কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ প্রেসক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, প্রেসক্লাবের উপদেষ্ঠা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জা সালাহ্ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মদ মাসুম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক আজকের সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাছুম, অফিসার ইনচার্জ (ওসি) লস্কার জায়াদুল হক।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবর রহমান, বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব গাজী শওকাত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, বিজেপির সভাপতি হোসাইন আহম্মেদ গোলাম, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবর রহমান, ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক মুনির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সোহরাব হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের উপদেষ্ঠা শেখ আফজালুর রহমান, সদস্য আবু সাঈদ, মোস্তফা কামাল, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর কে বাপ্পা, সাংবাদিক অধ্যাপক আবু তালেব, অর্থ সম্পাদক এমএ মামুন প্রমুখ। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার উদযাপন কমিটির আহবায়ক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরুফুল ইসলাম আজিজি। এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ি, বিশিষ্ঠ ব্যাক্তিবর্গসহ কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের মিলনমেলা ঘটে। বুধবার ১১ রমজান সার্কিট হাউজ মিলনায়তনে এ ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, জেল সুপার আবু জাহেদ, জেলা জজ কোর্টের পিপি এড. ওসমান গণি, এনএসআই সাতক্ষীরা’র উপ-পরিচালক মোজাম্মেল হক, সহকারী পরিচালক আনিসুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব, একি মিত্র চাকমা, এন.ডিসি মো. আবু সাঈদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, সদর মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. সিরাজুল ইসলাম খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, ফারহা দিবা খান সাথীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ইফতার এর পূর্বে দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ ও হাফেজ আব্দুল জলিল।
প্রেস বিজ্ঞপ্তি : বুধবার সকাল ১০ টায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ধোয়াঁবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা প্রশাসক চত্তরে তামাক বিরোধী নারী জোট তাবিনাজ এর পক্ষে শতাধিক নারী মিলিত হয়ে দুই দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের কাছে স্মারক লিপি প্রদান করেছে। এসময় উপস্থিত ছিলেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুৃল আলম মুন্না, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, চুপড়িয়া মহিলা সংস্থা, অনন্যা মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, খেয়া, সিবিও, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সিরাজুন সঞ্জু, আফরোজা বেগমসহ সাতক্ষীরা নারীনেত্রীবৃন্দ।
ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন এবং তাদের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে একইসঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্লামেন্টের এক নিরাপত্তা প্রহরী এবং মাজারে আরেকজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শ্রাবন্তী ২০১০ সালের ২৯ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হন এনটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলমের সঙ্গে। বিয়ের পর থেকেই শোবিজের রঙিন দুনিয়া থেকে নিজেকে আড়াল করে নেন এই গুণী অভিনেত্রী। সেই থেকে স্বামীর সাথে বিদেশে বসবাস করেন।
উগান্ডার মরিয়াম ৩৯ বয়সেই জন্ম দিয়েছেন ৩৮ সন্তান। সবাই সুস্থ আছে। সাধারণত সব দম্পতি চান তাদের ঘরে একটি কিংবা দু’টি সন্তান থাকুক। কিন্তু একসঙ্গে ৩৮ সন্তান? কেউ না চাইলেও উগান্ডার মরিয়াম নাবাটানজি’র ঠিকই রয়েছে ৩৮টি সন্তান। ৩৯ বছর বয়সী এই নারীর সন্তানদের পিতাও কিন্তু একজনই।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল স্বাগতিকরা।
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।