সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জিংক বা দস্তা আমাদের শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। সুস্থ শরীরে অতি সূক্ষ্ম পরিমাণে জিংক বিদ্যমান থাকে। এর উপস্থিতি ও গ্রহণের ক্ষমতা প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত হয়ে থাকে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, শরীরের এক লাখ বা সমপরিমাণ আমিষের মধ্যে তিন হাজার আমিষই জিংক ধারণ করে এবং তিনশোর বেশি এনজাইমের সঠিক পরিচালনার জন্য জিংকের প্রয়োজনীয়তা অপরিহার্য। রক্তের লোহিত কণিকা, শ্বেতকণিকা, চোখের রেটিনা, হাড়, ত্বক, কিডনি, যকৃৎ, অগ্ন্যাশয়, লালা গ্রন্থি ও প্রোস্টেট গ্রন্থিতে জিংক সঞ্চিত থাকে।

জিংকের অভাবে ডায়রিয়া বা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া ছাড়াও কনজাংকটিভার প্রদাহ, পায়ে বা জিহ্বায় ক্ষত, একজিমা, ব্রণ বা সোরিয়াসিস-জাতীয় ত্বকের প্রদাহ, ছত্রাকসহ বিভিন্ন ধরনের সংক্রমণজনিত অসুস্থতা এবং শরীরের ক্ষত শুকাতে দীর্ঘসূত্রতা দেখা দেয়। রোগ-প্রতিরোধক তন্ত্রকে উজ্জীবিত করে তুলে জিংক এ ধরনের সমস্যা প্রতিরোধ করতে, জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত থেকে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের কোষকলাকে ফ্রি-রেডিকেলের আক্রমণ থেকে রক্ষা করতে এবং ক্ষতের সুস্থতা ত্বরান্বিত করতে সাহায্য করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডায়রিয়া নিয়ন্ত্রণে প্রতিদিন ২০ মিলিগ্রাম করে ১০ থেকে ১৪ দিন পর্যন্ত (ছয় মাসের চেয়ে কমবয়সী শিশুদের জন্য প্রতিদিন ১০ মিলিগ্রাম) সম্পূরক জিংক গ্রহণের সুপারিশ করে। গরু ও ভেড়ার মাংসে উচ্চমাত্রায় জিংক রয়েছে। দুগ্ধজাত খাদ্য, শিমজাতীয় উদ্ভিদ, মসুরের ডাল, চিনাবাদাম, মাশরুম, সয়াবিন, ঝিনুক এবং এ থেকে তৈরি মাখনেও জিংক রয়েছে। এখন অবশ্য জিংকের সম্পূরক হিসেবে বিভিন্ন ধরনের ওষুধও রয়েছে। আমাদের দেশে স্বাস্থ্য রক্ষায় জিংকের প্রয়োজনীয়তার ব্যাপারে এখনো তেমন সচেতনতা গড়ে ওঠেনি। তাই এ ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

এবার আসুন জেনে নেয়া যাক আমাদের শরীরে জিংকের উপকারিতা সম্পর্কে-

১. লালা গ্রন্থির জিংক নির্ভর পলিপেটাইড, গাসটিন এর মাধ্যমেই স্বাদের অনুভূতি পাওয়া যায়। কাজেই যদি জিংক এর অভাব থাকে তবে স্বাদ বোঝার ক্ষমতা কমে যায় অর্থাৎ রুচি কমে যায়। তাই জিংক রুচি বাড়াতে সাহায্য করে।

২. কিছু হরমোন যেমন: গ্লুকাগন, ইনসুলিন, গ্রোথ হরমোন এবং সেক্স হরমোন এর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. জিংক এমন একটি পুষ্টি উপাদান যা পোল্ট্রীর দৈহিক বৃদ্ধি, হাঁড়ের বৃদ্ধি, পালক বিন্যাস, এনজাইমের গঠন ও তার কাজ এবং রুচি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪. কেরাটিন তৈরি ও তার পরিপক্কতা, ক্ষত সারানো, আবরনি কোষের রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের দ্বারা জিংক ত্বকের স্বাস্থ্য রক্ষা করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলতি বছরের অক্টোবরের শেষ নাগাদ একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চেয়েছিলো ভারত। প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখতে চেয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণও পাঠিয়ে রেখেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু ভারতের এই ডাকে সাড়া দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল।

ব্যস্তু সূচির কারণে এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে বাংলাদেশ। যে কারণে ত্রিদেশীয় সিরিজের আগের সম্ভাব্য সূচি পরিবর্তন না করলে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজটিতে অংশ নিতে পারবে না।

আইসিসির সভা শেষে দেশে ফিরে রোববার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে তিনি বলেন, ‘একটি প্রপোজাল এসেছিলো আমাদের কাছে। দূর্ভাগ্যবশত কোনোভাবেই এটা আমরা মেলাতে পারছি না। দক্ষিণ আফ্রিকা থেকে ৩০ অক্টোবর আমাদের দল ফিরবে। ওরা চাচ্ছে ২৮ তারিখের আগে।’

বিপত্তিটা এখানেই। কারণ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হবে ২৯ অক্টোবর। কোনোভাবেই সময় দেয়ার সুযোগ নেই বাংলাদেশের। এছাড়াও আছে ঝামেলা।

বিসিবি সভাপতি বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিপিএল, ওটা চেঞ্জ করলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সমস্যায় পড়তে হবে। সবকিছু মিলিয়ে সমাস্যাটা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ধরে নিচ্ছি ওটা সম্ভব নয় যদি ওরা তারিখ পরিবর্তন না করে।’

বিসিবি থেকে এর আগে জানানো হয়েছিলো, ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে বেশি ম্যাচ চায় বাংলাদেশ। এ ব্যাপারে নাজমুল হাসান বলছেন, ‘সুযোগ আছে। কিছু কিছু চূড়ান্ত, আবার কিছু কিছু এখনো চূড়ান্ত হয়নি। কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে অফারও এসেছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করছি। বাট কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একই গাছে ৫১ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক ভারতীয়। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার রবি মারশেতওয়্যারের আম গাছে এখন থোকা থোকা ঝুলছে হরেক রকম আম।

২০০১ সালে চাকরি ছেড়ে মহারাষ্ট্রে তার জন্মস্থান ওয়াসিম গ্রামে চলে আসেন রবি। তারপর চাষিদের জন্য কিছু করার উদ্দেশ্যে সেখানেই চাষাবাদ শুরু করেন বলে জানিয়েছে ‘দ্য বেটার ইন্ডিয়া’।

এই সময় পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এক কৃষকের সাথে পরিচয় হয় তার; যিনি একটি গাছে ১৫ ধরনের আম ফলিয়েছিলেন। তার কাছেই গ্রাফটিং পদ্ধতি শেখেন রবি। তারপর বেশ কয়েক বার চেষ্টার পর গ্রাফটিংয়ের মাধ্যমে একটি গাছে ৫১ প্রজাতির আম ফলাতে সক্ষম হন।

রবি জানান, মহারাষ্ট্রের প্রায় ২১টি গ্রামে ঘুরে আমচাষিদের কাছ থেকে দুর্লভ প্রজাতির আম গাছের ডাল সংগ্রহ করে তা নিজের বাগানের একটি পুরনো আম গাছে গ্রাফটিং করেন। সেখান থেকে নতুন নতুন শাখা বেরিয়ে বিভিন্ন প্রজাতির আম ফলছে।

আগে এক গাছের আম বিক্রি করে ১০ হাজার টাকা উপার্জন করলেও এখন সেই গাছ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করছেন তিনি।

এদিকে, গ্রামের অন্য চাষিরা যাতে এভাবে আম ফলিয়ে লাভ করতে পারেন সেজন্য তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন রবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘অপহৃত’ কবি-কলামনিস্ট ফরহাদ মজহারের অবস্থান খুলনা অঞ্চলে বলে জানতে পেরেছে পুলিশ।
তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।
সোমবার সকালে পরিবার থানায় অভিযোগ করার পর বিকালে একথা জানান এই পুলিশ কর্মকর্তা।
বিপ্লব বলেন, “দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে তার অবস্থান শনাক্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।”
সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় আদাবর থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানানোর পর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে।
আদাবর থানার এসআই মহসিন আলী জানান, ফরহাদ মজহারের একজন আত্মীয় সকাল ১০টার দিকে থানায় আসেন।
“তিনি বলেছেন, ফরহাদ মজহার সাহেব কোনো একজনের ফোন পেয়ে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজেই স্ত্রীকে ফোন করে ৩৫ লাখ টাকা যোগাড় করতে বলেন।”
ফরহাদ মজহার থাকেন শ্যামলী রিং রোডের হক গার্ডেন নামের একটি ভবনে। আদাবর থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন।
ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার এ বিষয়ে কথা বলতে চাননি।
তাদের পারিবারিক বন্ধু পরিচয় দিয়ে গৌতম দাশ বলেন, “ফরহাদ মজহার সাহেবকে ভোরে কয়েকজন ডেকে নিয়ে যায়। ২৪ মিনিট পর উনি টেলিফোনে বলেছেন, ‘আমাকে তুলে নিয়ে যাচ্ছে’।”
টাকা দাবির বিষয়ে গৌতম কিছু না বললেও ফরহাদ মজহারের পরিবারের এক সদস্য বলেন, “উনি (ফরহাদ) নিজের মোবাইল থেকেই ফোন করেছিলেন। বলেছেন, ৩৫ লাখ টাকা না দিলে মেরে ফেলবে।”
কিন্তু কারা ফরহাদ মজহারকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পরিবারের সদস্যদের কাছে পাওয়া যায়নি। তাদের কোনো সন্দেহর কথাও জানা যায়নি।
এসআই মহসীন বলেন, “উনার ওয়াইফ বলেছেন তিনি সকাল ৫টা ৫ মিনিটে বের হয়েছিলেন। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, তিনি ৫টা ২৫ মিনিটে বের হয়েছেন।”
২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সমালোচক ফরহাদ মজহার বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত।
৭০ বছর বয়সী ফরহাদ মজর নিজেকে মার্কসিস্ট হিসেবে পরিচয় দেন। তবে হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে বাম দলগুলো তার কঠোর সমালোচনা করে আসছে। শাহবাগের ওই আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের পক্ষে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতেও দেখা গেছে তাকে।

ওই সময় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমকে ‘সন্ত্রাসী’ আখ্যায়াতি করে গণমাধ্যমের ওপর হামলাকে ‘সঠিক’ বলে মন্তব্য করেন তিনি।
ওই সময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এক সভায় আরও কঠোর আন্দোলনে যেতে আহবান জানান ফরহাদ মজহার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে পড়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন ফরহাদ মজহার। দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে নয়াকৃষি আন্দোলন শুরু করেন।
চিন্তা নামে একটি পত্রিকার সম্পাদক দীর্ঘকেশী ফরহাদ মজহার সব সময় লুঙ্গি পরে থাকেন, যা নিয়েও রয়েছে আলোচনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তারা বলছে, সোমবার ভোর ৫টার দিকে পরিচিত একজন ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে আদাবর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়ার পর তার বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জিডি বা মামলা হয়নি।

এদিকে, কবি ফরহাদ মজহারকে ভোর ৫টার দিকে তার বাসা থেকে অপহরণ করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান। তিনি লেখেন, প্রথমে উনার (ফরহাদ মজহার) পরিচিত কোন ব্যক্তিকে দিয়ে ফোন করিয়ে উনার এপার্টমেন্ট থেকে নিচে নামানো হয় এবং তারপর উনাকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে দিয়ে তার স্ত্রীর কাছে ফোন করিয়ে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

২০০৯ সালের এই দিনে আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক এর মৃত্যু।
১৭৫১ সালের এই দিন সুইডেনের রসায়নবিদ ও খনিজ বিশেষজ্ঞ ফ্রেড্রিক ক্রনস্টেড নিকেল ধাতু আবিস্কার করেন।
১৮০৭ সালের এই দিনে লর্ড মিন্টো বাংলার গবর্নর জেনারেল হয়ে আসেন।
১৮৫৪ সালের এই দিনে চেক সঙ্গীতস্রষ্টা লেইওস ইয়ানাচেকের জন্ম।
১৮৬৬ সালের এই দিনে সাদোয়ার যুদ্ধে অস্ট্রীয়রা প্র“শীয়দের কাছে পরাজিত।
১৮৮৩ সালের এই দিনে চেক-জার্মান সাহিত্যিক ফ্রাঞ্জ কাফকা জন্মগ্রহণ করেন।
১৯০৪ সালের এই দিনে বিশ্ব ইহুদিবাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা থিয়োডর হার্যেল মৃত্যুবরণ করেন।
১৯১২ সালের এই দিনে রম্য সাহিত্যিক অজিতকৃষ্ণ বসুর জন্ম।
১৯১৯ সালের এই দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
১৯২১ সালের এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নসমূহের আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
১৯২৮ সালের এই দিনে লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করেন।
১৯৩২ সালের এই দিনে সাহিত্যিক ও সম্পাদক স্বর্ণকুমারী দেবী ঠাকুরের মৃত্যু।
১৯৪১ সালের এই দিনে মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্দসমর্পণ।
১৯৪৫ সালের এই দিনে চতু:শক্তির বার্লিন পুনরুদ্ধার।
১৯৪৭ সালের এই দিনে ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।
১৯৫৩ সালের এই দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহন করেন।
১৯৬২ সালের এই দিনে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের অবসান হয়।
১৯৬৪ সালের এই দিনে পাকিস্তান-তুরস্ক-ইরানের মধ্যে আরসিডি প্রতিষ্ঠিত।
১৯৮১ সালের এই দিনে প্রথম নিউ ইয়র্ক টাইমসে একটি রোগের সংবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে সবার কাছে এইডস হিসেবে পরিচিতি লাভ করে।
১৯৮৮ সালের এই দিনে পারস্য উপসাগরে মার্কিন নৌসেনাদের গুলিতে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত। ২৯০ জন নিহত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আমেরিকার একটি রণতরী দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে পৌঁছেছে বলে অভিযোগ করেছে চীন।

যুক্তরাষ্ট্রের রণতরী দি ইউএসএস স্টেথেম চীনের নিয়ন্ত্রণাধীন বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেছে। এই দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মধ্যে বিবাদ চলছে।

চীন একে বড় ধরনের ‘রাজনৈতিক ও সামরিক উত্তেজনা’ বলে আখ্যা দিয়েছে। তারাও ওই দ্বীপপুঞ্জে রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে।

সোমবার ‘নৌ চলাচলের স্বাধীনতা’ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের কথা ছিল। তার আগেই এ ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র বারবার চীনকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করে আসছে। আর চীন বলছে, এটা তার সার্বভৌমত্বের অধিকার।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশ তার সমুদ্রসৈকত থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমার দাবি করতে পারে। সেই হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র এ সীমা লঙ্ঘন করেছে।

স্থানীয় সময় রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চীন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এ সমস্যা তৈরি করার অভিযোগ তুলে বলা হয়, চীন ও তার প্রতিবেশীরাই এ সমস্যার সমাধান করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আগামী ২৩ বা ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার একথা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই দুই দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করবেন।

চূড়ান্ত তারিখ ঘোষণা হলে ওই দিন ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ফল অবমুক্ত করার পরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইলের মাধ্যমে ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১৫ মে শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। ১০ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest