ভারতীয় মিডিয়ায় উঠে এসেছে ৫ ভয়ঙ্কর টাইগারদের নাম। তাদের কে বিশেষ ভাবে নজরে রাখার কথা বলা হয়েছে। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের জয়। ওটার চাপেই শেষে ভারতের প্রথম রাউন্ড থেকে বিদায়। কি কেলেঙ্কারি! ভারত মুখ লুকায়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এক হিসেবে পুরোনো সেই হারের শোধ তুলেছিল ভারত। এবার আরেকটি আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশ-ভারত লড়াই এবং তা সেমি-ফাইনালে। এক ধাপ দূরেই ফাইনাল। তারপর শিরোপা। নিঃসন্দেহে ফেভারিট ভারত। কিন্তু শেষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয় ভারতকে অতোটা স্বস্তিতে রাখছে না। স্বস্তিতে রাখছে না যখন তখন যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার বাংলাদেশের সক্ষমতাও। তবে বৃহস্পতিবার বিকেলে এজবাস্টনের লড়াইয়ের আগে ভারতকে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের দিকে আলাদা করে চোখ রাখতে হবে।
তামিম ইকবাল
এই টুর্নামেন্টে তামিম ইকবাল আছেন আগুন ফর্মে। ২৮ বছরের ওপেনিং ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচেই খেলেছিলেন ১৪২ বলে ১২৮ রানের অসাধারণ ইনিংস। যদিও বড় রান করেও দল জেতেনি। পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রান। একটুর জন্য টানা সেঞ্চুরি মিস। ওই ম্যাচ বৃষ্টিতে পণ্ড না হলে বাংলাদেশের সেমিতে খেলা হতো কি না কে জানে! তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বলেই টিম সাউদির বলে এলবিডাব্লিউর শিকার হয়েছিলেন। রান করতে পারেননি। কিন্তু ভারতের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপসহ পারফর্ম করার ইতিহাস আছে তামিমের। আর তাছাড়া গেলো বিশ্বকাপের পর ক্যারিয়ারের ৯ সেঞ্চুরির ৫টি করেছেন। তার ব্যাটকে তরবারির মতো ভাবে সব প্রতিপক্ষই। ভারত তো তরবারি দেখছেই।
সাকিব আল হাসান
ভারতের মাটিতে টানা কয়েক মৌসুম আইপিএল খেলছেন। সেই সূত্রে ভারতের সব খেলোয়াড়ের ব্যাপারে আলাদা জানাশুনা তার। আইসিসির ওয়ানডে বিশ্ব র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান তো এক নম্বর অল-রাউন্ডার। এই আসরে বোলিংয়ে অতোটা ক্ষুরধার নন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ম্যাচ জেতানো ১১৪ রানের সাথে দারুণ বোলিংয়ে সেরা খেলোয়াড় তিনিই। ৩০ বছরের ব্যাটসম্যান প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সাফল্য পাননি। কিন্তু প্রমাণিত, কাজের সময় তাকে লাগবেই। ২৬৬ রানের রেকর্ড ভাঙা জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহর সাথে।
মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহকে বলতে পারেন সাইলেন্ট কিলার। বলতে পারেন আনসাং হিরো। গেলো বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে দেশের ইতিহাসে অমরত্ব পেয়েছেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে বলার মতো কিছু নেই। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে সাকিবের পাশে অন্যতম হিরো তিনি। সাকিবের বোলিং পারফরম্যান্স না থাকলে সেদিনের ম্যাচের সেরা খেলোয়াড় কিন্তু ১০২ রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহই। ৩১ বছরের ব্যাটসম্যান আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন। ওটাই দরকার ছিল। নিজের দিনে তিনি কতোটা আগ্রাসী ও বিপজ্জনক তা জানে সব প্রতিপক্ষ।
মুস্তাফিজুর রহমান
‘দ্য ফিজ’। কাটার মাস্টার। ভারতের বিপক্ষেই ২০১৫ সালে অভিষেকে হই চই ফেলে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ রহস্যময় পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম দুই ম্যাচেই ৫ উইকেটের রেকর্ড গড়া কীর্তি। সিরিজের সেরা খেলোয়াড়। ৩ ম্যাচে শিকার করেছিলেন ১৩ উইকেট। ভারতকে যে সিরিজে ঢাকায় বাংলাদেশ হারিয়েছিল ২-১ এ। আইপিএলে গিয়েও প্রথম মৌসুমে সেরা উদীয়মান ফিজ। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২১ বছরের বাঁহাতি কাটার মাত্র ১ উইকেট পেয়েছেন এখন পর্যন্ত। কিন্তু বোলিংয়ে দারুণ ছন্দে আছেন। খেলা কঠিন। আর ভারতীয়দের জন্য তো জুজু তিনি। ফিজ কি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তার সেই কাটার ম্যাজিক ফিরিয়ে আনতে পারবেন?
মোসাদ্দেক হোসেন
২১ বছরের মোসাদ্দেক হোসেনের সাথে তরুণ তুর্কি কথাটা খুব যায়! নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা সম্ভব হতো না মোসাদ্দেক আগেই বল হাতে অফ স্পিনের ভেল্কি না দেখালে। ব্যাটসম্যান মূলত। কিন্তু বোলিংটাও ভালো জানেন। সেদিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাকে প্রয়োজনের সময় বোলিংয়ে টেনে এনে দারুণ প্রতিদান পেয়েছেন। ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়ে কিউইদের প্রচণ্ড ক্ষতি করেছিলেন মোসাদ্দেক। দেশের ফার্স্ট ক্লাস ইতিহাসে ডাবল সেঞ্চুরির রেকর্ড তার। তবে জাতীয় দলে একটু নিচের দিকে ব্যাট পান। সেখানেও যে দুই ম্যাচ খেলেছেন তাতে অপরাজিত। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই ভারতীয়দেরও।

খন্দকার আনিসুর রহমান : বুধবার সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ দিদার আহম্মদ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি’র সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, জিটিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান, দৈনিক যুগের বার্তার মফঃস্বল বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিসসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি : বুধবার সাতক্ষীরা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে “চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা” স্লোগানকে সামনে রেখে সদর হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করা হয়। হাসপাতাল তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সনাক’র সভাপতি ড. দিলারা বেগম, সনাক স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. সুশান্ত ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, মো. অলিউর রহমান, ডা. মো. কামরুল ইসলাম, ডা. এহেছেনা খাতুন, ডা. মো. আসাদুজ্জামান, ডা. জি এম ফারুকুজ্জামান, ডা. মো. শামসুর রহমান, ডা. আফরোজা খাতুনসহ হাসপাতালের বিভিন্ন দপ্তরের দায়িত্ববাহক এসময় আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় নবাগত সিভিল সার্জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পরিচালিত সনাক’র কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও হাসপাতালের সেবার মানোন্নয়নে বিভিন্ন অংশীজনের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সভা আয়োজন করার মাধ্যমে জনগণের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সেতৃবন্ধন তৈরি করা, সেবা সম্পর্কে সেবাগ্রহীতাদের তথ্য সেবা প্রদানে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করা, সেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং তথ্য প্রদান পদ্ধতি চালু করা বিষয়ে আলোচনা হয়। হাসপাতালের সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা চর্চায় সনাক’র পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরা হয়।
তাঁর অফকাটারের ধার বাড়লে দুই বছর আগের ভয়ঙ্কর মুস্তাফিজুর রহমানকে বৃহস্পতিবার এজবাস্টনে খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন তিনি নিজেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ বার সে ভাবে দাগ কাটতে পারেননি বাংলাদেশের এই পেস বোলার।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল সরফরাজ বাহিনী।
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার পুনর্বাসিত ব্যক্তিদের (প্রাক্তন ভিক্ষুকদদের) নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কৃতি ক্রীড়াবিদ ফিরোজ কবীরের নেতৃত্বে আমেরিকায় বাংলাদেশ কারাতে দলের ৪টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ১১ জুন জ্যামাইকা সেন্টারের ইয়র্ক কলেজে অনুষ্ঠিত হয়ে গেল “থমাস লা পাপেট মেমোরিয়াল ক্ল্যাসিক কারাতে প্রতিযোগিতা”। প্রতিযোগিতায় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আওতাধীন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশন এর পক্ষে পাঁচ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহন করে। উন্মুক্ত শ্রেণি প্রতিযোগিতায় হাসনাইন কবীর কাতা ও কুমিতে উভয় ক্যাটাগরিতে একটি করে মোট দুটি রৌপ্য পদক, রায়হান জামান রানা কাতা ক্যাটাগরিতে একটি তাম্র্য ও কুমিতে ক্যাটাগরিতে একটি রৌপ্য পদক, মোহাম্মাদ মঞ্জুরুল কাদের কাতা ক্যাটাগরিতে একটি রৌপ্য ও কুমিতে ক্যাটাগরিতে একটি তাম্র্য পদক অর্জন করেন। দলীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় কারাতে দলের সাবেক খেলোয়াড় ও রেফারী নিউ ইয়র্ক প্রবাসী ফিরোজ কবীর। তিনি জানান বাংলাদেশ তথা সাউথ ইষ্ট এশিয়ার প্রথম আন্তর্জাতিক কারাতে রেফারী হুমায়ূন কবীর জুয়েল বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে অংশ নেন। প্রতিযোগিতায় তিনি সিনিয়র রেফারীর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য গত ৬ ও ৭ মে দুদিন ব্যাপী মার্পল স্পোর্টস এরিনা ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত “ইউ এস এ ফিলাডেলফিয়া ওপেন ২০১৭” প্রতিযোগিতায় হাসনাইন কবির উন্মুক্ত শ্রেনি প্রতিযোগিতায় দুটি স্বর্ণ এবং রায়হান জামান রানা দুটি স্বর্ণ পদক অর্জন করেছিলেন।
নলতা প্রতিনিধি : অন্যান্য বছরের ন্যায় এবছরও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নলতা অডিটোরিয়ামে আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ১৮ রমজান ১৪ জুন রোজ বুধবার বিকালে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য-৭ এ্যাড. এস এম আসাদুর রহমান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দেশ থেকে সন্ত্রাস, মাদক নির্মূল করতে হবে। পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে এক অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। আমি আপনাদের মাঝে খাদেম হয়ে থাকতে চাই। আর দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে পূর্বের ন্যায় আগামীতেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ম আহবান জানান প্রধান অতিথি।