বিদায় লগ্নে ইন্দিরা গান্ধীর দৃষ্টান্ত তুলে নরেন্দ্র মোদীকে বার্তা দিয়ে গেলেন বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর দু’দিন পর আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন প্রণব। তার আগে সোমবার সংসদের সেন্ট্রাল হলে ছিল এমপিদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা।
সেখানে বক্তৃতায় প্রধানমন্ত্রীর আবেগ, উদ্যম, সৌজন্য এবং উষ্ণতার প্রশংসা করার পাশাপাশিই মোদী জমানায় যেভাবে কোনও আলোচনা ছাড়াই বিল পাশ করানো বা সংসদকে এড়িয়ে অধ্যাদেশ আনা হয়, তারও সমালোচনা করলেন তিনি। এছাড়াও ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে মোদীকে গণতন্ত্রের বার্তাও দিলেন সুকৌশলে।
রাষ্ট্রপতি জানান, তার ‘মেন্টর’ ছিলেন ইন্দিরা। সত্য বলতে কখনও দ্বিধা করতেন না। জরুরি অবস্থার জেরে কংগ্রেসের হারের পরে লন্ডনে সাংবাদিকেরা ইন্দিরাকে জিজ্ঞাসা করেন, ‘জরুরি অবস্থা থেকে লাভ কী হল?’
ইন্দিরার জবাব ছিল, ‘এই ২১ মাসে ভারতের সব অংশের মানুষের থেকে বিচ্ছিন্ন হতে পেরেছি।’ জবাব শুনে প্রথমে নীরবতা, তার পর অট্টহাসিতে ফেটে পড়েন সকলে। কেউ আর কোনও প্রশ্ন করেননি।
ওই দৃষ্টান্ত দিয়েই প্রণব মুখার্জি বলেন, ‘তখনই আমি শিখেছিলাম, নিজের ভুল স্বীকার করে তা শুধরে নিতে। অজুহাত দেওয়ার থেকে নিজেকে শুধরে নেওয়া সব সময় ভাল।’
বিদায়বেলায় প্রণবের এসব খোঁচা মোদীর উদ্দেশেই বলে ধারণা অনেক এমপির। কারণ, এর ঠিক আগেই উপরাষ্ট্রপতি হামিদ আনসারি প্রণবকেই উদ্ধৃত করে বলেছেন ‘অসহিষ্ণু’ ভারতের কথা। ক’দিন আগেও তিনি প্রণবকেই উদ্ধৃত করে রাজ্যপাল প্রসঙ্গে ঘুরিয়ে কেন্দ্রের সমালোচনা করেছিলেন। বিভিন্ন সামাজিক আইন রূপায়ণের জন্য সনিয়া গান্ধীর প্রশংসা করার পাশাপাশি প্রণব এ দিন বাজপেয়ী, আদভানি, বাম নেতাদের কথাও উল্লেখ করেন।
সেই সঙ্গেই জানান, একমাত্র বাধ্য না হলে আর্থিক বিষয়েও অধ্যাদেশ আনা উচিত নয়। আইন তৈরির জন্য যেভাবে সময় কমছে, তা ‘দুর্ভাগ্যজনক’। আলোচনা ছাড়াই আইন হচ্ছে। এতে মানুষের বিশ্বাসভঙ্গ করা হচ্ছে বলেও মনে করেন তিনি। আনন্দবাজার পত্রিকা

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একসঙ্গে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে দুজন শিশুও রয়েছেন। গতকাল রোববার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ ওই ১০ জনকে গ্রেপ্তার করেছে।
বিশ্বে যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর ক্ষমতা সর্বস্বীকৃত। তাদের রণশক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিতে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ নামে একটি বিমানবাহী রণতরী যোগ করেছে দেশটি। এক লাখ টন ওজনের জাহাজটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় রণতরী।
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে স্থাপিত মেটাল ডিটেকটর সরানো হয়েছে। এর পরিবর্তে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে।
তালা ডেস্ক : ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় সাতক্ষীরার তালা থানায় তিন ব্যক্তির নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে জামায়াত-শিবিরের ৫১ জন নেতা-কর্মীসহ ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
‘বঙ্গবন্ধুর ছবিকে যথাযথ মর্যাদায় প্রকাশ করা হয়নি’ এবং ‘ছবির বিকৃতি হয়েছে’ এমন অভিযোগে আদালতে দাঁড় করানো হয়েছে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আত্মসমর্পণের পর আদালত প্রথমে জামিন নামঞ্জুর করেছেন, এরপর একই আদালত আবার খাস কামরায় বসে জামিন আবেদনে সাক্ষর করেছেন। মামলা দায়েরকারী ব্যক্তিটি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি দল আওয়ামী লীগের জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু। এতখানি জানা গিয়েছিল প্রথমে।