তামান্না চৌধুরী: সুস্থ থাকতে হলে সঠিকভাবে জীবনযাপন করা প্রয়োজন। তবে সঠিক জীবনযাপন মেনে চলাটা অনেকের ক্ষেত্রে একটু কঠিনই হয়ে পড়ে। তারপরও সুস্থ থাকতে হলে কিছু নিয়ম তো মেনে চলতেই হয়।
প্রতিদিনের খাদ্যাভ্যাসে ছোট ছোট কিছু পরিবর্তন মানুষকে সুস্থ রাখতে বেশ সাহায্য করে। আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে এমন দুটো ছোট পরিবর্তনের পরামর্শ দেওয়া হলো।
পরামর্শ-১
মাছ-মাংস একসঙ্গে নয়
দৈনিক খাদ্যতালিকায় আমরা নানা রকম প্রোটিনজাতীয় খাবার খাই। শারীরিক গঠন ও বৃদ্ধি ছাড়াও আরো নানা কাজে আমাদের দৈনিক প্রোটিন গ্রহণ করতে হয়। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম ইত্যাদি প্রোটিনজাতীয় খাবার। সুস্থ থাকতে দৈনিক চাহিদা অনুযায়ী প্রোটিন খেতে হয়। কিন্তু অনেকে একবেলায় মাছ ও মাংস দুটোই খায়। এতে অনেক বেশি প্রোটিন খাওয়া হয়। এটি কিডনির জন্য ক্ষতিকর। তাই একবেলায় মাছ খেলে আর মাংস নয়। অথবা মাংস খেলে আর মাছ নয়।
পরামর্শ-২
ভাত খেলে আলু নয়
আলু ও ভাত এক জাতীয় শর্করা। আলু ও ভাতের কার্বোহাইড্রেট খুবই কাছাকাছি। যদিও বাঙালির প্রিয় খাবার ভাত দিয়ে আলুভর্তা। তবে পুষ্টির কথা মাথায় রাখলে ভাত ও আলু একসঙ্গে না খাওয়াই ভালো। ভাত ও আলু দুটোতেই ক্যালরি বেশি। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভাত ও আলু একসঙ্গে না খাওয়াই ভালো।
লেখক : প্রধান পুষ্টিবিদ, অ্যাপোলো হাসপাতাল।

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরানোর প্রতিবাদে পুলিশের সাথে ছাত্র- জনতার সাথে ধাওয়া পল্টা ধাওয়া চলেছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর হাসপাতালের নব-নির্মিত ক্যান্টিন ভবনের শুভ উদ্বোধন শনিবার । সকাল ১০ টায় সদর হাসপাতাল ক্যান্টিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বি.এম’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান। ক্যান্টিন পরিচালনা করবেন জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।
সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য চাপের মুখে পড়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন এর নির্মাতা ভাস্কর মৃণাল হক।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য সরানো হচ্ছে। বৃহস্পতিবার রাতে ভাস্কর্য সরানোর কাজ শুরু হয়। কয়েকজন শ্রমিক সরানোর কাজ করছেন।
খুলনার ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিঠুর আরো দুই দেহরক্ষী আহত হয়েছে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি : বেক্সিমকো প্রেট্রোলিয়াম লিমিটেডের গ্যাস সিলিন্ডারের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সুলতানপুরস্থ পিটিআই রোড়ে এ দোকানের উদ্বাধনী করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, পৌর কৃষকলীগের আহবায়ক মোঃ সামছুজ্জামান জুয়েল, বেক্সিমকো প্রেট্রোলিয়াম লিমিটেডের সাতক্ষীরা জেলা পরিবেশক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশি, হক ট্রান্সপোর্টের মালিক শেখ হাসান মোস্তফা টফি, তারিফ এন্টার প্রাইজের পরিচালক সবুর আলম, সবুর খান, আব্দুল গফ্ফার। উল্লেখ্য, বাজারের অন্য সিলিন্ডারের তুলনায় একই মুল্যে আগামী শনিবার থেকে পাওয়া যাবে। সিলিন্ডারের বৈশিষ্ট্য হলো- স্বচ্ছ, গ্যাস দেখা যায়, কখনই বিস্ফোরিত হবে না, বহন যোগ্য। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন তুফান কোম্পানি মসজিদের ঈমাম হাফেজ ওমর ফারুক।