মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের আখড়াখোলা মুকুন্দপুর মাদ্রাসা প্রাঙ্গণে হাজী সম্মেলনে পবিত্র রমজানের গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ রমজান জান্নাতুল ফেরদাউস মসজিদ কমিটির আয়োজনে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘রোজা আমার জন্য, আল্লাহ নিজ হাতেই তার প্রতিদান দিবে। আমরা রোজার মত জীবনের সকল ক্ষেত্রে খোদাভীতিকে কাজে লাগাতে হবে। রমজান মাসে শিক্ষা নিয়ে বাকী আরও ১১মাস কাজে লাগাতে হবে। আমাদের এ জেলায় বহু গুনী মানুষের জন্ম হয়েছে। এ জেলা উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এই মসজিদ ও মাদ্রাসাটির নতুন ভবনের জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। জনগণের স্বার্থে আমি সব কিছু করতে চাই।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু, সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব মাষ্টার আজিজুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আওয়ামীরীগ নেতা মো. শাহিদুল ইসলাম, বাশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আখরাখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল্লাহ।

কাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্কুলের হলরুমে এ প্রশিক্ষণ চলেছে বলে জানা যায়। শেষ দিনের এই প্রশিক্ষণে জেলার প্রশিক্ষক মধুসূদন মুখার্জী গণিত, বাংলা ও বিজ্ঞানের উপর এ প্রশিক্ষণ দেন।
নিজস্ব প্রতিবেদক : ‘তিনি লোকজন নিয়ে দিন দুপুরে আমার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন। এ সময় তিনি আমার বাড়ি ভাংচুরও করেছেন’। পুলিশের কাছে একজন ব্যাংক ম্যানেজার সম্পর্কে এই অভিযোগ দিতে গিয়ে শেষ পর্যন্ত জামায়াত পরিচালিত এনজিও কর্মকর্তা নিজেই ধরা খেলেন। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেশবপুর (যশোর) প্রতিনিধি : ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কেশবপুর শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যাবস্থাপক মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে ‘রমজানের তাৎপর্য ও দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনায় অংশ নেন কেশবপুর আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্যুর রহমান, মাওঃ জালাল উদ্দীন ও মাওঃ আব্দুর রাজ্জাক। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওঃ জালাল উদ্দীন।
আজ বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট এর উপর আলোচনা করেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। তিনি তার বক্তৃতায় সাতক্ষীরা বাইপাস সড়ক, সাতক্ষীরার স্বাস্থ্য সেবার অরাজকতা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সমতা প্রভৃতি বিষয় তুলে ধরেন। পাঠকদের জন্য তার বক্তৃতার সার সংক্ষেপ এখানে উপস্থাপান করা হলো-
গ্লোবো মিস ব্রাজিল ২০১৭’ নামের সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাহিদা রহমান ইকবাল। সেখানে আরও বিচারক ছিলেন সার্বিয়া, মিসর, সিরিয়া, ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং ব্রাজিলের বেশ কয়েকজন তারকা।
নলতা ডেস্ক : কালিগঞ্জ উপজেলার নলতায় ঈদের কেনাকাটা জমে উঠেছে। এবারের খুশির ঈদে নতুন সাজে সাজতে আকর্ষণীয় ড্রেস কিনতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সের ক্রেতাদের পদচারণায মুখরিত থাকে নলতার মার্কেট ও বিপনী বিতানগুলো। নলতা বাজারের আল আমিন এন্টারপ্রাইজ, রানা এন্টারপ্রাইজ, সৌখিন বস্ত্রালয়, শতরুপা বস্ত্রালয়, টিএস ফ্যাশন হাউস, ক্ষণিকা বস্ত্রালয়, শাহী বস্ত্র সম্ভারসহ অধিকাংশ বিপণীগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপচে পড়া ভিড় নজরে পড়েছে। ক্রেতারা তাদের পছন্দের পোশাকটির জন্য ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। শত শত তরুণ-তরুণী বিভিন্ন ডিজাইনের পোশাকে কেনাকাটা করছেন। বিভিন্ন ব্রান্ডের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের।
যশোর প্রতিনিধি : যশোর জেলাকে বিভাগ ও পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।