নিজস্ব প্রতিবেদক : কাটিয়ায় দোকান ঘর ডিড দিয়ে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানের মালিক পক্ষ। কাটিয়ায় আমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় দোকান উদ্ধারের জন্য আদালতে মামলা করেও প্রতিষ্ঠান ফিরে না পাওয়ার দুশ্চিন্তায় রয়েছে তারা। দোকানঘরের মালিক কাটিয়া আমতলা এলাকার মৃত রকিব উদ্দীনের আসাদুজ্জামান ও আশরাফুজ্জামান জানান, ১৯৯৫ সালে ২০ হাজার টাকা অগ্রিম নিয়ে মাসিক ২হাজার টাকা ভাড়া চুক্তিতে দোকানঘরটি ডিড দেন কাটিয়া মাঠপাড়া এলাকার আব্দুল আহাদের কাছে। ১৯৯৭ সালে আহাদ গোপনে ২ লক্ষ টাকার বিনিময়ে ২৫ টাকার স্ট্যাম্পে এফিডেভিটের মাধ্যমে দোকানঘরটি বিক্রয় করেন মাহমুদপুর এলাকার কুয়েত প্রবাসী মিজানুর রহমানের কাছে। এরপর আহাদ গোপনে কুয়েতে চলে যায়। মিজানুর কুয়েত প্রবাসী হওয়ায় দোকানঘরটির দায়িত্ব দেন তার ভাই মাহফুজুর রহমান মিলনের কাছে। মিলন দোকানঘরটি বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেয়।
এদিকে, দোকানঘরটির মালিকরা দোকানঘর উদ্ধারের চেষ্টা করতে থাকেন। এনিয়ে সমাধানের জন্য প্রবাসী আহাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বারবার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ গ্রহন করনেনি। উপায় না পেয়ে মৃত আব্দুর রকিবের মেঝো ছেলে ওয়াহেদুজ্জামান দোকানঘর উদ্ধারের জন্য ১৭ এপ্রিল ১৭ তারিখে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। যার বিচারিক কার্যক্রম চলমান।
অপরদিকে, মিজানুরের ছোট ভাই মাহফুজুর রহমান মিলন দোকানঘরটির মালিকানা দাবি করে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সদর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকানঘরটি বন্ধ রাখার নির্দেশ দেন এবং দোকান ঘরের চাবি নিয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুস সেলিমের কাছে হস্তান্তর করেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাবিটি কাউন্সিলর এর কাছে থাকার নির্দেশ দেন থানা পুলিশ। তবে, মিলন কৌশলে দোকানঘরটি চাবি সংগ্রহ করার পায়তারা চালাচ্ছেন বলে ধারণা করছেন ঘরটির মালিক পক্ষ। এছাড়া চাবি নিয়ে অন্যত্র ঘরটি ভাড়া দেওয়ার চেষ্টা করছে মিলন। এঘটনায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাবি কোনোভাবেই মিলন না নিতে পারে তার জন্য কাউন্সিলর আব্দুসন সেলিম ও সাতক্ষীরা থানা পুলিশের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন মালিকপক্ষরা।
এবিষয় কাউন্সিলর আব্দুস সেলিম বলেন, উভয় পক্ষের মধ্যে মিমাংসা না হওয়া পর্যন্ত কোনো ভাবেই চাবি হস্তান্তর করা হবে না।

শেখ তহিদুর রহমান ডাবলু : মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে পূর্বের কর্মস্থলের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৩ বার তাকে টাকা প্রেরত দেওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও তিনি বহাল তবিয়তে।
প্রেস বিজ্ঞপ্তি : ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৪নং ওয়ার্ড আ ’লীগের পৌর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় দিনভর বিভিন্ন কর্মসূচি পালনে সিদ্ধান্ত গৃহীত হয়। সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও সন্ধ্যা ৭টা ১৫ মি. আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে সুলতানপুর ক্লাব মাঠে। সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সদর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাহানা মহিদ, ইসমত আরা, কাজী বেলাল হোসেন, শাহাজান কবির, আঃ রশিদ, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, শাহাদাত, ফারুক, তোহা, শেখ মারুফুল হক, শামীম, মমিন, রাশি, ফিরোজ হাসান, সাহেব আলী, নাজমুল হক, রনি, বনি, কাজী আক্তার হোসেন, ইকবাল হোসেন, মীর মোস্তাক আলীসহ এলাকার নের্তৃবৃন্দ।
মোস্তফা কামাল : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ২০১৭ সালের এইচএসসি ফলাফলের ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে। দিনের পর দিন এ ফলাফলকে কেন্দ্র করে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। ৫০ নম্বরের পরীক্ষায় ৬৩ নম্বর, মেধাবী শিক্ষার্থীদের সৃজনশীল (রচনামূলক) ৫০ নম্বরের মধ্যে ০০(শূন্য) নম্বর, সকল বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে অনুপস্থিতি অজুহাতের শেষ নাই।
রিয়াজ-তিশা দুইজন দুই ভুবনের বাসিন্দা তবে গল্পের প্রয়োজনে আসছে ঈদের একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন এ দুই গুণী শিল্পী। এবার তাদের দেখা যাবে ‘নিষিদ্ধ ভালোবাসার গল্প-২’ নামের একটি নাটকে।
চলচ্চিত্রের রূপালি পর্দার নায়ক অনন্ত জলিল এখন যোগ দিয়েছেন ধর্মকর্মে। এ বছরের শুরুতে তিনি পবিত্র মক্কা শরীফে গিয়েছিলেন ওমরাহ করতে।
তেজপাতায় রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়াম। আর এই তেজপাতা আমরা শুধুমাত্র রান্নায় স্বাদ ও গন্ধের কাজেই ব্যবহার করে থাকি।
বিবিসির খবর নিয়ে রাত ১০টায় হাজির সংবাদ উপস্থাপক সোফি রাওয়ার্থ। তাঁর পেছনে লাইভ নিউজ রুম। কম্পিউটারে বসে কাজ করছেন অনেকেই। খবর পড়ার সময় সোফির পেছনে নিউজ রুমে এক কর্মীর কম্পিউটারে হঠাৎ করে ‘পর্নো ভিডিও’ চালু হয়ে যায়। খবরের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যও দেখে ফেলেন লাখো দর্শক।