সর্বশেষ সংবাদ-
ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ ১৩নং ওয়ার্ড সদস্য এবং শিক্ষা বিভাগ স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্র্যন্ত আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার, হামকুড়া, মহাজনপুর ও গুনাকরকাটি সার্বজনীন দূর্গা মন্দিরে পরিদর্শন কালে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং নগদ ৫হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে যে অনুদান প্রদান করা হয়েছে তা উল্লেখ করে আগামীতে পূজা মন্ডপ ও শ্মশানে অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া বুধহাটা কুল্যা, কচুয়া ও মহিষাডাঙ্গা দূূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মেম্বর আলমগীর হোসেন আঙ্গুর, রুহুল আামিন, নজরুল ইসলাম, ইব্রাহিম গাজী, আব্দুর রশিদ, মহিলা মেম্বর আনোয়ারা খাতুন, সমাজ সেবক বশির আহম্মেদ টুকু, সাবেক মেম্বর কাজল মালী, ফিরোজ মালী, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক ফারুক, কৃষকলীগ সভাপতি আক্তারুল ইসলাম, সেক্রেটারী জাহারুল ইসলাম, তরুণলীগ সভাপতি আশরাফুল আলম রানা, সেক্রেটারী আরিফুল ইসলাম মিলন, মাষ্টার পরিমল দাশ, মাষ্টার নীল কমল মন্ডল, সমাজ সেবক খোকন, মোগফুর, আছাফুর, শহিদুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডম পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা বিএনপি’র সভাপতি ও কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম। শুক্রবার আশাশুনির মহেশ্বরকাটি পূজা মণ্ডপ, সোদকোনা পূজা মন্ডপ, বুধহাটা পূজা মন্ডপ, কুল্যা আশ্রমমাঠ পুজা মণ্ডপ, গুনাকরকাটি পূজা মণ্ডপ ও কচুয়া পূজা মণ্ডপ সহ বড়দল, দরগাহপুর, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, শোভনালী ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদশন করেন। পরিদর্শন কালে বিভিন্ন মণ্ডপে মতবিনিময়ে তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার এবং অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির উদয় হোক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায়। পূজা মন্ডব পরিদর্শনকালে মধুসুধন সানা , শাহাজান আলী শিকারী, আহসান উল্লাহ, ইশারাত আলী সানা, কুল্যা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি পরিমল কুমার দাশ, সাধারণ সম্পাদক এড. দেবাশীষ মুখার্জী প্রমুখ তার সফর সঙ্গী ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৮দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যদুয়ারডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে উত্তেজনা পূর্ণ খেলার ফাইনালে কাদাকাটি ৯নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড ফুটবল দল জোর প্রতিদ্বন্দ্বিতা করে। উত্তেজনা পুর্ণ খেলায় ৭নং ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে ৯নং ওয়ার্ড জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শিক্ষক নিশিকান্ত সরকার। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক ইউপি সদস্য রমজান আলী চ্যাম্পিয়ান ট্রফি এবং ৭নং ওয়ার্ড দলের অধিনায়ক মেম্বর আইয়ুব আলী রানার্সআপ ট্রফি গ্রহন করেন। উত্তেজনা পূর্ণ খেলায় মাঠে দর্শক ছিলো চোখে পড়ার মত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ৮টি থানা থেকে ২১জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯জন, কলারোয়া উপজেলায় ৩জন, তালা উপজেলা ২জন, কালিগঞ্জ উপজেলায় ২জন, শ্যামনগরে ২জন, আশাশুনিতে ২জন ও পাটকেলঘাটায় ১জন। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি: মানবতার কল্যাণে দেশজুড়ে কাজ করে চলেছে শিল্পী ঐক্যজোট। নতুন প্রতিভা অন্বেষণ ও দুস্থদের সেবায় বিশেষ ভূমিকা রেখেছে শিল্পী ঐক্যজোট। আর এ লক্ষ্যে দেশের ৪২ টি জেলা ও প্রায় ৪০ টি উপজেলায় শিল্পী ঐক্যজোটের কমিটি গঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলায় ৪ টি ইউনিয়ন নিয়ে শিল্পী ঐক্যজোটের নলতা শাখা গতকাল বিকাল ৫ টায় নলতা করিম সুপার মার্কেটের ২য় তলায় অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শিল্পী ঐক্যজোটের নলতা শাখার সচিব, সঙ্গীত শিক্ষক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নলতা শাখার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যপরিচালক জি.এম সৈকত। এরপর নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জি.এম সৈকত শিল্পী ঐক্যজোটের আদর্শ, উদ্দেশ্য এবং কার্যক্রম সদস্য ও উপস্থিত ব্যক্তিবর্গের সামনে তুলে ধরেন। প্রধান অতিথির সৃষ্টিশীল বক্তব্যে নলতা শাখার সদস্য ও উপস্থিত সুধীবৃন্দ মুগ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন-শিল্পী ঐক্যজোটের নলতা শাখার আহবায়ক ও প্রবীণ সংস্কৃতিকর্মী শান্তি চক্রবর্তী, বেতার কন্ঠশিল্পী আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক ডাঃ আব্দুস সালাম খান, দেবাহাটা উপজেলা শাখার সমন্বয়ক নিলয় আহমেদ সবুজ, সাংবাদিক তরিকুল ইসলাম লাভলু, আহছানিয়া দরবেশ আলি ক্যাডেট স্কুলের উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, শষী, আকরাম হোসেন, কন্ঠশিল্পী সুদর্শন বিশ্বাষ, পূর্নিমা বিশ্বাষ, কবি সন্তষ কুমার বিশ্বাষ, ডাঃ জাহিদুর রহমান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভিন্ন স্বাদের সংবাদ : জার্মানিতে একটি দামি স্পোর্টস কারের একজন মালিক একটি গাধার বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি জয়লাভও করেছেন।
মার্কাস জাহ্ন নামের ওই ব্যক্তি গত বছর সেপ্টেম্বর মাসে তার বহুমূল্য ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কারটি ভোগেলসবার্গ শহরের একটি আস্তাবলের কাছে পার্ক করেন। ফিরে এসে তিনি দেখেন যে গাড়ির পেছন দিকের অংশটি কেউ চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করেছে। খোঁজ খবর নিয়ে তিনি বুঝতে পারেন যে এই কাজটি ছিল ওই আস্তাবলের ভাইটাস নামের এক ক্ষুধার্ত গাধার।
স্থানীয় পুলিশের ধারণা, কমলা রঙের গাড়িটিকে ওই গাধা একটি বিশাল গাজর বলে ভুল করে থাকতে পারে। এরপর ওই গাড়ির মালিক গাধার মালিকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।
মামলার রায়ে আদালত ৬৮০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য ভাইটাসের মালিককে আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে গাধার মালিক আপিল করবেন বলে জানা যাচ্ছে।
তার যুক্তি, এই ঘটনায় ভাইটাসের কোন দোষ নেই। আর তিন লাখ ১০ হাজার ইউরো দিয়ে কেনা ওই গাড়িটিকে আস্তাবলের পাশে পার্ক করে রাখা গাড়ির মালিকের মোটেই উচিত হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক : সময়টা খুব একটা ভাল যাচ্ছে না অভিনেত্রী বিদ্যা বালানের। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি বেশ কয়েকদিন। এবার এক গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী।
বান্দ্রাতে একটি বিশেষ কাজে যাচ্ছিলেন অভিনেত্রী। রাস্তার মাঝে হঠাৎই একটি গাড়ি এসে ধাক্কা মারে বিদ্যার গাড়িতে। গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী, একদম সুস্থ আছেন বিদ্যা। তার কোনওরকম আঘাত লাগেনি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে উপস্থিত কেউ আহত হননি।
আপাতত বেশ ব্যস্ত রয়েছেন বিদ্যা বালান। মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘তুমহারি সুলু’। শেষ বেশ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তাই এই ছবির সাফল্য যে বিদ্যার ক্যারিয়ারের জন্য খুবই জরুরি, তা একবাক্যে স্বীকার করবেন সকলেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেইলার। আবারও রেডিও সঞ্চালিকার চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে মুন্নাভাই সিরিজের একটি ছবিতে “গুড মর্নিং মুম্বাই” বলে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ও জীবন ডেস্ক : খাদ্যাভাসের মারাত্মক ক্ষতিকর প্রভাবের কারণে সম্প্রতি অধিকাংশ পুরুষই দৈহিক শক্তি হারানোর সমস্যায় ভুগছেন। এক গবেষণায় দেখা যায়, খাদ্যাভাস লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার দৈহিক শক্তি কমিয়ে দেয় সেসব খাবার তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। জেনে নিন এমন খাবারের নাম-
অ্যালকোহল : অ্যালকোহল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শরীর দুর্বল করে, চেহারা-সুরতেও ফেলে বাজে ছাপ। এছাড়া দৈহিক শক্তিতেও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। আর তাছাড়া অ্যালকোহল আর রিচ ফুড সবসময় আপনাকে তন্দ্রাচ্ছন্ন করে রাখে, ফলে মিলনের ব্যাপারে আর উৎসাহ বোধ হয় না।
সয়া : সয়াবিন থেকে তৈরি বেশিরভাগ পণ্যই সাইটোয়েস্ট্রোজেন নামে একটি রাসায়নিক পদার্থ থাকে। এটি পুরুষ ও নারীর দেহে হরমোনের ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলে। একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী যারা সয়া পণ্য ভোগ করে তাদের মধ্যে মিলনের আগ্রহ কম। তাই যেসব পুরুষ সন্তান গ্রহণের কথা ভাবছেন তারা খাদ্য তালিকা থেকে সয়া একদম বাদ দিয়ে দিন। কারণ সয়া শুক্রাণুর পরিমাণও কমিয়ে দেয়।
পুদিনা পাতা : সুগন্ধির জন্য পুদিনা পাতা অনেক বেশি জনপ্রিয়। কিন্তু এটি মোটেও ভালো নয়। এটি শরীরিক উদ্দীপনা সৃষ্টিকারী হরমোন টেসটোসটের মাত্রা কমিয়ে দেয় যা শরীরকে ঠা-া করে দেয় এবং আগ্রহ কমিয়ে দেয়। তাই সুগন্ধির জন্য পুদিনা বাদ দিয়ে আদা খাওয়ার অভ্যাস করা যেতে পারে। আদা অনেক ভালো।
কফি : কফি আপনার শরীরিক সম্পর্কের ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কফিতে যে ক্যাফেইন থাকে তা আপনার মুড কার্যকর রাখে। তবে অতিমাত্রায় কফি খেলে হতে পারে বিপত্তি! এটি মূত্রথলির ক্ষতি করে এবং থাইরয়েড হরমোন ভারসাম্যহীনতা তৈরি করে।
পনির : গরুর দুধ থেকে তৈরি পনির এখন সুপার মার্কেটে খুবই সহজলভ্য। পনির ছাড়া অনেকের নাশতাই যেন জমে না। পনিরকে হরমোন ও অ্যান্টিবডি তৈরির কৃত্রিম উৎসও মনে করা হয়। তবে বেশি মাত্রায় পনির খেলে শরীরে এস্ট্রোজেন-জাতীয় পদার্থের নিঃসরণ হয়, যা মানুষের যৌন আকর্ষণ কমিয়ে দেয়। এমনকি এর প্রভাবে দৈহিক শক্তি লোপ পেতেও পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest