মাহফিজুল ইসলাম আককাজ : দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা শাহনাজ আবারও সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সানজিদা শাহনাজ সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামের মোশাররফ হোসেনের জৈষ্ঠ কন্যা। ২০১২ ও ২০১৬ সালে সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকা নির্বাচিত হয়েছিলেন। তিনি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ করেন এবং এসএসসিতে ১ম বিভাগে উত্তীর্ণ হন। এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ১ম বিভাগে পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে ঢাকা বিভাগের মধ্যে ১৩তম স্থান লাভ করেন। স্নাতকোত্তর পরীক্ষায় ফিসারিজ বিভাগ থেকে ঢাকা বিভাগের মধ্যে ১৭তম স্থান লাভ করেন।
এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময় তিনি গল্প, কবিতা, ছড়া, গান ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন।
২০১১ সাল থেকে তিনি দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, ফুল ও ফলের বাগান স্থাপন, প্রতিনিয়ত অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদানসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা ক্রিকেট টিম গঠনের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়সভিত্তিক অনুঃ ১৪, ১৬ ও ১৮ খেলোয়াড় বাছাই করা হয়। জেলা ক্রিকেট টিম গঠনের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক বাছাই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনটি গ্রুপে ৩৫ জন করে মোট ১০৫ জনকে প্রাথমিভাবে বাছাই করা হয়। প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ রবি এমপি সকলের সাথে পরিচিত হন এবং সৌম্য সরকার ও মুস্তাফিজের মত ভাল খেলোড় হয়ে জেলার সুনাম বয়ে আনার জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রিকেট কোচ মনোয়ার আলী মনু, জেলা কোচ শাহ আলম শানু, মোফাচ্ছিনুল ইসলাম তপু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান কাজী, আলামিন কবির চৌধুরী ডেভিটসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়বৃন্দ।
পাকিস্তানের আদালতের রায়ে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষিত নওয়াজ শরিফকে এবার রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করতে একটি পিটিশন দায়ের হয়েছে। পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর সদস্য ড. ইয়াসমীন রশিদ পাকিস্তানের নির্বাচন কমিশনে বুধবার (৯ আগস্ট) এ আবেদন করেছেন। ইসলামাবাদ থেকে একটি শোভাযাত্রা নিয়ে নওয়াজ যখন নিজ জন্মশহর লাহোরে যাচ্ছেন তখনই পিটিশনটি দায়ের করা হলো।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই এখন থেকে কারও বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করতে পারবেন না। এই ধারায় মামলা করার আগে দলীয় সংসদ সদস্য, মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের কেন্দ্র থেকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতোমধ্যেই দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের দলীয় নেতাকর্মীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনে ব্রিটেনের রানী এলিজাবেথ পদাধিকারবলে চিফ প্যাট্রন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইস প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। আর সভাপতির পদ অলংকৃত করবেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যুবলীগের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় চায়ের দোকান-মুদি দোকান থেকে শুরু করে চাঁদা আদায় করা হচ্ছে সর্বসাধারণের কাছ থেকেও। জোরপূর্বক একশ থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করছে যুবলীগ নেতাকর্মীরা। কেউ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে জামায়াত-শিবির বানিয়ে গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। ফলে বাধ্য হয়ে গুণতে হচ্ছে চাঁদার টাকা।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায় অপরিপক্ক, পূর্বপরিকল্পিত ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার (৯ আগস্ট) জাতীয় আইন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অবশেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তিতে আর কোনও বাধা রইলো না। কিছু কাট-ছাটের শর্ত পূরণ করে প্রায় ছয় মাস পর মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় ছাড়পত্রের সম্মতি পেল সেন্সর বোর্ড কর্তৃক।