিসেবে এটি দ্রুত ৩ কোটির অভিজাত ক্লাবে স্থান পাবে। এ নায়কের দ্রুততম দুই ছবি হলো- সুলতান ও বজরঙ্গি ভাইজান।

‘টাইগার জিন্দা হ্যায়’ গত ২০১২ সালের ব্লকবাস্টার ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। আগের ছবির মতো এবারও টাইগার ও জয়া চরিত্রে অভিনয় করেছেন সালমান ও ক্যাটরিনা। পরিচালকের আসনে কবির খানের স্থলাভিষিক্ত হয়েছেন আলি আব্বাস জাফর। পাঁচ মহাদেশে হয়েছে এ ছবির শুটিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে সাতটায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হবে। ঢাকার মধ্যে অবস্থিত ইউনিটগুলো ছাড়া দেশের সব সাংগঠনিক ইউনিটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এবং ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সংগঠনের আলাদা কর্মসূচি থাকায়, ৪ জানুয়ারির পরিবর্তে আগামী ৬ জানুয়ারি শনিবার সরকারি ছুটির দিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী ৮ জানুয়ারি দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এছাড়া, আগামী ৯ জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে হত্যার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগ ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি পরীক্ষা; আধঘণ্টা আগে কেন্দ্রে না ঢুকলে পরীক্ষা নয়

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। তা না হলে পরীক্ষায় অংশ নিতে পারবে না।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের বিষয়ে কড়াকড়ি করলেও বাধ্যতামূলক ছিল না।

সভায় দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে প্রশ্নব্যাংক প্রস্তুত করার সিদ্ধান্ত হয়। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বহনের ক্ষেত্রে নিরাপত্তা ট্যাপযুক্ত বিশেষ খামে পরিবহনের ব্যাপারে আলোচনা হয়। এ ছাড়া বহু সেট প্রশ্ন প্রস্তুত রাখা, নির্ধারিত সময়ের আগে প্রশ্ন না খোলা, পিন কোড ব্যবহার, অনলাইনে বা ইউএসবি ডিভাইসের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠানো এবং পরীক্ষা শুরুর আগে থেকে কিছু সময়ের জন্য কেন্দ্র এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা হয়।

সভায় জানানো হয়, পরীক্ষাকেন্দ্রে কেউ স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। শুধু কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও একাধিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্বাস্থ্যে হলুদের নানা গুণ

রান্নার মশলা হিসেবে অতি পরিচিত হলুদ। গবেষণায় দেখা গেছে, যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে হলুদ তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকখানি কমিয়ে দিয়ে থাকে। হলুদ ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হলুদের উপাদান পেটের মেদ কাটতে সাহায্য করে থাকে।

ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ক্যালসিয়াম, কপার, আয়রনের পাশাপাশি এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেণ্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিকারসিনোজেনিক, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান।

চলুন জেনে নেই স্বাস্থ্যগুণে হলুদের নানা উপকার সম্পর্কে।

১. হলুদ পেট ফাঁপা, গ্যাসে সমস্যা রোধ করে হজমশক্তি বৃদ্ধি করে থাকে। হজমে সমস্যা হলে রান্না ছাড়া শুধু হলুদ খেলে উপকার পাবেন। তবে হ্যাঁ যারা গলব্লাডারের কোন রোগে ভুগছেন তারা সরাসরি হলুদ গ্রহণ থেকে বিরত থাকুন। এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে।

২. হলুদের অ্যান্টি ইনফ্লামেটরী উপাদান অস্থিমজ্জার ব্যথা কমাতে সাহায্য করে থাকে। অস্টিওআর্থারাইটিস রোগীদের জন্য হলুদের নির্যাস ঔষধের মতো কাজ করে থাকে।

৩. যেকোনো চর্ম রোগের জন্য হলুদ অনেক উপকারী। কাঁচা হলুদের সাথে কাঁচা দুধ মিশিয়ে শরীরে মাখলে একজিমা, অ্যালার্জি, চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।

৪. হলুদের মানসিক অবসাদ রোধ করতে ব্যবহৃত অ্যান্টি ডিপ্রেস্যান্টের কাজও করে । এ ছাড়া, এই উপাদানে রয়েছে অ্যাস্পিরিনের গুণ। এর প্রয়োগে ভ্যাস্কুলার থ্রম্বোসিস আক্রান্ত রোগীর রক্তের ঘনত্বের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়।

৫. হলুদ আমাদের লিভারকে সুস্থ রাখে। হলুদের প্যাক ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠে উজ্জ্বল এবং সুন্দর। কিন্তু অতিরিক্ত হলুদ গ্রহণ করা থেকে বিরত থাকবেন।

৬. হলুদ খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। যেমন বাচ্চাদের লিউকমিয়া বা ব্লাড ক্যান্সারের ঝুঁকি কমায় নিয়মিত কাঁচা হলুদের রস সেবন। প্রতিদিন দুধ বা পানির সাথে হলুদের গুঁড়ো বা রস মিশিয়ে খাওয়া অভ্যাস করলে অনেকটাই সুস্থ থাকা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব শেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, সান রাইজার্স হায়দরাবাদে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুই ক্রিকেটারই এবার আবার নিলামে উঠবেন।

তবে দুই ক্রিকেটারের সঙ্গে রয়েছেন আরও ছয় ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান। এই আট ক্রিকেটারের তালিকা বিসিবি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে।

তবে এই আট ক্রিকেটারই নিলামে জায়গা পাবেন কিনা তা জানা যাবে নিলামের পরই। সামনের আসরের নিলাম হবে ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রবল তুষারপাতে বেসামাল কানাডা

কানাডায় প্রবল তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে স্তব্ধ হয়ে পড়েছে বিমানবন্দন, বন্ধ রাখা হয়েছে পরিষেবা। এছাড়া রানওয়েতে বরফ সরাতে গিয়ে বেশ কয়েকজন বন্দর কর্মী নিখোঁজ হয়েছে। ফলে কানাডার বড় বিমানবন্দর টরেন্টোতে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ ভারী তুষারপাতের কারণে পুরু বরফে ঢেকে গেছে। ওই অঞ্চলে প্রচণ্ড-ঠান্ডা পড়েছে। নববর্ষের প্রথম দিন থেকেই এয়ার কানাডা ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের আগেই সেখানে যেতে সতর্ক করা হয়েছিল। তারপরেও যারা কানাডায় গিয়েছিলেন, তারা চরম সমস্যায় পড়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে টরেন্টো, মন্ট্রিল, কালগারি ও অটোয়ার বিমানবন্দরে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, খারাপ আবহাওয়ার মধ্যে দিনে দু’তিনটি বিমান চালানোর ব্যবস্থা করা হলেও চার থেকে পাঁচ ঘণ্টা দেড়ি হচ্ছে। এই পরিস্থিতিতে বিমানের টিকিটেও হাহাকার পড়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের মতো, টরেন্টো বিমানবন্দরে প্রায় ৫০০ ফ্লাইট বাতিল হওয়ায় তীব্র সমস্যায় পড়েছেন যাত্রীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐশ্বরিয়া কি সত্যিই ১৪ বছরে মা হয়েছিলেন?

ঐশ্বরিয়া রাই। সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের আলোচিত অভিনেত্রী। সহকর্মীসহ অনেকের কাঁদিয়ে ২০০৯ সালে বিয়ে করেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে। এরপর নামের সঙ্গে যোগ করেন বচ্চন। এই তারকা দম্পতির ঘর আলো করে ২০১১ সালে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা শিশু, নাম আরাধ্যা বচ্চন। এতটুক পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করে ঐশ্বরিয়াকে ‘মা’ দাবি করে ভারতে আলোচনার ঝড় তুলেছেন দেশটির অন্ধ্র প্রদেশের সঙ্গীত কুমার নামের ২৯ বছরের এক যুবক। ‘মা’র নামের সঙ্গে মিল রেখে তিনি নাম রেখেছেন সঙ্গীত রাই কুমার।

ভারতীয় গণমাধ্যমে খবর, সঙ্গীত কুমারের বয়স এখন ২৯ বছর। তার দাবি যদি সত্যি হয়, তাহলে ঐশ্বরিয়া যখন ১৪ বছরের কিশোরী তখন মা হয়েছিলেন বলিউড সুন্দরী! এমনকি সঙ্গীত কুমারের ‘মা’ দাবির চেয়ে এটাই এখন চারদিকে বেশি হৈচৈ ফেলে দিয়েছে।

অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর যুবকের এই দাবিটি যেমন অনেকে হেসে উড়িয়ে দিচ্ছেন, তেমনি অনেককে আবার ভাবিয়ে তুলছে। আসলে, সত্যিই কি ১৪ বছরে ‘মা’ হয়েছিলেন ঐশ্বরিয়া!

সঙ্গীত কুমারের দাবি, ‘১৯৮৮ সালে আইভিএফ পদ্ধতিতে লন্ডনে আমার জন্ম হয়। আর আমার মায়ের নাম ঐশ্বর্য রাই বচ্চন। জন্মের তিন বছর পর আমাকে কোদাভরমে(অন্ধ্র প্রদেশ) নিয়ে আসা হয়। জন্মের প্রথম দুই বছর দাদি বৃন্দা কৃষ্ণরাজ রাইয়ের কাছে বড় হই। ২০১৭ সালের মার্চ মাসে দাদা কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যু হয়। তাঁর চাচার নাম আদিত্য রাই।”

এদিকে, ২৯ বছরের যুবকের এমন দাবিতে বলিউডসহ পুরো ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল ভারতীয় গণমাধ্যমে বলা হয়, যুবকের দাবি অনুযায়ী ১৯৮৮ সালে তার জন্ম হয়, তখন ঐশ্বরিয়া মাত্র ১৪ বছরের কিশোরী। যুবকের এমন দাবিতে চোখ কপালে উঠার মতো অবস্থা সবার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এটা নিয়ে বেশ চর্চা হচ্ছে।

যদিও এই দাবির স্বপক্ষে এখনও পর্যন্ত কোনো প্রমাণ দাখিল করতে পারেননি সঙ্গীত কুমার। ফলে অনেকে মনে করছেন, আলোচনায় আসার জন্য ওই যুবক এমন কৌশল অবলম্বন করেছেন। তবে ঐশ্বরিয়া এ বিষয়ে এখনও মুখ না খোলায় অনেকে সন্দেহ প্রকাশ করছেন। তাদের দাবি, ঘটনা সত্যি বলে নীরবতার পথ বেছে নিয়েছেন বচ্চন বধূ। তবে আরেক শ্রেণির মানুষের দাবি, আসলে মিথ্যা দাবির বিষয়ে কথা বলে বিষয়টাকে সত্যের দিকে নিয়ে যাওয়ার পক্ষে নন ঐশ্বরিয়া। তাই এ বিষয়ে তিনি নীরব রয়েছেন। তাদের আরও ধারণা, বিষয়টা খারাপ দিকে মোড় নিলে অবশ্যই মিডিয়ার মুখোমুখি হবেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ফলে এখন যে অবস্থা তাতে, ঐশ্বরিয়ার সেই খোলস ছেড়ে বেরিয়ে আসার দিকে তাকিয়ে তার ভক্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest