সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

ইরাকি বাহিনী বলছে, ইসলামিক স্টেটের দখল থেকে মসুল শহরটি পুনরুদ্ধারের জন্য তাদের লড়াই এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কর্মকর্তারা বলছেন, আইএস যোদ্ধারা এখন মসুল শহরের পুরোনো এলাকার ‘দুই বর্গ কিলোমিটারের মতো জায়গায় কোণঠাসা হয়ে পড়েছে’। সেখান থেকেই মরণকামড় দেয়ার চেষ্টা করছে তারা।

গত চার দিনে ইরাকি বাহিনীর ওপর অন্তত ৮০টি আত্মঘাতী হামলা চালিয়েছে আইএস। অন্যদিকে সরকারি বাহিনী আইএসের শেষ অবস্থানগুলোর ওপর হেলিকপ্টার গানশিপ এবং মর্টার থেকে গোলাবর্ষণ করছে। আর আত্মঘাতী হামলা দিয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে আইএস।
গতরাতে দু’দফায় আত্মঘাতী হামলা চালিয়েছে তারা।

তবে সরকারি বাহিনী বলছে, মসুলের যুদ্ধে বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

ইসলামিক স্টেটের কাছ থেকে মসুল দখলের এ অভিযান চলছে প্রায় আট মাস ধরে। ইরাকি সৈন্য ছাড়াও সরকার-সমর্থক একাধিক মিলিশিয়া বাহিনী এই অভিযান চালাচ্ছে। আর আকাশ থেকে বিমান হামলা চালিয়ে সাহায্য করছে আমেরিকা।

জানুয়ারিতে শহরের পূর্বাংশ মুক্ত করার ঘোষণা দেয় ইরাকি সরকার। কিন্তু পশ্চিমাংশ অর্থাৎ সরু অলিগলিতে ঠাসা ঘনবসতিপূর্ণ পুরোনো শহর থেকে আইএসকে তাড়ানো ধারণার চেয়েও কঠিন হয়ে পড়ে।

তবে ইরাকি সেনাবাহিনী এখন জোর দিয়ে বলছে, বিজয় এখন সময়ের ব্যাপার। আইএসকে তারা এখন শহরের পুরোনো অংশের এক বর্গমাইল এলাকার মধ্যে আটকে ফেলেছে।

একজন সেনা কমান্ডার বলেছেন, আর ছয়শ’ মিটার এলাকা দখল করতে পারলেই তারা এই যুদ্ধে জয়ী হবেন।

তবে বিভিন্ন সুত্রে জানা যাচ্ছে, শেষ মুহূর্তে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে আইএস যোদ্ধারা। তাদের অধিকাংশই বিভিন্ন দেশ থেকে আসা উগ্রবাদী।

ইরাকি নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালেক্স মেল্লো বিবিসিকে বলেন, বাকি আইএস যোদ্ধারা এখন মৃত্যুর আগ পর্যন্ত লড়বে। এরা সংখ্যায় ২০০ থেকে ৩০০র মত হবে।
“এরা কট্টর এবং প্রতিজ্ঞাবদ্ধ। এরা এখন পুরোনো শহরের মধ্যে ঘাঁটি গেড়ে আছে, এবং তারা পালাবে না, না-মরা পর্যন্ত লড়ে যাবে।”

মসুলের রণাঙ্গন থেকে বিবিসির ওরলা গেরিন বলছেন, মসুলে আইএসের দিন শেষ হয়ে আসছে, কিন্তু সেই সাথে শেষবার প্রতিরোধে তাদের চেষ্টা স্পষ্ট।
ইরাকি সেনাবাহিনীর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসির সংবাদদাতা বলছেন, গত চারদিনে তিনি ৮০টি আত্মঘাতী হামলার মুখোমুখি হয়েছেন। রোববার রাতেও বড় ধরণের দুটি আত্মঘাতী হামলা হয়েছে।

ইরাকি সৈন্যদের মধ্যেও বহু প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

স্যালি বেকার নামে একজন ত্রানকর্মী বিবিসিকে বলেছেন, রোববার রণাঙ্গণে তাদের ক্লিনিকে ২০ জন সৈন্যের মৃতদেহ ছিল। পুরো কেন্দ্রটিই আহত নিহত সৈন্য দিয়ে ভর্তি।
সেই সাথে পুরোনো শহরে আটকা পড়েছে হাজার হাজার বেসামরিক লোকজন। তাদের অবস্থা সঙ্গীন। সূত্র : বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশের দুই তারকা খেলোয়ার ও বোলিং আক্রমণের দুই ভরসা- সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সম্প্রতি বল হাতে তাদের সময়টা ভালো যাচ্ছে না। কারো মতে, সাকিব-মুস্তাফিজের বলে ধার কমে গেছে! তবে তারা আবারও ছন্দে ফিরবেন, এমন প্রত্যাশাই ভক্তদের।

আইসিসির ওয়ানডে ও টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে নেই সাকিব-মোস্তাফিজ। তবে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এখন সেরা দশে রয়েছেন বাংলাদেশের এই দুই বোলার। তালিকায় মুস্তাফিজের অবস্থান ছয়ে আর সাকিব রয়েছেন নয় নম্বরে।

মুস্তাফিজের নামের পাশে জমা আছে ৬৯৫ রেটিং পয়েন্ট। আর সাকিবের সংগ্রহ ৬৪৮ রেটিং। পাকিস্তানের অলরাউন্ডার ইমাম ওয়াসিম রয়েছেন তালিকার শীর্ষে। তার অর্জিত রেটিং পয়েন্ট সংখ্যা ৭৮০।

টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় শীর্ষেই আছেন সাকিব। বাংলাদেশি এই তারকার পুঁজি ৩৫৪ রেটিং পয়েন্ট। সাকিবের ঠিক পরের অবস্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অসি এই অলরাউন্ডার সংগ্রহ করেছেন ৩৪৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এবছর ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য তিনটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে যৌথ প্রযোজনার দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও জিৎ। ২৩৫টি সিনেমা হলে এই দুটি ছবি মুক্তি পেলেও ঢালিউড সুপারস্টার শাকিব খানের কাছে এক প্রকার হেরে গেছেন একাধিক হিট ছবি উপহার দেওয়া কলকাতার অভিনেতা জিৎ।

মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির মধ্যে সবচেয়ে কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশে নির্মিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি দেশের ৪০টি সিনেমা হলে দেখা যাবে।

বাকি দুটো যৌথ প্রযোজনার ছবি। এর একটি শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘নবাব’ এবং কলকাতার জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত ‘বস টু’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ প্রযোজিত ‘নবাব’ সারা দেশে ১২৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবং জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎ’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ‘বস টু’ মুক্তি পেয়েছে ১১১টি হলে।

যদিও নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি বানানোর অভিযোগ তুলে নবাব ও বস-২ এর মুক্তি ঠেকাতে আন্দোলনে নামেন এফডিসিভিত্তিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এমনকি তারা দুদিন সেন্সর বোর্ড ঘেরাও করেও রাখেন। কিন্তু পরে দুটি ছবিই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদের দিন সোমবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এই সন্তোষ প্রকাশ করেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘এবারের ঈদ অত্যন্ত ভালোভাবে এবং শান্তিপূর্ণ হয়েছে।প্রত্যেকটা জামাত শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনোরকম অঘটন ঘটেনি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলেই চমৎকার কাজ করেছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’

‘দেশের সাধারণ জনগণ সচেতন ছিলেন, সচেষ্ট ছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এক মাস সিয়াম সাধনা করে এ ঈদ উৎসব। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্য আমাদের। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ভূমিহীন মানুষের গৃহনির্মাণ নিশ্চিত করতে কাজ করছি।’

উন্নত দেশ গড়তে সবার সহযোগিতা চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। মানুষ আজ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে। আশা করি, মানুষের জীবনমান আরো উন্নত হবে।’

‘বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা যে মর্যাদা হারিয়ে ছিলাম, তা আমরা এখন ফিরে পেয়েছি। আজ আবার আমাদের দেশ জেগে উঠেছে।’

সংক্ষিপ্ত বক্তব্যে দেশের উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি, যাতে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী এবং মজবুত হবে। দেশের মানুষের ভাগ্য আরো পরিবর্তন হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ঈদগাহে একত্রে পাঁচ লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ইকবালুর রহিম।
ঈদের জামাত শেষে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি।
এর আগে সকাল ৯টায় গোর-এ-শহীদ ঈদগাহে ঈদুল ফিতরের একমাত্র জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে ইমামতি করেন আলহাজ সামসুল হক কাশেমী।
নামাজের আগে ঈদগাহ ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন ছিল পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোর-এ-শহীদ ময়দানে এ বছর মোট ৬২ একর জায়গাজুড়ে ঈদের নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নিতে দিনাজপুরে ছুটে আসেন পাশের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও জয়পুরহাট জেলার মুসল্লিরা। বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে ঈদের নামাজে অংশ নেন আশপাশের জেলার লোকজন।

ঈদের নামাজে জাতীয় সংসদের হুইপ ছাড়াও অন্যদের মধ্যে অংশ নেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মীর খায়রুল আলম, পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈদের নামাজ শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের নামাজ আদায় করলাম। এখানে পাঁচ লক্ষাধিক মুসল্লি শান্তিপূর্ণভাবে ঈদের জামাত আদায় করেছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতীয় একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০০ কোটি টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের আদেশ দিয়ে বিপাকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত মার্চে অ্যাঞ্জেলিক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের চুক্তি করে।
জানা গেছে, সম্প্রতি ভি কে লাম্বা একজন ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরে একটি চিঠি পাঠিয়ে জানায় অ্যাঞ্জেলিক ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মে জড়িত এবং ওই প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের পরিচালকের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতর থেকে আবেদনটি অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে।

গত ৫ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় অ্যাঞ্জেলিক ইন্টারন্যাশনাল লিমিটেডকে কাজ দেওয়া হয় এবং চুক্তিপত্র সম্পাদন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি নির্দেশনা পেয়েছি তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অভিযোগ সত্যি কি না সেটি জানার জন্য।’

আমরা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি এবং তাদের অনুরোধ করেছি বিষয়টি ভারতীয় দূতাবাসে জানানোর জন্য এবং কাছ থেকে এ বিষয়ে একটি রিপোর্ট সংগ্রহের জন্য। এ রিপোর্টের উপর ভিত্তি করে আগামী কর্মপন্থা নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ যে, ভিকে লাম্বা প্রধানমন্ত্রীর দফরে চিঠি লিখে জানায় অ্যাঞ্জেলিক ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আফ্রিকার কয়েকটি দেশে অনেকগুলি দুর্নীতি মামলা আছে এবং সেখানে তারা বিভিন্ন জনকে ঘুষ দিয়েছে। চিঠিতে আরও বলা হয়, অ্যাঞ্জেলিক ইন্টারন্যাশনালের পরিচালক ও মালিক অজয় কিষাণ গোয়েল ও এম পি গুপ্তের বিরুদ্ধে ভারতের সিবিআই তদন্ত করছে এবং কোর্টে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

‘এবার থামেন,১০ বছর তো অনেক দুর্নীতি, লুটপাট করেছেন, গুম করেছেন। দেশ বাঁচাতে এবার নিরপেক্ষ নির্বাচন দিন’- বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারকে উদ্দেশ্য করে সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপিপ্রধান এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া সরকারের নানা কর্মকাণ্ডেরর সমালোচনা করেন।
খালেদা জিয়া বলেন, ‘গত ১০ বছরে অনেক করেছেন। গুম, খুন করেছেন। আল্লাহর কাছে বিচার হবে। এবার থামেন, নিরপেক্ষ নির্বাচন দিন।’

দেশের অর্থনেতিক বৈষম্যের কথা উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, ‘একশ্রেণির বিত্তশালীরা বিদেশে গিয়ে মার্কেট করছে। আরেক শ্রেণি দুর্যোগের মধ্যে পড়ে আছে। দেশের মানুষ তো এখন ব্যাংকে টাকা রাখে না। কিন্তু যারা টাকা লুটপাট করেছে তাদের টাকা তো বিদেশে পাচার হয়ে গেছে।’

দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘হাওরে এই ঈদের সময় দুর্ভিক্ষ চলছে। তারা একবেলাও খেতে পারছে না। বিশেষ করে হাওড়ের আগাম বন্যায় সেখানে বিপর্যয় এসেছে।’
আওয়ামী লীগ দেশকে সন্ত্রাস, দুর্ভিক্ষ, দুর্নীতি দিতে পারে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘তারা হাওরের খোঁজ নিচ্ছে না। পাহাড় ধস হলেও সেখানে হেলিকপ্টারে করে ত্রাণ দেওয়া যেতে পারতো, কিন্তু তারা তা করেনি।’

খালেদা জিয়া তার বক্তব্যে বিভিন্ন মন্ত্রণালয় নিয়েও কথা বলেন। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। ঈদের দিন দুপুর সাড়ে ১২টা থেকে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক-পেশাজীবী এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এর আগে ১২টা ২৬ মিনিটে এই  মিলনায়তনে আসেন খালেদা জিয়া। শুভেচ্ছা বিনিময় শেষে প্রায় ১৮ মিনিট বক্তব্য দেন তিনি।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রচণ্ড ভিড় দেখা গেছে। হাজার হাজার নেতাকর্মী এসেছেন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। এসময় বিএনপির স্থায়ী সদস্য কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এ যেন সেই আগের জার্মানি। নিজেদের অর্ধ থেকে খেলা গড়ে হঠাৎ গতি বাড়িয়ে আক্রমণ। মাঝমাঠে বারবার দিক পরিবর্তন। ক্যামেরুনের বিপক্ষে নবীনদের দিয়ে সেই খেলাটাই খেলালেন জোয়াকিম লো। ৩-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত হয়েছে তার দলের। সেমিতে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমি নিশ্চিত হয়েছে চিলির। তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

জার্মানি এদিন একমাত্র স্ট্রাইকার টিমো ঋনারকে সামনে রেখে ৩-৬-১ ফর্মেশনে দল সাজায়। ক্যামেরুন আক্রমণাত্মক ফর্মেশন ৪-৩-৩ এ যায়।

আক্রমণভাগের বাঁ-দিক থেকে ড্রাক্সলার শুরু থেকে ক্যামেরুনের জন্য হুমকি হয়ে ওঠেন। ২১ এবং ২৮তম মিনিটে দারুণ দক্ষতায় বক্সের কাছে বল নিয়ে গেলেও টার্গেট ঠিক রাখতে পারেননি।

সময় যত বাড়তে থাকে, ক্যামেরুনও নিজেদের গুছিয়ে আক্রমণে উঠতে থাকে।

৪৩তম মিনিটে বাঁ-দিক থেকে ড্রাক্সলার প্লাটেনহার্ডটকে দারুণ একটি পাস দেন। ঋনারকে চোখে রেখে বিপজ্জনক নিচু ক্রস পাঠান তিনি। কিন্তু স্ট্রাইকার ঋনার অফসাইড হওয়ায় সুযোগটি লুফতে ব্যর্থ হন।

৪৫তম মিনিটে জার্মানিকে বাঁচিয়ে দেন বার্সার হয়ে খেলা গোলরক্ষক টের স্টেগেন। ক্যামেরুনের আঙ্গুইসা বক্সের ডান কোনা থেকে বলের নিচে টোকা দিয়ে ব্যাকপোস্টে বল রাখেন। স্টেগেন কোনমতে পাঞ্চ করে কর্নার বানিয়ে দলকে বিপদের হাত থেকে বাঁচান।

দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৮তম মিনিটে গোলের দেখা পায় জার্মানি। ড্রাক্সলারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দিমিরবে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করে দলকে এগিয়ে দেন। মাঝমাঠের ঠিক উপরে বল পান ড্রাক্সলার। প্রতিপক্ষ ডিফেন্ডারকে ডজ দিয়ে দেখার মতো ব্যাকপাসে মিডফিল্ডার কিরেম দিমিরবেকে বল ছাড়েন। দিমিরবে বল নিয়ে সামনে এসে জায়গা বানিয়ে গোলের ডানকোনা দিয়ে বক্সের বাইরে থেকেই জাল খুঁজে নেন।

৫৩ মিনিটে মাঝমাঠ থেকে আরেকটি মাটিকামড়ানো পাস দেন ওই ড্রাক্সলার। স্ট্রাইকার টিমো ঋনার ফাঁকায় থেকে বল ধরেন। দ্রুত গতিতে সামনে এগিয়ে যান। শটও নেন। কিন্তু ভারসাম্য ঠিক রাখতে পারেননি।

পরের মিনিটে ঋনার আরেকটি সুযোগ হাতছাড়া করেন। গোলরক্ষককে একা পেয়েও বিট করতে ব্যর্থ হন। পা দিয়ে কোনমতো বল দূরে ঠেলে দেন ক্যামেরুনের গোলরক্ষক। ফিরতি বল পান কিমিচ। তিনি শটও নেন। বার্সার রিজার্ভ গোলরক্ষক ওনডোয়া ডাইভ দিয়ে বল ক্লিয়ার করেন।

দল যখন একের পর কাউন্টার অ্যাটাকে দিশেহারা, তখন মাঝমাঠে সতেজতা আনতে ডোজুমকে উঠিয়ে নেন ক্যামেরুন কোচ ব্রুস। নাগামেলুকে স্মরণ করেন তিনি।

৬৪ মিনিটে মবৌকা লালকার্ড দেখে মাঠ ছাড়েন। রেফারি প্রথমে ভুল করে সিয়ানিকে লাল কার্ড দেখান। ক্যামেরুনের খেলোয়াড়রা তর্ক জুড়ে দিলে মাঠের রেফারি রিভিউ নিয়ে ভিডিও পরখ করেন। সাইডলাইনের পাশে মনিটর দেখে তিনি নিশ্চিত হন ফাউল ছিল মবৌকার। পরে সিদ্ধান্ত বদল করে ‘আসল দোষী’কে মাঠ থেকে বের করে দেন। ১০ জনের ক্যামেরুন পরে লড়াই করেও ব্যবধান কমিয়ে রাখতে পারেনি।

ঠিক পরের মিনিটে ঋনার অতিমানবীয় এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল। জার্মানির মিডফিল্ডার ই ক্যান লম্বা পাসে উইঙ্গার কিমিচকে বল দেন। কিমিচ ডান কোনায় ছিলেন। তখন বক্সের ভেতর ঋনারকে চোখে রেখে সুস্বাদু ক্রস পাঠান। এক ড্রপে বল আসে ঋনারের কাছে। রিসিভ করতে গেলে সময় নষ্ট হবে। আগুয়ান গোলরক্ষক তাতে বলে আসার সুযোগ পাবেন। সেই চিন্তা থেকে ঋনার ডাইভ দিয়ে হেড দেন। গোল!

মাঝমাঠে গতি আনতে ৭৩তম মিনিটে জোয়াকিম লো মিডফিল্ডার রুডিকে উঠিয়ে নেন। মাঠে আসেন আরেক মিডফিল্ডার বেঞ্জামিন হেনরিকস। লো এখানেই ক্ষান্ত দেন না। খেলার গতি বাড়াতে আক্রমণভাগে শক্তি বাড়ান। ৭৮তম মিনিটে মিডফিল্ডার দিমিরবেকে উঠিয়ে ফরওয়ার্ড ব্রানডটকে নামিয়ে দেন।

কয়েক সেকেন্ড বাদে ডিফেন্ডার নিকলাস সুলের ভুলে গোলহজম করতে হয় জার্মানিকে। পাতে আম্বৌকার তার সামনে থেকে হেড করে যান। অথচ তিনি বলে না যেয়ে হাত দিয়ে হালকা একটু ধাক্কা দেয়ার চেষ্টা করেন। ডিফেন্ডারের এহেন কাণ্ড দেখে স্টেগেন ক্ষোভ ঝাড়েন। ততক্ষণে বল জালে!

আক্রমণভাগে শক্তি বাড়িয়ে ফল পান লো। ব্রানডট দারুণ ড্রিবলিংয়ে বল বাড়ান আরেক বদলি খেলোয়াড় হেনরিকসকে। তিনি বল দেন বক্সের ভেতর অলস দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার ঋনারকে। ঋনার রিসিভ না করেই গোলে বিদ্যুৎগতির শট নেন। হয়ে যায় তার দ্বিতীয় গোল।দুদলের ব্যবধান ৩-১!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest