নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় চরমপন্থী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
বুধবার তেল অনুসন্ধান দলের ওপর এ হামলা চালায় ওত পেতে থাকা বোকো হারামের সদস্যরা।
স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির বৃহস্পতিবারের খবরে বলা হয়, নাইজেরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (এনএনপিসি) বিশেষজ্ঞ দলের ওপর এ হামলা চালায় বোকো হারাম সন্ত্রাসীরা। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রাথমিকভাবে ওত পেতে হামলা চালানোর বিষয়টিকে অপহরণচেষ্টা মনে করা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটি হামলা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।
বর্নো প্রদেশে প্রবেশের ওপর কড়াকড়ি রয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনীর। এর ফলে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।
নাইজেরিয়ায় বর্নো প্রদেশকেন্দ্রিক গোষ্ঠী বোকো হারামের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ২০০৯ সালে। এর পর থেকে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষ। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।
বোকো মানে পশ্চিমা শিক্ষা। ‘বোকো হারাম’ অর্থ হলো ‘পশ্চিমা শিক্ষা হারাম’। পশ্চিমা শিক্ষাবিরোধী এই চরমপন্থী সংগঠনটির সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর সংঘর্ষে এরই মধ্যে তছনছ হয়ে গেছে বর্নোর টেলিযোগাযোগসহ অন্য অবকাঠামোগুলো।
বুধবারের ঘটনার বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
তবে সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বৃহস্পতিবার এএফপিকে বলেছে, ‘নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত আমরা ৫০ জনের লাশ পেয়েছি… আরো লাশ আসছে।’
‘এটা নিশ্চিত যে অপহরণের জন্য হামলা হয়নি। তারা (বোকো হারাম) হত্যার জন্যই হামলা চালিয়েছে।’

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবারও সেটি করছে জনপ্রিয় পত্রিকাটি। এবার `আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গুলশানের হলি আর্টিজানে হামলার ‘অন্যতম প্রধান পরিকল্পনাকারী’ ও সমন্বয়কারী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের একটি দল, বগুড়া ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের শুরুতেই হানা দিয়েছে বৃষ্টি। বার বার বৃষ্টির হানায় প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে পেরেছে ইংল্যান্ড।
দুই বছর ধরেই বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি নিয়ে রীতিমতো রশি টানাটানি চলছিল মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মধ্যে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত চলমান। আর বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : ভাদড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা তরুনলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার করেন সাতক্ষীরা জেলা তরুণলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান (চপল)।
প্রেস বিজ্ঞপ্তি : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সায়ীদ উদ্দীন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগ নেতা এড. আজহারুল ইসলাম, সদস্য ডাঃ মুনসুর আহমেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, আবু সালেক, জেলা মহিলা আ ’লীগের দপ্তর সম্পাদক সুলেখা বেগম, যুব মহিলা লীগের ফারহা দিবা খান সাথী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহবুবুল আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিকাশ চন্দ্র, সালাউদ্দীন, মুজিবর, স্বপন, সিরাজুল, জুয়েল, কামাল হোসেন, লাল্টুসহ স্বেচ্ছাসেবকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রফেসর আ.ফ.ম ডাঃ রুহুল হক এমপিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনিবার্য কারণ বশতঃ সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখান থেকে তিনি মোবাইলের মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, আজ থেকে ২৩ বছর আগে স্বেচ্ছাসেবকলীগের জন্ম হয়েছে। হাটি হাটি পা পা করে স্বেচ্ছাসেবকলীগ আজ তাদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। এটা বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অনেক বড় একটি পাওয়া। আগামী মহান জাতীয় সংসদ নির্বচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকল ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাতক্ষীরা জেলা আগের তুলনায় এখন অনেক ভালো অবস্থানে আছে। সকলে একতাবদ্ধ থাকলে সাতক্ষীরাকে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা সম্ভব।