খাবারের সঙ্গে শরীরের যে একটা সরাসরি যোগ রয়েছে সেটা আমরা সবাই জানি। রোগে ভোগার পিছনে আমরা কী ধরনের খাবার খাচ্ছি তা অনেকাংশেই নির্ভর করে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে শরীরের ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
ক্যান্সার রোগ হওয়ার পিছনে যে যে কারণগুলি দায়ি থাকে সেগুলি হল অনিয়ন্ত্রিত জীবনযাপন, ধূমপান, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, কিছু নির্দিষ্ট সংক্রমণ, বিষাক্ত রাসায়নিক উপাদান প্রভৃতি।
কী কী খাবার খেলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কেঃ-
১। প্রক্রিয়াজাত মাংসঃ আমেরিকার ‘ইউনিভার্সিটি অফ হাওয়াই’য়ের তত্ত্বাবধানে হওয়া এক গবেষণা অনুযায়ী, প্রক্রিয়াজাত মাংস ক্যান্সারের ঝুঁকি প্রায় ৬৭ শতাংশ বাড়িয়ে দেয়। কারসিনোজেন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে এসব খাবারে। যা এক প্রকার বিষ, শরীরে প্রবেশ করা মাত্র ক্যান্সার সেলের জন্ম নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
২। চাষ করা মাছঃ বাণিজ্যিকভাবে চাষ করা মাছ অত্যন্ত অবৈজ্ঞানিক ভাবে বড় করা হয়। সেই সঙ্গে চাষের সময় মাছের নানারকম ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নানারকম জীবণুরোধকারী ওষুধ, কীটনাষক ও অন্যান্য কারসিনোজেনিক রাসায়নিক উপাদান ব্য়বহার করা হয়। ফলে এই ধরনের মাছ খেলে শরীরে ওইসব কার্সিনোজেনিক উপাদানের মাত্রাও বৃদ্ধি পেতে শুরু করে। যা শরীরে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।
৩। টিনজাত খাবারঃ দীর্ঘদিন তাজা রাখতে টিনজাত খাবারে এমন কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা শরীরের জন্য একেবারেই ভাল নয়। খাবারের স্বাদ যাতে নষ্ট না হয়ে যায় তাই এসব রাসায়নিক ব্যবহার করা হয়। এত মাত্রায় রাসায়নিক দেওয়া খাবার খেলে স্বাভাবিক ভাবেই শরীরের ক্ষয় হতে শুরু করে দেয়।
৪। মাইক্রোওয়েভ পপকর্নঃ প্যাকেট থেকে শুরু করে খাবারটি বানানোর পদ্ধিত, সব কিছুই এত অবৈজ্ঞানিক যে এমন খাবার খেলে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
যেসব উপাদান ব্যবহার করে পপকর্ন বানানো হয়, সেগুলি শরীরে প্রবেশ করা মাত্র নানাভাবে শরীরের ক্ষয় করতে শুরু করে। তাই তো চিকিৎসকরা মাইক্রোওয়েভ পর্পকর্ন খেতে নিষেধ করে থাকেন। সূত্রঃ ফক্স নিউজ।

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় না ফেরার দেশে চলে গেলেন সবার অতি প্রিয় পরিচিত মুখ ডাক্তার আব্দুল বারী খান। বৃৃহস্পতিবার বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় ইসলামী মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যেুকালে তিনি স্ত্রী ২মেয়ে ১ছেলেসহ অসংখ্যা গুনাগাহী রেখে গেছেন। মরুহুম বারী খানের মৃতে্যুর সংবাদ এলাকায় মুহুতের মধ্যে ছড়িয়ে পড়লে শুভাকাংক্ষিতদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সুত্রে জানা য়ায়, ২যুগের বেশি সময় ধরে বারী খান কলারোয়া মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুুস্থ অবস্থায় না ফেরার দেশে চলে যাওয়ায় আমরা মর্র্ম্যহত। বারী খানের জানাযার নামাজ সম্ভবত শুক্রবার তার নিজ জন্মভূমি পাইকগাছা শাহা পাড়ায় অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য ও জীবন : সারা দিন রোজা রেখে ক্লান্ত থাকেন, তাই ইফতার করার পরপরই অনেকে ব্যায়াম করা শুরু করে দেন। তবে বিষয়টি কি ঠিক? বিশেষজ্ঞরা কিন্তু ইফতারের পরপরই ব্যায়াম করতে নিষেধ করেন। এ রকম আরো ছোট ছোট ভুল আমরা রোজার সময় করে থাকি।
স্বাস্থ্য ও জীবন : আসছে উৎসবের সময়। উৎসবে অতিথি আপ্যায়নে মিষ্টি আইটেম তো রাখা চাই-ই। রসে টইটম্বুর রসমালাই বানিয়ে ফেলতে পারেন নিজেই।
ডেস্ক রিপোর্ট : দ্বিতীয়বার কন্যা সন্তান জন্ম হওয়ায় নিজের ১৫ দিন বয়সী শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছে পাষণ্ড পিতা। বুধবার দিবাগত রাতে শিশিুটিকে পানিতে ফেলে দিলে বৃহস্পতিবার বিকালে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ পাষ- পিতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে।
নিজস্ব প্রতিবেদক : প্রবীণ বিএনপি নেতা আব্দুল মজিদ মোড়ল (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত অবস্থায় খুলনা ২৫০ শস্যা হাসপাতালে নিয়ে গেলে রাত ৯:৩০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেস্ক: আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৫ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি খেললেও, খেলবেন না বার্সেলোনায় তারই সতীর্থ নেইমার।
হারলেই বিদায় নিশ্চিত আর জিতলে টিকে থাকবে শেষ চারের সম্ভাবনা এমন সমীকরণকে সামনে রেখে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। বাঁচা-মরার এ লড়াইয়ে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।