প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ওয়ার্ডের পলাশপোলস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আনিস খান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন খান খোকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সৈনিক লীগের আহবায়ক মাহমুদ আলী সুমন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মদ খান টগর, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নাসির, ওয়ার্ড যুবলীগের সভাপতি এস এম ইউসুফ সুলতান মিলন, সম্পাদক মোঃ সোহেল রানা, পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ আমজাদ হোসেন লাভলু, পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন হোসেন, যুগ্ম সম্পাদক শেখ ফিরোজ, সাংবাদিক মাসুদ আলী, খায়রুল, বাবর আলী, মাসুদ, কবিরুল ইসলাম কবু, আনারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আরাফাত হোসেন সুজন প্রমুখ। অত্র সভায় ১৫ আগষ্টে কালো ব্যাচ ধারন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পলাশপোল ও কামালনগরে গণভোজের আয়োজনসহ সন্ধ্যা ৭টায় পলাশপোল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক সভার সিন্ধান্ত গৃহিত হয়।

খন্দকার আনিসুর রহমান : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যেগে ওয়ার্ড কার্যালয়ে গত কাল সন্ধ্যায় এক প্রস্তুতি সভা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হান্নান, উপদেষ্টা মুনসুর আলী, সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সংগঠনিক সম্পাদক সৈয়দ আছাদুজ্জামান, রুহুল আমিন, আকছেদ সরদার, লব কুমার বাঘ, মোহাম্মাদ আলী, হাফিজুল ইসলাম, মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, তপন কুমার, মনিরুল, ফজলু ঢালী, মিলন, আব্দুস সালাম, আজমির হোসেন, হাফিজুল-২, সেলিম চৌধুরীসহ ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, পৌর আ’লীগের নির্দেশ ক্রমে এবার ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, পুলিশ ফাঁড়ি মোড়, ইটাগাছা বৌবাজার সংলগ্ন, ওয়ার্ড আ’লীগ কার্যালয়, খড়িবিলা প্রাইমারি স্কুল, মোজাফ্ফার গার্ডেন সংলগ্ন, রইচপুর উত্তর পাড়া, রইচপুর মধ্য পাড়া, রইচপুর দক্ষিণ পাড়া, বাগবাটি বেড়িবাধ, বাগবাটি মন্দির সংলগ্নসহ মোট ১২ টি স্থানে মাইক ও ডেকের ব্যাবস্থা থাকবে। অনুষ্ঠান চলাকালিন সময়ে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রস্তুতি সভায় যোগদান করে তিনি বলেন, পৌর আ’লীগের সভাপতি সাথে আলোচনা করে এবার নির্ধারিত সব স্থানে অনুষ্ঠান সফল করতে হবে। পরে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম অনুষ্ঠানে এস সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
কালোজাম গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল। বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশগুলিতেও জামের কদর কম নয়। লবন মাখানো পাকা জাম জিভে পানি এনে দেয়। শুধু স্বাদে বলে নয়, পুষ্টিগুণেও ভরপুর।
শরীর যদি ভিতর থেকে সুস্বাস্থ্যের অধিকারি না হয়, তাহলে চেহারাতেও তার ছাপ পরে। যতই রূপচর্চা করুন না কেন শরীর যদি ভিতর থেকে সুস্থ না থাকে তাহলে কখনও আপনার ত্বক উজ্জ্বল এবং নিখুঁত লাগতে পারে না। তাই বাইরে থেকে সুন্দর লাগতে চাইলে সবার আগে প্রয়োজন শরীরকে ভিতর থেকে সুস্থ করা। শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক খাওয়া দাওয়া করা অত্যন্ত প্রয়োজন।
বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকায় এক মোটরসাইকেল চোরের কামড়ে মো. শামসুদ্দিন নামের পুলিশের এক এএসআই আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদুল আলম, জেলা বিএনপির সভাপতি রাহমাতউল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম, সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, হাবিবুর রহমান হবি, রফিকুল ইসলাম বাবু, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, এড. আব্দুল মুজিদ, এড. তোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, মাসুম বিল্লাহ শাহীন, আবুল হাসান হাদী, সাংগঠনিক সম্পাদক শের আলী, মোশাররফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ভুট্ট, মিলন শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আর্জেদসহ জেলা বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের কাশিমাড়ীতে পরকীয়া প্রেমের তথ্য ফাঁসের অযুহাতে মারপিটের ঘটনায় উভয় পক্ষের মারাত্মক ৯ জন আহত হয়েছে। আহতদের শ্যামনগর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কাশিমাড়ী গ্রামের আহত এশার আলী তরফদারের স্ত্রী মাজিদা খাতুন জানান, একই গ্রামের আমিনুর শেখের কন্যা মৌসুমী (১৯) এর সাথে মোশারাফ হোসেনের পুত্র অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যার ফলে সুমনের সাথে মৌসুমীর রাত্রে একটি ঘরে উভয় কেহ অনৈতিক কাজে ধরা পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মাজিদা খাতুন সহ তার পরিবার কে দোষারফ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গত ৫ আগষ্ট বেলা প্রায় আড়াই টার দিকে মাজিদার বাড়ীতে একই গ্রামের এজাহার আলী শেখ ও তার কন্যা হিরা, মুক্তা,রুবিনা ও আমিনুর শেখের কন্যা মৌসুমী দা,রাম দা, বাঁশের লাঠি সহ অন্যান্য জিনিস পত্র নিয়ে ঝাপিয়ে পড়লে এশার আলীর স্ত্রী মাজিদা খাতুন (৫০), পুত্র রেজাউল (৩৫), সোহরাব হোসেন (৩২), সিরাজুল (৩০), সিরাজুলের স্ত্রী নাজমা খাতুন (২১) সহ মারাত্মক আহত হয় ৯ জন। আহতদের মধ্যে শ্যামনগর হাসপাতালে রেজাউল, সোহরাব ও নাজমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে এজাহার আলী শেখ জানান, তাদেরও কয়েক জন আহত হয়েছে। উভয় পক্ষ শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে যেতে হয়েছে। শনিবার সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ম্যাশ।