এ বছর ১০ দিনের ঈদের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ। আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা এ সময়ের মধ্যে শবে কদরের একদিন, ঈদুল ফিতরের তিনদিন এবং ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি তিন দিনসহ মোট আটদিন ছুটি থাকছে। সরকারি হিসাব অনুযায়ী ২৮ ও ২৯ জুন (বুধ ও বৃহস্পতিবার) দুইদিন সরকারি অফিস-আদালত খোলা থাকবে। তবে ওই দুইদিনের ছুটির ব্যবস্থা হলেই এবছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা ঈদের ছুটি ভোগ করতে পারবেন টানা ১০দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনযায়ী বিদ্যমান সরকারি হিসাবে ২৮ মে থেকে শুরু হওয়া রোজার হিসাব অনুযায়ী আগামী ২২ জুন ২৬ রমজান। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত মোতাবেক ওইদিন (২২ জুন বৃহস্পতিবার) দিবাগত রাতে পালিত হবে শবে কদর। শবে কদরের সরকারি ছুটি শুক্রবার (২৭ রমজান), ওইদিন সাপ্তাহিক ছুটি। পরের দিন শনিবারও ছুটি (২৮ রমজান)। রবিবার ২৯ রমজান।
এবছর রোজা ২৯টি হলে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। যদি ২৫ জুন রবিবার ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর পালিত হবে ২৬ জুন সোমবার। পরের দিন ২৭ জুন মঙ্গলবার ঈদের পরের দিন এমনিতেই ছুটি থাকে। সেক্ষেত্রে ২৮ ও ২৯ জুন বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন খোলা। আর রোজা ৩০টি হলে ঈদুলফিতর পালিত হবে ২৭ জুন মঙ্গলবার। তাহলে ২৮ জুন ঈদের পরের দিন বুধবার এমনিতেই ছুটি থাকবে। এক্ষেত্রে ২৯ জুন বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে। এর পরদিন ৩০ জুন শুক্রবার ও ১ জুলাই শনিবার আরও দুই দিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। সেক্ষেত্রে ২ জুলাই রবিবারের আগে সরকারি অফিস ও আদালত পুরোদমে কাজ শুরু হওয়ার সম্ভাবনা কম। কারণ সামনে দুইদিনের সাপ্তাহিক ছুটি রেখে একদিনের জন্য অফিস করতে কর্মকর্তা-কর্মচারিরাও কর্মস্থলে আসতে চাইবেন না। সেক্ষেত্রে অনেকেই প্রত্যাশা করছেন, সরকার নির্বাহী আদেশে ২৯ জুন বৃহস্পতিবার ১ দিনের ছুটি দিলেও দিতে পারেন। আর তা যদি হয় তাহলে এ বছরের ঈদের ছুটি হবে টানা ১০ দিন।
সবিচালয়ে একাধিক কর্মকর্তা কর্মচারির সঙ্গে কথা বলে জানা গেছে, যদি নির্বাহী আদেশে ২৯ জুন বৃহস্পতিবার ছুটি নাও হয়, তাহলে অনেকেই আগেভাগে এই দুইদিনের ছুটি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একাধিক কর্মকর্তা-কর্মচারির সঙ্গে কথা বলে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।
তবে বিষয়টি আগামী সপ্তাহের শেষ দিকে সুরাহা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহামম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘নির্বাহী আদেশের বিষয়টি আমার এখতিয়ারভূক্ত নয়। তবে আগামী সপ্তাহের শেষ দিকে বিষয়টি নিস্পত্তি হবে।’
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের অপর একটি সূত্র জানায়, সংসদে চলছে বাজেট অধিবেশন। আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাসের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ৩০ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি। আর এ কারণে সংসদের কার্যবিবরণীতে ২৯ জুন বাজেট পাস করার কথা বলা হয়েছে। সে কারণে ২৯ জুনের মধ্যেই ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট পাস করতে হবে। পরদিন ১ জুলাই থেকে কার্যকর হবে এই বাজেট।
যদি ঈদ ২৭ জুন পালিত হয়, সেক্ষেত্রে ঈদ উপলক্ষে সংসদের অধিবেশন মুলতবি থাকবে সর্বোচ্চ ২৮ জুন পর্যন্ত। যেহেতু ২৯ জুন জাতীয় সংসদে বাজেট পাস হবে, সেক্ষেত্রে সংসদের অধিবশন ওই দিন চলবে নিশ্চিত। তাই এ বছর ২৯ জুন বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি না দেওয়ার সম্ভাবনাই বেশি।

শাহরুখপুত্র আব্রাম, শহিদকন্যা মিশা বা সাইফিনা জুটির তৈমুর। বলিউডের এই তারকা শিশুদের তালিকায় যোগ হলো আরো একজন। রানী মুখার্জির এক বছর বয়সী শিশুকন্যা আদিরা। বয়স এক বছর হলেও এরই মধ্যে তাকে নিয়ে কৌতূহল ও সুখ্যাতি অন্যান্য বলিউড শিশুর মতোই ছড়িয়ে পড়েছে। কারণ, এখন পর্যন্ত রানীর ঘনিষ্ঠজন ছাড়া আদিরাকে কাছ থেকে দেখেনি কেউ। তাই গতকাল বুধবার মুম্বাই বিমানবন্দরে মা-মেয়ের ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে পাপারাজ্জিরা (ছবি তোলার জন্য যে আলোকচিত্রীরা তারকাদের পেছনে ছোটেন)।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মান্দসুরে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
সোনাবাড়ীয়া (কলারোয়া ) প্রতিনিধি : বুঝতলা আবু বক্কর সিদ্দিকি সিনিয়র আলিম মাদ্রাসায় বাংলাদেশ সরকারের শিক্ষার মান উন্নয়ন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকার সময় এসএম টুটুল এর উদ্যোগে দ্বিতল ভবন নির্মাণের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ৭নং চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী, আলমগীর আজাদ খোকন, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ আব্দুল হাই, মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষকা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী ও ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস, ফেরদৌসি খাতুনসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার হাফিজিয়া খানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত হাবিলদার মোঃ আব্দুল জোহর ও ক্যাশিয়ার হাজী আব্দুল ওহাব, বিবিআরএনএস ইউনাইটড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উয়ায়েস আলী সিদ্দিক বাবর, সহকারী শিক্ষক আলমগীর আজাদ, লাইব্রেরি শিক্ষক সেলিম রেজা, ইউপি সদস্য লিয়াকত আলী, অলিয়ার রহমান, মাষ্টার মিজানুর রহমান, ইউপি সদস্য এরশাদ, সহ আরও উপস্থিত ছিলেন বুঝতলা বাজার কমিটির সভাপতি ফজলুর রহমান, ৭নং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সদস্য তোফায়েল আহম্মেদ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য কালুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় ক্যান্সার ও হার্ট ছিদ্র রোগে আক্রান্ত ৫ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক রোগিকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। তালা উপজেলা সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন এ সময় উপস্থিত ছিলেন। ক্যান্সারে এবং হার্ট ছিদ্র রোগে আক্রান্ত তালা উপজেলার বারাত গ্রামের পাল প্রবীর, নওয়াপাড়া গ্রামের আমেনা বেগম, জুজখোলা গ্রামের তাজুুদ্দীন আহমেদ অপু, মোছঃ আমেনা খাতুন এবং সুজনশাহা গ্রামের সাহিদা বেগমের পক্ষে সুমাইয়া খাতুনের হাতে উক্ত চেক তুলে দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : আকস্মিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হতে টিন ও সদর উপজেলা পরিষদ হতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে’র বরাদ্দ হতে ৫ বান টিন ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : অবশেষে সাতক্ষীরা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের স্থায়ী ঠিকানা করে দিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের নির্ধারিত স্থান সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরী, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সার্ভেয়ার বরকতউল্লাহসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিকক্ষ কর্মচারিবৃন্দ।
আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক (এস.আই) লিয়াকতের বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বেআইনীভাবে আটকে রেখে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।