জঙ্গি ঘাঁটি তরি করতে পাসতুনদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে নওয়াজ শরিফ সরকার। পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আফগানিস্তানের পাসতুন আন্দোলনকারী উমর দাউদ খটক। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বহু পাসতুন পরিবারের ঘর-বাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে। সোয়াত ও ওয়াজিরিস্তান থেকে পাসতুন কিশোরীদে তুলে নিয়ে গিয়ে যৌন ক্রীতদাস করে রেখেছে পাক আর্মি। পাক সেনা পাসতুনদের ধর্ষণ করেছে এবং বাড়িতে ঢুকে লুটপাঠ চালিয়েছে বলেও অভিযোগ জানান তিনি।
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘পাকিস্তান বারবার পাসতুনদের ভুল পথে চালনা করার চেষ্টা করেছে। কিন্তু আমরা আমরা বোকা হয়ে থাকব না। পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর জন্য আমরা পাসতুনিস্তান লিবারেশন আর্মি গঠন করছি।’ তিনি আশা করেন, এই বাহিনীই সন্ত্রাসের দিন শেষ করবে। আন্তর্জাতিক স্তরে সাহায্যের জন্য আবেদনও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, বহু পাসতুন এলাকা ছেড়ে প্রাণে বাঁচতে আফগানিস্তানে পালিয়ে আশ্রয় নিয়েছে। সূত্র-কলকাতা২৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চীনের তিব্বতে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন। সিকিম রাজ্য থেকে অবৈধভাবে বিএসএফ অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে বেইজিং। আর এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।
সোমবার ২৬ জুন সারাদেশে পালিত হয়েছে মুসলিম বিশ্বের সর্ব বৃহৎ উৎসব ঈদুল ফিতর। সারাদেশের গ্রামে গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু ঈদের জামাতে অংশ নেননি কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ঈদের জামাতে নামাজে শরিক হননি। ওই কারাগারে বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ। মঙ্গলবার (২৭ জুন) রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সুধীন দাশ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
কলারােয়া ডেস্ক : ঈদের আনন্দকে আরো বিকশিত করতে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দনপুর হাইস্কুল চত্বরে ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
তোষিকে কাইফু : সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক বলেছেন, উন্নয়নের মাধ্যমে গ্রাম পরিবর্তন করতে পারলেই দেশ পরিবর্তন হবে। তাই গ্রামের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন,আগামী দিনের পড়ালেখা হবে প্রযুক্তি নির্ভর ও উন্নয়ন সহায়ক। প্রত্যেকটি মানুষকে সেই উন্নয়নের অংশিদার করা হবে। দেশ পরিবর্তনে যে পরিকল্পনা নেয়া হবে তা ছাত্রলীগের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। কারণ ছাত্রলীগ আমার কাছে একটি সংগঠন নয়, এটি আমার বিশ^াষ ও চলার উৎসাহ।
সেলিম হায়দার : তালায় পিকআপের ধাক্কায় আব্দুস সাত্তার মাহমুদ (৫৪) নামের এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। সে উপজেলার সুমুজদিপুর গ্রামের মৃতঃ মফেজ মাহমুদের পুত্র এবং পেশায় ছিল গরু ব্যবসায়ী। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পাইকগাছা-১৮মাইল সড়কের তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইক চালক সাইফুল ইসলাম (৩৬) গুরুতর আহত হয়। সে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। সে বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি (যার নম্বরঃ খুলনা মেট্রো- ন -১১-১২৭২) আটক করলেও চালক পালিয়ে গেছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সময় তার ছিল ২৫টি গাড়ি ও ৩০ জন দাসী। অন্যান্য বহু কর্মচারীও রাজার সেবায় সর্বদা নিয়োজিত ছিল। তবে এভাবে তার সমগ্র জীবন কাটেনি। এক পর্যায়ে সবকিছু হারিয়ে তিনি বাস্তবেই ভিক্ষুক হয়ে পড়েছিলেন। বেঁচে ছিলেন গ্রামবাসীর দয়া দাক্ষিণ্যে।