সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন, আহবায়ক মুন্না ॥ যুগ্ম আহবায়ক লিটু

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কলারোয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে শেখ আশিকুর রহমান মুন্নাকে আহবায়ক, রেজানুজ্জামান লিটুকে যুগ্ম আহবায়ক ও সহিদুজ্জামান সাইদকে ১নং সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়নের কমিটির গঠন করে উপজেলা সম্মেলন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেমিফাইনালের চাপ নিতে চান না মাশরাফি

ক্রীড়া ডেস্ক: আইসিসির এলিট প্রতিযোগিতা, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ যে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে, সেটা হয়তো ভাবেননি অনেকেই। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে বাংলাদেশ এখন সেমিফাইনালে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামীকাল টাইগাররা মুখোমুখি হবে গতবারের শিরোপাজয়ী ভারতের। সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা থাকলেও কোনো চাপ নিতে রাজি নন বাংলাদেশর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চাপমুক্ত হয়েই নিজেদের সেরা খেলাটা খেলতে চান ম্যাশ। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল আট উইকেটের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ পেয়েছিল প্রকৃতির কৃপা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের ভাগ্যে জুটেছিল একটি পয়েন্ট। কুঁড়িয়ে পাওয়া সেই পয়েন্টটি কাজে লাগাতে কোনো ভুল করেননি বাংলাদেশের ক্রিকেটাররা। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে এসেছে লাল-সবুজের দল। এবার মাশরাফি-সাকিবদের সামনে আছে ফাইনালে যাওয়ার হাতছানি। তবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল বলে বাড়তি কোনো চাপ নিতে চাচ্ছেন না মাশরাফি। ভারতের বিপক্ষে ম্যাচটা তিনি খেলতে চাইছেন অন্য যেকোনো ম্যাচের মতো। আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা একটা একটা করে ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েই এখানে এসেছিলাম। এখন আমরা সেমিফাইনালে উঠেছি। আমি মনে করি, আমরা যদি এই ম্যাচটাও সেমিফাইনাল না ভেবে অন্য যেকোনো ম্যাচের মতো খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো।’আগামীকাল বৃহস্পতিবার এজবাস্টনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02মাহফিজুল ইসলাম আককাজ : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০১৭  অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ রমজান ব্যাংকের শাখা ভবনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. ফেরদৌস হাসানের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মো. মনজুরুল আলম। “পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন থানা মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আফছার উদ্দীন, উপজেলা মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা ইহসানুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. মতিউর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মাহবুবুর রহমানসহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার কর্মকর্তা ও কর্মচারী গ্রাহকবৃন্দ। ইফতারের পুর্বে দেশ ও জাতির অগ্রগতি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আফছার উদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার শেখ রবিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
unnamedশ্যামনগর ডেস্ক : মঙ্গলবার রাত ৮.০০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানতে পারেন শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মো: আব্দুর রশিদ এর মেয়ে মোছা: রোমানা খাতুন (১৪) কে জোরপূর্বক বাল্য বিয়ে দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রশিদের বাড়িতে উপস্থিত হয়ে তার কন্যা মোছা: রোমানা খাতুন (১৪) এর বাল্য বিয়ে বন্ধ করেন।
এছাড়া মো: আব্দুর রশিদ এর নিকট থেকে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে অঙ্গিকারনামা করে নেওয়া হয় ও বাল্যবিবাহ বন্ধে বাল্যবিয়ের আইন সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার।উপজেলা নির্বাহী অফিসার বলেন’ আমি গিয়ে দেখি রোমানা নিজেই তার বিয়ের রান্না বাড়া করছে,আসলে বিয়ে কি জিনিস এটাই সে জানেনা। তার পিতা মাতা এবং এলাকা বাসীকে বাল্য বিবাহের কূফল সম্পর্কে বুঝিয়ে বলা হয়েছে এবং রোমানাকে যেন ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া হয় এজন্য তার পিতার নিকট থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্য বিবাহ বন্ধ করায় এলাকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Dudokআসাদুজ্জামান : ঘুষের সাত হাজার টাকা নেয়ার সময় সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদ ও তার সহায়তাকারী ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে দুদক। বুধবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদের আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হোসেন জানান, আশাশুনি উপজেলার বকচরা গ্রামের ইউনুচ আলীর কাছে একটি জমির নাম পত্তন করার জন্য সাত হাজার টাকা ঘুষ দাবি করেন ওই ভূমি কর্মকর্তা। যার সরকারি ফি মাত্র ১ হাজার ১’শ ৫০ টাকা। ইউনুচ আলী এ ঘটনাটি দুদককে জানালে বুধবার দুপুওে উক্ত অফিসে দুদক অভিযান চালায়। সেখান থেকে ঘুষের সাত হাজার টাকাসহ ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ ও তার সহযোগী স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়।
শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বকচরা গ্রামের বৃদ্ধ ইউনুচের কাছে জমির নাম পত্তন বাবদ ৭ হাজার টাকা দাবী করেন ভূমি কর্মকর্তা মনিরুর রশিদ। তিনি আরও বলেন, আমি নিজে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে ঘুষের টাকা কম নেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তিনি তার কথা রাখেননি। ইউনুচ আলী এক পর্যায়ে বিষয়টি দুদককে জানিয়ে তাকে সাত হাজার টাকা ঘুষ দেন। পরে দুদক দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা মনিরুর রশিককে ৭ হাজার টাকাসহ হাতে নাতে আটক করেন। এসময় তার সহযোগী ইউপি সদস্য নজরুল ইসলামকেও আটক করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

lis3Re_phoভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গরু প্রেম নিয়ে রসিকতা করতে গিয়ে বিপাকে পড়েছেন দেশটির নামজাদা নারী সাংবাদিক তলভিন সিং।

গত সোমবার নিজের টুইটারে এই ছবিটি পোস্ট করে ওই সাংবাদিক ক্যাপশন দেন— ‘দ্যা চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ।’ এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়।

লাইক, শেয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনারও ঝড় ওঠে। মূল যে ছবিটিকে বিকৃত করে যোগী আদিত্যনাথ গো-মূত্র পান করছেন দাবি করা হয়, সেটিও টুইটারে পোস্ট করেন নুপুর নামে এক টুইটার ব্যবহারকারী।

এর পরে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলেন তলভিন। কিন্তু তাতেও বিতর্ক পিছু ছাড়েনি। নানা ভাবে সমালোচনা চলতে থাকে সোশ্যাল সাইটে।

শুধু তলভিন সিং সমালোচনাই নয়, উত্তরপ্রদেশ পুলিশের কাছে দাবি উঠতে থাকে যাতে অবিলম্বে এই বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর পরে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে টুইট করেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

eb6skV_polokতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে আমরা উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেব। এ বিষয়ক দুটি প্রকল্প থেকে ২০১৮ সালের মধ্যে প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল দিয়ে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেব।

বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটর উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা ৪টি খাতে বেশি গুরুত্ব দিচ্ছি। এগুলো হল মানব সম্পদ উন্নয়ন, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ই গর্ভনেন্স প্রতিষ্ঠা করা এবং আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়া ।

তিনি বলেন, সফটওয়ার শিল্পে ২৬ মিলিয়ন ডলার এক্সপোর্ট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ৭’শ মিলিয়ন ডলারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি টার্গেট আমাকে দিয়েছেন। সেটি হচ্ছে, ২০২১ সাল নাগাদ হার্ডওয়ার-সফটওয়ার সার্ভিস সেক্টর থেকে রফতানি আয় ৫ বিলিয়ন ডলার অর্থাৎ ৫ শত কোটি ডলার আয় করা। এই সেক্টরে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সেভেন ফাইভ-ইয়ার প্ল্যান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই টার্গেট পূরন করতে অর্থমন্ত্রীর কাছে আইসিটি পরিবারের পক্ষ থেকে কিছু আবেদন করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আমাদের দেশে প্রতিবছর ৫ লাখ ল্যাপটপ, কম্পিউটার, প্রায় ৩০ লাখ মোবাইল ফোন, প্রায় ২০ লাখ রেফ্রিজারেটর আমদানি করা হয়। আমাদের হাজার হাজার কোটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য আমরা দাবি করেছিলাম একশটি কাঁচামাল পণ্যে যদি রিয়াতি প্রদান করা হয় তাহলে আমাদের দেশি শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থমন্ত্রী আমাদের আইসিটি পরিবারের সেই দাবি গ্রহণ করেছেন। তিনি ৯৪টি পণ্যে শুল্ক কমিয়ে ১ শতাংশ করেছেন। ফলে বিদেশি অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করার জন্য যোগাযোগ শুরু করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরা বিশ্বের কাছে বাংলাদেশেকে আইসিটির অন্যতম আকষর্ণীয় গন্তব্য হিসেবে তৈরি করার জন্য ২০২৪ সাল পর্যন্ত আইটি সেক্টরের সব ধরনের ট্যাক্সকে উনি অবমুক্ত করেছেন। পৃথিবীর আর কোনো দেশে এই মুহূর্তে এতো বিনিয়োগ বান্ধব নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

GazZvX_3গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়ে গেছে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইনআপ। এখন অপেক্ষা কেবল জমজমাট দুটি সেমিফাইনালের। ক্রিকেট উন্মাদনায় পুরো বিশ্ব যখন বুঁদ তখন তাতে যোগ দিলেন ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনও।

সেমিফাইনালের চার দল নিয়ে রসিকতা করে সম্প্রতি টুইট করেন তিনি।

মঙ্গলবার চার রঙের পোশাক পরে নিজের একই ছবিকে তিনি চারবার আলাদাভাবে সংযুক্ত করে তাতে লিখেন, ‘ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘১৭, ৪ সেমিফাইনালিস্ট, ৩টি একই দেশ থেকে, যারা একসময় চতুর্থ সেমিফাইনালিস্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল… এখন কে নিয়ন্ত্রণ করবে?’

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির চার সেমিফাইনালিস্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড ভৌগলিক ও রাজনৈতিক ইতিহাসে আষ্টেপৃষ্ঠে জড়িত। ১৯৪৭ সালের আগ পর্যন্ত দীর্ঘ সময় উপমহাদেশ শাসন করেছে ব্রিটিশ তথা ইংলিশরা। এরপর ইংলিশদের দেশ থেকে হটিয়ে তৎকালীন বাংলা ভারত ও পাকিস্তানে বিভক্ত হয় যা পরবর্তীকালে গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম দেয়। টুইটের মাধ্যমে অমিতাভ বচ্চন সেটিই তুলে ধরতে চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest