তালা ডেস্ক : তালা উপশহর সহ আশেপাশের গ্রামের বাজার গুলুতে রসালো ফল বিক্রির সমাহার বেশ লক্ষ্যণীয়। রমজান মাসকে সামনে রেখে সারাদিনের প্রচন্ড গরমে শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে ইফতারির রুটিনে রসালো ফল রাখছেন রোজাদার মুসল্লিরা। সেই সাথে জৈষ্ঠ্যের বারতা শেষ হবার আগেই সেই অতুলনীয় স্বাদ যেন বিমুখ না হয় তার জন্য রসালো ফল গ্রহণ যেন প্রাত্যাহিক রুটিন হয়ে দাড়িয়েছে।
সরেজমিনে বুধবার তালা বাজার ,গোনালী বাজার, হাজরাকাটি বাজার সহ ছোট ছোট গ্রাম্য বাজারে রসালো ফল সারি বেধে বিক্রি করতে দেখা যায়। কেউবা বাড়ির গাছের রসালো ফল নিয়ে এসেছেন বিক্রি করে পরিবারের জন্য কিছু তরকারি কিনবেন আবার কেউ বানিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যে প্রতিনিয়ত বিক্রি করেন বলে জানা যায়। তবে সারাদিন যাই বিক্রি হোক না কেন ইফতারের পুর্ব মুহুর্তে যাচাই বাছাই ছাড়াই দরা দামকে পিছনে ফেলে রোজাদার মুসল্লীরা তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে ইফতারির উদ্দেশ্যে ফল ক্রয় যেন রীতিমতো হিড়িক পড়ে যায় বলে স্থানীয় দোকানীরা জানান।
দেখা যায়, রসালো ফলের ভেতর জাতীয় ফল কাঠাল সাইজ অনুযায়ী ৬০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। আবার আমগুলোর ভেতর আমরুপালির স্বাদ বেশি পাওয়ায় খরিদ্দারগণ এ আমটিকে প্রাধান্য দিচ্ছেন।হাজরাকাটি গ্রামের রাম প্রসাদ রায় (দুষ্ট জানালেন এ বছর আমরুপালি কেজি প্রতি ৫০ টাকা, হিমসাগর, ল্যাঙড়া ৪০/৫০ টাকা, লতা, গোপালভোগ ৪০/৫০ টাকা দরে বিক্রি করছেন। পাশাপাশি আনারস ২৫-৪০ টাকা সাইজ অনুযায়ী, কালো জামা, সাদা জাম ৩৫/৬০ টাকা দরে বিক্রি করছেন।
স্থানীয় বাজারের চাহিদা পুরণ করে ঢাকা সহ বাইরের শহরগুলোতে বেশ লাভে বিক্রি করতে আমরা সক্ষম হয়েছি। তালা সদরের সৈয়দ তরিকুল ইসলাম ,শহিদুল ইসলাম ,গোবিন্দ সেন জানান, মুসাল্লিরা সারাদিন রোজা রেখে প্রচন্ড দাবদাহে শরীরকে সুস্থ রাখতে ইফতারির রুটিনে রসালো ফল অবশ্যই রাখছি। নইলে পেটের পীড়া দেখা দিলে পুরো মাসের রোজা বরবাদ হয়ে যাবে। তবে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো হতে আসা সাধারণ ব্যবসায়ীরা রসালো ফলগুলোতে কোনো প্রকার মেডিসিন ছাড়াই বিক্রি করছেন বলে আগত খরিদ্দার ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়।

মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজ সেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, বিধবাভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদরের কুশখালি ইউনিয়ন ও বাঁশদহা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কুশখালি ইউনিয়ন পরিষদে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গ্রেনফেল টাওয়ার নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছেন লন্ডন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী।
শুধু খাবারের স্বাদ বাড়াতে নয়, শরীরের সচলতা বাড়াতেও জিরার বিকল্প নেই বললেই চলে। সেই কারণেই তো আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা প্রতিদিনের ডায়েটে কোনও না কোনও ভাবে জিরাকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকেন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কাতারের মানুষের জন্য দুধ আসত সৌদি আরব থেকে। সপ্তাহখানেক আগে সৌদি আরবসহ সাত দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে কাতারের সঙ্গে। তাই এক সপ্তাহ ধরে দুধ আমদানিও বন্ধ। কাতারের এক ব্যবসায়ীর বিষয়টা পছন্দ হয়নি। তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে চার হাজার গরু কিনেছেন। কাতার এয়ারওয়েজের ৬০টি ফ্লাইটে এগুলোকে কাতার আনা হবে। চলতি বছর জুলাই থেকে দুধ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না কাতারবাসীর।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে কথিত অপহরণের শিকার কলেজ ছাত্রী জয়া মন্ডলকে (১৬) সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ওই কলেজ ছাত্রী প্রেমজ সম্পর্কে জাড়িয়ে নিজেই প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বলে সংবাদকর্মীদের জানিয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে গৃহবধু অপহরণ পুলিশের উদ্ধারের পর আদালতে ১৬৪ ধারায় জবান বন্ধী দিেেয়ছে এক ন্তানের জননী অপহৃত গৃহবধু ইরানী বেগম (৩৫)। এঘটনায় গৃহবধুর স্বামী মোস্তফা গাজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ গৃহবধূকে উদ্ধার ও তাকে অপহরণের অভিযোগে আরিফুর রহমান (৪৬) নামে এক পশু চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।