ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যক্রম যতটা ডিজিটাল, তৃণমূল ঠিক ততটা নয় বলে মনে করেন দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। তাদের মতে, আওয়ামী লীগের তৃণমূলের ৯০ শতাংশ কার্যক্রম এখনও ‘এনালগ’ পদ্ধতিতেই চলছে। জেলা-উপজেলায় দলীয় কার্যলয়ে কোনও ই-মেইল আইডি নেই। ফলে দ্রুত তথ্য আদান-প্রদানে মোবাইল ফোন ব্যবহার করতে হয় অথবা কুরিয়ার যোগে চিঠি পাঠাতে হয়। এর ফলে কেন্দ্রের সিদ্ধান্ত দ্রুত তৃণমূলে পৌঁছানো সম্ভব হয় না। এতে অনেক সময় জটিলতা সৃষ্টি হয় দলে। এ কারণে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড ডিজিটালে রূপান্তর করতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। দলটির দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মনে করেন, তৃণমূল এখনও নেতারা ‘এনালগ’। তারা মেইল বা প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান-প্রদান করতে পারেন না। ফলে কেন্দ্রের সিদ্ধান্ত দ্রুত তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এ কারণে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব সৃষ্টি হচ্ছে। যা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সমস্যায় ফেলতে পারে। এ সব সমস্যার কথা মাথায় রেখে দেশের প্রতিটি সাংগঠনিক জেলায় একটি করে ল্যাপটপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত শনিবার (২০ মে) দলের বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের মধ্যে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এগুলো ঘরে ফেলে রাখার জন্য নয়, দলের সাংগঠনিক কাজে ব্যবহার করতে দেওয়া হচ্ছে।’ এ সময় সবাইকে ল্যাপটপ চালানোর প্রশিক্ষণ নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, এনালগ থেকে ডিজিটালে রূপান্তর করতে প্রাথমিক পর্যায়ে জেলা উপজেলার দফতর, প্রচার, তথ্য ও গবেষণা বিভাগের নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ আগামী জুন-জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ প্রশিক্ষণে নেতাদের ই-মেইল ব্যবহার, টাইপ শেখানো, চিঠিপত্র লেখা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআইয়ের মাধ্যমেই এসব প্রশিক্ষণ দেওয়া হবে।
জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘অধিকাংশ জেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল ফোন। আর প্রয়োজনীয় কাগজপত্র কুরিয়ার সার্ভিসে পাঠাতে হয়। তাই জেলায় দাফতরিক কাজে গতি আনতে ল্যাপটপ দেওয়া হয়েছে। যেন ই-মেইল আইডি খোলা যায় আর এগুলো ব্যবহার করে দ্রুত তথ্য সরবরাহ করা যায়।’
এ বিষয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে তথ্য দ্রুত আদান-প্রদান করা যায়। তাই তৃণমূল নেতাদের প্রযুক্তি নির্ভর করে তুলতে জেলার সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য ল্যাপটপ দেওয়া হয়েছে। এগুলো যেন দলের দফতর ও প্রচার সম্পাদক ব্যবহার করতে পারেন, সেজন্যে প্রশিক্ষণও দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে তথ্য যেমন দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, তেমনি তা সংরক্ষণও করা যায়।’
জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘জেলা-উপজেলার অধিকাংশ নেতার মেইল আইডিও নেই। ফলে প্রযুক্তিবান্ধব তৃণমূল না হওয়ায় জটিলতায় পড়তে হচ্ছে দলকে। তাই তৃণমূল নেতাদের প্রযুক্তি-নির্ভর করতে আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছে।’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে দলের ভেতরে (আওয়ামী লীগে) বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাইবাছাই করতে হবে।’
বাচ্চা কান্না করলেই তাদের কান্না থামানোর জন্য কতো কিছু দিয়েই না কান্না থামানোর চেষ্টা করেন। কিন্তু বাচ্চাদের এক বছর না হলে কখনই ফলের রস খাওয়াবেন না এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ফলের রস থেকে কোনও পুষ্টিই পায় না শিশুরা।
ফরমালিন ব্যবহারের ভুল ধারণার কারণে ২০১৩ সালে প্রচুর পরিমাণে আম ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ডাই প্রকল্পের টিম লিডার মো. শোয়েব চৌধুরী। তিনি বলেন, ‘ফরমালিন ব্যবহার নিয়ে কিছু ভুল ধারণা ছিল। ওই কারণেই ২০১৩ সালে প্রচুর পরিমাণে আম ধ্বংস করা হয়েছিল। ওই সময় আমে ফরমালিনের উপস্থিতি শনাক্ত করার যন্ত্রগুলোও ঠিক ছিল না। ফলে ফরমালিনের নামে আম ধ্বংস করা ছিল ভুল।’
দেবহাটা ডেস্ক : নারীর সক্ষমতা, পুঁজি, দক্ষতা এবং নেতৃত্ব বৃদ্ধি নিশ্চিত করা যাতে তারা একটি নারী-পুরুষের সমতাভিত্তিক ও সংবেদনশীল সামাজিক প্লাটফর্মের মাধ্যমে সাম্প্রদিয়ক উগ্রতা প্রতিহত করা জন্য সামাজিক সংহতি গড়ে তুলতে হবে। নারীকে পুরুষের পাশাপাশি সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সামাজিক সম্প্রীতি ও সংহতি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহনের মাধ্যমে সমাজের নেতৃত্ব প্রদানে সক্ষমতা বৃদ্ধি ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরে ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকলে আবাদের হাট বাজার প্রাঙ্গনে ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে শাসকের ভূমিকায় নয় সেবক হিসেবে কাজ করছে। সেজন্যই জনগণের জীবনের মানোন্নয়ন ও ভাগ্যের উন্নতি হচ্ছে। আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্য অতীতে অনেকেই ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। কিন্তু জনগণের শক্তিতে বলিয়ান আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। বরং দিনে দিনে বঙ্গবন্ধুর আদর্শ্যরে সংগঠনটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী হয়ে এগিয়ে গিয়ে মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে ব্যাপকভাবে প্রচারণার নির্দেশ দিয়ে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।’