সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের দীর্ঘ একশ বছরেরও বেশি সময়ের সমস্যা জলাবদ্ধতা নিরাসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় এলাকাবাসীর উদ্যোগে খেজুরবাড়িয়া জামে মসজিদ চত্বরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন খেজুরবাড়িয়া গ্রামের কৃতি সন্তান র‌্যাবের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকবর আলী, ইউপি সদস্য সিরাজুল ইসলাম। উপস্থিত থেকে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, নবাব আলী, সাংবাদিক সুজন ঘোষ। এসময় খেজুরবাড়িয়া গ্রামের দীর্ঘ দিনের সমস্যা জলাবদ্ধতায় এলাকার মানুষের জনদূর্ভোগ তুলে ধরা হয়। তাছাড়া সামান্য বৃষ্টিতে এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে চলাচলের ব্যাপক সমস্যা সৃষ্টি পাশাপাশি বসতবাড়িতেও পানি ঢুকতে শুরু করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকলে সমস্যাগুলো পরিদর্শন করেন। একই সাথে আগামী সোমবার পানি সরানোর ড্রেন নির্মানের জন্য খাস জমির মাফ জরিপ করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দীর্ঘ শত বছরের বেশি সময়ের সমস্যা সমাধান হতে যাওয়ায় এলাকাবাসী নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। সমগ্র আলোচনা সভাটি পরিচালনা করেন প্রভাষক ও সাংবাদিক রাজু আহম্মেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সরদার কালাম, খোরদো প্রতিনিধি : ঈদের আনন্দকে আরো বিকশিত করতে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের খোরদো হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।খোরদো হাইস্কুল চত্বরে ঈদের তৃতীয় দিন বুধবার বিকেলে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে খোরদো কপোতাক্ষ ফুটবল অনুর্ধ ১২ একাডেমীর তারুণ্য উজ্জ্বিবিত খেলোয়াররা এবং অন্য দিকে সাথক্ষীরা অনুর্ধ ১২ ফুটবল একাডেমী। কপোতাক্ষ ফুটবল একাডেমীর উদ্দোগে খেলায় দুটি দলই ভিন্ন ভিন্ন জার্সি পরিহিত অবস্থায় অংশ নেয় এবং জোর প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্ধারিত সময়ে খেলাটি জোর প্রতিদ্বন্দ্বিতায় করায় কোনো দলই গোল করতে না পারাই ফুটবল খেলাটি অমীমাংসিত থাকলে সেটা গড়ায় টাইব্রেকারে। উভয় দলের ১১জন খেলোয়াড়দের মধ্যে ৫ টি খেলোয়াড় ট্রাইব্রেকার শট করে। সেখানেও ৩-৩ গোলে সমতা থাকায় শেষ পর্যন্ত উভয়দলকেই বিজয়ী ঘোষনা করে বিজয়ের উচ্ছাসকে ভাগ করে দেয়া হয়।
খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমীর উদ্দোগে অনুষ্ঠিত খেলা শুরু হওয়ার পরপরই খোরদো হাইস্কুল মাঠে প্রাচীরঘেরা স্কুল চত্বরে একে একে ভরে যায় দর্শকদের উপস্থিতিতে। হাস্যকর, আনন্দ ও উৎসবমুখর ওই খেলা উপভোগ করতে স্কুলের তিনটি ভবনেই অবস্থান করে শিশু থেকে বৃদ্ধ অবধি ফুটবল প্রেমি দর্শক।এছাড়াও উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ানের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে!খোরদো পুলিশ ক্যাম্পের আই সি হাসানুজ্জামান রিপন,সাংবাদিক এম আইয়ুব হোসেন,এস এম কালাম দেয়াড়া সংরক্ষিত আসনের মহিলা মেম্বর আকলিমা খাতুন, ইউপি সদস্য রফিকুল ইসলাম. মহিলা মেম্বর মুসলিমা খাতুন আরো নেত্রীবৃন্দসহ আনন্দ প্রিয় দর্শক ও খেলোয়াড়রা।
প্রীতি এ ফুটবল ম্যাচের উভয় দলে অংশ নেয় খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমীর তরুণ প্রজন্ম এবং সাথক্ষীরা ফুটবল একাডেমীর তরুণ প্রজন্মের খেলোয়াড়রা। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে ইউনিয়ানের চেয়ারম্যান এবং খোরদো পুলিশ ক্যাম্পের আই সি হাসানুজ্জামান রিপন সন্তোষজনক উপহার তুলে দেন।
খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমীর উদ্দোগে অনুষ্ঠিত খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় মেহেদী রুবেল রেফারি এবং ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রি পলাশ পদ ঘোষ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ বছরপূর্তি উপলক্ষে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মোজাহার মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে পূর্নমিলনী অনুষ্ঠানে সভাপতি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী। স্বাগত বক্তব্য রাখেন পূর্নমিলনী অনুষ্ঠানের আহবায়ক এটিএম ফজলুল হোসেন মনু, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব মাসুদুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোক্তার হোসেন, কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাশেদ ও প্রাক্তন ছাত্র শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও পূর্নমিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবধর্না দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন প্রাক্তন প্রধান শিক্ষক নওশের আলী, লুৎফর রহমান, সহকারী শিক্ষক শামছুর রহমান, মীর্জ আবুল হোসেন, খোরশেদ আলম। অনুষ্ঠানে সকলকে ক্যাপ, গেঞ্জী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আয়োজক কমিটির পক্ষে সার্বিক সহযোগীতা করেন শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, ইলিয়াস হোসেন, জহির, মোহন প্রমুখ। সন্ধ্যায় বিশিষ্ঠ শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব শেখ এখলাছুর রহমান। বুধবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত অনুষ্ঠিত হয়। আলহাজ্ব শেখ এখলাছুর রহমান সভাপতি পদে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী মৌতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর আলী মোর্তজা ২ ভোট পায়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। তাকে সহযোগীতা করেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে পরিচালনা পর্ষদ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংসদ এসএম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে জাতীয় সংঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের করে অনুষ্ঠানের শুভ সুচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক জয়দেব কুমার ঘোষ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, সাতীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। ছাত্র কেএম আমিনুর রহমান ও মশিউর রহমানের সঞ্চালনায় প্রাক্তন শিার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অ্যাডঃ আলী হায়দার, ডাঃ জিএম আলমগীর হোসেন, ডাঃ জিএম আব্দুস সালাম, মোস্তফা বকুলুজ্জামান, কৃষিবীদ জিএম মোস্তাফিজুর রহমান প্রমুখ। শিক ইমান আলী, হাসেম আলী, শিবু প্রসাদ, আনছার আলী, আনন্দ কুমার-দে, জিন্নাত আলীসহ নয়জন (অবসরপ্রাপ্ত) শিককে পাঞ্জাবী, ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্টসহ কলম, ক্যাপ, স্মরণিকা তুলে দেওয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম পর্বের অনুষ্ঠান ও বিকাল ৪টা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে। সব শেষে হাজার হাজার দর্শক, শ্রোতা, প্রাক্তন ও বর্তমান শিার্থীদের উদ্দেশ্যে মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে ডাক্তার, প্রকৌশলী, সরকারি উদ্ধর্তন কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক, জনপ্রতিনিধি, কবি-সাহিত্যিক, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার বাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী সুবল কুমার কর্মকার পরলোকগমন করেছেন।
রোববার রাত ১১ টার দিকে তিনি তার জ্যেষ্ঠপুত্র সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সাতক্ষীরা শহরের নারকেলতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার প্রতাপনগর শ্মশানে তার অন্তেঃষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় তার আত্মীয়স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত সুবল কুমার কর্মকারের জ্যেষ্ঠ পুত্র তপন কুমার কর্মকার খুলনার পাইকগাছা উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এবং কনিষ্ঠপুত্র ডা. কাজল কুমার কর্মকার ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের আরএমও হিসাবে কর্মরত রয়েছেন। তার দুই কন্যা ঝরনা রানী কর্মকার গৃহিনী ও কনিষ্ঠ কন্যা চায়না রানী কর্মকার কলারোয়ার বোয়ালিয়া কলেজের শিক্ষক।
মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন, তার জ্যেষ্ঠপুত্র সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সহকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার বাঁকালে বজ্রপাতে একজন নিহত হয়েছে। বুধবার বিকেলে বাঁকাল সরদার পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহতেরে নাম আমানুল্লাহ আমান (২৪)। তিনি ওই গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আমান মাঠ থেকে গরু নিয়ে তার বাড়ির পাশে গোয়ালে ঢুকানোর সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে তিনি মারাতœক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনেকেই মনে করেন, চা পান করলে ত্বকের রঙ কালো হয়ে যায়। কিন্তু এরকম কোন প্রমাণ বৈজ্ঞানিকভাবে পাওয়া যায়নি। জিনগত কারণ এবং রোদে কতটা সময় কাটানো হচ্ছে, এই দুটি বিষয়ের উপর গায়ের রং অনেকাংশেই নির্ভর করে থাকে। তবে আমাদের শরীরকে ভাল রাখতে লিকার চা এবং গ্রিন টি বিশেষ ভূমিকা পালন করে থাকে।

১। অ্যান্টি-অক্সিডেন্ট:
একাধিক রোগের উপসমে এই উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও অ্যান্টি-অক্সিডেন্টের কোনও বিকল্প হয় না বললেই চলে। প্রসঙ্গত, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক এবং শরীরকে বাঁচাতেও এই উপাদনটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো একথা বলতেই হয় যে, সুস্থ এবং সুন্দর থাকতে প্রতিদিন লাল চা অথবা গ্রিন টি খাওয়া শুরু করুন।

২। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে:
একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন ২-৩ কাপ গ্রিন টি পান করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা প্রায় ২০ শাতংশ এবং স্ট্রোকের সম্ভাবনা প্রায় ৩৫ শতাংশ হ্রাস পায়। সেই সঙ্গে কমে হাই কোলেস্টেরলের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।

৩। হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে:
একাধিক কেস স্টাডি করে দেখা গেছে প্রতিদিন গ্রি-টি খেলে হাড় মজবুত হয়। সেই সঙ্গে এই সম্পর্কিত নানাবিধ রোগের প্রকোপও কমে।

৪। দাঁত সুন্দর হয়ে ওঠে:
জাপানে হওয়া এক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে লিকার চা পান করলে মুখ গহ্বরে পি এইচ লেভেল বেড়ে যায়। ফলে ক্যাভিটি হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, আরও বেশ কিছু মুখ গহ্বরের রোগ সারাতেও লিকার চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৫। হজম ক্ষমতার উন্নতি ঘটায়:
হার্বাল চা খাওয়ার অভ্যাস করলে ইরিটেবল বাওয়েল সিনড্রম, বদ-হজম সহ একাধিক পেটের রোগের প্রকোপ হ্রাস পায়। তাই যারা এমন কোনও রোগে ভুগছেন, তারা আজ থেকেই হার্বাল টি খাওয়া শুরু করুন। দেখবেন দারুন উপকার পাবেন।

৬। ওজন কমায়:
গ্রীন টি তে আছে ক্যাফেইন। ক্যাফেইন আমাদের দেহের চর্বি ক্ষয় করতে সাহায্য করে। তবে এক কাপ কফিতে যে পরিমাণ ক্যাফেইন থাকে (১০০-২০০ মি.গ্রা.) তার চেয়ে অনেকগুণ কম থাকে গ্রীন টি তে (২৪-৪০ মি.গ্রা.)। অতিরিক্ত ক্যাফেইন অনিদ্রা সহ আরও অনেক অসুস্থতার কারণ হতে পারে। শরীরের জন্য পর্যাপ্ত ক্যাফেইন পেতে প্রতিদিন ২-৩ কাপ গ্রীন টি পান করুন। এতে ওজন অবশ্যই কমে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest