নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় ৫৪ পিস ইয়াবা,৩৯ বোতল ফেন্সিডিল ও আড়াই শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা ০৪ জন, তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০৭ জন, শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০৫ জন, দেবহাটা থানা ০৩ ও পাটকেলঘাটা থানা থেকে ০৪ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা বিভাগে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৫২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

কাতারের মানুষের জন্য দুধ আসত সৌদি আরব থেকে। সপ্তাহখানেক আগে সৌদি আরবসহ সাত দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে কাতারের সঙ্গে। তাই এক সপ্তাহ ধরে দুধ আমদানিও বন্ধ। কাতারের এক ব্যবসায়ীর বিষয়টা পছন্দ হয়নি। তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে চার হাজার গরু কিনেছেন। কাতার এয়ারওয়েজের ৬০টি ফ্লাইটে এগুলোকে কাতার আনা হবে। চলতি বছর জুলাই থেকে দুধ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না কাতারবাসীর।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে কথিত অপহরণের শিকার কলেজ ছাত্রী জয়া মন্ডলকে (১৬) সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ওই কলেজ ছাত্রী প্রেমজ সম্পর্কে জাড়িয়ে নিজেই প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বলে সংবাদকর্মীদের জানিয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে গৃহবধু অপহরণ পুলিশের উদ্ধারের পর আদালতে ১৬৪ ধারায় জবান বন্ধী দিেেয়ছে এক ন্তানের জননী অপহৃত গৃহবধু ইরানী বেগম (৩৫)। এঘটনায় গৃহবধুর স্বামী মোস্তফা গাজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ গৃহবধূকে উদ্ধার ও তাকে অপহরণের অভিযোগে আরিফুর রহমান (৪৬) নামে এক পশু চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জি, এম আব্দুল কাদের এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বোরহানির নাম শুনলেই আপনার আশেপাশের বিরিয়ানির দোকানের কথা মনে পরে যায়? কারণ বোরহানি তো আপনি দোকান অথবা বিয়ে বাড়িতেই খেয়ে থাকেন। কিন্তু আপনি চাইলে আজই বাসায় তৈরি করতে পারেন ঝাল ঝাল স্বাদের বোরহানি।
র্যাম্প মডেল ও অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমিন রুহি আবার চলচ্চিত্রে অভিনয় করবেন। আর ছবিটি প্রযোজনা করবে তার স্বামী মনসুর আলীর প্রতিষ্ঠান। গল্পটিও হবে নিজেদের। রুহির ভাষায়, ‘বাংলাদেশের গল্প। আর তা আমরা নিয়ে যাব আন্তর্জাতিক অঙ্গনে।’ গত রোববার ঢাকায় এসেছেন তিনি। সঙ্গে আছে ছেলে রুহান। ঢাকায় ফ্লাইট থেকে নামার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মনে হচ্ছে আজ আমার ঈদ!’
আড্ডায় বসে পুরোনো কথা মনে করার মজাই আলাদা, তাই না? এমনই একটি পুরোনো মজার ঘটনা মনে করলেন হলিউড তারকা সালমা হায়েক। সম্প্রতি ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’তে উপস্থিত হয়েছিলেন মেক্সিকান সুন্দরী। সেখানে সঞ্চালক ট্রেভর নোয়াহ হঠাৎ প্রশ্ন করে বসলেন সালমাকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নায়িকাকে প্রেম নিবেদন করেছিলেন কি না। উত্তরে নিঃসংকোচে সালমা বলে দিলেন, ‘হ্যাঁ।’ তারপর বললেন সেই ‘মজার’ ঘটনা।