ভিন্ন স্বাদের সংবাদ : বউ নির্বাচনের ক্ষেত্রে প্রায় প্রত্যেক পুরুষেরই ফ্যাসিনেশন থাকে৷ বউ হবে স্লিম-ট্রিম রোগা৷তবে সাম্পরতিক গবেষমায় যা সামনে এসেছে তা শুনলে আপনি চমকে যাবেন৷ গবেষমনা বলছে, জীবনে সুখী হতে হলে অবশ্যই মোটা মেয়েদের বিয়ে করা উচিত পুরুষদের৷
গবেষকরা জানিয়েছেন, মোটা মেয়েদের তুলনায় স্বভাবের দিক দিয়ে রোগা মেয়েরা অনেকটাই রিজার্ভড হল৷ স্বামীর সঙ্গে তারা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেও অনেকটা সময় নেন৷ গবেষকরা জানিয়েছেন, রোগা বউদের তুলনায় তাদের স্বামীদের দশ গুণ বেশি সুকে রাখেন মোটা স্ত্রী-রা৷ এছাড়া তাদের সহ্গীর চাহিদাও তারা অনেক বেশি ভালো বোঝেন৷ সূত্র-কলকাতা২৪

রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ভক্তদের জন্য খবরটি চমকপ্রদই। এবার অভিনয়ে তাকে পাওয়া যাবে। গুণী এ শিল্পীকে নিয়ে টেলিছবি নির্মাণের পরিকল্পনা করেছেন চ্যানেল আইয়-ক্ষুদে গানরাজ-২০০৮ আসরের রানার্সআপ রাফি।
নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতার মানিক তলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে’ শিক্ষকদের প্রশিক্ষণ হয়েছে। বৃহঃবার সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলেছে বলে জানা যায়। দেশের শ্রেষ্ঠ শিক্ষক খ্যাত ও খুলনা বিভাগের স্বনামধন্য প্রশিক্ষক মোঃ আশরাফুর রহমান এ প্রশিক্ষক দেন। তিনি সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে কর্মরত আছেন।
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদরাসায় অর্থের বিনিময়ে নাশকতা মামলার আসামিকে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে! নাশকতা মামলার আসামির নাম মোঃ জহুরুল ইসলাম। সে তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের মাওঃ সামছুর রহমানের পুত্র।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ভালোবাসার মঞ্চ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার সাতক্ষীরা পোস্ট অফিস মোড় এলাকায় দৈনিক সাতক্ষীরা পত্রিকা অফিসে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ভারত ও পাকিস্তান। দুই দেশের রাজনীতির পাশাপশি ক্রিকেট খেলা নিয়ে দেশ দুটির উত্তেজনার পারদ সব সময়ই থাকে উপরে। তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে যখনই হারে পাকিস্তান, করাচি থেকে লাহোর-সর্বত্রই দেখা যায় রাস্তা জুড়ে বিক্ষোভ। কুশপুতুল পোড়ানো থেকে ক্রিকেটারদের বাড়ির সামনে বিক্ষোভ বাদ যায় না কিছুই। তবে রোববার যা ঘটেছে, তা এর আগে কখনোই ঘটেনি। সরফরাজদের শোচনীয় হারে বিমর্ষ সমর্থকরা একেবারে পাকিস্তানি ক্রিকেটের জানাজাই সেরে ফেললো। সেই ভিডিও নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।
তিনি বিজেপি সমর্থক, কিন্তু সেই তাঁকেই দেখা যাবে কংগ্রেসি মেজাজে! কেন জানেন? আসলে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর বই, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অব মনমোহন সিং’-এর ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে একটি ছবি৷ আর তাতেই মনমোহন সিং-এ ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে৷ বুধবার মুক্তি পাবে এই ছবির ফার্স্ট লুক৷ এমনকি সব ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরেই হয়তো প্রধানমন্ত্রী অনুপম খেরকে দেখতে পাবেন দর্শকেরা৷
এ বছর ১০ দিনের ঈদের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ। আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা এ সময়ের মধ্যে শবে কদরের একদিন, ঈদুল ফিতরের তিনদিন এবং ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি তিন দিনসহ মোট আটদিন ছুটি থাকছে। সরকারি হিসাব অনুযায়ী ২৮ ও ২৯ জুন (বুধ ও বৃহস্পতিবার) দুইদিন সরকারি অফিস-আদালত খোলা থাকবে। তবে ওই দুইদিনের ছুটির ব্যবস্থা হলেই এবছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা ঈদের ছুটি ভোগ করতে পারবেন টানা ১০দিন।