সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

আসাদুজ্জামান : ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা নয় দিন বন্ধ থাকার পর রোববার দুপুর থেকে যথারীতি আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর সংশ্লিষ্টদের মাঝে। এদিকে, দুপুর ২ টা থেকে পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা কাষ্টমসে ই.ভি.আই পদ্ধতি জটিলতার কারনে সে দেশের সিএন্ডএফ ব্যবসায়ীরা ঈদের তিন দিনের ছুটির সাথে আরো ৬ দিন বাড়িয়ে টানা নয় দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার জন্য আমাদেরকে পত্র মারফত জানিয়ে দেন। তিনি আরো জানান, ই.ভি.আই পদ্ধতির জটিলতা আজ রোববার দুপুর পর্যন্ত ঠিক না হওয়ায় ম্যানুয়েল পদ্ধতিতে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে।
ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ কান্তি বড়–য়া জানান, টানা নয়দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর রোববার দুপুর থেকে যথারীতি আবারও শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, এই নয়দিনে সরকার প্রায় ১৮ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঘুষ ও দুর্নীতি কমাতে সচিবদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পে-স্কেলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন যেহারে বেড়েছে, তা বিশ্বে বিরল। তাই জনগণ যেন সেবা পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। বেতন যেহেতু বেড়েছে তাই ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না।’

রবিবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সচিব কমিটির সঙ্গে মিটিংয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। মিটিংয়ের শুরুতে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে সচিবদের বক্তব্য শোনেন। মিটিং এখনও চলছে।

জানা গেছে, বর্তমান সরকারের চলতি মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে প্রথম মিটিং করেন। আজ দ্বিতীয় বারের মতো মিটিং চলছে।

সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর অন্য দিক নির্দেশনাগুলো হলো- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে হবে। বছরের শুরুতে এর গতি বাড়াতে হবে। বছরের শেষে কোনও তাড়াহুড়া করা যাবে না। অগ্রাধিকারমূলক প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ইংলিশ কাউন্টি ক্রিকেটের ইতিহাসে ওয়ানডের ফাইনালে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এখন অ্যালেক্স হেলসের। নটিংহ্যামশায়ারের হয়ে অপরাজিত ১৮৭ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের জাতীয় দলের এই ওপেনার। যেটি ভেঙেছে ৫২ বছরের পুরনো একটি কাউন্টি রেকর্ড।

লর্ডসে সারের বিপক্ষে ওয়ানডে কাপের ফাইনালে নেমেছিল নটিংহ্যামশায়ার। তাতে রেকর্ড ইনিংসটি খেলে দলকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন হেলস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৯৭ রান তুলেছিল সারে। ওপেনার মার্ক স্টোনম্যানের অপরাজিত ১৪৪ রানে এই সংগ্রহ পায় দলটি। পরে স্টোনম্যানের ইনিংসটি আড়ালে ঠেলে দেন হেলস।

রেকর্ডময় অপরাজিত ১৮৭ রানের ইনিংসটি খেলতে ১৬৭ বল ব্যবহার করেছেন হেলস। যাতে আছে ২০টি চার ও ৪টি ছয়ের মার। এদিন ৮৩ বলে সেঞ্চুরিতে পা রাখেন এই ওপেনার। যদিও ব্যক্তিগত ৯ রানের মাথায় পোপের হাতে জীবন পেয়েছিলেন। সেটাকেই দারুণভাবে কাজে লাগালেন পরে।

ইনিংসটি দিয়ে ৫২ বছর পুরনো একটি ইংলিশ কাউন্টি রেকর্ড ভেঙেছেন হেলস। কাউন্টির ফাইনালে সর্বোচ্চ সংগ্রহের আগের রেকর্ডটি ছিল জিওফ বয়কটের। সেই ১৯৬৫ সালের ফাইনালে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন বয়কট। অর্ধ-শতাব্দী অক্ষত থাকা ইনিংসটাই এদিন টপকে গেলেন হেলস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে আবার দুই সপ্তাহ সময় পেল সরকার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই সময় মঞ্জুর করেন।

আদালতে সময় চেয়ে আবেদন দাখিল করলে প্রধান বিচারপতি বলেন, ‘কত দিন?’ এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, দুই সপ্তাহ।

এরপর অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে করে প্রধান বিচারপতি বলেন- এটাই লাস্ট চান্স।

এর আগে গত ২৯ মে অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে দুই সপ্তাহ সময় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় শৃঙ্খলা সংক্রান্ত একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। কিন্তু গত বছরের ২৮ আগস্ট আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এরপর সুপ্রিমকোর্ট একটি খসড়া বিধিমালা করে আইনমন্ত্রণালয়ে পাঠায়। একইসঙ্গে ৬ নভেম্বর ২০১৬ এর মধ্যে খসড়া বিধিমালা প্রণয়ন করে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে আইন মন্ত্রণালয়কে বলা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে খসড়া বিধিমালা প্রকাশে জন্য বার বার সময় নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রথিতযশা সম্পাদক, সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিকার মুফতি আব্দুর রহিম কচির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। এক বিবৃতিতে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী এবং সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম মুফতি কচির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা আরও উল্লেখ করেন যে, মুফতি কচি ছিলেন একজন পরিচ্ছন্ন সম্পাদক, আদর্শবান সাংবাদিক এবং সংস্কৃতিকর্মী ও সংগঠক। সাতক্ষীরার সাংবাদিকতায় তিনি ছিলেন এক বিরল নক্ষত্র। তার কর্তব্যনিষ্ঠা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কামরুল হাসান : সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত সরকারি ভাবে কোন একাডেমিক ভবন নির্মাণ করা হয়নি।
প্রতিষ্ঠার ২২ বছর অতিবাহিত হলেও একটি ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীরা জরাজীর্ণ টিনশেড এবং খোলা জায়গায় রোদ-বৃষ্টি এবং শীতের দিনে নাজুক পরিস্থিতিতে পড়া-লেখা করে ভালো ফলাফল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেদের জায়গা অটুট রেখেছে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাশেদুল হাসান কামরুল এ বিষয়ে বলেন, প্রায় সাড়ে ৪’শ শিক্ষার্থীর পদচারনায় মুখরিত বিদ্যালয়টির অবকাঠামোগত ভগ্নদশা থেকে মুক্ত করতে আজ পর্যন্ত কেও এগিয়ে আসেনি। সরকার আসে সরকার যায় আর বেত্রবতী হাইস্কুল দিন দিন ভগ্নদশার শেষ সীমায় পৌছায়। যার দরজা-জানালা কিংবা পুরাতন টিন শেডটি প্রতিদিন একটু একটু করে শক্ত অবস্থা থেকে নড়বড়ে হতে থাকে। অবকাঠামো ভাঙ্গার সাথে সাথে মনোবল ভাঙতে থাকে মানুষ গড়ার কারিগর সেখানকার প্রতিটি শিক্ষকবৃন্দের। যারা নাকি নিজের পরিবার ঘর-বাড়ির চেয়ে ভালোবাসে তাদের বেঁচে থাকার অবলম্বন দুরন্ত যৌবনের ক্ষণে যোগ দেওয়া প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে। তাইতো কোন কোন শিক্ষক চাকুরীর একযুগ পার করেও বেতন না পেয়ে ছাড়তে পারছেন না প্রিয় কর্মস্থল।
তাই সদাশয় সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের কাছে তাদের প্রাণের দাবি অচিরেই অবহেলিত বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টিতে (ইআইআইএন-১১৮৬৫৩) একটি আধুনিক ভবন নির্মাণ করা হোক। আর এমপিওভুক্তির ব্যবস্থা করা হোক এমপিও বঞ্চিত প্রাপ্য শিক্ষকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চীনের ৫৮ বছর বয়সী লি জিতিয়ান নামে একজন ব্যক্তি প্রায় ছয় দশক ধরে বিস্ময়কর এক ব্যাধিকে সঙ্গী করে নিয়ে বসবাস করছেন। তার শরীরের চামড়ায় এমন এক রোগ রয়েছে যে, যা চিকিৎসা করা সম্ভব নয়। তার শরীরের চামড়ার এমন অবস্থা হয় যে, মনে হয় গাছের বাকল দিয়ে ছেয়ে গিয়েছে।

ডেইলি মেইলের এক রিপোর্ট অনুযায়ী, লি জিতিয়ানকে তার প্রতিবেশীরা ‘বার্ক ম্যান’ হিসাবে সম্বোধন করেন। কারন, তার শরীরের ত্বকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পুরো বৃক্ষের ছালার মত রয়েছে অসংখ্য দাগ। এমনকি তারা তাকে সমাজ থেকে বিচ্ছিন্নভাবে জীবন যাপন করতে বলেছেন। কারন তারা তাকে ভয় দেখিয়েছেন যে, তারা সংক্রমিত হবে এবং এই অবস্থার বিস্তার বৃদ্ধি পাবে।

রিপোর্ট অনুযায়ী, ১৯৫০ সালে একটি নাপিত তার চুল কাটতে গিয়ে ঘটনাক্রমে লি এর মাথার পেছনের অংশে কেটে ফেলে। তারপর থেকে এই অদ্ভুত অবস্থা তার মাথা থেকে তার পিছনে এবং এমনকি তার পায়ের আশেপাশেও ছড়িয়ে পড়েছে।

রিপোর্টগুলি তুলে ধরেছে যে তিনি চর্মরোগের একটি চরম ক্ষেত্রে ভুগছেন, এটি ত্বকের এমন একটি অবস্থা যা লাল, আলখাল্লা, চর্মযুক্ত আইশের সাথে আচ্ছাদিত চামড়ার কুঁচকানো প্যাচগুলির সৃষ্টি করে। যদিও এই রোগের কোন প্রতিকার নেই, তবে বেশিরভাগ চিকিৎসা করলে লক্ষণ এবং চামড়া প্যাচসমূহের চেহারা উন্নত করতে পারে।

৫৮ বছর বয়সী লি ডেইলি মেইলকে জানায়, সে চিকিৎসার সন্ধানে দেশের সকল হাসপাতালে ঘুরেছেন এবং ডাক্তাররা শুধুমাত্র তার উপসর্গগুলি পরিচালনা করতে সক্ষম হয়েছেন।

বিশেষজ্ঞরাও তার অবস্থা এবং তার অদ্ভুত ‘হেয়ারড্রেসার থিওরি’ এর মধ্যে কোন লিঙ্ক খুঁজতে সক্ষম হয়নি। স্থানীয় সরকার তার খরচ অর্থায়ন করছে এবং আশা করছে যে লি জিতিয়ানের জন্য জনসাধারণ আরও সম্পদ সরবরাহ করতে পারে যাতে সে আরও আরামদায়ক জীবন যাপন করতে পারে।-সুত্রঃ জি নিউজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ তহিদুর রহমান ডাবলু : প্রিয় মানুষকে কাছে পেতে মানুষজন কতকিছু করে। দেশের হয়ে ২২ গজে প্রতিনিধিত্ব করেন যে ক্রিকেটাররা, তারা যাদের কাছে প্রিয় তাদের সংখ্যা অগণিত। মুস্তাফিজুর রহমানের এমনই অগণিত ভক্তদের একজন করে বসেছেন অবাক করা এক কান্ড। সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে মুস্তাফিজের গ্রামের বাড়ি সাতক্ষীরা এসেছেন তিনি, শুধুমাত্র মুস্তাফিজকে দেখার জন্য।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সাতক্ষীরার দুরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। অনেকের কাছে এই দুরত্ব বিশাল মনে হলেও মুস্তাফিজের একনিষ্ঠ ভক্ত রাজীব ওয়াহিদ রনের কাছে যেন তা মামুলী। আর তাই এক বিভাগ থেকে আরেক বিভাগে পাড়ি দিয়ে মুস্তাফিজের সাথে দেখা করেন তিনি।
পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে মুস্তাফিজ এখন অবস্থান করছেন সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে। রাজীব সোজাসুজি সেখানেই গিয়ে হাজির হন। মুস্তাফিজের বাড়িতে দুইদিন থেকেছেনও তিনি। ভক্তের ভালোবাসায় জবাব দিয়ে হাসিমুখে বেশ খানিকটা সময় চুটিয়ে আড্ডা দিয়েছেন মুস্তাফিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest