সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলাউপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধনশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাদাকাটিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে দরগাহপুর স্পোর্টিং ক্লাব জয়ী

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। হাজারও দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় এই খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আ’লীগ নেতা বিমল কৃষ্ণ গাইন, সাবেক শিক্ষক আলহাজ্ব মহররম আলী মালী, রজব আলী সরদার, সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হক, আলহাজ্ব ডাঃ গাওছুল হক, জগদীশ চন্দ্র সানা, আবুল কালাম আজাদ, সাবেক মেম্বর আঃ হান্নান সরদার, কাদাকাটি বালিকা বিদ্যালয়ের সভাপতি মোসলেম আলী মালী, প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, মেম্বর আবু হাসান বাবু, আলমগীর হোসেন আঙ্গুর, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সম্পাদক মোবাশ্বিরুল হকসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধের প্রথম দিকে ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় আক্রমন পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে ১টি গোল করে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ সমতায় ফেরে। ফলে ১-১ সমতায় খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে কলাগাছি কালিমাতা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন অহেদুজ্জামান বাবলু, আসাদুল হক ও ইয়ামিন হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমকামিতা প্রশ্নে ‘ধর্মগুরু’র ওপর চটেছেন সোনম

সমকামিতা প্রশ্ন নিয়ে ভারতীয় ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর প্রসাদের ওপর চটেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

রবি শঙ্কর সম্প্রতি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমকামিতা নিয়ে বলেন,সমকামিতা হচ্ছে একটি ‘প্রবণতা’, যেটা পরবর্তী সময় বদলে যেতে পারে।
এজন্য তাকে অসুস্থ মনে করার কোনো কারণ নেই। আবার তিনি কোনো গর্হিত কাজ করছেন এমন ভাবারও কোনো প্রয়োজন নেই।

রবি শঙ্করের দাবি, তিনি তাঁর জীবনে বহু মানুষকে দেখেছেন, যাঁরা একসময় সমকামী ছিলেন, পরে বহুগামী হয়েছেন। অনেকে আবার সম্পূর্ণ স্ট্রেইট হয়েছেন। আবার অনেকে প্রথম জীবনে স্ট্রেইট হলেও, পরে সমকামী হয়েছেন এমন নিদর্শনও বহু রয়েছে।

ধর্মগুরুর এই মন্তব্যের পরই কার্যত ফুঁসে উঠেছেন সোনাম কাপুর। কোনো রাখঢাক না করেই টুইটারে বলেন, সমকামিতা কোনো প্রবণতা নয়, এটা সম্পূর্ণ একটি স্বাভাবিক যৌন চাহিদা। কাউকে এই কথা বলা যে, পরবর্তী সময় তাঁর যৌন চাহিদা বদলে যেতে পারে, সেটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। এমনকি সমকামিতাকে প্রবণতা হিসেবে বর্ণনা করা ঘুরিয়ে বিষয়টিকে একটি রোগ বলা একই ব্যাপার।

তারপর অভিনেত্রী বলেন, হিন্দু ধর্ম এবং তাঁর ঐতিহ্য নিয়ে মত প্রকাশের আগে প্রত্যেকেরই উচিত সেটা ভালভাবে জানা এবং তারপর কথা বলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারানোর পর আজ মঙ্গলবার ভারতের বিরুদ্ধেও বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কুয়ালালামপুরে প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের যুবারা জিতে নিয়েছে ৪ ওভার আর ৮ উইকেট হাতে রেখে।

এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভারত। ফলে আগের তিন আসরের চ্যাম্পিয়নদের মাটিয়ে নামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে গেছে সাইফ, পিনাক ও হৃদয়রা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ নেপাল।

এদিন, বৃষ্টি-বাধায় নির্ধারিত ৩২ ওভারে ৮ উইকেটা হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে ভারতের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার পিনাক ঘোষ-নাঈম শেখ। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করে জয়ের পথে দলকে অনেকটা এগিয়ে রাখেন তারা।

এরপর ৮২ রানে নাঈম ও ১০৮ রানে সাইফের উইকেট হারালেও কোনো বিপদ হতে দেয়নি পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়। দু’জনের অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিনাক ও হৃদয়।

৭৭ বলে অপরাজিত ৮১ রান করেন পিনাক এবং ৩২ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন হৃদয়।

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩২ ওভারে ১৮৭/৮ (রানা ১৫, কালরা ১, অনুজ ৩৪, পরাগ ১৯, হার্ভিক ২, অভিষেক ৯, সালমান ৩৯*, দারশান ১৩, শিবা ১৭, মানদিপ ৭*; হাসান ০/২৮, অনিক ০/৩৪, নাঈম ২/৩৮, রবিউল ৩/৪৩, আফিফ ২/৩৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ৩২ ওভারে ১৮৮ রান) ২৮ ওভারে ১৯১/২ (পিনাক ৮১*, নাইম ৩৮, সাইফ ১৬, হৃদয় ৪৮*; আর্শদীপ ০/৪৬, দারশান ০/৩১, মানদীপ ২/৩৬, শিবা ০/৩০, পরাগ ০/১৬, অভিষেক ০/৩০)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী প্রেমিকার অনশন!

বিয়ের দাবিতে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে দুবাই প্রবাসী প্রেমিক সোহেল মিয়ার বাড়িতে অনশন করছেন এক স্কুলছাত্রী (১৬)। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ওই বাড়িতে অনশন শুরু করেন তিনি।

অনশনকারী প্রেমিকা ওই ইউনিয়নের পার্শ্ববর্তী কীর্তিনগর গ্রামের মেয়ে এবং চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর আব্দুল খালেক তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, সাড়ে তিন বছর আগে সোহেল যখন দুবাই থেকে ছুটিতে বাড়ি আসে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোহেল দুবাই চলে যাওয়ার পরও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক বজায় থাকে। এই সাড়ে তিন বছরের সম্পর্কের মধ্যে দু’বার ছুটিতে দেশে এসে সোহেল এই প্রেমিকাকে স্বর্ণের আংটি, মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র উপহার দিয়েছেন। এছাড়া তার লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করছে সোহেল।

কিছুদিন আগে সোহেল দুবাই থেকে দেশে এলে পরিবার অন্য মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে। দুপুরে মেয়ে পক্ষ থেকে সোহেলের বাড়িতে লোকজন এলে ঠিক সেই মুহূর্তে ওই প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক সোহেলের বাড়িতে এসে উপস্থিত হন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

ওই প্রেমিকা বলেন, আমাদের সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক।
এই সাড়ে তিন বছরে আমাদের সম্পর্ক অনেক দূর গড়িয়েছে। আমার পরিবার আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সোহেল বিয়ে দিতে দেয়নি। পড়ালেখার খরচসহ আমার যাবতীয় খরচ সে বহন করতো। সোহেল এখনও আমাকে ভালোবাসে। সোমবার রাত পর্যন্ত সে আমার সঙ্গে কথা বলেছে। ও আমাকে বলেছে তার পরিবার তাকে জোর করে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। তার বিয়ের খবর শুনে আমি বাড়ি ছেড়ে তার বাড়িতে চলে এসেছি। এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। পরিবারও আমাকে বাড়িতে জায়গা দেবে না। তাই সোহেল যদি আমাকে বিয়ে না করে তাহলে এ বাড়িতেই আমার মরণ হবে।

সোহেল তাদের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি তার লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করেছি। কিন্তু পরে জানতে পারি ওই মেয়ের সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক রয়েছে। তাই তাকে বিয়ে করা সম্ভব না।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। মেয়ে আমাদের কাছে আইনি সহায়তা চাইলে আমরা ব্যবস্থা নেবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আন্তঃজেলা মোবাইল চোর সিন্ডিকেটের মূল হোতা আরিফসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোর সিন্ডিকেটের মূল হোতা আরিফ (২৮) ও সহযোগী আব্দুল মজিদ (৪৮)-কে ২৭ টি নতুন মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় যশোরের চৌগাছা এলাকায় আরিফের শ্বশুর অজিউল্লাহর বাড়ি থেকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে তাকে ২৬ টি মোবাইল সহ আটক করা হয়। পরে আরিফের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে যশোর জেল রোড এলাকার মৃত আব্দুর রহিম বক্সের পুত্র আব্দুল মজিদকে আরো একটি মোবাইলসহ আটক করে পুলিশ। আরিফ যশোরের রাম নগর রাজারহাট এলাকার আবুল কালামের পুত্র এবং যশোর, খুলনা ও সাতক্ষীরা এলাকার মোবাইল চোর সিন্ডিকেটের মূল হোতা। উল্লেখ্য, গত ৮ নভেম্বর সাতক্ষীরার মোবাইল প্লাস শো রুমের মার্কেটিং অফিসার সিম্পোনি ব্র্যান্ডে এক কার্টুন মোবাইল শো রুম থেকে বের করে ভ্যান ডাকতে যায় পথিমধ্যে কার্টুনটি চুরি হয়ে যায়। এঘটনায় মোবাইল প্লাসের স্বত্বাধিকারী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন মোবাইল ফোন গুলোর আইএমই নাম্বার উল্লেখ্য করে একটি সাধারণ ডায়েরি করে। সে সূত্র ধরে, ট্রাকিংয়ের মাধ্যমে সাতক্ষীরা সদর থানার এসআই মিরাজ আহমেদ ও এএসআই এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ মাস ধরে ২ কিশোর নিখোঁজ, ১৬ পুলিশের বিরুদ্ধে মামলা

সাত মাস ধরে নিখোঁজ কিশোর সাঈদ (১৭) ও তার বন্ধু শাওন। যশোরের বাসিন্দা ওই দুই কিশোর গত ৫ এপ্রিল পৌর পার্কে ঘুরতে যায়। সাঈদের মা হিরা খাতুনের দাবি, পুলিশের গাড়িতে করে ওই দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার যশোর কোতোয়ালি থানার ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে মামলা করেছেন হিরা খাতুন। তিনি অভিযোগ করেন, অপহরণের পর টাকা দাবি এবং টাকা না পেয়ে বিবাদীরা তাঁর ছেলেকে গুম করেছেন। বিচারক শাহীনুর রহমান এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

হিরা খাতুন যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা। মামলার আরজিতে তিনি উল্লেখ করেন, ‘গত ৫ এপ্রিল সকাল ১০টার দিকে তার একমাত্র ছেলে সাইদ ও তার বন্ধু শাওন শহরের পৌর পার্কে বেড়াতে যায়। ওই দিন বেলা ১২টার দিকে সাব্বির হোসেন নামে এক যুবক তাঁকে মোবাইল ফোনে জানায় যে পুলিশ সাইদ ও শাওনকে আটক করেছে। ওই সময়ই তিনি পৌর পার্কে যান এবং দেখতে পান যে সাইদ ও শাওনকে পুলিশ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি দৌড়ে গাড়ির কাছে গিয়ে পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে তারা তাঁকে থানায় গিয়ে কথা বলতে বলেন। পরে থানার সামনে গিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেও তাঁকে থানায় ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যা ৭টার দিকে দুই পুলিশ সদস্য তাঁকে ডেকে ছেলেকে ছাড়ানোর জন্য দুই লাখ টাকা দাবি করেন। এরপর ৭ এপ্রিল তিনি পত্রিকা মারফত জানতে পারেন যে, তাঁর ছেলে সাইদ ও শাওন পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। তিনি থানায় গিয়ে এ বিষয়ে কিছু জানতে পারেননি। পরে আদালতে গিয়ে জানতে পারেন যে পুলিশ আদালতে একটা মামলা করেছে। ওই মামলায় তাঁর ছেলে ও শাওন পালিয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে। এরপর তাঁর ছেলের সন্ধানে তিনি বারবার পুলিশের কাছে গেলেও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।’

একপর্যায়ে ছেলের সন্ধান চেয়ে হিরা খাতুন গত ৩০ মে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। কিন্তু আজ পর্যন্ত তাঁর ছেলে ও ছেলের বন্ধুর কোনো খোঁজ মেলেনি। দুই লাখ টাকা ঘুষ না পেয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে পরিকল্পিতভাবে অপহরণ ও তাদের লাশ গুম করে ফেলা হয়েছে বলে সন্দেহ করছেন তিনি। হিরা খাতুন জানান, ওই কারণেই আদালতে মামলা করছেন তিনি।

মামলার আসামিরা হচ্ছেন যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম শহিদুল ইসলাম, আমির হোসেন ও হাসানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজন গাজী, সেলিম মুন্সি, বিপ্লব হোসেন ও সেলিম আহম্মেদ, কনস্টেবল আরিফুজ্জামান, রফিকুল ইসলাম, মো. রমজান, হাবিবুর রহমান, আবু বক্কার, মিজান শেখ, মাহমুদুর রহমান, রাজিবুল ইসলাম ও টোকন হোসেন।

বাদীর আইনজীবী অজিত কুমার দাস বলেন, ‘বাদীর অভিযোগ আদালত গ্রহণ করে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।’

পুলিশের বিরুদ্ধে মামলার ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাদীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। একটি কুচক্রী মহল পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ মামলা করেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাবিপদের মুখোমুখি মানবসভ্যতা, জানালেন ১৫ হাজার বিজ্ঞানী

মহাবিপদের মুখোমুখি রয়েছে মানবসভ্যতা। এখনই ব্যবস্থা না নিলে ঘটে যেতে পারে অকল্পনীয় কোনো বিপর্যয়। এক খোলা চিঠির মাধ্যমে এই সতর্কবার্তা দিয়েছেন সারা বিশ্বের ১৫ হাজারের বেশি বিজ্ঞানী।

সম্প্রতি ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের পক্ষ থেকে প্রকাশিত ওই খোলা চিঠিতে জানানো হয়, শুরু থেকে পৃথিবীর পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে মানুষ। এভাবে নিজের অস্তিত্বকেই ধীরে ধীরে সংকটের মুখে ফেলেছে মানবসভ্যতা। তবে বর্তমান সময়ে সবচেয়ে হুমকির মুখে রয়েছে তারা।

খোলা চিঠিটিতে বিশ্বের ১৮৪ দেশের ১৫ হাজার ৩৬৪ জন বিজ্ঞানী স্বাক্ষর করেন। চিঠিটিতে ২৫ বছরের পুরোনো এক হাজার ৭০০ বিজ্ঞানীর স্বাক্ষরও রয়েছে। তবে ১৯৯২ সালের চেয়ে মানবসভ্যতা বর্তমানে অনেক বেশি সংকটের মুখে রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এই সংকট যদি এখনই মোকাবিলা না করা হয়, তাহলে অকল্পনীয় দুর্ভোগ অপেক্ষা করছে সামনে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘বায়োসায়েন্সে’ উইলিয়াম রিপল নামের এক মার্কিন বিজ্ঞানী বলেন, ‘মানবসভ্যতাকে এবার দ্বিতীয়বারের মতো নোটিশ দিলাম… আমরা ভৌগোলিক ও জনসংখ্যার বিবেচনায় প্রাকৃতিক সম্পদের অসম ব্যবহারে লাগাম না টানতে পারায় নিজেদের ভবিষ্যৎকেই বিপদগ্রস্ত করছি। এ ছাড়া জনসংখ্যার লাগামছাড়া বৃদ্ধি পরিবেশগত ও সামাজিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসব বিষয়কে গুরুত্বের সঙ্গে আমলে না আনার জন্য বিভিন্ন দেশের সরকার, গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাকে দায়ী করা হয়। এ ছাড়া এই সতর্কতা মোটেও খাটো করে দেখা যাবে না বলে উল্লেখ করেন রিপল। তিনি বলেন, বিজ্ঞানীদের এই খোলা চিঠির ফলে মানুষ আরো সচেতন হবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৫ বছরে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে, যা শঙ্কার মধ্যে ফেলেছে মানবসভ্যতাকে। বিজ্ঞানীরা এমন কতগুলো পরিবর্তন তুলে ধরেছেন তাঁদের খোলা চিঠিতে। সেগুলোর মধ্যে রয়েছে-

১. সারা পৃথিবীতে মাথাপিছু পানযোগ্য পানির পরিমাণ ২৬ শতাংশ কমেছে।

২. মহাসাগরগুলোতে ‘মৃত অঞ্চলের’ পরিমাণ ৭৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলগুলোতে দূষণ ও অক্সিজেনের অভাবের কারণে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না।

৩. গত ২৫ বছরে সারা বিশ্বে ৩০ কোটি একর বনাঞ্চল ধ্বংস হয়েছে।

৪. সারা বিশ্বজুড়ে কার্বন নির্গমন ও তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

৫. ১৯৯২ সালের পর থেকে জনসংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

৬. সামগ্রিকভাবে স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর, পাখি ও মাছের সংখ্যা ২৯ শতাংশ কমে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারিদের গ্রেফতার ও বিচারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাবন পরিষদ ও জেলা মন্দির সমিতি এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোষ্ঠ বিহারি মন্ডলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, উন্নয়ন কর্মী মাধব দত্ত, অরুণ কুমার ঘোষ ও শিবপদ গাইন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা পাচ্ছে না সংখ্যালঘুরা। নাম মাত্র কমিটি করে দায় এড়াচ্ছে প্রশাসন। আসল অপরাধিরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। বক্তরা অবিলম্বে রংপুরে হিন্দু সম্প্রাদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও হামলাকারিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest