সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

4e70369f21b4113614bda2932cfa9c6e-593fab01156adগানটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এটি ইউটিউবে মুক্তির আগে আমরা বেশ কয়েকবারই গানটি দেখেছি। তখন সবাই প্রশংসাই করেছেন। কিন্তু এভাবে প্রতিক্রিয়া আসবে তা কখনোই মনে হয়নি। যা হোক, গানটির কথা চেঞ্জ করে ফেলেছি। আবার নতুন করে লেখা হয়েছে এটি।

সোমবার (১২ জুন) নিজ কার্যালয়ে বসে এভাবেই কথাগুলো বলছিলেন ‘বস-টু’ ছবির বাংলাদেশি প্রযোজক আবদুল আজিজ। ছবিটির ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে কথা বলছিলেন তিনি।

জানালেন, নানা সমালোচনার মুখে ও দর্শকদের অনুভূতিকে সম্মান জানিয়েই গানটির কথায় পরিবর্তন আনা হচ্ছে। আগামী ২০ জুন জাজের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হবে। আর অপর একটি সূত্র জানাচ্ছে, গানটির মূল বির্তকের জায়গা সৃষ্টিকর্তার নাম ‘আল্লাহ’ শব্দটি বাদ দেওয়া হচ্ছে গান থেকে। যোগ করা হচ্ছে ‘ইয়ারা’ শব্দটি। তাই গানের নতুন নাম হচ্ছে ‘ইয়ারা মেহেরবান’।

২৮ মে ‘আল্লাহ মেহেরবান’ গানটি প্রকাশের মাধ্যমে মুসলিম অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর।

দুটি চিঠির ভাষ্য প্রায় একই।  সেখানে বলা হয়, প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন ছবি ‘বস-টু’-এর একটি গানে আল্লাহ’র পবিত্র নামকে ব্যবহার করে অশ্লীলভাবে দৃশ্যায়ন করেছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সংশ্লিষ্ট সবাই ব্যাপক সমালোচনায় পড়েন।

পরে (৩০ মে) জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হয়ে তুমুল আলোচিত-সমালোচিত গান ‘আল্লাহ মেহেরবান’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

53d7630208d3ff4168c858a9df119677-594001061f0ecওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার আগের থাকা এই ওপেনার আইসিসির প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে রয়েছেন ১৭তম স্থানে। শীর্ষস্থানটা দখল করেছেন বিরাট কোহলি। এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে দুই ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের ‘এক নম্বর’ ব্যাটসম্যান এখন ভারতীয় অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ ম্যাচে রান পাননি তামিম। শূন্য রানে আউট হওয়া এই ওপেনার আগের দুটো ম্যাচে অবশ্য কাঁপিয়ে দিয়েছেন প্রতিপক্ষদের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন যথাক্রমে ১২৮ ও ৯৫ রানের ইনিংস। দুর্দান্ত এই পারফরম্যান্সে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। যাতে তামিম ১৯ থেকে এখন জায়গা পেয়েছেন ১৭তম স্থানে।

সেরা ২০-এর মধ্যে আর কোনও বাংলাদেশি নেই। তবে আগের মতো ২১তম স্থানটা দখল করে আছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান রয়েছেন ৩০ নম্বরে।

ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন কোহলি। চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্স তাকে যেমন দুই ধাপ এগিয়ে তুলে দিয়েছে এক নম্বরে, তেমনি বাজে পারফরম্যান্সে এক থেকে তিনে নামিয়ে দিয়েছে ডি ভিলিয়ার্সকে। দ্বিতীয় স্থানটা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

বোলিংয়ে ইমরান তাহিরকে সরিয়ে শীর্ষস্থানে উঠে গেছেন জশ হ্যাজেলউড। চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্সে চার ধাপ এগিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাই তাহিরকে। তবে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রশিদ খানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৮ রানে ৭ উইকেট পাওয়া আফগান এই লেগ স্পিনার ১৮ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা দশে! ১৮ বছর বয়সী এই স্পিনার এখন সপ্তম স্থানে।

অবনমন হয়েছে বাংলাদেশের বোলারদের। সাত ধাপ নিচে নেমে সাকিব এখন ১৬তম স্থানে। মাশরাফি বিন মুর্তজা নেমে গেছেন চার ধাপ (১৮ নম্বরে)। আর মুস্তাফিজুর রহমান ৬ ধাপ পিছিয়ে রয়েছেন ২১তম স্থানে।

অলরাউন্ডারের শীর্ষস্থানটা অবশ্য ধরে রেখেছেন সাকিব। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। আইসিসি বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3q54T8_19149230পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও স্বাগতিক রাশিয়ার পর ২০১৮ বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে টিকেট নিশ্চিত করেছে ইরান। সারদার আজমাউন ও মেহদি তারেমির গোলে উজবেকিস্তানকে ২-০ গোলে পরাজিত করে পঞ্চম বারের মত বিশ্বকাপের মূল পর্বে নিজেদের খেলা নিশ্চিত করে।

এশিয়ান জোন বাছাইপর্বে গ্রুপ-এ’তে আট ম্যাচে এটি ইরানের ষষ্ঠ জয়। এর ফলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

বাছাইপর্বের ততীয় রাউন্ডে ইরান এখনো অপরাজিত রয়েছে। আশ্চ্যর্যজনকভাবে এখন পর্যন্ত কোন গোল হজম করেনি ইরান।
রাশিয়া যাবার পথে তারা বাছাইপর্বে দ্বিতীয়বারের মত উজবেকদের পরাস্ত করলো। ঘরের মাঠ তেহরানের আজাদী স্টেডিয়ামে সমর্থকদের সামনে ইরান প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে।

২৩ মিনিটে রোস্তোভ ফরোয়ার্ড আজমাউন আলিরেজা জাহানবাক্সের থ্রু বল থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৪৮ মিনিটে টারেমির আদায় করা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মাসুদ শাওজায়ে। ৮৮ মিনিটে আজমাউনের পাস থেকে টারেমি দ্বিতীয় গোল করলে ইরানের জয় নিশ্চিত হয়।

এর আগে চারবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইরান। ১৯৭৮, ১৯৯৮, ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপের মূল পর্বে খেলেছে ইরান। অন্যদিকে উজবেক এখনো বাছাইপর্বের বাঁধা পেরুতে পারেনি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট অর্জণ করা উকবেকদের সামনে এখনো অবশ্য সুযোগ শেষ হয়ে যায়নি। সরাসরি রাশিয়ার টিকিট পেতে হলে বাকি দুটি ম্যাচে অবশ্যই উজবেকিস্তানকে জয় নিশ্চিত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

CwN7Tw_sana

চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ৩৬ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।

নিহত ৩৬ জনের মধ্যে সেনাবাহিনীর ছয় সদস্য রয়েছেন রয়েছেন। এঘটনায় আহত ৮ সেনা সদস্যদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

১৩ জুন মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশেদুল হাসান এ তথ্য জানান।

নিহত সেনা সদস্যদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে তারা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত, করপোরাল মো. আজিজুল হক ও সৈনিক মো. শাহীন আলম। অন্যদিকে পাহাড় ধসে বান্দরবানে সাতজন এবং চট্টগ্রামে ২৫ জন মারা গেছেন।

এদিকে, টানা বর্ষণে বান্দরবানের কালাঘাটা এলাকায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে তিন শিশুসহ ৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কালাঘাটা এলাকার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থাও অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। পরিস্থিতি সস্পর্কে পরিষ্কার চিত্র পেতে আরো অপেক্ষা করতে হবে। প্রবল বর্ষণে ভূমি ধসের সাথে গাছপালা ভেঙ্গে পড়েছে। জেলার অধিকাংশ জায়গায় কোন বিদ্যুৎ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

a41c80bf0d250a15b2328e45eb1627b5-593ff0ffb1615এবার আরও অদ্ভুত ফরমেশন নিয়ে হাজির হলেন হোর্হে সাম্পাওলি। ৩-৬-১! আর্জেন্টিনা কোচ হওয়ার পর দুটি ব্যাপার পরিষ্কার করে দিয়েছেন। এই দলে অনেক ওলট-পালট আসবে। পরিবর্তন আসবে খেলার ছকেও। আজ আর্জেন্টিনার ৬-০ গোলের বড় জয়ের ৫টিতেই গোলদাতার তালিকায় সব অচেনা নাম। প্রতিপক্ষ সিঙ্গাপুর ছিল, এটাও হয়তো এর কারণ।

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করা সাম্পাওলির আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসেছে সিঙ্গাপুরে। সেখানে স্বাগতিকদের আধডজন গোল দিয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচের প্রীতি রক্ষা করেনি। ৬টি গোলই ভিন্ন ছয় গোলদাতার। ২৫ মিনিটে একবার গোলমুখ খোলার পর নিয়মিত বিরতিতে সেদিক দিয়ে বল পাঠিয়েছে আর্জেন্টিনা।
গোল করেছেন ফেদেরিকো ফাজিও, হোয়াকুইন কোরেয়া, আলেহান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস (রোমা), লুকাস আলারিও। আর্জেন্টিনার ম্যাচের স্কোরলাইনে এই নামগুলো দেখে অভ্যস্ত নয় কেউ। শেষে যোগ করা সময়ে আঙ্গেল ডি মারিয়া গোল করেছেন বলে তারকার উপস্থিতি জানান দিচ্ছে।

এই ম্যাচে মেসি-হিগুয়েইনদের খেলাননি সাম্পাওলি। সিঙ্গাপুরের দর্শকদের তাই কিছুটা বঞ্চিতই হতে হলো। ডিবালা-ডি মারিয়ারা অবশ্য শুরু থেকে খেলেছেন।
একই দিন আরেক প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা। সেখানেও স্কোরশিটে চেনা নামগুলো নেই। ডিয়েগো সুজা করেছেন জোড়া গোল। বাকি দুটি গোল থিয়াগো সিলভা ও তাইসনের। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছিল ব্রাজিল। কিন্তু ৬১ মিনিট পর্যন্ত স্কোরটাকে বদলাতে দেয়নি অস্ট্রেলিয়া। এরপর সিলভা ২-০ করেন। ৭৫ মিনিটে তাইসন আর যোগ করা সময়ে ম্যাচের সমাপ্তি টেনে দেন শুরুর গোলটা করা সুজা। সূত্র: গোল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1497365067এই কয়দিন আগে এক  প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। নেইমারকে ছাড়া সেই ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। যে মেলবোর্নে মেসিদের কাছে হেরেছিল, সে মাঠেই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় ঘরে তোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিলের জয়ে জোড়া গোল করেন থিয়েগো সুজা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে অন্য দুটি গোল করেন থিয়াগো সিলভা ও তাইসন।

গত শুক্রবার এই অস্ট্রেলিয়াতেই আর্জেন্টিনার কাছে এক গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল।  তাই হয়তো এদিন তারা অস্ট্রেলিয়াকে পেয়ে ঝাঁপিয়ে পড়ে। গোলের দেখা পেতেও খুব একটা সময় লাগেনি, ম্যাচ শুরুর ১০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা দিয়েগো সুজার চমৎকার একটি গোলে।

৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা, ৭৫ মিনিটে তাইসন ব্রাজিলের পক্ষে তৃতীয় গোল করেন। অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুজা। এটি দলের দলের পক্ষে চতুর্থ এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল।

নিজেদের মাঠে খেললেও অস্ট্রেলিয়া পারেনি এমন কোনো সুযোগ তৈরি করতে যা দ্বারা সম্ভব হতো প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexপ্রেস বিজ্ঞপ্তি : টাউন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, ডাক্তার ওয়ালিদের আম্মা মিসেস মর্জিনা সিদ্দিকী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি..রাজেউন) মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বিদেহী আতœার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন টাউন স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দরা। টাউন স্পোটিং ক্লাবের পক্ষে শোক বিবৃতি প্রদান করেছেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Kabutorনিজস্ব প্রতিবেদক: “বিশ্ব শান্তিতে নিবেদিক কবুতর’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক কবুতর দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের কুবতর প্রেমিদের আয়োজনে মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, তুষার, মিজানুর রহমান, আরিফুর রহমান আলো, জুবায়ের, জামিল, হাবিবুর রহমান, নাফিজ, প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest