এবারের ঈদ উল ফিতরে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি এবং তার ভক্তদের জন্য আছে এক দারুণ সুসংবাদ! তার অভিনীত ‘আপন মানুষ’ ছবিটি মুক্তি পেয়েছিল চলতি বছরের এপ্রিলে। এতে পরীর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক বাপ্পী। এবার ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে ‘নবাব’, ‘বস- ২’ এবং ‘রাজনীতি’ এর মত হাইভোল্টেজ মুভি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রেক্ষাগৃহ দখল করে নিয়েছে পরীমনির ‘আপন মানুষ’।
জানা গেছে, চলতি ঈদে ৩২টি প্রেক্ষাগৃহে চলছে ‘আপন মানুষ’। এর দ্বারা স্পষ্টই বোঝা যায় যে, ছবিটি দর্শকদের পছন্দ হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্রটির সংশ্লিষ্টরা। ঈদের ছবি না হয়েও ৩২টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হওয়ায় বেশ আনন্দিত ছবিটির পরিচালক শাহ আলম মণ্ডল। এজন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ছবিটিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।
এসব নিয়ে মহাআনন্দে আছেন পরীমনি। এবার ঈদও কাটিয়েছেন ঢাকাতেই। পরিবার আর এফডিসি মিলিয়ে কেটেছে তার ঈদের দিন। পরিবার-পরিচিতজনদের সঙ্গে ঈদ উদযাপনের ছবিতে ভরে উঠেছে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট। ঈদ আনন্দ আর পুরনো ছবি ‘নতুন ভাবে’ সিনেমা হলে আসার আনন্দে বেশ জমজমাট কাটছে পরীর ঈদ।

দাঁতে ব্যথা! পাথর জমে হলুদ আবরণ পরে গেছে দাঁতে। অনেকেই ভুগে থাকেন এই সমস্যাটিতে। দেখা যায়, তাদরে দাঁতে কমবেশি হলুদ বা বাদামি খনিজ পদার্থের আবরণ। ডাক্তারি ভাষায় যাকে টার্টার বলা হয়। তবে সাধারণ মানুষ একে দাঁতের পাথর হিসেবে জেনে থাকেন।
বিনোদন ডেস্ক : সাতক্ষীরার তালার মেয়ে লাক্সতারকা মৌসুমি হামিদ চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত। যার কারণে এবারের ঈদের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে তার!
প্রতিবছরই বলিউডের সুলতান খ্যাত সালমান খানের বাড়িতে ঈদ উপলক্ষে পার্টি অনুষ্ঠান হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার বলিউড সুন্দরীদের ঢল নামলো তার বান্দ্রার বাড়িতে। খান খানদানের ঈদ উদ্যাপনের দিন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির ছিলেন একাধিক বলিউড সুন্দরী।
বারাক ওবামার শেষ বছরে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন বিশ্বের ৬৪ শতাংশ মানুষ। তারা মনে করেন বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের সঠিক ভূমিকা পালনে সচেষ্ট ছিলেন ওবামা। জরিপটি আভাস দিয়েছে, ইরাক আগ্রাসন নিয়ে অনেক দেশেই জর্জ বুশের জনপ্রিয়তায় যে পরিমাণ ধস নেমেছিল, ট্রাম্পের অবস্থান এখন তার থেকেও নিচে। দুই-তৃতীয়াংশ ট্রাম্পকে ‘একগুঁয়ে ও বিপদজনক’ বলে মন্তব্য করেছেন।
ইন্টারনেট সার্চে নিজেদের পণ্যের একচেটিয়া বাজার তৈরির দায়ে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হলো টেক জায়ান্ট গুগল। অনলাইন শপিং সেবায় অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ এনে মার্কিন এই প্রতিষ্ঠানকে প্রায় ২১ হাজার ৬০০ কোটি টাকা (২৭০ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। বিরেন্দর শেবাগকে নেওয়া হবে, নাকি টম মুটিকে কোহলিদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে— দেশটির সংবাদ মাধ্যমে এই বিষয়ে অনেক খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি কোচ নিয়োগের ক্ষেত্রে নাটকীয় মোড় নিয়েছে। হঠাৎ করে আলোচনায় এসেছে দলটির সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর নাম।
চ্যাম্পিয়নস ট্রফি শেষে টাইগাররা এখন ঈদের ছুটি কাটাচ্ছেন। ঈদ শেষেই ফিরতে হবে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। এরপর আছে দক্ষিণ আফ্রিকা সফর। এর মধ্যেই নতুন খবর এলো, বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে নিয়ে নাকি ত্রিদেশীয় সিরিজের কথা ভাবছে ক্রিকেটের পরাশক্তি ভারত। চলতি বছরের শেষে ভারতের মাটিতেই এই সিরিজ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।