সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

৪ যুগ পর শঙ্কায় আর্জেন্টিনার বিশ্বকাপে অংশগ্রহণ!

রিও ডি জেনিরোর বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর ফুটবল জাদুকর লিওনেল মেসির কান্নাভেজা মুখের ছবি এখনও ফুটবল প্রেমিদের কাছে তরতাজা। জার্মানির অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনা ঘরে তুলতে ব্যর্থ হয় স্বপ্নের বিশ্বকাপ।

২০১৮ সালে রাশিয়ায় বসছে ফুটবলের মহাযজ্ঞের আসর। কিন্তু ফুটবলের এ মিলনমেলায় অনিশ্চিত আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বে ভালো করতে না পারায় ঝুঁকির মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপে অংশগ্রহণ। ১৯৭০ সালের বিশ্বকাপে বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। প্রায় চার যুগ পর সেই শঙ্কাই উঁকি দিচ্ছে কোচ হোর্হে সাম্পাওলির শিবিরে।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম স্থানে থেকে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শুরু করেছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য এবং ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ এ ড্র করে একই অবস্থানে আর্জেন্টিনা। অথচ ম্যাচগুলোতে জিততে পারলে বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ হতো। অবশ্য সুযোগ এখনও আছে। এজন্য মেসিদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

পেরু ও ইকুয়েডরের বিপক্ষে রয়েছে আরো দুটি ম্যাচ । রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে হলে অবশ্যই এ দুটি ম্যাচ জিততে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নকে। আর যদি পঞ্চম স্থানেই থাকে তবে আর্জেন্টিনাকে খেলতে হবে প্লে অফ। সেখানে তাদের প্রতিপক্ষ ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই লেগের ম্যাচগুলো হবে ৬ ও ১৪ নভেম্বর।

বাছাই পর্বে ১৬ ম্যাচ থেকে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

অপরদিকে আগামী ৫ অক্টোবর আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। পাঁচদিন পর (১০ অক্টোবর) শেষ ম্যাচে তাদের লড়তে হবে ইকুয়েডরের বিপক্ষে। দেখা যাক ইনফর্ম মেসির মায়াবী জাদুতে আর্জেন্টিনার ভাগ্য পাল্টায় কিনা!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৬ দিন বন্ধের পর শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী

আসাদুজ্জামান : শারদীয় দুর্গা পূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দও সংশ্লিষ্টদের মাঝে। এদিকে, গত ৬ দিন যাবত আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় পন্য বাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে ভোমরা ও ভারতের ঘোজা ডাঙ্গা এলাকায়। তবে, গত ৬ দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও এসময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে শারদীয় দুর্গা পূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে গত ২৭শে সেপ্টেম্বর বুধবার থেকে ২ অক্টোবর সোমবার পর্যন্ত ঘোজাডাঙ্গা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখে। এর ফলে দু দেশেরই আমাদানী-রপ্তানী কার্যক্রম গত ৬ দিন বন্ধ থাকে। তিনি আরো জানান, আজ থেকে আবারও যথারীতি ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এ্যাসোসিয়েশন যৌথভাবে শারদীয় দুর্গা পূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে টানা ৬ দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখেন। তবে, এই ৬ দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। তিনি আরো জানান, গত ৬ দিনে সরকার প্রায় ১২ কোটি রাজস্ব হারিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

আসাদুজ্জামান : অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন, মো. পারভেজ মিয়া (২০), সাইফুল ইসলাম (২৭), মোছাঃ শুকতারা বিবি (১৯), সেলিম আহমেদ (২৮), আসমা খাতুন (২৩), জাকির হোসেন (২), ও মরিয়ম (৮ মাস)। আটককৃতদের সবারই বাড়ি মায়নমারের মংডু জেলার বড়সিকদারপাড়া ও ধৌনসিলপাড়া গ্রামে।
কলারোয়া হিজলদী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ জানান, হিজলদী বাজারে সাত রোহিঙ্গা ঘুরাঘুরি করার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে তার মিয়ানমারের নাগরিক বলে জানান। তারা কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৩৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ৮টি থানা থেকে ৩৯জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৪জন, কলারোয়া উপজেলায় ৪জন, তালা উপজেলা ৪জন, কালিগঞ্জ উপজেলায় ৩জন, শ্যামনগরে ৭জন, আশাশুনিতে ৩জন, দেবহাটা ২ জন ও পাটকেলঘাটায় ২জন। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এসময় পুলিশ আসামীদের কাছ থেকে ৫২০ বোতল ফেন্সিডিল, ২৫ পিচ ইয়াবা ও ভারতীয় জুতা উদ্ধার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আমড়া!

বহুমুখী উপকারিতার কারণে অনেকেই নিয়ম করে আমড়া খাচ্ছেন। প্রতিদিনের দূষণভরা জীবনে সুস্থ থাকার টোটকা এখন আমড়া।
আমড়া ব্লাড পিউরিফায়ারের কাজ করে। স্ট্রেসের জাল বিছানো সমাজ জীবনে শরীর সুস্থ রাখাই যেখানে চ্যালেঞ্জ, সেখানে আমড়া থাকতে হবে অবশ্যই।

এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি আর ক্যালসিয়াম। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। দামেও সস্তা। গুণে মহার্ঘ। তাই আমড়া খান রোজ। শরীর সুস্থ রাখতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এক নজরে দেখে নেওয়া যাক আমড়ার গুণাবলী-

১। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চর্বি কমিয়ে হৃত্‍‍পিণ্ডে সঠিক ভাবে রক্ত চলাচলে সাহায্য করে

২। চিনির পরিমাণ কম থাকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন। আমড়ার খোসায় থাকা আঁশ বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।

৩। ভিটামিন ও ক্যালসিয়াম দাঁত ও মাড়ি শক্ত করে। দাঁতের গোড়া থেকে রক্ত, পুঁজ বের হওয়া প্রতিরোধ করে।

৪। আমড়া পিত্ত ও কফ নাশ করে, কণ্ঠস্বর পরিষ্কার রাখে। নিয়মিত আমড়া খেলে চুল, নখ, ত্বক সুন্দর থাকে।

৫। অরুচি দূর করে, শরীরের অতিরিক্ত উত্তাপ কমায়। আমড়ায় থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রক্ত জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে হিংসা বন্ধ, রাখাইনে ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

তিনি বলেন, ‘মিয়ানমারে নৃশংসতা ও হিংসার শিকার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। কিন্তু এসব বিষয়ে তথ্য গোপন করছে মিয়ানমার সরকার। দেশটি গণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করছে- সেটিও আমাদের মনে রাখতে হবে। অব্যাহত থাকতে হবে সেই চেষ্টাও। ’

মার্কিন রাষ্ট্রদূত জানান, ‘পালিয়ে যাওয়া রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরার সাহস পাচ্ছে না। রাখাইন রাজ্যে যে সহিংসতা চলছে, তার নিন্দা করছি। ’

অং সান সু চির বক্তব্যকে চ্যালেঞ্জ করে নিক্কি হ্যালি জানান, ‘মিয়ানমারে সহিংসিতা যে চলছে না, আপনাদের সেই দাবি সত্য হলে রাখাইনে গণমাধ্যমকে ঢুকতে দেয়া হোক। পাশাপাশি মানবিক ত্রাণসহায়তা ঢুকতে দেয়া হোক। আর আমরা এও জানি যে, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে কী হয়। ’

এ ব্যাপারে সুনির্দিষ্ট তিনটি প্রস্তাবও তুলে ধরেন নিক্কি হ্যালি। তিনি বলেন, ‘মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে; রাখাইনে রোহিঙ্গাদের ওপর যারা সহিংসতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে ও মিয়ানমারের সামরিক বাহিনীকে যেসব দেশ অস্ত্র সরবরাহ করছে, তাদরে অস্ত্র সরবরাহ স্থগিত রাখতে হবে।

দ্বিতীয়ত, মিয়ানমার সরকারকে সহিংসতাপূর্ণ এলাকায় মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। আন্তর্জাতিক অন্যান্য সংস্থাকেও প্রবেশ করতে দিতে হবে।

তৃতীয়ত, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে। তাদের নিজ বাসভূমে স্বাগত জানাতে হবে। ’

রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ফ্রেমওয়ার্ক তৈরি করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদিকে ‘বড় অভিনেতা’ বলে কটাক্ষ অভিনেতা প্রকাশ রাজের!

ভারতের দক্ষিণী ছবি ও বলিউডের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বড় অভিনেতা’ বলে কটাক্ষ করেছেন। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে নিহত হওয়া জ্যেষ্ঠ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার পর এভাবেই দেশটির প্রধানমন্ত্রী মোদির নীরবতার কড়া প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেতা।
প্রকাশ রাজ সাংবাদিক গৌরীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রকাশ রাজ আরও বলেন, গৌরী লঙ্কেশের হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং প্রতিবাদকারীদের প্রতি পুলিশের খড়গহস্ত স্পষ্টতই ভিন্নমত পোষণকারীদের প্রতি সরকারের অসহিষ্ণুতার পরিচায়ক। তাছাড়া কিছু ব্যক্তি, যারা লঙ্কেশ হত্যায় বাহবা দিয়েছে তাদের অনেককে মোদি নিজেই টুইটারে ফলো করেন। কাজেই এটা আমাকে পীড়া দিয়েছে। সঙ্গে এও প্রমাণ করেছে যে দেশ কোনদিকে যাচ্ছে।

উল্লেখ্য, ভারতের বর্তমান ক্ষমতাসীন ডানপন্থী সরকারের মতাদর্শের কঠোর সমালোচনাকারী ছিলেন ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত সাংবাদিক গৌরী লঙ্কেশ। গত মাসের শুরুতে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি। লঙ্কেশ মারা যাওয়ার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ লঙ্কেশের বাড়ির ক্যামেরায় হেলমেট পরিহিত তার হত্যাকারীর ছবি দেখা গেছে। এছাড়া গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের পর বিজেপি নামধারী কয়েকজন টুইটার ব্যবহারকারী প্রকাশ্যেই তাঁর বামপন্থী আদর্শ নিয়ে সমালোচনা করে ও তাঁর হত্যায় উল্লাস প্রদর্শন করে। অবাক করা বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদি নিজেই এমন কয়েকটি টুইটার অ্যাকাউন্ট ফলো করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাস ভেগাসের হামলাকারী সম্পর্কে যা জানা গেল

আমেরিকার লাস ভেগাসে রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভালে স্টিফেন প্যাডক নামের এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি ছুড়ে ৫৯ জনকে হত্যা করে।

মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে উন্মুক্ত কনসার্টে গুলি ছুড়ে ৬৪ বছর বয়স্ক বন্দুকধারী স্টিফেন প্যাডক।
পুলিশের অভিযানের সময় সে আত্মহত্যা করে বলে জানা যায়।

হোটেলটির ৩২ তলার সেই কক্ষে আরও ১৬টি আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় পুলিশ। সেই সাথে তার বাসায় ১৮টি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকের সন্ধান মিলেছে। আর তার গাড়িতে পাওয়া গেছে অ্যামোনিয়াম নাইট্রেট-এর মতো রাসায়নিক। জানিয়েছেন শহরটির শেরিফ। তবে তার বিরুদ্ধে কোন অপরাধমূলক কর্মখান্ডে জড়িত থাকার তথ্য নেই।

তার সাবেক একজন প্রতিবেশী জানান, তিনি একজন পেশাদার জুয়ারি।
মার্কিন কর্মকর্তারা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস ছিল বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

হামলাকারীর ভাই এরিক প্যাডক তার ভাইয়ের এমন ঘটনায় জড়িত থাকায় বিস্ময় প্রকাশ করে বলেন যে, তাদের কোন ধারনাই নেই কেন সে এমনটি ঘটিয়েছে।

কনসার্টে গুলি বর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯জনে। আহত অন্তত ৫২৭জন।

তদন্তকারীরা এই ঘটনার সাথে কোন আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতার কথা স্বীকার না করলেও, ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠী এর দায় স্বীকার করেছে। আইএস বলছে যে, এই হত্যাকারী স্টিফেন প্যাডক ছিল ধর্মান্তরিত মুসলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest